Araf and Ayan

Araf and Ayan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Araf and Ayan, Health/Beauty, Mirgi, Dhaka.

05/12/2024

মা হয়ে ওঠা 🥰
আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে, কিন্তু এতকিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়েই শুধু তাঁর সন্তান 😊সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে সব কিছু। তার পরেও তার সংসার টাও তাকেই সামলাতে হয়, এতসব করার পরেও সে অভিযোগ রাখে না। সে বেশ খুশি থাকে কিন্ত কোন একটা মানুষ যদি দিনশেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আার ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থা টা কেমন হতে পারে বুঝেন?সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার ৩০+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিক টা কি কখনও ভেবেছেন? একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে একসময় একহাজার টাকার ক্রিম ব্যাবহার করতো সেটা ৫০-৬০ টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালী নাহলে কোনো বিজনেস ম্যাগনেট এর বৌ মধ্যবিত্ত ঘরের বৌ এর মতো তাকে হাজার টা ইচছা বিসর্জন দিতে হয় না 🙂 বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শুনাতে যে মানুষ টা এতো কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার ❤️রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না? একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের 🙂 মনে রাখবেন সংসার টা আপনারও সেটাকে সুখী করতে আপনার দিনশেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিনের শক্তি খুঁজে পায় ❤️
ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা🥰
আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোন মানুষ আমি পৃথিবীতে দেখি না🤗

একজন স্ত্রী মানসিক ভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ***

14/03/2024
19/02/2024

Kar baby koto kg

01/02/2024

আজ ঐতিহাসিক ১লা ফেব্রুয়ারী।🤗

প্রাচীনকালে আজকের এইদিনে ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিতে যেতো 😎EvEveryone

01/02/2024

তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে যাবে, অন্য কেউ একদিন তাকেই অসাধারন করে কাছে টেনে নেবে..❤️🏵️😊

29/01/2024

Wow amazing a photo of the day🥰

27/01/2024

°

~ পোস্ট কি togo কাছে jai না রে🙄🙃

~React দেস না কেনো বেয়াদব😬😁

°EverEveryone

26/01/2024

Nirob Hassan Akash

02/12/2023

♥️♥️শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে যে বাড়তি খাবারগুলো দিতে হবে:

💝শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পারিবারিক পরিপূরক খাবার দিতে হবে।কারন এই সময় শুধু বুকের দুধ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পারেনা।শিশুর খাদ্য তালিকায় পরিপূরক খাদ্য হিসাবে যে সমস্ত পুষ্টিকর ও সুষম খাবার যুক্ত করতে হবে সেগুলো হলোঃ

🇧🇩আলু ও ডাল সিদ্ধ করে চটকিয়ে খাওয়াতে হবে।
বিভিন্ন প্রকার শাক-সব্জি, চাল, ডাল মিশিয়ে নরম খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে।

🇧🇩ডাল বা দুধে রুটি ভিজিয়ে খাওয়ানো যেতে পারে।

🇧🇩বিভিন্ন প্রকার দেশীয় ফল যেমন কলা, পেঁপে, কাঁঠাল, পেয়ারা, আম, আনারস ইত্যাদি চটকিয়ে বা এসব ফলের জুস বানিয়েও খাওয়ানো যেতে পারে। ফলের মধ্যে প্রথমে কলা দিয়ে শুরু করতে পারেন।

🇧🇩চালের সুজি : শিশুদের সামান্য দুধ দিয়ে চালের সুজি রান্না করে খাওয়াতে পারেন।সুজি অনেকটা ভাতের কাজ করে,যা শিশুর শক্তি জোগাতে সাহায্য করে।

🇧🇩 ডিম সিদ্ধ ও নরম করে খাওয়ানো যেতে পারে।

🇧🇩চিড়া, মুড়ি বা ভাত, দুধ দিয়ে নরম করে মেখে খাওয়ানো যেতে পারে।

🇧🇩টমেটো, মটরশুটি, ফুলকপি, শিম ও অন্যান্য শাকসব্জি ভাল করে সিদ্ধ করে চটকিয়ে খাওয়ানো যেতে পারে।

🇧🇩মাছ-মাংস, ডিম: এই সময় শিশুকে মাছ মাংস ডিমের তৈরি খাবার চটকিয়ে খাওয়াতে পারেন।

স্বাস্থ ভালো রাখার পাশাপাশি শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অবশ্যই খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে।

পরিমান: ৬-৯ মাসের শিশুদের ২৫০ মিলি বাটির ১/২ বাটি দিনে ২ বার ও ২-৩ বার পুষ্টিকর নাস্তা

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mirgi
Dhaka