Happy Touch

Happy Touch

Share

হ্যাপি টাচ এই শহরে রূপচর্চার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বিউটি স্টুডিও। Planning a wedding, TV or film shoot, photo shoot, graduation or any other event?

Happy Rahman: Owner

Happy Rahman provides professional make-up artist services in Dhaka, Bangladesh area. Need a make-up artist? Then book your appointment with Happy Rahman today. MakeupArtistDirectory offers a most complete and up to date Makeup Artist directory featuring local and National listings of Professional Make-up Artists, Make-up Studios and Freelance Make-up Professionals. Services:

30/01/2026

আমি সেই মেয়েটা

আমি সেই মেয়েটা,
যে আজ চুলে জবা গুঁজে দরজার ধারে দাঁড়িয়ে
তোমার চোখ এড়িয়ে রেখেছিল,
কারণ জানতাম- তোমার দিকে তাকালেই
ভেঙে পড়বে আমার সমস্ত দেহশিল্প।

আমি সেই মেয়েটা,
যাকে তুমি শাড়ির রঙে আকাশ দেখাতে চেয়েছিলে,
কিন্তু এনে দিলে সন্ধ্যার ঝিলমিল আলো,
যখন ফুল চাইতাম- তুমি দিতে দু’মুঠো সময়,
আর যখন কিছুই চাইতাম না-
তুমি চুপচাপ এঁকে দিতে
আমার কপালে একবিন্দু অলস চুম্বন।

তুমি আমার প্রেমিক-
যে আমার বুকের কাছে এসে
শুধু নিঃশ্বাস গুনে ফিরে গিয়েছিলে,
ভেতরের আগুনে হাত পুড়াতে সাহস হয়নি,
তবু তোমার চোখে
আমি নিজেকে সবথেকে নিরাপদ ফুলবাগিচা
মনে করতাম।

তুমি আমার প্রেমিক-
যে ভিড়ের মাঝে আমাকে খুঁজে নিতো
শব্দহীন দৃষ্টিতে,
বন্ধুদের আড্ডায় আমার নাম
আড়ালে রেখে বাঁচিয়ে রাখতো,
যেন আমি তার একান্ত আকাশ,
তার নিঃশ্বাসের গোপন দিগন্ত।

শার্টের বোতাম খোলা তোমার বুকে,
তোমার নিরাসক্ত কাঁধে মাথা রেখে
আমি শিখেছিলাম ভালোবাসার ব্যাকরণ,
তোমার সংসারের ভারে
আমার কাঁধও ভারী হতো-
তবু মনে হতো, এই বোঝাই আমার ঘর,
এই ক্লান্তিতেই আমার শান্তি।

তুমি জানো না ফুলের সব নাম,
জানো না নদীর দিকনির্দেশ,
তবু তুমি জানো কিভাবে আমার নামটা
ডাকতে হয় ধীরে ধীরে,
যেন প্রতিবারই প্রথম,
যেন প্রতিবারই নতুন জন্ম।

কাল আমি যদি অন্য কারো হাত ধরে দাঁড়াই,
অন্য চোখে নিজের ভবিষ্যৎ দেখি,
আমার শরীর যদি অন্য কারোর গল্পে বলে,
তবু কোথাও তুমি থেকে যাবে
আমার পুরনো দুপুরে,
ঝরা পাতার ভেতর লুকোনো একটুকরো
রোদ হয়ে।

আর কোনো বিকেলে, চায়ের কাপে ধোঁয়া উঠলে
হঠাৎ বলেই ফেলবো-
একদিন সে আমাকে খুব ভালোবাসতো,
তারপর হাসবো, কারণ কিছু প্রেম
হারিয়েই চিরকালের হয়।
____________________________
কবিতাটি লিখে দিয়েছে - কোয়েল তালুকদার
( Koyel Talukder )

আবার যদি যাই 26/06/2024

https://deshdeshantor24.com/article/16834

আবার যদি যাই পৃথিবীর পথে পথে কত খুঁজেছি একজন মনের মানুষকে, কিন্তু মনের মতো মনের মানুষ কোথাও

14/04/2023

শুভ নববর্ষ।

11/04/2023

গরমে চুল সুস্থ ও সুন্দর রাখার টিপস

গরমের দিন মানেই চুল নিয়ে বাড়তি চিন্তা! একে তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, ডগাফাটা চুল আর চুলের রুক্ষতাও যেন নিত্যসঙ্গী হয়ে পড়ে! বাতাসের আর্দ্রতা এই সময় বেশি থাকায় চুল নেতিয়েও থাকে। কাজেই এই গরমের দিনগুলোয় চুলের বাড়তি যত্ন নেওয়া খুব দরকার! আমরা জানিয়ে দিচ্ছি কিছু জরুরি টিপস।

চুল বেঁধে রাখুন :

গরমে খোলা চুল মানেই প্রচণ্ড অস্বস্তি। তাই চুলটা বেঁধে রাখাই ভালো! বাহারি স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখুন চুল।

শ্যাম্পুর কেরামতি :

চুলের সম্পূর্ণ দেখভাল করতে নারিশিং শ্যাম্পু মাখুন। নারকেল, শিয়া বাটার, আর্গান অয়েল-বেসড শ্যাম্পু চুলের পক্ষে ভালো! একই সঙ্গে শ্যাম্পু ঠিকমতো লাগানোও সমান জরুরি! চুলে সরাসরি শ্যাম্পু লাগাবেন না। স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন। তাতে অতিরিক্ত শ্যাম্পুতে চুল রুক্ষ হবে না।

চুলের আর্দ্রতা রক্ষা জরুরি :

১. গরম আর ঘাম চুল এতটা চটচটে করে দেয় যে, মনে হয় রোজ শ্যাম্পু করি! কিন্তু তাতে চুল রুক্ষ হওয়া অবশ্যম্ভাবী! সপ্তাহে তিনবারের বেশি কোনওমতেই শ্যাম্পু করবেন না আর প্রতিবার কন্ডিশনার অবশ্যই লাগাবেন! চুল ডিপ কন্ডিশনিং করতে কন্ডিশনারের বদলে হেয়ার মাস্ক লাগান। ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। ডিম, দই আর মধু দিয়ে তৈরি হেয়ার প্যাক শুকনো বিবর্ণ চুলের জন্য খুব উপকারী!

২. আর্দ্রতা চুলের গভীরে ধরে রাখতে:

কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল মাসাজ করতে পারেন। নারকেল, অলিভ আর আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য আর বাড়বৃদ্ধির পক্ষে খুব ভালো! সাত দিন বা চোদ্দ দিন অন্তর চুলে অয়েল মাসাজ নিন।

৩. এ ছাড়া হাতের কাছে রাখুন হাইড্রেটিং হেয়ার মিস্ট। রুক্ষতার হাত থেকে চুলকে রক্ষা করবে এই মিস্ট। অ্যালো ভেরা জেলে জল মিশিয়ে পাতলা করে নিলেও দারুণ ঘরোয়া হেয়ার মিস্ট পেয়ে যাবেন!

গ্রন্থনা - হ্যাপি রহমান
রূপ বিশেষজ্ঞ।

11/11/2022

মেকআপের কারণে আপনার মুখ
বয়স্ক দেখাচ্ছে না তো?
________________________________

মেকআপ করতে গিয়েই আমরা এমন সব ভুল করে ফেলি যাতে মুখ আসল বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখাতে থাকে, স্পষ্ট হয়ে ওঠে বলিরেখা। ফলে পুরো সাজটাই জলে!

বুঝতেই পারছেন, মেকআপের তুলির টানে সামান্য এ দিক ও দিক হলেই আপনাকে বয়স্ক দেখাতে পারে! কাজেই মেকআপ করার সময় খেয়াল রাখুন কিছু জরুরি বিষয়ে।

ভুল কনসিলার-

চোখের নিচের ফোলাভাব, ডার্ক সার্কল, সূক্ষ্ম রেখা ঢেকে দেওয়ার ম্যাজিক স্টিক হল কনসিলার। কিন্তু ভুল শেডের কনসিলার লাগালে বা প্রয়োজনের চেয়ে বেশি লাগিয়ে ফেললে কিন্তু হিতে বিপরীত হতে বাধ্য! কারণ সে ক্ষেত্রে যে জিনিসগুলো আপনি ঢাকতে চেয়েছিলেন, সে সবই প্রকট হয়ে উঠবে। কাজেই ত্বকের রঙের সঙ্গে মানানসই শেডের ফাউন্ডেশন কিনুন। চোখের নিচে উল্টোনো ত্রিভুজের মতো করে কনসিলার লাগিয়ে স্পঞ্জ বা কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করুন, যাতে পুরোটা নিখুঁতভাবে মিশে যায়।

পুরু ফাউন্ডেশন -

ফাউন্ডেশন পুরু করে লাগালে মুখের বেশ কিছু দাগছোপ ঢাকা পড়ে যায় ঠিকই, কিন্তু আপনার মুখটাই কৃত্রিম দেখতে লাগে। বিশেষ করে মুখে যদি বলিরেখা বা সূক্ষ্ম রেখা থেকে থাকে, তবে ফাউন্ডেশনের পুরু আস্তরণ ছাপিয়ে সে সব আরও গাঢ় হয়ে ফুটে ওঠে। কাজেই ফাউন্ডেশন রাখুন হালকা। লিকুইড ফাউন্ডেশনের বদলে বেছে নিন লাইটওয়েট মুজ় বা ক্রিম ফাউন্ডেশন। তাতে মুখের ত্রুটিগুলো ঢাকা পড়বে, কিন্তু মুখটা মুখোশের মতো দেখাবে না।

ব্লাশ লাগানোর নিয়মকানুন -

গালে ব্লাশের হালকা গোলাপি আভা থাকলে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু মুখের চামড়া যদি আলগা হয়ে গিয়ে থাকে, তা হলে ব্লাশ লাগানোর সময় সাবধান হতে হবে। গালের হাড়ের খুব বেশি নিচে ব্লাশ লাগালে মুখ আরও ঝুলে পড়ে দেখাবে। গালের হাড় বরাবর উপরের দিকে স্ট্রোক করে ব্লাশ লাগান। তাতে মুখ সরু আর কোনাচে দেখাবে। ব্লাশের শেড বাছাইয়ের সময় খেয়াল রাখুন, খুব গাঢ় বা খুব হালকা রং বাছবেন না।

আইলাইনারের খুঁটিনাটি -

অনেকেই চোখের নিচের ল্যাশলাইনে কাজল বা লাইনার পরি। কিন্তু তাতে চোখ ছোট আর ক্লান্ত দেখায়। ফলে চোখের উপরের পাতা আর নিচের পাতা, দুটিতেই লাইনার পরবেন। ইচ্ছে করলে উপরের ল্যাশলাইনে আইলাইনার আর নিচের পাতায় কাজল পরতে পারেন।

হাইলাইটারের চমক -

মুখে বাড়তি একটা জৌলুস এলে কার না ভালো লাগে! কিন্তু নির্বিচারে হাইলাইটার লাগালে কিন্তু আপনার মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠতে বাধ্য! ভুরুর নিচের হাড়ে হাইলাইটার লাগলে চোখ বয়স্ক ও ক্লান্ত লাগতে পারে। তাই চোখের উপরের পাতার ঠিক মাঝখানে অথবা চিকবোনের উপরে অল্প হাইলাইটার ছুঁইয়ে নিন, মুখ ঝলমলে তরুণ দেখাবে!

-- হ্যাপি রহমান,
রূপ বিশেষজ্ঞ।

16/10/2022

Pic of Anika Azam
Hair style by -
Happy's Makeover

13/10/2022

Upcoming model Anika Azam in my Beauty Studio Happy's Makeover.

01/10/2022

পেট্রোলিয়াম জেলির নানান কাজ/

খুব সাধারণ দেখতে একটা সাদা রঙের কৌটো, তাতে আরও সাদামাটা নীল ঢাকনা। কৌটোর ভিতরে রংহীন গন্ধহীন একটা সাদা জমাট তেলতেলে বস্তু। যখন বাহারি ক্রিম লোশন ময়শ্চারাইজারের সম্ভার বাজারে আসেনি, সে সময় ত্বকচর্চায় একমাত্র ভরসা ছিল এই সাদা কৌটো। শীতের দিনে ফাটা গোড়ালি, শুকনো কনুইয়ের যত্নই হোক বা সারা বছরের ঠোঁট ফাটা, সব কিছুরই তত্ত্বাবধানের দায়িত্ব ছিল সাদা কৌটোর উপর, যার পোশাকি নাম পেট্রোলিয়াম জেলি।

তবে পুরোনো চাল ভাতে বাড়ে! তাই নানান রংবেরঙের সুগন্ধি ময়শ্চারাইজার, সিরাম, ফেস ক্রিম সত্ত্বেও কোণঠাসা হয়নি পেট্রোলিয়াম জেলি। বরং নিজের জায়গাটা দিব্যি ধরে রাখতে পেরেছে। বহু বাড়িতেই তার নিয়মিত উপস্থিতি। এখনও হাত-পা শুকনো লাগলে, ঠোঁট ফাটলে পেট্রোলিয়াম জেলিই ব্যবহার করেন অনেকে। তবে জানেন কি, শুধু এটুকুই নয়, আপনার চিরপরিচিত পেট্রোলিয়াম জেলি দিয়ে আরও অনেক কাজ সেরে ফেলতে পারেন আপনি? অবাক হচ্ছেন? তা হলে পড়তে থাকুন।

সুগন্ধী দীর্ঘস্থায়ী করতে--

পছন্দের পারফিউম মাখার আগে পালস পয়েন্টগুলোয় সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। গন্ধ অনেকক্ষণ থেকে যাবে।

অবাধ্য চুল পোষ মানাতে--

মুখে কুচো চুল উড়ে এসে পড়ছে? আঙুলে অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে ঘষে চুলের উপর বুলিয়ে দিন। ভুরুর শেপ সুগঠিত করতেও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।

ঘরোয়া হাইলাইটার হিসেবে--

মুখে বাড়তি উজ্জ্বলতা আনতে হাইলাইটারের দরকারই নেই! মুখের হাই পয়েন্টগুলোয় খুব অল্প পেট্রোলিয়াম জেলি ড্যাব করে নিলেই মুখ স্নিগ্ধ আর উজ্জ্বল দেখাবে।

দাগ তুলতে--

জামায় মেকআপের দাগ লেগে গেছে? পাতলা সুতির কাপড় ভিজিয়ে তাতে অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ উঠে যাবে দ্রুত।

মেকআপ রিমুভার হিসেবে--

হাতের কাছে পেট্রোলিয়াম জেলি থাকতে দামি মেকআপ রিমুভার কিনতে যাবেন কেন? মুখে ভালো করে পেট্রোলিয়াম জেলি মেখে নিন, তারপর তুলো দিয়ে মুছে ফেলুন। লিপস্টিক, কাজল, মাস্কারা, সব উঠে যাবে নিমেষে। এমনকী, ওয়াটারপ্রুফ মেকআপও ঝটপট উঠিয়ে দিতে পারে পেট্রোলিয়াম জেলি।

নিখুঁত নেল পলিশ পরতে--

নখে নেল পলিশ পরতে গিয়ে নখের বাইরে লেগে যায়, কিছুতেই নিখুঁত হয় না? সেরকম হলে নেল পলিশ পরা শুরু করার আগে নখের চারপাশের চামড়ায় অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তা হলে রং ধেবড়ে গেলেও ত্বকে এঁটে বসবে না, হালকা করে মুছে নিলেই উঠে যাবে আর আপনার নেল পলিশ ফিনিশিং হবে একদম নিখুঁত!

গ্রন্থনা - হ্যাপি রহমান

21/09/2022

কালচেভাব কাটিয়ে ঠোঁট করে তুলুন স্বাভাবিক গোলাপি

চাইছেন পাতলা, গোলাপ পাপড়ির মতো ঠোঁট, অথচ তা দিনে দিনে গোলাপির বদলে কালো হয়ে যাচ্ছে? এমন হলে মন খারাপ হয়েযাওয়া খুব স্বাভাবিক! আসলে ঠোঁটের রং নানা কারণের উপর নির্ভর করে। একদিকে ঠোঁটের কালচেভাব যেমন জেনেটিক হতে পারে, তেমনি খাওয়াদাওয়ার অভ্যেস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। কাজেই বুঝতেই পারছেন, সত্যি সত্যি স্বাভাবিক গোলাপি ঠোঁট পেতে একটু কাঠখড় পোড়াতেই হবে আপনাকে! তবে নিয়মিত যত্ন যদি নেন, যদি ভরসা রাখেন রান্নাঘরের উপাদানে, তা হলে ঠোঁটের কালো ছোপ মুছে স্বাভাবিক নরম, পেলব, গোলাপি হয়ে উঠতে পারে আপনার ঠোঁট। রইল তার কিছু সহজ ঘরোয়া হদিশ।

লেবুর রস --
প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

নারকেল তেল --
যে কোনও সমস্যার সমাধানেই নারকেল তেল হাজির! আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু' একবার করলেই কার্যসিদ্ধি হবে!

অলিভ অয়েল --
ত্বক হোক বা চুল, যত্ন নিতে জুড়ি নেই অলিভ অয়েলের। ফলে ঠোঁটের বেলাতেই বা অলিভ অয়েল পিছিয়ে থাকবে কেন! তাই দিয়েই বিদায় করুন ঠোঁটের কালো ছোপ! আধ চাচামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।

গোলাপজল --
ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চাচামচ মধুতে দু' ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বারতিনেক লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।

বেদানা --
টুকটুকে বেদানার রং পেতে চান ঠোঁটে? একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস --
শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু' তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে 15-20 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে উপকার পাবেন।

গ্রন্থনা -- হ্যাপি রহমান

11/09/2022

🇭 🇦 🇵 🇵 🇾
🇹 🇴 🇺 🇨 🇭
🇲 🇦 🇰 🇪 🇴 🇻 🇪 🇷

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


424 South Gawair, Dakhshin Khan
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00