doc2p.com
"doc2p" স্বাস্থ্য সেবার ডিজিটাল প্রযুক্ত? "doc2p" রোগ, রোগী ও চিকিৎসক তথা চিকিৎসা সেবার ওয়েব ভিত্তিক তথ্য ভাণ্ডার।
03/04/2020
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনটি, বা এরকম যে আরো কয়েকটি টিকা এখন গবেষণার পর্যায়ে আছে - তাতে আদৌ কোন কাজ হবে কিনা তা জানতে আরো অনেক মাস পর্যন্ত সময় লেগে যাবে।
বিজ্ঞানীরা সারা পৃথিবীজুড়েই বিজ্ঞানীরা চেষ্টা করছেন গবেষণার কাজ দ্রুততর করতে
এই রোগ থেকে এখন পর্যন্ত রক্ষার একমাত্র উপায় হলো অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না দেয়া।
যার মানে হলো:
মানুষজনের চলাচল সীমিত করে দেয়া।
হাত ধুতে সবাইকে উৎসাহিত করা।
স্বাস্থ্যকর্মীদের প্রতিরক্ষামূলক পোশাক পরে রোগীদের আলাদা আলাদা করে চিকিৎসা সেবা দেয়া
রোগীদের ভাইরাস রয়েছে কিনা তা জানতে এবং রোগীদের সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করার জন্যও গোয়েন্দা কর্মকাণ্ড বা নজরদারি ব্যবস্থার প্রয়োজন।
03/04/2020
লক্ষণগুলো কতটা মারাত্মক?
জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়।
এখন পর্যন্ত এই রোগে মারা যাওয়ার হার কম (১% থেকে ২% এর মধ্যে) - তবে এই পরিসংখ্যান পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।
ইউরোপের কোন কোন অঞ্চলে এখন অধিক মৃত্যুহারও দেখা যাচ্ছে।
৫৬ হাজার আক্রান্ত রোগীর উপর চালানো এক জরিপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে উঠে এসেছে:
এই রোগে ৬% কঠিনভাবে অসুস্থ হয় - তাদের ফুসফুস বিকল হওয়া, সেপটিক শক, অঙ্গ বৈকল্য এবং মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়।
১৪% এর মধ্যে তীব্রভাবে উপসর্গ দেখা যায়। তাদের মূলত শ্বাস প্রশ্বাসে সমস্যা তৈরি হয়।
৮০% এর মধ্যে হালকা উপসর্গ দেখা যায় - জ্বর এবং কাশি ছাড়াও কারো কারো নিউমোনিয়ার উপসর্গ দেখা যেতে পারে।
বয়স্ক ব্যক্তি এবং যাদের কোনো ধরণের অসুস্থতা রয়েছে (অ্যাজমা, ডায়বেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ) তাদের মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীন থেকে পাওয়া তথ্য যাচাই করে জানা যায় যে, এই রোগে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর সম্ভাবনা সামান্য বেশি।
আক্রান্ত ব্যক্তি যেন শ্বাস প্রশ্বাসে সহায়তা পায় এবং তার দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন ভাইরাসের মোকাবেলা করতে পারে তা নিশ্চিত করা থাকে চিকিৎসকদের উদ্দেশ্য।
করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ভাইরাসটা কী?
করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস - যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি।
সারা এরই মধ্যে ১৮০টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস, বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে ৪৭ হাজারের বেশি মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্ব ব্যাপী আক্রান্তের সংখ্যা দিন কয়েকের মধ্যে দশ লাখে পৌঁছবে বলে তাদের অনুমান।
ভাইরাসটির আরেক নাম ২০১৯ - এনসিওভি বা নভেল করোনাভাইরাস। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।
২০০২ সাল থেকে চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্স (পুরো নাম সিভিয়ার এ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) নামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৭৭৪জনের মৃত্যু হয়েছিল আর ৮০৯৮জন সংক্রমিত হয়েছিল। সেটিও ছিল এক ধরণের করোনাভাইরাস।
নতুন এই রোগটিকে প্রথমদিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন: 'চায়না ভাইরাস', 'করোনাভাইরাস', '২০১৯ এনকভ', 'নতুন ভাইরাস', 'রহস্য ভাইরাস' ইত্যাদি।
এ বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-১৯ যা 'করোনাভাইরাস ডিজিজ ২০১৯'-এর সংক্ষিপ্ত রূপ।
করোনাভাইরাসে হওয়া রোগের নতুন নাম 'কোভিড-১৯'
03/10/2016
কিডনি রোগের উপসর্গ | Blog Details | doc2p মানবদেহে কিডনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু রক্ত পরিশোধনেই সাহায্য করে না, এর পাশাপাশি শরীরে তরল ও বিভিন্ন প্রকার লবণের ভারসাম্য, রক্ত উত্পাদনে সহায়তা এবং শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি যথাযথভাবে কাজ করছে কিনা কিংবা কিডনির স্বাভাবিক কাজে কোনো সমস্যা...
21/09/2016
গরুর মাংসের পুষ্টিমূল্য | Blog Details | doc2p যেসব গরুকে কাঁচা ঘাসজাতীয় খাবার বেশি খাওয়ানো হয়, সেসব গরুর মাংসে বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ অন্যান্য মাংসের চেয়ে বেশি থাকে। শুকনো খাবার খায় যে গরু তার মাংসে উপকারী ওমেগা-৩ ফ্যাটি এসিড নেই বললেই চলে। তাই কোরবানির গরু কেনার সময় যে গরুকে কাঁচা ঘাস খাওয়ানো হয়, সেই গরু কেনা ভালো। প্রতি ৪ আউন্স (১১৩ গ...
20/09/2016
হাতের যত্ন | Blog Details | doc2p ঈদুল ফিতরের থেকেও ঈদুল আজহায় গৃহিণীদের বেশি ব্যস্ত থাকতে হয়। মাংস কাটাকুটি, রান্না, অতিথি আপ্যায়ন এতসব কিছু করতে গিয়ে হাতদুটিই থাকে সবচেয়ে বেশি ব্যস্ত। এর বাইরেও প্রতিদিনের কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না-বান্না, ঘর পরিষ্কার করা ইত্যাদি নানা কাজে হাত ছাড়া তো চলেই না। সারাটা দিন নানা কাজে ব্যস্ত থাকে…
19/09/2016
মাংসের ভালোমন্দ | Blog Details | doc2p পুষ্টিবিদ এ বি সিদ্দিক নিউট্রিশন কনসালট্যান্ট, ইউনিসেফ বাংলাদেশ কোরবানির ঈদে মাংস খাওয়ার প্রবণতা বেড়ে যায়। সাধারণত আমাদের দেশে কোরবানির পশু হিসেবে গরু বা খাসি নির্বাচন করা হয়। মাংস কতটা স্বাস্থ্যকর খাবার, এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে ওবেসিটি একটি বড় সমস্যা, সেই সঙ্গে এসব দেশে…
17/09/2016
পশুর মাংস যখন ঝুঁকির কারণ | Blog Details | doc2p কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের দেশের খামারিরা গরু মোটাতাজাকরণের পরিকল্পনা নেন। যদিও মোটাতাজাকরণের জন্য স্বীকৃত স্বাস্থ্যসম্মত পদ্ধতি রয়েছে। গরু দ্রুত মোটা ওজনদার করার জন্য অনেক ক্ষেত্রেই খামারিরা অনৈতিকভাবে স্টেরয়েডসহ বেশকিছু হরমোন প্রয়োগ করে থাকেন। তাদের কাছে বেশি ওজন মানেই বেশি মাংস; বেশি মাংস মা...
09/09/2016
সচেতনতা, ছুটির আগে ও পরে | Blog Details | doc2p ঈদ, ঈদ, ঈদ। চারদিকে এখন উৎসবের আমেজ। ব্যস্ত ঢাকাকে ‘টা টা বাই বাই’ বলার তোড়জোড় যেন সর্বত্র। তবে দরকার একটুখানি সতর্কতা। ছুটির দিনগুলোতে বাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন—এ নিয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন...
14/08/2016
পানিবাহিত-রোগ-থেকে-রক্ষা-পেতে | Blog Details | doc2p প্রায়ই এখন বৃষ্টি হচ্ছে। কখনও মুষলধারে তো কখনও থেমে থেমে। সঙ্গে রয়েছে গরমের আনাগোনাও। বন্যা আর জলাবদ্ধতাও দেখা দিয়েছে অনেক স্থানে। সেইসঙ্গে পানিবাহিত রোগের প্রকোপও বেড়ে গেছে। কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে এই সময় আক্রান্ত হচ্ছে ছোট বড় অনেকেই। তাই থাকতে হবে সচেতন। এ সম...
09/08/2016
বর্ষায় রোগ প্রতিরোধে করণীয় জেনে নিন | Blog Details | doc2p ১. স্বাস্থ্যকর জীবনযাপন আপনার প্রথম লক্ষ্য হবে স্বাস্থ্যকর জীবনযাপন। পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম আর অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাটাই হবে প্রধান উদ্দেশ্য। ২. ঘুমের সঙ্গে আপস নয় দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে শক্তিশালী রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম। বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে, যে প্রাণীদের ঘুমের অ...
08/08/2016
বর্ষাকালে ত্বকের যত সমস্যা | Blog Details | doc2p বর্ষাকালে বাতাসের আর্দ্রতা এবং পোকামাকড় ও জীবাণুর আক্রমণ যায় বেড়ে। এ কারণে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এ সময় দরকার হয় ত্বকের জন্য কিছু বাড়তি যত্ন। আসুন জেনে নিই এ সময় আপনার ত্বকে কী ধরনের সমস্যা বেড়ে যেতে পারে: খোসপাঁচড়া: এটি ছোঁয়াচে ও পরজীবীর আক্রমণে হয়। আঙুলের ফাঁকে ও দেহের বিভিন্ন অংশে মারাত্মক...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
25/11, Tajmohol Road, Mohammadpur
Dhaka
1207
