Fleuros
Fleuros is an online store specialising in delicious Organic natural product for health and beauty.. Online shop
17/09/2023
গোক্ষুরা একটি মূত্রবর্ধক । মূত্রের পরিমাণ বৃদ্ধি করে দেহের অতিরিক্ত খনিজ পদার্থগুলিকে বাইরে নিক্ষেপ করে । ফলে বৃক্কে পাথর জমার সম্ভাবনা হ্রাস পায় ।
এমনকি গোক্ষুরার অ্যান্ট - অক্সিডেন্ট গুণ বৃক্কের পাথর তৈরি বন্ধ করতে পারে এবং সাথে সাথে বৃক্কের কর্মক্ষমতারও বৃদ্ধি হয় ।
05/04/2023
বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। বিশেষ করে করোনাকালীন জটিলতার পর সেই সতেচনতা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় 'চিয়া সিড'।
বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারি। চিয়া সিডকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।
তবে, অনেকেই চিয়া সিডের পুষ্টিগুণ বা এটি খাওয়ার নিয়ম জানেন না। যে কারণে এই সুপারফুডকে নিজের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করছেন না।
চিয়া সিড খাওয়ার উপকারিতা
১। চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
২। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
৩। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৪। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে
৫। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
৬। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী
৭। চিয়া সিড কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে
৮। এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে
৯। চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে
১০। ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিড
১১। এই বীজ ক্যানসার রোধ করে
১২। চিয়া সিড হজমে সহায়তা করে
১৩। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৪। চিয়া সিড অ্যাটেনশান ডেফিসিট হাইপার-অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে
১৫। এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।
27/03/2023
✨চন্দন পাউডার ( Sandalwood Powder)🌿
প্রাচীন কালে রূপ চর্চার অন্যতম একটি উপাদান ছিলো চন্দন।
চন্দনগাছের কাঠ শুকিয়ে গুঁড়া করে পাওয়া যায় চন্দনগুঁড়া বা স্যান্ডেলউড পাউডার। চন্দনের আছে হাজারো গুনাগুন। রূপ চর্চার জন্য চন্দনের খ্যাতি যুগ যুগ ধরে। বিভিন্ন রকম কসমেটিক্স ও সুগন্ধীতে চন্দন ব্যবহৃত হয়। ত্বকের বিভিন্ন সমস্যায় চন্দন বেশ উপকারী। এতে আছে অ্যান্টিব্যকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। ত্বক পরিষ্কার করা, উজ্জ্বল করা, রোদে পোড়া ভাব দূর করা, ত্বককে সজীব করে তোলা ছাড়াও অসংখ্য গুণ আছে এই উপকরণটির। জেনে নেওয়া যাক একঝলকে:
* ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
* ত্বকের ক্লান্তিভাব দূর করে।
* ব্রণ বা ত্বকের দাগ দূর করে।
* ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।
* চন্দনের সঠিক ব্যবহার ত্বকে কোমলতা এনে দেয়।
* যাদের ত্বক বয়সের কারণে ঝুলে গেছে, তাদের জন্য চন্দন বেশ উপকারী। কারণ, এটি ত্বককে টানটান রাখে।
‘ফ্লুরোস‘ দিচ্ছে আপনাদের অথেনটিক চন্দন পাউডার।
তাই অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমাদের পেইজে ইনবক্স📥 করুন।
24/03/2023
✨𝐅𝐞𝐧𝐮𝐠𝐫𝐞𝐞𝐤 𝐨𝐢𝐥 (মেথির তেল)🌿
রান্নার অনুষঙ্গ হিসেবে মেথির সাথে কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা।মেথির মতই, মেথির তেল ও অনেক উপকারী। আজ আমরা মেথির তেলের উপকারিতা সম্পর্কে জানবো।
আমাদের চুলের বহু সমস্যায় মেথির তেলের রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে,খুশকি দূরীকরণসহ আরো অনেক ক্ষেত্রে মেথির তেলের ব্যবহার হয়ে থাকে।তাই সুন্দর চুল পেতে ঝটপট এর ব্যবহার শুরু করে দিন।
❇️চুলের সমস্যাগুলোর মধ্যে খুশকি একটি অতিপরিচিত সমস্যা। আর এই খুশকি দমনের জন্য মেথির চাইতে কার্যকরী ওষুধ আর হয় না। মাথার ত্বকে যখন ঈস্ট তৈরি হয় তখন সেগুলোই খুশকির জন্ম দেয়। মেথির অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ঈস্ট দমন করে খুশকির জন্ম প্রতিরোধ করে।
❇️ মেথি দিয়ে প্রাকৃতিকভাবেই পান মজবুত ও লম্বা চুল। কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন, যা চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস। নিয়মিত মেথির তেল মাসাজে চুলে প্রাণ ফিরে আসে এবং হয় মনের মতো সুন্দর।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন
16/03/2023
🌿𝐌𝐨𝐫𝐢𝐧𝐠𝐚 𝐏𝐨𝐰𝐝𝐞𝐫( সাজনা পাতা পাউডার)🌿
"সাজনা "একটি অতি পরিচিত দামি এবং সুস্বাদু সবজি। সজিনার ইংরেজি নাম Drumstick এবং বৈজ্ঞানিক নাম Moringa Oleifera উৎপত্তিস্থল পাক-ভারত উপমহাদেশ হলেও এ গাছ শীত প্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই জন্মে।
সজনে পাতা কে বলা হয় সুপার ফুড ।
❇️সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন - সি , দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম , দুই গুণ আমিষ , গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন - এ এবং কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান ।
❇️সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে , উচ্চ রক্তচাপ কমায় , কোলেস্টেরল কমায় , ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে ।
❇️গর্ভবর্তী মায়ের সবটুকু ক্যালসিয়াম ও আয়রন চাহিদার সবটুকু পূরণ হয় দৈনিক সজনে গুড়া সেবনে ।
❇️সজিনা পাতা কিন্তু ডায়াবেটিস রোগের জন্যে অনেক উপকারী ।
❇️এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায় ।
❇️প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ , গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায় ।
❇️গেটেবাত এর জন্যে সজিনা পাতার পেস্ট হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায় ।
❇️সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে ।
❇️সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ রে । ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা অথবা অন্য খাবারের সাথে খান ।
❇️সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে । রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে । ❇️শরীরের ওজন কমাতে চাইলে প্রতিদিন সজনে পাতা গুড়া খাওয়া উচিত ।
❇️সজনে পাতা ত্বক ও চুলের জন্যে ও ভালো । মধুর সাথে সজিনা পাতার রস বা শুকনো গুড়া মিশিয়ে মুখে লাগালে মুখের
চামড়া টান টান হয় , পরিষ্কার হয় , ব্রণ দূর হয় । ত্বক এর ক্ষতস্থান এর মধ্যে লাগালে ক্ষত নিরাময় হয় ।
❇️আর সজনে পাতার গুড়া পেস্ট করে সাথে মধু মিক্স করে বা এমনি মাথায় ম্যাসাজ করলে চুল পড়া কমবে । মাথা ঠান্ডা থাকবে । চুল হবে সুন্দর ও ঘন ।
তবে হ্যা , সজনে গুড়া অবশ্যই অথেনটিক হওয়া উচিৎ ।
"ফ্লুরোস" দিচ্ছে আপনাদের অথেনটিক সাজনা পাতা পাউডার (Moringa powder)
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স📥 করুন।
10/03/2023
🌿কোষ্ঠকাঠিন্যের মহৌষধ সোনাপাতা🌿
❇️সোনাপাতার পরিচিতি
সোনাপাতা দেখতে কাঁচা অবস্থায় অনেকটা হলুদাভ সবুজ এবং শুকনো অবস্থায় অনেকটা হলুদাভ সোনালি বর্ণের হয়। এর মাথায় হলুদ রঙের ফুল ফোটে। ফুল অনেক সময় সাদা বা গোলাপি রঙেরও হয়ে থাকে। এর ফল অনেকটা শিমজাতীয় নলাকার বা চ্যাপ্টা হয়। ফলের ভিতরে আড়াআড়িভাবে বীজ থাকে।
❇️সোনাপাতার উপকারিতা
সোনাপাতার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপকারিতা হল –
১। সোনাপাতা কোষ্ট-কাঠিন্য দূর করতে ব্যাপক উপকারে আসে। আয়ুর্বেদ শাস্ত্রে একে কোষ্ঠ্যকাঠিন্যের মহৌষধ বলা হয়ে থাকে।
২। সোনা পাতায় বিদ্যমান এনথ্রানয়েড রেচক হিসেবে কাজ করে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে। এতে কোলনের সঞ্চালন উদ্দীপিত হয়। ফলে খুব অল্প সময়ে এবং খুব সহজেই মল দেহ থেকে বাইরে নিষ্কাষিত হয়।
৩। নিয়মিত সেবনে শরীরের ওজন ও ক্ষুধা কমে।
৪। উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
৫। সোনাপাতা কৃমিনাশক হিসেবে কাজ করে।
৬। অর্শ রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে।
৭। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে।
❇️সোনা পাতা খাওয়ার নিয়ম
যেহেতু সোনাপাতা গুঁড়া অধিক কার্যকরী সেহেতু ন্যাচারালস সোনাপাতা গুঁড়া খাওয়াই উত্তম। সেক্ষেত্রে হাফ চা চামচ সোনাপাতা গুঁড়া এক কাপ গরম পানিতে মিশিয়ে ৫ মিনিট পর খেয়ে নিতে হবে। সোনাপাতা গুঁড়া চায়ের সাথেও খাওয়া যায়।
❌সতর্কতা
আমাশয়, পাতলা পায়খানা জনিত সমস্যা থাকলে বা কোন অন্ত্রের রোগ থাকলে (যেমন- অন্ত্রের প্রদাহ, আলসার, এপেনহিসাইটিস ইত্যাদি) সোনাপাতা খাওয়া যাবে না। এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মা, বৃদ্ধ, শিশু ও দুর্বলদের জন্য সোনাপাতা খাওয়া নিষেধ।
সোনাপাতা খাওয়ার ৪-৫ ঘণ্টার মধ্যে বাথরুমের আশেপাশে থাকতে হবে এবং সপ্তাহে দুই দিন বা তিন দিনের বেশি সেবন করা উচিত না।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স📥 করুন
07/03/2023
👉Multani Mati 1tsp
👉Wild Turmeric 1tsp
👉Rose water
Apply this face pack and get glowing skin naturally🤩
For order please inbox us
04/03/2023
Rosemary Essential Oil
❇️নতুন চুল গজাতে
রোজমেরি অ্যাসেনশিয়াল তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজের কারণে এটি মাথায় ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল বাড়ায়। ফলে হেয়ার ফলিকল মজবুত হয়, নতুন চুল গজায়। আর চুলের স্বাভাবিক কালো রঙটি ধরে রাখতেও হেল্প করে।
ব্যবহারবিধি
একটি পাত্রে পরিমানমতো নারিকেল তেলের সাথে ২/৩ ফোঁটা রোজমেরি অয়েল নিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। গোসলে যাবার পূর্বে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি সপ্তাহে ২ থেকে ৩ বার অনুসরণ করুন, কিছুদিন পর নিজেই ডিফারেন্স দেখতে পারবেন।
❇️চুল পড়া কমাতে
রোজমেরির নির্যাস চুল পড়া কমাতে দারুন কাজ করে। যেকোনো হেয়ার কেয়ার প্রোডাক্টের সাথে এই অ্যাসেনশিয়াল অয়েলটি ইউজ করতে পারবেন।
ব্যবহারবিধি
একটি পাত্রে পরিমানমতো নারিকেল তেল, ক্যাস্টর তেলের সাথে ২/৩ ফোঁটা রোজমেরি অয়েল নিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পুরো চুলে আর চুলের গোঁড়ায় ব্যবহার করুন। এছাড়াও আপনার শ্যাম্পুতেও অল্প পরিমানে মিশিয়ে রেগুলার ব্যবহার করতে পারেন।
For Order please inbox us
02/03/2023
✨𝐎𝐧𝐢𝐨𝐧 𝐨𝐢𝐥
সালফার এবং পটাসিয়াম সমৃদ্ধ, পেঁয়াজের তেল চুলের গোড়া শক্তিশালী করতে এবং ভাঙ্গন রোধ করতে সাহায্য করে। এটি মাথার ত্বক এবং চুলের গোড়ার পিএইচ বজায় রাখতে সাহায্য করে যা নতুন চুলের ফলিকলগুলির বৃদ্ধিকে সহজতর করে।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স📥করুন
01/03/2023
✨ত্বকের যত্নে শঙ্খগুঁড়াঃ
🔹শঙ্খতে রয়েছে জিংক অক্সাইড যা ত্বককে রোদ থেকে বাঁচায়।
🔹ত্বককে ইন্সট্যান্ট উজ্জ্বলতা দেয়।
🔹শঙ্খ গুঁড়া ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া বিনাশ করে। ফলে ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি মেলে।
🔹রিঙ্কেল ও বার্ধক্যের ছাপ কমায়।
🔹চোখের নিচের ডার্ক সার্কেল কম করে।
👉ত্বক উজ্জ্বল করার প্যাকঃ শঙ্খ গুঁড়া ও সমপরিমাণ মুলতানি মাটি গুঁড়া পানির সাথে মিশিয়ে মুুখে ও ঘাড়ে ম্যাসাজ করুন। গোসলের আগে নিয়মিত এর ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
👉 শুষ্ক ত্বকের জন্য শঙ্খ গুঁড়ার প্যাকঃ ১ টেবিল চামচ শঙ্খ গুঁড়া + ২ চা-চামচ আপেল সিডার ভিনেগার+ ৪-৫ ফোঁটা আমন্ড অয়েল+ ভিটামিন সি ট্যাবলেট বা ১টি সিভিট গুঁড়া ও সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ছোপ দূর করে।
👉 ব্রণ ও ব্ল্যাক হেডস দূর করার প্যাকঃ১ টেবিল চামচ শঙ্খে গুঁড়া + ১ টেবিল চামচ তুলসী পাতা গুঁড়া ভালোভাবে মিশিয়ে তা বাদাম চিনি দিয়ে গুলে মুখে লাগান। ৫ মিনিট পর আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
👉 রোদে পোড়া ভাব কমানোর প্যাকঃ ১ টেবিল চামচ শঙ্খ গুঁড়া + খোসা গুঁড়া আধা চা-চামচ + ৩ থেকে ৪ ফোঁটা গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ১ দিন পরপর প্যাকটি ব্যবহার করতে পারেন।
⛔সতর্কতাঃ শঙ্খ গুঁড়া কখনোই ত্বকে জোরে ঘষবেন না। ❌সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার না করাই ভালো।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স 📥 করুন
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Bashundhara R/A
Dhaka
1229
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 19:00 |
