My aesthetic love

My aesthetic love

Share

A place where your home gets a soul. Inspiration, soft tones, and everyday beauty—
This is “My Aesthetic Love”

02/04/2026

quiet kind of beauty,
where comfort lives in every little detail 🌸

Photos from My aesthetic love's post 18/03/2026

আজ ২৯ রোজা 🌙

হয়তো আর মাত্র একটা দিন,
তারপর এই পবিত্র মাসটা বিদায় নেবে…
মনে অদ্ভুত এক অনুভূতি—
কিছুটা শান্তি,
কিছুটা আফসোস,
আর অনেকটা আশা।

জানি না আমাদের ইবাদত কতটা কবুল হয়েছে,
তবুও মন চায়—
এই রমজানের রহমত যেন সারাবছর আমাদের সাথে থাকে।

Photos from My aesthetic love's post 15/03/2026

যে ঘরে মন শান্ত হয়, সেটাই আসল বিলাসিতা। 🤍🩵💙

Photos from My aesthetic love's post 14/03/2026

আমার এই নতুন বাসায় কোনো বারান্দা নেই।
ছোটবেলা থেকেই আমি ছিলাম গাছপাগল মানুষ।

নিজের হাতে লাগানো, যত্নে বড় করা
আমার প্রিয় গাছগুলো রেখে আসতে হয়েছে।

এখানে ইচ্ছে থাকলেও
ছোট্ট একটা বাগান করার সুযোগ নেই।

কখনো কখনো খুব মনে পড়ে
আমার সেই পুরোনো বাসা…
আমার নিজের পরিবার আর আমার দেশ।

Photos from My aesthetic love's post 11/03/2026

ঈদের আগে নিজের মতো করে ঘর গুছিয়ে নিচ্ছি।
আগে ভাবতাম সবকিছু ভিডিও করে শেয়ার করবো…
কিন্তু আমার ঘরের ভিডিওগুলোতে তেমন ভিউ হয় না।
তাই এখন আর ভিডিও করার ইচ্ছা হয় না।
তবুও নিজের ছোট্ট ঘরটা নিজের মতো করে সাজিয়ে রাখতেই ভালো লাগে।

Photos from My aesthetic love's post 10/03/2026

Not planned, not perfect…
just beautiful little moments.

09/03/2026

লাস্ট ইয়ার রোজার ঠিক একদিন আগে বাবা আল্লাহর কাছে চলে গেলেন।
রোজার চাঁদ দেখার আনন্দের মাঝেও তখন আমাদের ঘরটা ভরে ছিল শূন্যতায়।

এই বছর আবার ঠিক বাবার মৃত্যুর দিন—২৮ ফেব্রুয়ারি থেকে চারপাশে শুরু হলো যুদ্ধের আতঙ্ক।
ইরান থেকে কুয়েতে মিসাইল হামলার খবর…
সাইরেনের শব্দ…
মানুষের মনে অজানা ভয়।

তারাবির নামাজ পর্যন্ত বন্ধ হয়ে গেল।
রাতের সেই শান্ত ইবাদতের সময়টাও যেন অস্থিরতায় ভরে উঠল।

হাসব্যান্ডের এমার্জেন্সি ডিউটি…
রাতের পর রাত বাসার বাইরে থাকতে হয়।
লাস্ট কবে আমি ঠিকভাবে রাতে ঘুমিয়েছি, মনে নেই।

হাসব্যান্ড বাসায় না ফেরা পর্যন্ত বুকের ভেতর এক অজানা দুশ্চিন্তা কাজ করে।
প্রতিটা সাইরেনের শব্দে মনে হয়—
আল্লাহ, সব যেন নিরাপদে থাকে।

কিছু সময় আসে, যখন মানুষ শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই পারে না।

তবুও বিশ্বাস রাখি—
আল্লাহ কখনো বান্দাকে তার সহ্যের বাইরে পরীক্ষা করেন না।
এই কঠিন সময়ও ইনশাআল্লাহ পার হয়ে যাবে।

আল্লাহর ওপর তাওয়াক্কাল করে
শুধু অপেক্ষা করছি… 🤲

05/03/2026

16 days of mercy, patience, and prayer.🌙

This little corner holds a lots of peace ❤️

Photos from My aesthetic love's post 04/03/2026

রমজান চলে যাচ্ছে… 🌙

কিন্তু এবারের আকাশটা কেমন ভারী।
বাইরে অস্থিরতা, যুদ্ধের খবর, ভয়ের শব্দ—
অনেকেই গৃহবন্দি, জানালার আড়ালেই সীমাবদ্ধ জীবন।

ইফতারের দোয়ার সময় হাত ওঠে,
কিন্তু শুধু নিজের জন্য না—
দূরের সেই অজানা মুখগুলোর জন্যও,
যারা আজ নিরাপত্তার বদলে আতঙ্কে দিন গুনছে।

03/03/2026

সাইরেনের শব্দে ঘুম আসে না…
মনটা অস্থির হয়ে থাকে।
দূরে রেখে আসা প্রিয় মুখগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে।
নিজের মানুষটার নিরাপত্তার চিন্তায় দুই চোখ ভিজে যায় নিঃশব্দে।

হে আল্লাহ,
এই পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ না থাকে…
কোনো নিরীহ প্রাণ যেন অকালে ঝরে না যায়।
আমাদের সবার ঘর যেন নিরাপদ থাকে।

02/03/2026

Soft blooms on the table, pebbles beneath the glass,
a notebook resting beside memories —
this is what slow living looks like.
Simple details, deep comfort, and a home that whispers peace.

01/03/2026

ঝুলন্ত মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা টেরাকোটা টবে রাখা ছোট্ট গাছ—এসব শুধু সাজসজ্জা নয়, এরা ঘরে প্রাণ এনে দেয়। গাছের লতানো ছায়া, পাতার নরম নড়াচড়া, মাটির টবের টেক্সচার—সব মিলিয়ে একটা প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয়। যেন শহরের ভেতরেও একটুখানি প্রকৃতি বাস করছে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka