K-Beauty BD.

K-Beauty BD.

Share

�Original & Authentic (Korean,UK,USA)Brand Cosmetics & Skin Care Products��

Photos from Korean Cosmetics WORLD's post 04/12/2021
02/12/2021

LEBELAGE BLACK SNAIL EYE CREAM
Made in Korea
Size - 40 ml

চোখের নিচের ত্বকে কালো দাগ, বয়সের ভাঁজ পড়া, চোখে ক্লান্তি ভাব ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই ক্রিম। কালো শামুকের সিক্রেশন ফিলট্রেট থেকে এটি তৈরি। একনজরে দেখে নেই এই ক্রিমের বৈশিষ্ট্যগুলো -
১। নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালো দাগ, বয়সের ভাঁজ (Wrinkle) ও ক্লান্তি ভাব দূর করে।
২। যারা নিয়মিত কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে কাজ করেন তাদের চোখের উপর চাপ কমায় এই ক্রিম।
৩। চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে।
৪। এই ক্রিম মুখেও ব্যবহার করা যায়।

ব্যবহারবিধি-
প্রতিদিন রাতে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পরে পর্যাপ্ত পরিমাণে আই ক্রিম নিন এবং চোখের উপর আলতো চাপ দিলে আলতো করে ছড়িয়ে দিন। ক্রিম লাগানোর জন্য অনুগ্রহ করে রিং ফিঙ্গার ব্যবহার করুন এবং ক্রিম ত্বকে শোষিত না হওয়া পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন।

30/11/2021

LEBELAGE LEMON DETOX PEELING GEL
(Made in Korea)

এই product টি দিয়ে বলতে পারেন স্কিনের ড্রাই ওয়াশ করা সম্ভব। অসম্ভব ভালো একটা পণ্য। আসুন এর গুণাগুণ ও সুবিধাগুলো জেনে নেই -
১। এটি ত্বকের ময়লা, ডেড স্কিন ইত্যাদি গভীর থেকে বের করে আনে।
২। লেবুর রস থেকে তৈরি বলে এটি ভিটামিন সি সমৃদ্ধ। ফলে এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা করে।
৩। সকল ধরনের ত্বকের এবং নারী -পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী।
৪। ত্বকের ফাংগাস দূর করে।
৫। নিয়মিত ব্যবহারে মুখে অবান্ছিত লোম দূর করে।
৬। পুরো শরীরে ব্যবহার উপযোগী।

ব্যবহারবিধি -
পরিমিত পারিমানে LEBELAGE LEMON DETOX PEELING GEL (মুখ, হাত বা শরীরের যে কোন স্থানে) ত্বকের উপর নিয়ে হালকা করে ম্যাসাজ করুন। ম্যাসাজের গতি ধীরে ধীরে বাড়ান। দেখবেন আস্তে আস্তে ময়লা, ডেড স্কিন গুলো গুটি গুটি হয়ে উঠে আসছে।

সবধানতা -
সেসব স্থানে লোম আছে (হাত, পা) সেখানে সাবধানে ব্যবহার করবেন। বেশি জোরে ম্যাসাজ করলে লোমে টান লেগে ব্যাথা পেতে পারেন।

Size - 180 ml

29/11/2021

LEBELAGE Greean Tea Body Lotion
Made in Korea
Size: 300 ml

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে অনন্য একটি লোশন। চা গাছের কচি পাতা থেকে তৈরী সম্পূর্ণ হারবাল পণ্য এটি। ব্যবহারের ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। তবে ভালো ফলাফলের জন্য দিনে ২বার (গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে) ব্যবহার করুন।

21/11/2021

LEBELAGE CICA PROPOLIS MYRRH AMPOULE SERUM
(Made in Korea)
Size - 15 ml

এটি LEBELAGE এর একটি জাদুকরী স্কিন সিরাম। এই সিরামটি শুধুমাত্র LEBELAGE BRAND এরই হয়। এর মূল উপাদান ৩টি -

১। CICA - বংলায় আমরা যেটাকে থানকুনি পাতা বলে থাকি। এটি ত্বকের একনি, এক্সিমা দূর করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করে।

২। PROPOLIS - এটি সংগ্রহ করা হয় মৌমাছির মৌচাক থেকে। এটি এন্টি-ব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ এবং এতে প্রচুর এন্টি-অক্সিডেন্ট আছে। প্রাচীণকালে মমি তৈরীতে প্রোপোলিস প্রচুর পরিমাণে ব্যবহার হতো। কারন এই উপাদান ত্বকের বয়স ধরে রাখতে (Anti-aging) অনন্য। শুধু তা-ই নয় মধুর গুণ সমৃদ্ধ এই উপাদানটি যেসব কসমেটিকস এ থাকে সেগুলো শত বছর রেখে দিলেও নষ্ট হয় না বা এর গুণের কোন পরিবর্তন হয় না। যেকারনে এই সিরাম আপনি কেনার পরও দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন।

৩। MYRRH - এটি সংগ্রহ করা হয় বিশেষ এক ধরনের গাছ থেকে। প্রাচীনকালে এটি ব্যবহৃত হতো যুদ্ধাহত সৈনিকদের ক্ষত চিকিৎসা করতে। অর্থাৎ এটি মূলত ত্বকের বিভিন্ন ক্ষত (যেমন - একনি, এক্সিমার ক্ষত কিংবা দাড়ি শেভ করার সময় তৈরী হওয়া ছোট-বড় ক্ষত, ইত্যাদি) সারিয়ে তুলতে সাহায্য করে।

তাহলে এই একটি সিরাম ব্যবহারে আপনি যেমন একনি, এক্সিমা, ক্ষত মুক্ত ত্বক পাবেন একই সাথে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি, এন্টি এজিং ইত্যাদি সুবিধাগুলোও পাবেন।

ব্যবহারবিধিঃ
রাতে ঘুমানোর আগে মুখ, হাত ভালো কোন ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ত্বক ভালোভাবে মুছে মুখে ৩ ফোঁটা (দুই গালে ও কপালে) এবং দুই হাতে দুই ফোঁটা করে ৪ ফোঁটা সিরাম নিয়ে পুরো মুখ এবং হাতে ম্যাসাজ করুন। ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন।

Photos from K-Beauty BD.'s post 17/11/2021

চুলের খুশকি সমস্যা, কি করি???

শীত আসলেই আমরা চুলের খুশকি সমস্যা নিয়ে ভীত থাকি। এই সমস্যার সমাধানে কি করবো বুঝতে পারি না। চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে নিম্নমানের শ্যাম্পু, লোশন কিনে প্রতারিত হই। ফলে খুশকি সমস্যার সমাধান হওয়ার বদলে সমস্যা আরও বেড়ে যায়।

চুলের খুশকি সমস্যার সমাধানে LEBELAGE নিয়ে এসেছে Olive 2 Way Shampoo এবং Aloe Vera Soothing Gel 100%. এই ২টি প্রডাক্ট নিয়মিত ব্যহারে আপনার শুধু খুশকি সমস্যাই নয়, সাথে চুলের আগা ফাটা, চুল পড়া, চুলের রুক্ষতা ইত্যাদি সমস্যারও সমাধান করবে। এছাড়াও Olive 2Way Shampoo কন্ডিশনার যুক্ত বলে আলাদা করে কন্ডিশনারও ব্যবহার করার দরকার নেই।

ব্যবহার বিধিঃ

Olive 2 Way Shampoo দিয়ে একদিন পর পর চুল শ্যাম্পু করবেন। কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করলে ভালো ফল পাওয়া যাবে। মনে রাখবেন, কন্ডিশনার যুক্ত শ্যাম্পুতে ফেনা কম হয়। তবে চিন্তিত হবেন না, কারন ফেনা কম হলেও এটি চুল খুব ভালো পরিষ্কার করে।

Aloe Vera Soothing Gel দিনে ২ বার চুলের গোড়ায় ব্যবহার করতে হবে। প্রথমবার, গোসলের পরে চুল ভালোভাবে শুকিয়ে ব্যবহার করুন। ২য় বার, রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। চুলের আগা ফাটা ও অন্যান্য সমস্যার জন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন। ব্যবহারের পরে চুল ভালোভাবে চিরুনি/ ব্রাশ দিয়ে আচড়ে নিবেন।

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করলে আপনার খুশকি ৩-৭ দিনের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। তবে পুরো শীতকাল এবং শুষ্ক মৌসুম এই পদ্ধতি আপনাকে চালিয়ে যেতে হবে।

Photos from The Fresh Face Factory's post 11/11/2021
11/11/2021

LEBELAGE Aloe Vera Soothing Gel 100%
Made in Korea
Size: 300 ml

Aloe Vera আমাদের ত্বকের রিপেয়ারিং-এর জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। এই সুদিং জেলটি মাত্রই বাজারে এসেছে। বর্তমানে LEBELAGE Aloe Vera Soothing Gel 100% আমাদের কাস্টমারদের কাছে খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে। এই পণ্যটি আমরা (জারা কর্পোরেশন) কোরিয়া থেকে সরাসরি আমদানি করি।

জেনে নেই এই সুদিং জেলটি আমাদের ত্বকের কি কি উপকার করে -

১। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
২। ড্রাই স্কিন / অয়েলি স্কিন কিংবা সেনসিটিভ স্কিন সব ধরনের ত্বকের সাথেই এটি ম্যাচ করে।
৩। চুলের গোড়ায় এবং চুলে নিয়মিত দিনে ২বার (গোসলের পর চুল শুকালে একবার এবং রাতে ঘুমানোর আগে একবার) ব্যবহারে চুলপড়া কমবে ৮০% এবং চুলের আগা ফাটা দূর হবে ১০০%।
৪। নিয়মিত ব্যবহারে এটি ত্বক উজ্জ্বল করে।
৫। ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে মসৃন করবে।
৬। ত্বক ও চুল রিপেয়ার করবে।
৭। এন্টি এজিং হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার বয়স ধরে রাখবে।
৮। দিনভর ত্বকের সুরক্ষা দিবে।
৯। এই সুদিং জেল ব্যবহারে ত্বক তেল চিটচিটে বা আঠালো হয় না। তাই ত্বকে বাইরের ধূলোময়লা টেনে এনে ত্বকের ক্ষতি করে না।

বিঃদ্রঃ নকল এড়াতে Made in Korea লেখা এবং আমদানীকারক (জারা কর্পোরেশন) স্টিকার দেখে কিনবেন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Karnaphuli Garden City, Kakrail
Dhaka