Conch Beauty Care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Conch Beauty Care, Skin Care Service, Dhaka.
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, একেবারেই প্রাকৃতিক শঙ্খের গুড়া/পাউডার ।
এতে কোন রকম কৃত্রিম রঙ অথবা সুগন্ধি নেই। শাখঁ তৈরীর মূল কারিগরের কাছ থেকে আমরা এই শঙ্খের গুড়ো সংগ্রহ করে আনি, সেক্ষেত্রে কোনোরকম কৃত্রিম হওয়ার কোন সুযোগ নেই। আমরা আমাদের পন্যর গুনগত মান নিয়ে কখনই আপোষ করি না।
13/06/2018
আর নয় গ্রীন টি, স্বাস্থ্যগুণে ভরপুর ব্লু-টী বা নীল-চা - Babsa Barta Babsa Barta is an Online Latest Bangla News/Article - ব্লু-টী অর্থাৎ নীল-চা৷ একাধিক স্বাস্থ্যগুণে ভরপুর নীল-চা আপনাকে রাখবে দিনভর তরতাজা৷
19/08/2017
New product coming soon.....
yes!!
say, what is this???
18/05/2017
কারো যদি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়,তাহলে আমার এক ফ্রেন্ড আনাচ্ছে ইন্ডিয়া থেকে,
যেটাই লাগবে ছবিসহ ডিটেইলস জানালে ও এনে দিবে
13/04/2017
08/02/2017
:)
১.আমরা আপাতত শঙ্খের গুড়া নিয়ে শুরু করেছি। আস্তে আস্তে নতুন প্রডাক্ট পাবেন ইনশাল্লাহ।
আর আমরা যেসব প্রডাক্ট আনব, তার উপর ১০০% আস্থা রাখতে পারেন, কারন আমরা প্রডাক্ট উৎপাদনস্থল থেকে সংগ্রহ করে থাকি, তাই ভেজাল হওয়ার কোনো চান্স নেই :)
২. অর্ডার দেয়ার জন্য মেসেজ অপশনে নক করুন
৩. অর্ডার কতটুক নিতে চাচ্ছেন, এবং কিভাবে নিবেন জানিয়ে আপনার ঠিকানা সহ মেসেজ দিন
৪.কোন প্রডাক্ট বুকিং রাখা হয়না
৫.আমাদের নরমাল ডেলিভারি এর সময় ১-২ দিন।এর মধ্যেই আমরা দেই। বিশেষ ক্ষেত্রে আরো দেরি হতে পারে, সেটা অবশ্যই জানিয়ে দেয়া হবে।
৬. কমপক্ষে ১০০গ্রাম নিতে হবে, এর থেকে কম অর্ডার করা যাবে না।
৭. ক্যাশ অন ডেলিভারিতে জায়গার উপর ডিপেন্ড করবে, সেটার অর্ডার নেয়ার সময় জানিয়ে দেয়া হবে । এবং ঢাকার বাইরে ১০০ টাকা কুরিয়ার চার্জ ।
ঢাকার বাইরে বিকাশ চার্জসহ ১০০% এডভান্স পেমেন্ট করার পর প্রডাক্ট দেয়া হয়।
৮. আমরা মেইনলি কেজি হিসাবে বিক্রী করি। পার কেজি ১০০০ টাকা। তবে ইচ্ছা করলে গ্রাম হিসেবেও নিতে পারেন তবে অবশ্যই ১০০ গ্রাম এর নিচে নয়।
রাতের রূপচর্চা কেন জরুরীঃ
যারা সারাদিন বাইরে কাজ করেন, তাদের ত্বকে ধুলো ধোঁয়া ইত্যাদি জমা হয়। সন্ধ্যা বা রাতে বাড়ি ফেরার পর সারাদিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে উঠিয়ে দেয়া জরুরী। মূলত এই কারণেই রাতে রূপচর্চার প্রয়োজন। অস্বাভাবিক পরিবেশ দূষণে মুখে যা ধুলাবালি জমা হয় এগুলো ত্বকে জমিয়ে রেখে দিলে ত্বকের করুন অবস্থার কথা আশা করি বলার অপেক্ষা রাখে না। ময়লা তুলে না ফেললে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না তার ফলে ব্রণ, ব্ল্যাককহেডস, হোয়াইট হেডস বা ত্বকের আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। রোদ তো বটেই দিনের আলোও ত্বকের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। রাতে সে সম্ভাবনা নেই, কাজেই তখন কিছু লাগালে পরিষ্কার ত্বকের উপর তা আরও ভালোভাবে কাজ করতে পারে। ঘুমন্ত অবস্থায় মেটাবলিজমও কম হয়, ত্বক থাকে অনেক আরামে। তাছাড়া ৭-৮ ঘণ্টা টানা ঘুমানোর কারণে ক্রিম কার্যকর হবার মতো সময় পায়। যেটা দিনের বেলা হাজার কাজকর্ম হইচই; খাওয়াদাওয়ার মাঝে অসম্ভব। কাজেই ত্বকের পুষ্টি ও সৌন্দর্য বর্ধনের জন্য প্রসাধন ও পরিচ্ছন্নতা রাতে করাই যুক্তিযুক্ত। তবে দিনের কাজের মাঝে সময় করে নিয়ে দুই একবার যদি মুখ পরিষ্কার করে নেওয়া যায়। তাহলে রাত্রের রূপচর্চা আরও কার্যকর হবে, এ সম্পর্কে সন্দেহ নেই।
রাতের রূপচর্চা কেমন হওয়া উচিত?
রুটিন অনেক কিছুর ওপর নির্ভরশীল। যেমন-বয়স, ঋতু, আবহাওয়া, বাতাসের আর্দ্রতা ইত্যাদি।
ত্বকঃ সুন্দর ত্বকের মূলমন্ত্রই হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। ‘ত্বকের ময়লা ঠিকমত পরিষ্কার করা না হলে ব্রণ হতে পারে। ত্বক হয়ে পড়ে খসখসে, রুক্ষ, অমসৃণ। তাই রাতে ঘুমানোর আগে মুখটাকে পরিষ্কার করে ঘুমালে সারা রাতের লম্বা সময় ত্বক একেবারে তরতাজা। আমাদের গরমের দেশে অতিরিক্ত ঘাম হওয়ায় ত্বক তেলতেলে ও আর্দ্র হয়ে পড়ে। এ ক্ষেত্রে মৃদু সাবান ও পানি দিয়ে মুখ ধোয়া খুব ভালো। অবশ্য শুষ্ক ত্বকে সাবানের বদলে ক্লিঞ্জিং লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার করার জন্য ব্যবহার করা উচিত ভিজে তুলো।
ধাপ-১
প্রথমে মুখ ধুয়ে নিন আপনার ত্বকের সঙ্গে খাপ খায় এমন কোনো ফেসওয়াশ দিয়ে। স্পর্শকাতর ত্বক হলে ব্যবহার করতে পারেন ভেষজ ফেসওয়াশ।
ধাপ-২
এরপর ব্যবহার করুন ফেসপ্যাক। ঘরেই তা বানাতে পারেন। শুষ্ক ত্বকের জন্য ১ টেবিল চামচ উপটান+১ চা চামচ টকদই+১ চা চামচ দুধের সর বা দুধ।
তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্যঃ ১ টেবিল চামচ উপটান+১ চা চামচ টকদই+১ চা চামচ লেবুর রস।
এগুলো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। পুরোটা শুকাবেন না, অর্ধেক শুকিয়ে এলে মুখ হালকা ঘষে ধুয়ে ফেলুন। প্যাকে মেশাতে পারেন গোলাপজল, যা সব ধরনের ত্বকের জন্য ভালো।
ধাপ-৩
ময়েশ্চারাইজার হিসেবে শুষ্ক ত্বকের অধিকারীরা ভেজা মুখে স্রেফ ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল মেখে নিন। তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার না করাই উচিত।
রাত্রে লাগানোর ক্রিম ভিটামিন ই যুক্ত হলে উপকার হয়। কারণ ভিটামিন ই ত্বকের তারুণ্য বজায় রাখে। এছাড়া ক্রিমের মধ্যে এই ভিটামিন মেশানো থাকলে, ক্রিমটি অনেকদিন পর্যন্ত ভালো ও ব্যবহারযোগ্য থাকে। ভালো কোম্পানির ওভারনাইট ক্রিম সব বয়সের জন্যই ভালো। বিদেশী নারিশিং ক্রিম ব্যবহার করাই ভালো। বিদেশী ক্রিমে থাকে কোলাজেন ও ইলাসটিন যা ত্বকের কোষগুলোকে নতুনভাবে কার্যকর করে তোলে। এছাড়া থাকে লাইপোসোম, যা ত্বকের গভীরে গিয়ে ত্বককে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এ রকম ক্রিম রাতে ব্যবহার করলে ত্বক ভালো থাকে।
ব্রণের জন্যঃ যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণ আছে, তারা প্যাক ধুয়ে ফেলে ময়েশ্চারাইজারের বদলে ব্যবহার করুন অ্যাসট্রিনজেন্ট। ঘরোয়া অ্যাসট্রিনজেন্ট হলো গোলাপজল ও শশার রস। এগুলো ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে আরও ভালো। শশার রস করে বরফ জমানোর পাত্রে রেখে আইস-কিউব করে নিতে পারেন। প্রতি রাতে রস বানানোর ঝামেলায় না গিয়ে একটি কিউব মুখে ঘষে নিন।
সমপরিমাণে পুদিনা পাতা ও নিমপাতা বেটে শুধু ব্রণ ও দাগের উপর লাগিয়ে ঘুমান। সকালে উঠে ধুয়ে ফেলুন। পুদিনা পাতা ব্যবহার করতে পারেন ফেসপ্যাকেও। ব্রণের জন্য ভীষণ উপকারী।
চোখঃ চোখের ডার্ক সার্কেল কমাতে ঘুমানোর আগে কুরানো শশা বা আলু ঠাণ্ডা হলে ভালো বা ঠাণ্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন ১০-১৫ মিনিট।
হাত ও পাঃ প্রতি রাতে পা ধুয়ে লোশন লাগিয়ে ঘুমাতে যান। এছাড়া নিয়মিত যত্ন হিসেবে সপ্তাহে দু-একবার যেটা করতে পারেন তা হলো—রাতে পা প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে, ২ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েল+১ চা চামচ লবণের মিশ্রণ তৈরি করে সেটা পায়ে ভালো করে মাসাজ করুন। এতে মৃতকোষ ঝরে যাবে, গোড়ালি নরম হবে, রক্ত চলাচল ভালো হবে। এর বদলে মুখের জন্য যে স্ক্রাব ব্যবহার করেন, তা দিয়েও মাসাজ করতে পারেন। ধুয়ে লোশন লাগিয়ে শুয়ে পড়ুন। সারাদিন পর পা দুটোকে যথোপযুক্ত আরাম দিন। হাতের যত্নও নিতে পারেন একইভাবে। মুখ, হাত, পা যে কোনো মাসাজই করতে হবে হালকা হাতে, আলতোভাবে। তা না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।
চুলঃ যাদের বড় চুল, তারা বেণী করে নিন ঘুমানোর আগে। তাতে চুল সারা রাত ঘষা খাবে না। ছোট চুল হলে খোলা রেখে শুলেও অসুবিধা নেই। তেল মাসাজ করে শুলে ঘুম ভালো হবে।
নখঃ নখ ফেটে বা ভেঙে যাওয়ার সমস্যা কমাতে ঘুমানোর আগে হাত-পায়ের নখে জলপাই তেল (অলিভ অয়েল) ম্যাসাজ করে নিন। সারা রাত নখ আর্দ্রতা পাবে।
ঠোঁটঃ সবই যখন হল, বাদ যায় কেন ঠোঁটজোড়া ? নরম গোলাপি ঠোঁট পেতে প্রতি রাতে ভ্যাসলিনের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ ঝরে উজ্জ্বলতা আসবে।
কিছু পরামর্শঃ
– কখনওই মেকআপ না মুছে ঘুমাতে যাওয়া উচিত নয়। মেকআপ যখনই করুন, মুখ পরিষ্কার করতে হবে তা না হলে ত্বকের ক্ষতি হবে।
কী ধরনের ক্রিম ব্যবহার করবেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ কতটা ক্রিম ব্যবহার করেন। তৈলাক্ত ত্বকের জন্য কম ক্রিম ব্যবহার করতে হয়। তবে যাদের ব্রণ আছে তাদের নাইট ক্রিম ব্যবহার না করাই ভালো। শুষ্ক ত্বকের জন্য বেশি পরিমাণে ক্রিম প্রয়োজন।
– নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করাও অত্যন্ত জরুরী। সারাদিনে ত্বক থেকে ময়েশ্চার নষ্ট হয়ে যায়, রাতে তা না হলে ত্বকে বলিরেখা পড়বে। যারা বাড়ির কাজ করেন, প্রত্যেকবার হাত ধুয়ে নিলে ত্বক শুষ্ক হয়ে যায় ও বলিরেখা পড়ে। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। এতে ত্বকে পুষ্টি যোগায়।
– নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পেট পরিষ্কার রাখার জন্যও পানি অত্যন্ত প্রয়োজনীয়।
রাতে খাওয়ার পর খেতে পারেন এক কাপ চায়নিজ জেসমিন টি, এতে শরীরে মেদ জমবে না। ঘুমানোর আগে একগ্লাস পানি খেয়ে নিন। নিয়মমাফিক পরিচর্যা, সুষম খাবার, সুন্দর জীবনযাপন আপনাকে ভালো ও সুস্থ রাখবে আর সুস্থতা প্রতিফলিত হবে আপনার বাহ্যিক সৌন্দর্যে। তাই আপনার বিরামহীন কর্মব্যস্ততার মধ্যেও ঘুমের আগে এটুকু ঘরোয়া পরিচর্যায় আপনি থাকবেন একদম সুস্থ, প্রাণবন্ত, সুন্দর।
লিখেছেনঃ রোজেন, সাজগোজ
18/01/2017
What is the benefit of conch shell powder ? What is the benefit of conch shell powder ? Conch cures many skin diseases, rashes, allergies etc. It also cures ‘white spots‘ on skin. Subscribe Our channel...
17/01/2017
ত্বকের তৈলাক্ততা দূরীকরণে শঙ্খের ব্যবহার :
প্রতিদিন বাইরে থেকে বাসায় ফিরে চালের গুড়ার সাথে সামান্য দারুচিনি ও শঙ্খের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে সারা মুখে ও গলায় লাগান। ৪-৫ মিনিট রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্ত ভাব যেমন কমবে তেমনি আপনাকে অনেকক্ষণ ফ্রেশ রাখবে।
প্রাচীন আয়ুর্বেদে শঙ্খ বা CONCH অথবা সী শেল এর ভূমিকা অপরিহার্য। ভারতীয় উপমহাদেশের সৈনিকরা প্রাচীনকাল থেকে যুদ্ধ ক্ষেত্রে এর ব্যবহার করে আসছে। সৌন্দর্যচর্চায় এর ভূমিকাও ঠিক তেমনটাই পুরনো। আপনারা যারা রূপচর্চায় মনোযোগী তারা নিশ্চয়ই শঙ্খের গুঁড়া এবং তার অসামান্য গুণের কথা আবছা ভাবে হলেও শুনে থাকবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখনো রূপচর্চায় শঙ্খের গুঁড়া কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না বললেই চলে।
শঙ্খকে সোজা বাংলায় বলে ‘শাঁখ’। সনাতন ধর্ম এবং জীবন প্রণালীতে এর উপস্থিতি উল্লেখ্য।
এটা মূলত দুই ধরনের হয়ে থাকে।
(১) ডানাবর্তী: যেক্ষেত্রে শঙ্খের ঘূর্ণন ডানদিকে হয় এবং
(২) বামাবর্তী: যেক্ষেত্রে শঙ্খের ঘূর্ণন বামদিকে হয়।
এই শাঁখ গুঁড়ো করলে যে সাদা পাউডার পাওয়া যায় তাই সাধারণত স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চায় ব্যবহার করা হয়। শঙ্খের সাদা এই গুঁড়ায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্য নানা ধরনের খনিজ যেমন আয়রন এবং ম্যাগনেসিয়াম। এসব কারণে প্রাচীনকাল থেকেই এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে শঙ্খ ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
স্বাস্থ্যের সুরক্ষায় শঙ্খ:
-আপনার যদি কোন কারণে পেটে ব্যথা, বদহজম বা অন্ত্রের কোন ধরনের জটিলটা দেখা দেয় তবে একটি শঙ্খের শেলের মধ্যে সারারাত পানি রেখে দিয়ে সকালে এই পানি দুই চামচ খেলে আপনার সমস্যার উপশম হবে।
– সমপরিমাণ শঙ্খের খোলে রাখা পানি এবং সাধারণ পানি নিন। এই পানির মিশ্রণ দিয়ে চোখ পরিষ্কার করুন (পানির ছিটা দিন) এতে আপনার চোখের দৃষ্টি অনেকদিন ভালো থাকবে।
– শঙ্খের খোলে রাখা পানি একটা পাত্রে নিয়ে তাতে মুখ ডুবিয়ে চোখ খুলে এদিক ওদিক ঘুরান। চোখের ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর হবে।
– বলা হয় নিয়মিত শঙ্খ যারা বাঁজায় তাদের যেকোনো বক্ষব্যাধি এবং হার্টের সমস্যা হবার ভয় অনেকাংশে কম থাকে।
শঙ্খ ভস্ম:
- শাঁখের শেল থেকে তৈরি এক রকম আয়ুর্বেদিক ওষুধ এই শঙ্খ ভস্ম। এটা গ্যাস্ট্রিক, পেটে ব্যথা এবং ম্যাল আবসরবসন জনিত বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়।
সৌন্দর্যে শঙ্খ:
সৌন্দর্য চর্চায় শঙ্খের মত কার্যকরী উপাদান খুব কমই আছে। আপনি যদি আসল শঙ্খ গুঁড়ো যোগার করতে পারেন তবে তা আপনাকে ব্রণ বিহীন ত্বক থেকে শুরু করে ইনস্ট্যান্ট ফেয়ারনেস পর্যন্ত দিতে সক্ষম। চলুন দেখে নেই ত্বক ও চুলের জন্য শঙ্খ কীভাবে ব্যবহার করা যায়।
চুলের যত্নে:
শঙ্খের শেলে সারারাত ধরে রাখা পানির সাথে গোলাপজল মেশান। এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার চুলের স্বাভাবিক রঙ বজায় থাকবে আর চুল থাকবে মসৃণ।
ত্বকের যত্নে:
-পরিষ্কার শঙ্খের ভেতরে রাখা পানি দিয়ে প্রতিদিন সকালে আপনার ত্বক ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটা বিভিন্ন চর্মরোগ, র্যাস, আল্যারজি সারাতে সাহায্য করে।
– নিয়মিত একমাস ধরে এভাবে মুখ ধুলে ত্বকের শ্বেতি রোগের প্রাদুর্ভাব পর্যন্ত কমে যায়।
– ত্বকের উজ্জলতা বাড়াতে ও রিঙ্কেল দূর করতে প্রতিদিন গোসলের সময় শঙ্খ গুঁড়া আর সমপরিমাণ মুলতানি মাটি পানিতে মিশিয়ে মুখে আর ঘাড়ে লাগিয়ে ম্যাসাজ করুন। অবশ্যই ফল পাবেন।
– শঙ্খ গুঁড়া গোলাপ জলের সাথে পরিমাণ মত মিশিয়ে চোখের নিচে সাবধানে লাগান। শুকিয়ে যাওয়ার আগেই আবার ধুয়ে ফেলুন। আপনার চোখের নিচের ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।
– আপনার বিভিন্ন প্যাকের সাথে এক চিমটি করে শঙ্খ গুঁড়া যোগ করে তারপর ব্যবহার করুন। ত্বকের কালো ভাব দূর হওয়ার সাথে সাথে ব্রণের উপদ্রপও দূরে থাকবে। শঙ্খ গুঁড়া ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে।
– মিহি করে বাটা আধা চামচ চালের গুঁড়ার সাথে সমপরিমাণ শঙ্খ গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ভালো স্ক্রাবের সাথে সাথে এটা আপনার সানট্যান দূর করে আপনাকে দেবে ফর্সা ত্বক।
– সানট্যান, ব্রণের দাগ ও শ্যামলা ত্বক থেকে মুক্তি পেতে জন্য আধা চামচ মুলতানি মাটি, আধা চামচ শঙ্খ গুঁড়া, এক চিমটি হলুদ গুঁড়া আর আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। খুব দ্রুত ফল পাবেন।
সতর্কতা
সবসময় মনে রাখবেন শঙ্খ গুঁড়া কখনই সরাসরি ত্বকে ব্যবহার করবেন না। এটা খুব সুক্ষ পাউডার হলেও এতে আপনার ত্বক কেটে যেতে পারে। যাদের ত্বক সংবেদনশীল তারা এটা ব্যবহার না করলেই ভালো করবেন। সবসময় শঙ্খ গুঁড়া সমপরিমাণ মুলতানি মাটি, বেসন বা চালের গুঁড়ার সাথে মিশিয়ে ব্যবহার করুন। এতে শঙ্খ গুঁড়ার কার্যকারিতা কমে যাবে না।
দেখলেন তো শঙ্খ গুঁড়া আপনার ত্বক ও স্বাস্থ্যের কত রকম উপকারে আসে? এবার তো এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখা যেতেই পারে, তাই না?
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1200
