Daily Dose of Shopping
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Dose of Shopping, Beauty, cosmetic & personal care, Dhaka.
Authentic skincare, makeup, fashion accessories from India, Thailand, Malaysia & UK – ( stock & pre-order), all at irresistible prices!
📦 Personal Pre-orders from Amazon, Flipkart, Myntra, Nykaa & all your fave Indian sites – we bring India to you! 💕
31/05/2026
হেয়ার সেরাম বা টনিক থেকে এবার ডিফারেন্ট কিছু দেখাই। সাথে কেন নিবেন তার কারণ গুলোও বলি।
প্রথমত, এটা হচ্ছে Plix Rosemary Hair Growth Spray. যেটা মুলত ওয়াটার-বেজড একটা ট্রিটমেন্ট। তাই প্রচন্ড অয়েলি স্ক্যাল্প হলেও একদম স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
দ্বিতীয় কথা হল রোজমেরি ওয়াটার হেয়ার গ্রোথ এবং হেয়ারফল কন্ট্রোলে ভালো কাজ করে এটা মোটামুটি সবাই জানি। কিন্তু বাড়িতে বানালে সেটার প্রপার ফর্মুলেশন বা প্রিজার্ভেশন কোনোটাই সম্ভব হয় না। এই সেরাম টা Dermatologist and clinically approved formula তে তৈরি। এবং heavy metal free certificate ও আছে দেখলাম ওয়েবসাইটে।
তৃতীয় কারণ হল হেয়ারগ্রোথের পাশাপাশি এটা স্ক্যাল্পের সেবাম ও খুশকি কন্ট্রোল করে। স্ক্যাল্পের ইচিনেস কমায়।
আর চতুর্থ বিষয় হলো অবশ্যই আমাদের থেকে নিবেন কারণ আমরাই লোয়েস্ট প্রাইসে সেল থেকে অর্ডার নিচ্ছি। 😁
১০০মিলি পরিমাণ প্রোডাক্ট এই দামে একদম Win-win deal।
তবে অবশ্যই বুঝে শুনে কনফার্ম করবেন। যেহেতু লিমিটেড পিস অর্ডার নিব সেল থেকে,তাই একবার কনফার্ম করলে আর ক্যান্সেল করা যাবেনা।।
Plix rosemary Hair Growth Spray Water 100ml
Made in: India
Delivery time 20-35days.
30/05/2026
আগের বার কে কে নিতে পারেননি এটা সেল থেকে?
কিছু পিস এক্সট্রা আসবে। ১৫ দিনের মধ্যে শিপমেন্ট এসে যাবে। অফার প্রাইসে পেতে হলে অবশ্যই আগে বুক করতে হবে।
Loreal Infallible 3 second Setting Mist 75ml
Country of origin : France
26/05/2026
আরাফাহর দিনে কি আমল করবেন?
বাংলাদেশে ২৬/২৭ মে, মঙ্গলবার বা বুধবার আরাফাহর দিন।
(সৌদি আরবের হিসাবে আরাফাহ ২৬ মে, আর বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী ২৭ মে। তাই আরাফার দিন নিয়ে স্কলারদের মতভেদ আছে। তাই যারা সক্ষম, তাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো ২৬ ও ২৭ মে দুই দিনই নফল রোজা রাখা, আর আল্লাহর কাছে আরাফার দিনের সওয়াবের আশা করা।)
রাসূলুল্লাহ ﷺ আরাফাহর রোজা সম্পর্কে বলেছেন,
“আমি আল্লাহর কাছে আশা করি, এটি বিগত এক বছর এবং আগামীর এক বছরের গুনাহের কাফফারা হবে।”
(সহিহ মুসলিম: ১১৬২)
মানে, এটা সাধারণ কোনো দিন না।
একটা দিন, যেটা আপনি চাইলে ইবাদত, দু’আ, রোজা, যিকির আর তাওবার মাধ্যমে ভরে দিতে পারেন।
তাই প্রস্তুতি রোজার সকাল থেকে না, আগের রাত থেকেই শুরু করুন।
নিচে সহজ করে আরাফাহর দিনের আমল এবং তার আগের রাতের প্রস্তুতি লিখে দিলাম।
আরাফাহর দিনের আমল এবং তার আগের রাতের প্রস্তুতি:
১. আরাফাহর আগের রাত মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ করুন। জামাতের সাথে ইশার নামাজ আদায় করুন। রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।
২. আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন। ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন, দু’আ করুন, এরপর সাহরি করুন। সারাদিনে কী কী আমল করবেন, সেগুলোর একটি ছোট তালিকা করে নিন। এরপর জামাতের সাথে ফজরের নামাজ আদায় করুন।
৩. আরাফাহর রোজা পালন করুন।
৪. রাসূলুল্লাহ ﷺ যা শিখিয়ে দিয়ে গেছেন, আরাফাহর দিনের শ্রেষ্ঠ দু’আ ও যিকির:
لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
সারাদিন এই যিকিরটি বেশি বেশি পড়ুন। সম্ভব হলে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৫. যতটুকু সম্ভব মসজিদে অবস্থান করুন। ইতিকাফের নিয়্যাতে বসতে পারলে আরও ভালো।
৬. ফরজ নামাজের পর তাকবিরে তাশরীক পড়ুন, এবং সারাদিন বেশি বেশি তাকবির পাঠ করুন:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
৭. সারাদিন বেশি বেশি দু’আ করুন। দু’আর শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা এবং নবীজি ﷺ এর উপর দরুদ পড়ুন।
নিজের জন্য, পরিবার, মা-বাবা, উম্মাহ, মৃত মুসলিম, অসুস্থ, ঋণগ্রস্ত, মজলুম এবং পথহারা মানুষদের জন্যও দু’আ করুন।
৮. ন্যূনতম একটি হাদিস পড়ুন।
৯. আরাফাহর দিনেও সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।
১০. সময় ও সুযোগ অনুযায়ী কুরআন তিলাওয়াত করুন। ইচ্ছা হলে সূরা কাহফ, ইয়াসিন, মুলক, আর-রহমান ইত্যাদিও পড়তে পারেন।
১১. অন্তত ১ টাকা হলেও সাদাকাহ করুন।
১২. সারাদিন বেশি বেশি দরুদ ও ইস্তিগফার পাঠ করুন।
১৩. কমপক্ষে তিন বার সূরা ইখলাস পড়ুন, আয়াতুল কুরসী পড়ুন, এবং যতটুকু পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।
১৪. ৯ জিলহজ ফজর নামাজ থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক পড়ুন।
নিজে আমল করুন এবং দাওয়াহর নিয়্যাতে অন্যদের কাছেও পৌঁছে দিন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায়, সে সেই আমলকারীর সমপরিমাণ সাওয়াব পায়।”
তাই আপনার একটি শেয়ার বা পাঠানো মেসেজের কারণে যদি একজন মানুষও আরাফাহর রোজা রাখে, দু’আ করে, যিকির করে, ইস্তিগফার করে, আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ আপনিও সেই আমলের সাওয়াব পাবেন।
হয়তো আপনার মাধ্যমে কেউ আরাফাহর দিনটা নষ্ট হওয়া থেকে বাঁচবে।
হয়তো আপনার মাধ্যমে কেউ আল্লাহর দিকে ফিরে আসবে।
তাই নিজে আমল করুন, অন্যকেও মনে করিয়ে দিন।
সেভ করে রাখুন। শেয়ার করে পরিবার ও প্রিয়জনদের কাছে পৌঁছে দিন।
©©
25/05/2026
THE REASON WE DON'T TAKE **PRE-ORDER** WITHOUT ADVANCE ‼️‼️
Long Story short:
মোটামুটি ১৫০০০/- এর অর্ডারে ৫০০০/- এ্যাডভান্স নেয়া ছিল। তো প্রোডাক্ট আসার পরে উনি রিকুয়েষ্ট করে ২ ধাপে নিবেন যেহেতু বড় অ্যামাউন্ট। একটু প্রবলেম আছে। আর উনি এর আগেও ২-৩ বার অর্ডার করেছেন+ উনার কথাবার্তায় যথেষ্ট ভদ্র মনে হয়েছিল। তাই সেরকম কিছু না ভেবে দিয়ে দেই এ্যান্ড এ্যাডভান্স অ্যামাউন্ট ৪০০/- রেখে সব বিল এ্যাডজাস্ট করা হয়।
এরপর শুরু হয় আজ না কাল। এর মধ্যে ইলেকশনের ছুটি ; ঈদের ছুটি সহ প্রায় ৫মাস হোল্ড করার পর see her reply and the audacity! আর উনার সব কাস্টমাইজড আইটেম ; কোনো রকম সেল ছাড়াই কেনা উনার ডিমান্ডে। সো দামও অনেক হাই!
এরপর উনি আবার আমাকে মেজাজ দেখায় টাকা দিয়ে দিবে প্রোডাক্ট লাগবে না। উনি ডাক্তার ইত্যাদি। Then guess what? the so called Doctor ( read fra'ud) blocked the page and number..
আমার নিজের বড় বোনও ডাক্তার ( DMC passed and BCS cadre). তাকে কখনো দেখলাম না কোনো পেজে গিয়ে জাস্ট একটা পেশার পরিচয় দিয়ে হ্যাডম দেখাচ্ছে। এরকম থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে ডাক্তার হয় বলেই এখন ডাক্তারদের এত দুর্নাম দেশে। আবার এত অডাসিটি যে নিজে ফ্রড হয়ে আমাকে বলে কাস্টমারের সাথে ব্যবহার করা শিখায়ন। কোথাও খারাপ ব্যবহার করা হয়েছে কিনা দেখলে মার্ক করে দিয়েন আপনারা।
কেউ চিনলে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েন তাকে।
যদিও এদেরকে এক্সপোজ করেও লাভ নেই কারণ এদের না আছে লজ্জা ; না আছে বিবেক।
আমরা অনেক রেগুলার কাস্টমার আপুদের অর্ডার ; আবার সেল ক্লোজিং টাইম হলে এ্যাডভান্স ছাড়া অর্ডার নিয়ে নিতাম অনেক সময়। বাট এখন সেটাও অফ করতে হবে গুটিকয়েক ফ্র'ডের জন্য।
যাই হোক। দিন শেষে আমি আমার দাবি ছাড়ব না। সামান্য ৫০০০/-এর জন্য আমার হয়তো এই দুনিয়ায় তেমন কিছু হবেনা.. আপনি যে ধর্মেরই হন না কেন; আমি যেহেতু মুসলিম - শেষ বিচারের দিন আমি আমার হক পাবোই ইনশাআল্লাহ। And this is the message for all.. Thanks!
24/05/2026
মাত্র ৪০০ টাকাতে পাওয়া গেলে কেমন হয়??
হ্যাঁ অবশ্যই পাবেন। কিন্তু অরিজিনাল হবেনা এই আরকি 🥱
কিছুদিন আগে সেল টাইমে Maybelline Age rewind concealer এর অর্ডার নিয়েছি হাজারের নিচে। হাতে গোনা কয়েকটা পেইজ পাবেন যারা এত কম প্রাইসে প্রি অর্ডার নেয় এ্যান্ড অথেনটিক প্রোভাইড করে।
তো একজন কাস্টমার দাম জানতে চাইলে তাকে বললাম ৯** হবে। তো তিনি বললেন ব্যবসা না করে ডাকাতি করলেই হয়। সেল প্রাইস বলেও ডাবল দাম চাচ্ছি। উনি নাকি সব সময় অমুক পেজ থেকে ৪০০ দিয়ে কেনেন। তো ছবি দেখতে চাইলাম সেম কিনা। এখন আপনারাই বলেন সেইম নাকি Kuch galat hain 🫡
আমার একটা রিকুয়েস্ট। যারা পেইযে মেসেজ দেন,তারা সবাই স্মার্ট ফোন ইউজার আমার বিশ্বাস। সুতরাং যেকোনো ক্লেইম করার আগে সেটার দাম দেশে কেমন বা ইম্পোর্টেড গুডস হলে সেই দেশে কেমন একটু মিলাবেন। ছবি দেখবেন৷ মাত্র ২-৩ মিনিটের কাজ। তাহলেই কিন্তু ভুলভাল কথা বলে নিজেদের লজ্জিত হতে হয়না আবার পেইজগুলোরও হয়'রানি হয়না৷ আরেকটা জিনিস খেয়াল করেছি- যারা এরকম প্রবলে'মেটিক পিপল,তারা আসলে কোনো লজিক শুনতেই আগ্রহী না। তারা তাদের মন মতো একটা কথা বলে ব্লক করেন অর বাজে ভাষা ইউজ করেন। কেন ভাই? না-ই জানতে পারেন। আমরা তো এক্সপ্লেইন করে দেই বা বুঝানোর চেষ্টা করি। কিন্তু অথেনটিক প্রোডাক্ট পাওয়ার থেকে, নিজের কথাকে এস্টাবলিশ করতেই আপনারা বেশি ইচ্ছুক। আপনাদের জন্য ট্যাপের ময়লা পানি, রং আর ময়দা দিয়ে চকবাজারে বানানো ফাউন্ডেশন, কনসিলারই ঠিক আছে।
আর হ্যাঁ। যে পেইজের নাম বলেছে বেশ ভালোই বড়। 70K+ followers.. তাই তারা যা বলবে সেটাই ঠিক। আমরা ছোটখাটো মানুষ ডাকা'তিই করি🤡
21/05/2026
Delivered 80+ pieces in last 3days. Alhamdulillah!
ঈদ সেল পেয়ে সবাই কিন্তু ২-৩ টা করে নিয়ে নিচ্ছে। লাস্ট কয়েক পিস স্টক আছে অফার থেকে।
ঈদের আগে ডেলিভারির জন্য আগামীকাল বিকালের মধ্যে কনফার্ম করে দিয়েন 💓
SUNSILK soft and smooth shampoo 300ml
SUNSILK Damage Restore Shampoo 300ml
Both made in Thailand
21/05/2026
sold ❌❌
Free Delivery Offer on Loreal Hair Serum ‼️
ঘষা খেয়ে সামনের লিখা উঠে গিয়েছে কিছুটা শিপমেন্ট টাইমে। পিছনে অল ইনফো ক্লিয়ার আছে।
প্রোডাক্ট 100% অথেন্টিক এইটা ত জানেনই সবাই তাই আর মেনশন করলাম না। 😌
Loreal Fall resist Aminexil Serum 102ml
হেয়ারফল ইসুর জন্য একদম বেস্ট। প্রাইস হিসেবে পরিমানও অনেক। 💓
21/05/2026
বক্স খোলার সাথে সাথে এত্ত ইয়াম্মি স্মেল আসছে এটার। আমি শিওর এইটা ইউজের পর আপনাদের নিজেকে পুরাই কুকিজ মনে হবে 🍪🍫
ডাভের সব গুলো বডি স্ক্রাবের স্মেলই এমন সুন্দর! কোনটা রেখে কোনটা নিব ভেবে পাইনা
প্রোডাক্ট নিয়ে আরেকটু বলি তাহলে যদি সিলেক্ট করতে না পারেন। বডির জন্য একটু বেশি ডিপ ক্লিনজিং চাইলে এইটা নিয়েন। এটার বিডসগুলো তুলনামূলক স্ট্রং অন্যান্যগুলোর থেকে।
আর বডি স্কিন সেন্সিটিভ বা মডারেট এক্সফোলিয়েশনের জন্য Pomegranate seed / rice macadamia টা নিবেন।
ঈদের আগে ডেলিভারি পেতে চাইলে আগামীকাল বিকালের মধ্যে কনফার্ম করে দিয়েন সবাই।
পেইজে কিন্তু ঈদ সেল যাচ্ছে। এত ভালো ভালো ডিল মিস কইরেন না একদম।
Happy Shopping 🫶
Dove Exfoliating Body Polish Brown Sugar and Coconut Butter 298g
Made in Slovakia
20/05/2026
কোন কিছু দিয়েই যাদের চুল সফট,স্মুথ হাইড্রেটেড লাগছে না, তারা এই কম্বো টা নিয়েন।
একদম দেখবেন কেমন বাটার স্মুথ লাগে চুলে হাত দিলেই 🤌
ড্রাই, ফ্রিজি, ডিহাইড্রেটেড হেয়ারের জন্য বেস্ট।
অনেকেই জানতে চান শ্যাম্পুটা স্ক্যাল্প ভালো ভাবে ক্লিন করবে কিনা?
- হ্যাঁ অবশ্যই করবে। এটাতে বেশ ভালো পরিমাণে ফোম হয়।
কন্ডিশনার আর মাস্ক সব রকম হেয়ারেই সুট করে। কোনো টা দিয়েই চুলে বিল্ড-আপ টাইপ কিছু হবেনা..💜
ফুল সেট নিলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। সিংগেল আইটেমসও নেয়া যাবে
Loreal hyaluron moisture Shampoo 400ml
Loreal hyaluron moisture conditioner 360ml
Loreal moisture wrapping hair mask 300ml
19/05/2026
Eid-Ul-Adha Sale post-02 💜
🔰 Moisturizer 🔰
1. Dot and key Ceramide barrier moisturizer 100g 680tk
2. Dot and key intense repair moisturizer for very dry skin 100g 680tk
3. Dot and key cica calming oil free moisturizer 60ml 850tk
4. Dot and key watermelon icy gel moisturizer 60ml 850tk
5. Dot and key vitamin c+e super bright moisturizer 60ml 850tk
6. Dot and key 72hr hydrating gel moisturizer 60ml 850tk
25ml 450tk
15ml 180tk
7. Dot and key strawberry glow moisturizer 80ml 680tk
8. Derma co barrier repair moisturizer 100ml 780tk
9. Dr Sheth's oats and ceramide sensitive skin moisturizer 100ml 780tk
10. Dr Sheth's cica and ceramide oil free moisturizer 50ml 620tk
11. Dr Sheth's Ceramide and vitamin C oil free moisturizer 50ml 620tk
12. Dr Sheth's kesar and kojic acid oil free moisturizer 50ml 620tk
13. Dr Sheths centella and Niacinamide moisturizer 50ml 620tk
🔰 Deodorants 🔰
1. Ladyspeed stick 65g 680tk ( USA variant)
2. Dove deodorant stick coconut jasmine 550tk
3. Dove ultimate dark spot corrector deodorant stick (fresh lily) 530tk
4. Wishcare deo roll on 590tk
5. Chemist at play deo roll on 590tk ( peach/ aqua/ white jasmine)
6. Minimalist deo roll on 700tk
7. Be Bodywise deo roll on 720tk
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
