Islamic Waz
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Waz, Health/Beauty, Dhaka.
হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নামাজেরর প্রথম ও শেষ সময় রয়েছে। জোহরের নামাজের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রুপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর ইশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়।’ (তিরমিজি)
Advertisement
ফজরের ওয়াক্ত সম্পর্কে হাদিনের নির্দেশনাসুবহে সাদেক থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। রোজাদারের জন্য পানাহার নিষিদ্ধের সময়ও এটি। আর সুবহে সাদেক বলা হয় সেই সময়কে, যে সময়ে ভোরের আভা পূর্ব আকাশে উত্তর-দক্ষিণে বিস্থির্ণ অবস্থায় দেখা যায়। আর এর শেষ সময় হল সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত।
হাদিসের একাধিক বর্ণনায় ফজরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই নামাজ প্রথম ওয়াক্তে ‘গালাসে’ (একটু অন্ধকার অন্ধকার ভাব সময়ে) পড়া উত্তম। হাদিসে এসেছে-১. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়তেন। অতঃপর মহিলারা তাদের চাদর জড়িয়েই নিজ নিজ বাসায় ফিরে যেতেন। কিন্তু অন্ধকারের জন্য তাদেরকে চেনা যেত না।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
২. হজরতআবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়লেন, যখন কেউ তার পাশ্ববর্তী সঙ্গীর চেহারা চিনতে পারত না অথবা তার পাশে কে রয়েছে তা জানতে পারত না।’ (আবূ দাউদ)
৩. হজরত আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি (রাসুলুল্লাহ) একবার ফজরের নামাজ অন্ধকারে (খুব ভোরে) পড়লেন। অতঃপর দ্বিতীয় বার ফর্সা করে পড়লেন। এরপর তাঁর ফজরের নামাজ অন্ধকারেই হত। আর তাঁর ইন্তেকালের আগ পর্যন্ত কোনো দিন পুনরায় (ফজরের নামাজ) ফর্সা করে পড়েননি।’ (আবু দাউদ)
Advertisement
তবে এতো ভোরে ফজর পড়া যাবে না; যে সময় ফজরের ওয়াক্ত হয়নি। এ কারণেই অন্য হাদিসে এসেছে-৪. আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা ফজরের নামাজ ফর্সা করে পড়। কারণ, তাতে সাওয়াব অধিক।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মিশকাত)
অর্থাৎ ফজরের সময় নিশ্চিত হতে হবে। নিশ্চিতরূপে ফজরের ওয়াক্ত হওয়ার বিষয়টি না জেনে তাড়াহুড়ো করা যাবে না। অথবা ‘তোমরা ফজরের নামাজ লম্বা ক্বিরাআতে ফর্সা করে পড়। এতে অধিক সাওয়াব লাভ হবে।
কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এই নামাজে (কখনো কখনো) ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত পড়তেন এবং যখন নামাজ শেষ করতেন, তখন প্রত্যেকে তার পাশের সাথীকে চিনতে পারত। (বুখারি)
হাদিস বিশারদদের বর্ণনায় বিষয়টি সুস্পষ্ট যে, যেহেতু তাঁর আমল মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ ফর্সা করে ছিল না, বরং এ নামাজ তিনি একটু অন্ধকার থাকতেই শুরু করতেন, তাই অন্ধকার ও ফর্সায় ফজর পড়ায় কোনো বৈষম্য নেই। বরং ফজর সুবহে সাদেকে অন্ধকার থাকতেই শুরু করা যুক্তিযুক্ত। আর নামাজ শেষ করতে করতে অনেক সময় আকাশ ফর্সা হয়ে যেত।
তাহলে ফজরের ওয়াক্তের সময়গুলো হলো-> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ আদায় করলেন, যখন ভোর বিদ্যুতের মত আলোকিত হল এবং যে সময় রোজাদারের ওপর পানাহার হারাম হয়।> ফজরের নামাজ আদায় করলেন, যখন জমিন আলোকিত হয়ে গেল। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকিয়ে বললেন, ‘হে মুহাম্মদ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এটাই হলো আপনার আগে আগমনকারী নবিদের (নামাজের) ওয়াক্ত বা সময়। নামাজের ওয়াক্ত এ দুই সীমার মাঝে সীমাবদ্ধ।’ (তিরমিজি, আবু দাউদ, মিশকাত) এ হাদিসটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুসহ আরো অনেকে বর্ণনা করেছেন।> ফজরের নামাজের প্রথম ওয়াক্ত হচ্ছে যখন ভোর শুরু হয় এবং তার ওয়াক্ত শেষ হয় যখন সূর্য ওঠা শুরু হয়।’ (তিরমিজি)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, ফজরের নামাজ সুবহে সাদেকের পর সঠিক ওয়াক্ত নিশ্চিত হয়ে পড়া। নির্ধারিত সময়ে নামাজ পড়ে কুরআনের নির্দেশ বাস্তবায়ন করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজরের নামাজ যথাসময়ে পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এএসএম
আরও পড়ুন
পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা
পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের নির্ধারিত সময়
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের নির্ধারিত সময়
নামাজ সময় মতো পড়তে না পারলে ‘কাজা’ আদায়ে করণীয়
নামাজ সময় মতো পড়তে না পারলে ‘কাজা’ আদায়ে করণীয়
ইশরাকের নামাজ কখন কত রাকাআত পড়তে হয়?
ইশরাকের নামাজ কখন কত রাকাআত পড়তে হয়?
নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত
নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত
নামাজের মাসনুন কিরাআত
নামাজের মাসনুন কিরাআত
সর্বশেষ
নাটোরে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
নাটোরে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
উত্তর গাজায় ৬ শিশুর মৃত্যু, অন্যদের অবস্থা আশঙ্কাজনক
উত্তর গাজায় ৬ শিশুর মৃত্যু, অন্যদের অবস্থা আশঙ্কাজনক
টেবিল টপার থেকে পরপর ৩ ম্যাচে হেরে বিদায়, হতাশ সোহান
টেবিল টপার থেকে পরপর ৩ ম্যাচে হেরে বিদায়, হতাশ সোহান
হবিগঞ্জে চেয়ারম্যান-কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জে চেয়ারম্যান-কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
স্যানিটারি পণ্যে সম্পূরক শুল্ক অব্যাহতির প্রস্তাব
স্যানিটারি পণ্যে সম্পূরক শুল্ক অব্যাহতির প্রস্তাব
সাকিব-তামিম যদি ভুয়া হয় তাহলে আমরা কী: প্রশ্ন মুশফিকের
সাকিব-তামিম যদি ভুয়া হয় তাহলে আমরা কী: প্রশ্ন মুশফিকের
গুলশানে বড় পর্দায় বিপিএল দেখার আয়োজন ডিএনসিসির
গুলশানে বড় পর্দায় বিপিএল দেখার আয়োজন ডিএনসিসির
বিপিএল বন্ধ হলে আমাদের পরিবার চালানোই কষ্ট হয়ে যাবে: মুশফিক
বিপিএল বন্ধ হলে আমাদের পরিবার চালানোই কষ্ট হয়ে যাবে: মুশফিক
হাথুরুকে নিয়ে বোর্ড কর্তাদের বৈঠক হয়নি, বেঁচে যাচ্ছেন এ যাত্রায়!
হাথুরুকে নিয়ে বোর্ড কর্তাদের বৈঠক হয়নি, বেঁচে যাচ্ছেন এ যাত্রায়!
বরিশালকে যারা বুড়োদের দল বলেছিলেন, তারা ভুল: মুশফিক
বরিশালকে যারা বুড়োদের দল বলেছিলেন, তারা ভুল: মুশফিক
জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মন্ত্রিপরিষদ সচিব
জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মন্ত্রিপরিষদ সচিব
ভারতে ট্রেনে আগুন লাগার গুজব, অন্য ট্রেনে কাটা পড়ে অনেকে হতাহত
ভারতে ট্রেনে আগুন লাগার গুজব, অন্য ট্রেনে কাটা পড়ে অনেকে হতাহত
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
