Meet Mumu
Hi, I’m Mumu🌸
Just a girl sharing beauty, life & little chaos
Skincare | Makeup | Daily vibes
Let’s glow together ✨
27/05/2026
এই খাবার টা আমি এই প্রথম খেলাম। কে কে চিনো এই খাবারটা? (ডিম ভাজি আর পিয়াজের ভর্তার কথা বলছিনা কিন্তু)
19/05/2026
when life gives you tangerines ও হবে নাকি🤧
18/05/2026
মাঝে মধ্যে এত্ত ডিমোটিভেটেড লাগে যে কি বলবো...
কিচ্ছু করতে মন চায় না। মনে হয় পুরো দুনিয়াটা যেন আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি যে খুবই শক্ত মানসিকতার মানুষ তা নয়, আর হয়তো এজন্যই আমার মানসিক এই স্ট্রাগল টা বেশি। তবে যাই হোক "লাইফ মাস্ট গো অন"
এখন তোমরাই বলো কখনও ডিমোটিভেটেড ফিল করেছো?
কি করো নিজেকে মোটিভেটেড রাখার জন্য?
Things I do to keep my surrounding organized
14/05/2026
আচ্ছা এই রকম কানের দুলগুলো কি তোমরা পরেছো?
এগুলা কি ভারী হবে কিনা বুঝতে পারছি না।
আর তোমরা আমাকে গহনার কয়েকটা ভালো পেইজ সাজেস্ট করতো
12/05/2026
সেল্ফ রিসেট🌼-
আজকে মঙলবার। আজকে আমি নিজের জন্য বেশ কিছু কাজ রেখেছিলাম যেগুলো করতে আমাকে কম বেশি বাসার বাইরে বের হতে হতো। কিন্তু আজকে আমি ডিসিশন নিলাম যে আজকে বের হবো না।
বের হবোনা কারন, বিগত এক সপ্তাহ যথেষ্ট ব্যাস্ত ছিলাম। তার সাথে ঠান্ডা, মাথা ব্যাথা, চোখের সমস্যা সব মিলিয়ে খুব হযবরল অবস্থাতে ছিলাম। তাই ঠিক করলাম আজকে সারাটাদিন শুধু পরে থাকবো। যা খুশি তাই করবো।
এরকম একটা দিনই কিন্তু যথেষ্ট সেল্ফ রিসেট এর জন্য। সেল্ফ রিসেট কিন্তু খুবই জরুরী একটা জিনিস। বিশেষত আমাদের এই ব্যাতি ব্যাস্ত জিবনে আমরা এই যে ইদুর দৌড় এর অংশ হিসেবে সারাটা সময় দৌড়ে চলছি তার থেকে।
আমাদের নার্ভাস সিস্টেমের উপর প্রচন্ড চাপ পরছে প্রতিদিন। এই চাপ কমাতে বা নিয়ন্ত্রণ করতে এই রকম কিছু না না করা একটা দিন রাখা জরুরি। সম্পুর্ণ ২৪ ঘন্টা যদি না ও পারা যায় তাও একবেলা এমন রাখা জরুরি। আর এতে আনপ্রোডাক্টিভ আনুভব করারও কিছু নেই।
আমাদের নার্ভাস সিস্টেমের উপর এই প্রচন্ড চাপ কিন্তু পরবর্তীতে হাইপার টেনশন/ হাই ব্লাড প্রেশারে রুপান্তরিত হয়। আমারা জানি যে, এগুলো হলো ক্রনিকাল ডিজিস অর্থাৎ, এই রোগগুলো একবার হলে তা আর সারে না।
আমাদের ব্রেইন, আমাদের শরীর, আমাদের এই নার্ভাস সিস্টেম- সবই কিন্তু আমাদের উপর আমানাহ। তাই এসব কিছুরই কিন্তু যত্ন আমাদেরকে নিতে হবে।
তাই আমাদেরকে এই বিষয় টা নরমালাইজ করতে হবে যে, কেউ একদিন কিনবা একবেলা কিছু না করে কাটাতে পারে এক সপ্তাহ ,দুই সপ্তাই কিনবা একমাস খুবই ব্যাস্ত সময় পার করার পরে। বিশেষত ছোট বাচ্চার মায়েরা এসময়টা একদমই পায় না। সেক্ষেত্রে পারিবারিকভাবে তাকে সাহায্য করতে হবে।
আশা করি আজকের লিখাটা আমাদের সকলকে একটু ছুটি নিতে উতসাহিত করবে যাতে আমরা আমাদের পরবর্তী কাজ গুলো আরও বেশি এফোর্টের সাথে করতে পারি🌹।
11/05/2026
Color Correcting করবো ভেবে না করা আমার ভুলো মন🥲
09/05/2026
ভাই আমি পেইজে আসবো কোন সময় রে ভাই?
আমার বোন আমাকে টিউশনি করতে দিয়েছে (তাহার ফাইনাল, তাই আমি প্রক্সি দিচ্ছি আর কি)। মানে আমি পড়াতে গিয়ে ফিয়ল্রে এসে এত টায়ার্ড হয়ে যাচ্ছি আর কি বলবো। এত্ত কথা বলা লাগে😑
তাই ব্যাপারটার সাথে একটু ইউজ টু হয়ে নেই।
বাই দ্যা ওয়ে। স্টুডেন্টদের বাসায় মজার নাস্তা দেয়।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Kallyanpur Bus Stand
Dhaka
1216
