ovizat.com

ovizat.com

Share

Health and beauty products

27/05/2026

কোরবানির ঈদ। গরুর মাংস, নিহারি, ভুঁড়ি এগুলো থাকবে প্লেটে। খাবেন বেশি হজম করবেন কিভাবে? একটু সতর্ক হলেই হজম সহজ হবে। যা করবেন -
১. যখনি খাবার খাবেন, সাথে একবাটি সালাদ খাবেন। সালাদ খাবার শুরুতেই খাবেন। অন্যান্য খাবার গুলো পরে খাবেন।
২. মাংস বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই খাওয়ার একঘণ্টা পর পানি খান। ইসবগুলের ভুসি খেতে পারেন। পানিতে ভেজানো চিয়াসিড খেতে পারেন।
৩. খাবার ভালো করে চিবিয়ে খান। তাড়াহুড়া করে খাবেন না।
৪. খাওয়ার আগে বা পরে আদা কুচিকুচি করে চিবিয়ে খাবেন। রাতে শোয়ার সময় হলুদ এবং কালো গোল মরিচ মিশ্রিত চা খাবেন।
৫. স্ট্রেস অনেক সময় বদহজমের কারণ। স্ট্রেস ম্যানেজ করুন। এক্ষেত্রে উইম হফ মেথড বা ডাঃ ওয়েলস ৪-৭-৮ মেথডে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন। ভালো থাকুন সবাই।

22/05/2026

রামিসার মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনায় তোলপাড় দেশ। সবাই নিজ সন্তানদের নিয়ে দারুন চিন্তিত। বিগত বেশ কিছুদিন ধরে এ ধরনের ঘটনা ঘটে চলেছে। কেন মানুষ এমন কাণ্ড করছে !
ফুরকান দেশবাসীকে স্তম্ভিত করেছিল। নিজের তিনটে ফুটফুটে সন্তান, বউ এবং শালার উপর সহিংসতা করেছিল ফুরকান। কি মর্মান্তিক !
গত ১৮ই মে র‍্যাব জানায় আরেক সংবাদ। সৌদি প্রবাসী মুকাররম কে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করেন, দুই বান্ধবী। ঢাকার মুগদার বাসায়। পরদিন দুই বান্ধবী রেস্টুরেন্ট ভোজ উৎসব করেন, বিরিয়ানি খান !
এমন ঘটনা সমাজে কি ঘটতেই থাকবে? যদি আমরা সতর্ক না হই, তাহলে মাঝে মাঝেই আমরা দুঃখজনক সংবাদ পাব। কেন ?
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA) এক বৃহৎ গবেষণায় চালিয়েছে। সেখানে দেখা যায়, যারা দীর্ঘসময় ধরে ৩০/৪০ বা ৬০ সেকেন্ডের ভিডিও দেখেন, তারা মনোযোগের ক্ষমতা হারিয়ে ফেলেন। কোন ঘটনার উপর তাদের মনোযোগ থাকেনা। অর্থাৎ এধরনের অপকর্ম তাদের মনে কোন প্রভাব ফেলেনা।
ছোট ভিডিও আসক্তদের মস্তিষ্কের এমআরআই (MRI) স্ক্যান করে গবেষকরা দেখেছেন, প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে পড়ে। এটি মানুষের আত্মনিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত। এর দুর্বলতায় আপনি অনেক বেশি আবেগপ্রবণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে শুরু করেন।
চোখের সামনে একটি ফটো কার্ড আসলে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন। ভেবে দেখেন না, এটা সত্য নাকি মিথ্যা। দেশে এর সাথে যোগ হয়েছে মাদক। যারা এমন অপকর্ম করছেন তাদের মাদকাসক্তি ধরা পরেছে।

বাঁচার উপায় কি ?

ভিডিও দেখলে, কমপক্ষে ১০ মিনিটের ভিডিও দেখুন। শিক্ষামূলক, ইতিহাস বা বিনোদনের। কোন ফটোকার্ড দেখলে, তা নিউজে যাচাই করুন। লেখা পড়ুন, সময় নিয়ে।
কাজ শেষে বাসায় ফিরে সন্তান কে সময় দিন। ফোন বা ডিভাইস দূরে রাখুন। গল্প করুন। একসাথে ডিনার করুন।
অনলাইন নয়, অফলাইনে সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিন। মাদকের কাছেও যাবেন না। যদি এই সুস্থতার নিয়ম মেনে চলেন, তাহলে নিজে ভালো থাকবেন। সামাজিক নিরাপত্তা বাড়বে। পোস্ট শেয়ার করে সবাইকে সচেতন করুন।

18/05/2026

সিংহ শিকার ধরে ততটুকুই খায়, যতটুকু তার প্রয়োজন। পাখি পেট ভরে গেলে বাসায় ফিরে যায়। উদ্ভিদ শিকরের মাধ্যমে খাবার খায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উদ্ভিদ প্রয়োজনের বেশী খায় না। অতিরিক্ত খাবার নিজের পাশের উদ্ভিদের সাথে শেয়ার করে। শুধুমাত্র মানুষ ইচ্ছামত খায়। যতটুকু দরকার তার চেয়ে বেশী খায়। আর এই বেশী খাওয়াটাই যাবতীয় অসুখের কারন হয়ে দাড়ায়।

16/05/2026

প্যাকেট গুলো রঙিন এবং আকর্ষণীয়। বুনো ঝোপের মত দোকানের সামনে সাজানো থাকে। দোকানি থাকেন আড়ালে। যখন কেউ প্যাকেট ছিঁড়তে যায়, তখন 'ফরফর' শব্দ হয়। দোকানি সচেতন হয়ে উঠেন। ঝুলে থাকা প্যাকেটের নিচ দিয়ে তাকান।
পা দেখে বুঝতে পারেন, ক্রেতা শিশু, মহিলা নাকি পুরুষ। চুরি যাওয়ার ভয় নেই।

দোকানির মত আপনাকেও সতর্ক হতে হবে। কখনো বিষয় টা খেয়াল করেন নাই। প্যাকেটের গায়ে কি কি উপাদানের নাম লেখা আছে। এতে বেশ কিছু অসাস্থ্যকর উপাদান আছে। যা দীর্ঘমেয়াদে সাস্থ্যের উপর প্রভাব ফেলছে। খেয়াল করলে বুঝতে পারতেন, কেন হাসপাতাল গুলোর সামনে মানুষের এত ভিড়। কেন অল্প বয়সীদের মধ্যেও দীর্ঘমেয়াদী অসুস্থতা ও ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ছে। তাদের কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চমকে উঠার বিষয় হল, একটি উপাদান প্যাকেটের গায়ে লেখা থাকে না। তার নাম 'অ্যাক্রাইলামাইড'। বিজ্ঞান বলছে, এটি উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ , চিনি, স্টার্চ এবং সয়াবিন জাতীয় তেলের চেয়েও ক্ষতিকর! এটি প্রজনন অঙ্গের ক্ষতি করে এবং ইপিএ (EPA) কর্তৃক 'ক্লাস এ' কার্সিনোজেন বা ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ।

কেন অ্যাক্রাইলামাইড প্যাকেটের গায়ে লেখা থাকে না ?
কারন এটি একটি বাই প্রডাক্ট। যখন উচ্চ তাপমাত্রায় একটি নির্দিষ্ট প্রোটিনের সাথে রিফাইন করা হয় বা পরিশোধিত চিনি যেমন: গ্লুকোজ, ডেক্সট্রোজ, গ্লুকোজ সিরাপ মিশানো হয়, তখন অ্যাক্রাইলামাইড তৈরি হয়।

অ্যাক্রাইলামাইড থেকে গ্লিসিনামাইড নামক আরও একটি উপজাত তৈরি হয়। যা অ্যাক্রাইলামাইডের চেয়েও বেশি প্রাণঘাতী! ক্যানসার বর্তমানে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং অ্যাক্রাইলামাইড এই ক্যানসারের ঝুঁকি নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে পারে।

যেসব খাবারে অ্যাক্রাইলামাইড তৈরি হয়, যেমন - কর্ন চিপস, পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বেকারি পণ্য, ক্র্যাকার্স, কুকিজ, সিরিয়াল,পাউরুটির শক্ত অংশে।
সচেতন হোন, শিশুদের সুস্থভাবে বাঁচতে দিন। সবাই কে সচেতন করতে পোস্ট শেয়ার করে দিন।

15/05/2026

ফাস্টিং চলাকালীন ব্লাক কফি খাওয়া যাবে ? হ্যা ব্লাক কফি খাওয়া যাবে। এতে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস মেশানো যাবে না। আজকের ফাস্টিং আপানার সাস্থ্যের জন্য শুভ হোক।

06/05/2026

ইদুল ফিতরের পরে ফেসবুকে বেশ কিছু পোস্ট ছিল। কোনটা লেখা, কোনটা মিম, কোনটা ভিডিও। পোস্ট গুলো ছিল ব্যঙ্গ রসাত্মক। কাজের বুয়া কে নিয়ে।
ঈদের পর বাসায় অনেক কাজ। ছুটির পর ফিরে বাসা পরিস্কার, জামা কাপড় ধোয়া কত কি ! বুয়ার ঈদের ছুটি যেন শেষ হচ্ছিল না। অনেকের আফসোস বেতন বাড়িয়ে দেই, বোনাস যথেষ্ট পরিমান, খাবারও দেয়া হয়, তারপরেও বুয়ার অলসতা বাড়তেই থাকে।

কিন্ত একজন বুয়া সবসময় রেডি থাকে আপনার কাজের জন্য। সে টাকাও চায়না, খাবারও চায়না। বরং খাবার দিলেই সে কাজ বন্ধ করে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা “অটোফেজি"।

এটা দেহের জন্য ‘ঝাড়ুদার’। সে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে কোষের ডাস্টবিন লাইসোজোমে নিয়ে ফেলে। আপনার কোষ পরিস্কার হয়। আপনি সুস্থ হয়ে উঠেন। এর চেয়ে ভালো কাজের লোক কোথায় পাবেন? অটোফেজি কোষের ক্লিনার, বর্ডার গার্ড কিংবা সেনাবাহিনী। যে নামেই ডাকেন, এমন বুয়াকে নিশ্চয়ই কাজে লাগাবেন, সম্মান করবেন।

05/05/2026

রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কমানোর উপায় কি আছে ? হ্যা আছে, অল্প কয়েকটি টিপস দেই। মেনে চললেই ঘুমিয়ে থাকার সময়ে চর্বি ঝরে যেতে পারে।

১. রাত ১০ টা থেকে ১০:৩০ মিনিটের মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। অন্তত ৬/৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।

২. শরীরে ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন। এটি গ্রোথ হরমোন বৃদ্ধি করে এবং চর্বি পোড়াতে সাহায্য করে।

৩. নিয়মিত অ্যাপল সাইডার ভিনেগার খান। কোলাজেন যুক্ত খাবার খান। শরীরেভিটামিন ডি নিশ্চিত করুন।

৪. ঘুমের জন্য একটি আরামদায়ক তোশক বা ম্যাট্রেস ব্যবহার করুন। ঘর ঠান্ডা রাখুন এবং সব আলো নিভিয়ে দিন।

৫. মাংস এবং শাকসবজির ওপর বেশি গুরুত্ব দিন। থাইরয়েড বা পেটের সমস্যার কথা মাথায় রেখে প্রয়োজনে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন।

৬. যেহেতু শরীরের চর্বি ঝরাতে হবে, তাই চর্বি যুক্ত খাবার আপাতত কম খান। এতে করে শরীরে জমে থাকা চর্বি শক্তি হিসেবে ব্যাবহার হবে।

৭. আপনার ক্ষুধার ধরন অনুযায়ী ফাস্টিং-এর সময় নির্ধারণ করুন। নিয়মিত ফাস্টিং করুন।

রাতে এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার ঘুমকে চর্বি ঝরানোর একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করতে পারে। শুরু করুন আজ থেকেই।

04/05/2026

টাকা অপচয় থেকে নিজেকে রেহাই দিন, ভালো থাকুন।

03/05/2026
27/04/2026

ভাবছেন কত দ্রুত সময় চলে যায়। দেখতে দেখতে সন্তান বড় হয়ে গেল। এই সেদিন সে পাউরুটিকে পাটুরি উচ্চারন করত। আজ সে উচ্ছল তারুন্যে। জন্ম তারিখ অনুসারে বয়স ২১ বছর। অথচ তাকে দেখলে মনেহয় ৩২/৩৩ বছর বয়স।
হ্যা, আপনি ঠিকই দেখেছেন। যদি টেস্ট করা হয়, তবে দেখা যাবে তার বায়োলজিক্যাল বয়স ৩২/৩৩ বছর। অর্থাৎ ২১ বছর বয়সেই তার শরীরে ভর করেছে ৩২ বছর বয়সী মানুষের শারীরিক বৈশিষ্ট।
কেন এমন হচ্ছে ?
আপনি যখন তরুন ছিলেন, তখন হেঁটেই স্কুলে যেতেন। স্কুলে ছোটাছুটির জায়গা ছিল। বাড়ি ফিরেই চলে যেতেন ফুটবল মাঠে। শরীরের ঘাম ঝড়ত। খেতেন ন্যাচারাল খাবার। তাই আপনি ছিলেন ছিপছিপে গড়নের।
কিন্ত আমাদের সন্তানেরা ? তাদের ছোটাছুটির জায়গা নেই। তাদের দিন কাটে কম্পিউটারে, স্মার্ট ফোনে। নড়াচড়া নেই। বিকেল বেলায় তারা আড্ডায় বেরিয়ে পরে। রাস্তার পাশে ফুড কার্টে খায় জাঙ্ক ফুড। কেউ বা যায় রেস্টুরেন্টে। সেখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোমল পানীয় খায়। সবই অসাস্থ্যকর খাবার। এরপর তারা দেরিতে ঘুমাতে যায়।
যে কারনে শরীরে চর্বি বাড়ে, ইনফ্লামেশন বাড়ে। মেজাজ খিটখিটে হয়। কাজে মনোযোগ কমে যায়। অবাক বিষয়, এখন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হয়।
তাদের আগামী দিনগুলো সুন্দর করতে নিজেরা সচেতন হোন। এক টেবিলে বসে সাস্থ্যকর খাবার খান। নিজেরা তারাতারি ঘুমাতে যান। বাসায় বসে না থেকে নড়াচড়া করুন। রাত ৯ টার পরে স্মার্ট ফোন, ডিভাইস দূরে রাখুন। এসব কাজে সন্তানদেরও উৎসাহিত করুন।
তাহলে যখন আপনার বয়স যখন ৮০ হবে, হয়ত অলস বিকেলে এই সন্তান আপনার হাত ধরে বলবে, ' বাবা চল হেঁটে আসি'।

26/04/2026

বিকেলেই রাতের অন্ধকার নেমে এসেছে। সাথে রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ
বনানী, ঢাকা

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1216