Sadia's Food Service

Sadia's Food Service

Share

সত্যের পাশে সব সময়�সত্যকথন�

Photos from Sadia's Food Service's post 21/12/2023

আজকের ডেলিভারি আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ হলো ♥️আলহামদুলিল্লাহ ♥️
কালোজিরা ভর্তা
ছোট মাছ
করলা ভাজি
মুসুরের ডাল
Sadia's Food Service ♥️👈🏻

21/12/2023

Alhamdulillah♥️Order Done✔️

Photos from Sadia's Food Service's post 20/12/2023

আলহামদুলিল্লাহ ♥️♥️😊🥰
Order complete ♥️✔️✔️
চিকেন ঝাল রোস্ট
পোলাও+কোকাকোলা✔️✔️

Photos from Sadia's Food Service's post 17/12/2023

আসসালামু আলাইকুম ♥️👈🏻
প্রিয় টাংগাইল বাসি🤗আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেইড রান্না,যে রান্নার স্বাদ অমৃত🍛🌼🌼
সুস্বাদু এই হোমমেইড রান্না স্বাদে ভারী,গুণে ভরপুর ♥️👈🏻
আমাদের এই ঘোরোয়া রান্নার মধ্যে আপনি পাবেন:-
১/চিকেন বিরিয়ানি 😍২/ চিকেন তেহারি🥰৩/গরুর মাংসের বিরিয়ানি 😋৪/ভুনা খিচুড়ি 😋৫/গরুর মাংস ভুনা😍৬/গরুর কলিজা ভুনা😍৭/মুরগির মাংস ভুনা😍৮/মুরগির রোস্ট 🥰৯/মুরগির মাংসের বরা😊১০/মুরগির মাংসের রোল😉১১/সবজির রোল🤩১২/সরষে ইলিশ ভুনা😋😋১৩/ইলিশ মাছের ভর্তা😋১৪/রুই মাছের কালিয়া😍১৫/ছোট মাছ ভুনা😍১৬/শুটকি মাছের ভুনা😍১৭/চিংড়ি মাছের মালাইকারি😍১৮/চিংড়ি মাছ ভুনা😋১৯/ডিমের রোস্ট🥰২০/সবজি মিক্স ভাজি /চাইনিজ সবজি😊২১/করলা ভাজি😍২২/চ্যাপা শুটকি ভর্তা- কালোজিরা ভর্তা- তিশি ভর্তা - তিল ভর্তা🥰😍😋♥️
এছাড়াও খাবারের অন্যান্য অর্ডার নেওয়া হয়🌹খাবারের গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়েছি♥️😊🥰
🍁তাহলে আর দেরি কিসের 🍁
এখনি নিচের অর্ডার বাটনে ক্লিক করে আপনার পছন্দের হোমমেইড খাবার টি কর্নফাম করুন👈🏻👈🏻♥️
♥️ধন্যবাদ ♥️
Sadia's food service 👈🏻♥️আপনাদের পাশে আছে সব সময় ইনশাআল্লাহ 🥀♥️🍁🍁

Photos from Sadia's Food Service's post 06/12/2023

শুটকি মাছ নিয়ে কিছু কথা বলব......
শুঁটকি মাছ— যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। রুচিবর্ধকও। সাধারণত কাঁচা মাছে লবন মাখিয়ে কড়া রোদে শুকিয়ে শুঁটকি প্রস্তুত করা হয়। যে কারণে এই মাছে কোন জলীয় অংশ এবং জীবাণু থাকে না। শুঁটকিতে চর্বির পরিমাণ কম থাকে বা থাকে না বললেই চলে। ফলে অন্যান্য সমপরিমাণে কাঁচা মাছের চেয়ে শুঁটকিতে প্রোটিন, ভিটামিন ‘ডি’ এবং অন্যান্য খনিজ উপাদানের পরিমাণ অনেক বেশি থাকে। শুঁটকির গুণাগুণ নিয়ে বিস্তারিত লিখেছেন পুষ্টিবিদ আছিয়া পারভীন আলী শম্পা...........................

শুঁটকির উপকারিতা—
● শুঁটকিতে প্রায় সব ধরনের অ্যামাইন এসিড ছাড়াও মানব দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান যেমন- আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, আয়োডিন আছে প্রচুর পরিমাণে।

● দেশে নানা প্রজাতির মাছের শুঁটকি পাওয় যায়। যেমন- পুঁটি, চাপিলা, কাঁচকি, চিংড়ি, বাইম, মলা, বইচ্যা, লইট্যা, ফাৎরা, ইলিশ, রূপচাঁদাসহ হরেক রকম মাছের শুঁটকি। শুঁটকির মধ্যে চিংড়ির শুঁটকিতে আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে।
● অনেক মানুষ আছেন যারা প্রোটিন বা আমিষের অভাবজনিত নানা সমস্যাতে ভুগে থাকেন। তারা যদি নিয়মিত বিভিন্ন মাছের শুঁটকি গ্রহণ করে থাকেন তবে এই ঘাটতি খুব সহজেই পূরণ করা সম্ভব।

● অনেকেরই মধ্যে ধারণা রয়েছে- গরু বা খাসির গোশত শুধু শরীরের জন্য ভালো আর ভালো খাবার মানেই দামি খাবার হতে হবে, তাদের বলছি আমাদের চারপাশে এমন অনেক কম দামি খাবার আছে যা পুষ্টি গুণের দিক থেকে যে কোন দামি খাবার থেকে অধিকসমৃদ্ধ। শুঁটকি তেমনই একটি খাবার- সহজলভ্য কিন্তু পুষ্টি গুণের দিক থেকে বেশ উপকারি।
● শুঁটকিতে থাকা ভিটামিন ‘ডি’, ক্যালসিয়াম এবং ফসফরাস মানবদেহের হাড়, দাঁত এবং নখের গঠনের জন্য অপরিহার্য উপাদান। এই উপাদানগুলোর অভাব হলে হাড়ের গঠন দুর্বল হওয়া ছাড়াও দেহের অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সুতরাং যারা হাড়ের বিভিন্ন সমস্যাতে ভুগছেন তারা খাদ্য তালিকায় রাখতে পারেন শুঁটকি।

● বাড়ন্ত শিশুদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য শুঁটকি হতে পারে খুবই ভালো একটি উৎস। তবে শিশুদের জন্য শুঁটকি রান্নার ধরন হতে হবে আলাদা। বড়দের চাইতে ছোট শিশুদের প্রোটিনের চাহিদা প্রায় দ্বিগুণ থাকে। আর প্রোটিনের অভাব হলে শিশুর গ্রোথ বাধাগ্রস্ত হয়। এই বাড়তি চাহিদা পূরণে শিশুদের শুঁটকি দেয়া যেতে পারে।
● নিয়মিত শুঁটকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে যারা নিয়মিত শুঁটকি খেয়ে অভ্যস্ত তাদের সহজে জ্বর, সর্দি হয় না।
● শুঁটকিতে আয়োডিনের মাত্রা বেশি থাকায় বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা দূর করতে এবং দেহে রক্ত বাড়াতে সাহায্য করে।

কতটুকু খাবেন—
কোন বিশেষ ধরনের শারিরীক জটিলতা না থাকলে একজন মানুষ প্রতিদিন ৩০ গ্রাম পর্যন্ত শুঁটকি খেতে পারেন।
শুঁটকি গ্রহণে সতর্কতা—
● বর্তমানে বাণিজ্যিকভাবে শুঁটকি প্রস্তুত এবং সংরক্ষণ করার জন্য অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা শুঁটকিতে ডিডিটি মেশান যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়।তাই শুঁটকি খাবার আগে বাজার থেকে শুঁটকি কিনে আনার পর গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিন।

অর্ডার করতে ইনবক্স করুন📩
শুঁটকির বাজার দর সবসময় ওঠানামা করে। সুতরাং অর্ডার করার আগে ইনবক্স এ দাম জেনে নিবেন।ধন্যবাদ......

শুটকি খেতে পছন্দ করেন এমন কে কে আছেন?
আমাদের সত্যকথন আপনার পাশে আছে সব সময় ইনশাআল্লাহ ♥️

Photos from Sadia's Food Service's post 08/11/2023

শনপাপড়ি♥️
দেখতেও যেমন আকর্ষণীয় 😍
খেতেও তেমন লোভনিয়😋 অস্থির স্বাদে ভরপুর😋🥰

আরও একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন জাতীয় খাবার শনপাপড়ি।😋♥️🌿
অর্ডার টি কনফার্ম করতে ইনবক্স করুন 📩

Photos from Sadia's Food Service's post 08/11/2023

মুড়কি-মোয়া বাঙালির ঐতিহ্য। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের সময়ে কৃষকের বাড়িতে নতুন ধান ওঠে। এই সময়ে মুড়ি ভাজা ও মুড়ির মোয়া বানানোর ধুম পড়ে। অতিথি আপ্যায়নে মুড়ির মোয়ার জুড়ি নেই। তবে শহরে যান্ত্রিক জীবনে মুড়ির মোয়ার খুব একটা দেখা মেলে না। সকালের নাস্তায় ও বিকালের চায়ের টেবিলে পরিবারের প্রিয়জনদের জন্য তৈরি রাখতে পারেন মুড়ির / চিড়ার মোয়া।

🌿মুড়ির মোয়া
🌿চিড়ার মোয়া
সম্পুর্ণ হোমমেইড মুড়ি / চিড়ার মোয়া অর্ডার করতে ইনবক্সে ক্লিক করুন 🌿🌿

Photos from Sadia's Food Service's post 08/11/2023

হোমমেইড মুসুর ডাল ও মাষকলাই ডালের বড়ি
ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন সারাবছর♥️🌿
অর্ডার টি কনফার্ম করতে এখনি ইনবক্স করুন♥️🌿

Photos from Sadia's Food Service's post 08/11/2023

হোমমেইড মোরব্বা😋🥰

ঝলকে দেখে মনে হবে যেন মিছরি। মিছরির দানার মতই স্বচ্ছ আর মিঠে। কিন্তু মুখে দিতেই নরম তুলতুলে। আর স্বাদে-গন্ধে অনন্য। এ হল আসল মোরব্বা। বীরভূম জেলার সদর শহর সিউড়ি বিখ্যাত সেই মোরব্বার খাতিরে। বাংলার বহু খ্যাতনামা মানুষ এই সিউড়ির মোরব্বার স্বাদ-গন্ধে মজেছেন। ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশীয়ভাবে প্রস্তুত এই মোরব্বার রকমফেরও তৈরি হয়েছে। স্বচ্ছ, নরম এই মিষ্টিটি মূলত চালকুমড়োর টুকরো থেকে বানানো হয়। মোরব্বার বীরভূমী বৃত্তান্তটিও চমকপ্রদ।😋🥰

অর্ডার করতে ইনবক্স করুন 🌿

Photos from Sadia's Food Service's post 08/11/2023

😋😋নারকেলের নাড়ু বাংলার এক বিখ্যাত খাদ্য দ্রব্য। বাংলার বিভিন্ন ধরনের নাড়ু গুলির মধ্যে নাারকেলের নাড়ু বেশ জনপ্রিয়। এটি বাংলার নবান্ন উৎসবের একটি জনপ্রিয় খাবার। এছাড়াও হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, কোজাগরী লক্ষ্মীপুজা ও মুসলমানদের শবে বরাত, শবে মেরাজ, মুহররম ও ঈদে মিলাদুন্নবিসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও বাঙালির ঘরে ঘরে এই নাড়ু তৈরি হয়। এই নাড়ু নারকেল কুুুরিয়ে চিনি বা গুড় জ্বাল দিয়ে তৈরি করা হয়।[১]

স্বাদে গুণে ভরপুর মিষ্টি এই নাড়ু😋
আজকে নাড়ুর মধ্যে থাকছে👇🏻
১/ নারকেলের সাদা নাড়ু
২/ নারকেলের গুড়ের নাড়ু
৩/ তিলের নাড়ু
৪/ সুজির নাড়ু
৫/ নারকেল নাড়ু রস করা
৬/ক্ষীরের নারকেল নাড়ু
৭/বাদামের নাড়ু
অর্ডার টি কনফার্ম করতে ইনবক্স করুন 🌿🌿

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Tangail
Dhaka
1973