Waves Beauty Salon
Wave's is a new name in the beauty parlor world, Which Promises to give you something better.
21/07/2025
👩🦰🎀👩🦰কালার করা চুলের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। চুলের রং দীর্ঘস্থায়ী করতে এবং চুলকে স্বাস্থ্যকর রাখতে কিছু টিপস নিচে দেওয়া হলো:
👩🦰কালার চুলের জন্য উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন:
সাধারণ শ্যাম্পুর পরিবর্তে, এমন শ্যাম্পু ব্যবহার করুন যা বিশেষভাবে রঙিন চুলের জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের শ্যাম্পু চুলের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং রংকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
👩🦰কন্ডিশনার ব্যবহার করুন:
কন্ডিশনার চুলের শুষ্কতা দূর করে এবং চুলকে নরম ও মসৃণ করে। রঙিন চুলের জন্য একটি ভালো মানের কন্ডিশনার ব্যবহার করা উচিত।
👩🦰তেল ব্যবহার করুন:
শ্যাম্পু করার আগে রাতে চুলে তেল মালিশ করুন। এটি চুলের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করবে এবং রংকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।
👩🦰গরম পানি এড়িয়ে চলুন:
গরম পানি চুলের কিউটিকলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে চুলের রং দ্রুত বিবর্ণ হয়ে যায়। তাই, চুল ধোয়ার সময় ঠান্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন।
👩🦰সপ্তাহে একবার ডিপ কন্ডিশনার ব্যবহার করুন:
রঙিন চুলের জন্য ডিপ কন্ডিশনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি চুলের গভীরে পুষ্টি যোগায় এবং চুলকে ময়েশ্চারাইজ করে।
👩🦰হিট স্টাইলিং এড়িয়ে চলুন:
হেয়ার ড্রায়ার, কার্লিং আয়রন এবং স্ট্রেটনার ব্যবহারের মতো হিট স্টাইলিং সরঞ্জামগুলি চুলের ক্ষতি করতে পারে এবং রংকে দ্রুত বিবর্ণ করে দিতে পারে।
👩🦰পর্যাপ্ত পরিমাণে জল পান করুন:
চুলের স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুব জরুরি। জল চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কতা রোধ করে।
👩🦰নিয়মিত চুল ট্রিম করুন:
চুলের আগা ফেটে যাওয়া বা রুক্ষ হওয়া রোধ করতে নিয়মিত চুল ট্রিম করুন।
👩🦰স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন:
চুলের স্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টি গ্রহণ করা জরুরি। ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার চুলের জন্য উপকারী।
👩🦰রোদ থেকে বাঁচান:
সূর্যের আলো চুলের রংকে দ্রুত বিবর্ণ করে দিতে পারে। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ বা টুপি দিয়ে চুল ঢেকে রাখুন।
🎀🎀এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার রঙিন চুলের যত্ন নিতে পারেন এবং চুলকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত রাখতে পারেন। এরকম সুন্দর ও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েভ'স বিউটি সেলূন এর পেজ এ লাইক দিয়ে ও গ্রুপ এ জয়েন করে সাথে থাকুন 💝
Waves Beauty Salon
Waves Beauty Salon Khulna Branch
Group : Beauty Wave's of Bangladesh
Waves Beauty Salon Khulna Branch
Beauty Wave's of Bangladesh
17/07/2025
🥰মেছতা বা 'মেলাসমা' সাধারণত ত্বকে কালো ,বাদামী বা সোনালী দাগ সৃষ্টি করে। এটি সাধারণত ত্বকের মেলানিন উৎপাদনের অতিরিক্ততার কারণে ঘটে। মেছতার প্রধান কারণগুলোর মধ্যে আছে:
🌞সূর্যের UV রশ্মি:
সূর্যের আলো ত্বকে মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে দাগ তৈরি হতে পারে।
🌞হর্মোনাল পরিবর্তন:
গর্ভাবস্থা, জন্মনিয়ন্ত্রक পিলের ব্যবহার বা হরমোনের অন্য পরিবর্তনগুলিও মেছতার কারণ হতে পারে।
🌞জিনগত ফ্যাক্টর:
কিছু মানুষের মধ্যে পরিবারে মেছতার ইতিহাস থাকলে এটি তাদের মধ্যে হতে পারে।
🌞ত্বকের যত্ন:
ত্বকের সঠিক যত্ন না নিলে বা অস্বাস্থ্যকর পণ্য ব্যবহারের কারণে মেছতা দেখা দিতে পারে।
🥰🥰মেসতা হলে যেভাবে ত্বকের যত্ন নিবেন:🥰🥰
👩🦰১. টোনার আপনার স্কিনের পি.এইচ ব্যালেন্স করতে সাহায্য করে। পাশাপাশি পরবর্তী ধাপগুলো যাতে ভালো কাজ করে এর জন্য টোনার ত্বককে প্রস্তুত করে।
👩🦰২. সিরামের ক্ষেত্রে ভিটামিন সি বা এ সিলেক্ট করতে পারেন। ভিটামিন সি ডার্ক স্পট কমিয়ে আনতে সাহায্য করে। আর ভিটামিন এ বা রেটিনল স্কিন সেলের টার্ন ওভার বাড়িয়ে দেয়, এতে ওপরের পুরানো কোষ উঠে গিয়ে নতুন কোষ তৈরি হয়।
👩🦰৩. ময়েশ্চারাইজারের ক্ষেত্রে পিগমেন্টেশন কমিয়ে ত্বককে ব্রাইট করবে এমন প্রোড্যাক্ট বাছাই করুন। আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাছাড়া মেলাসমার জন্য ক্রিমও রয়েছে। বাজারে মেলাসমাকে টার্গেট করে বিভিন্ন ময়েশ্চারাইজার বা ক্রিম রয়েছে যা এই ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে।
👩🦰৪. মেসতা বা মেলাসমার ট্রিটমেন্ট নেয়ার পাশাপাশি যদি ঘরোয়া উপায়ে যত্ন নেওয়া হয়, তাহলে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। তাই সপ্তাহে একদিন ঘরোয়া মাস্ক ব্যবহার করুন। যেমন-
🥰🥰ঘরোয়া কিছু সমাধান🥰🥰
🧖♀️আলু: আলুতে ক্যাটেকোলেজ এনজাইম থাকে। এটি ত্বকের কালো দাগ দূর করে স্বাভাবিক রং ফিরিয়ে আনে। একটি ছোট আলু গ্রেট করে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
🧖♀️চন্দন : চন্দন মুখের কালো দাগ দূর করতে দারুণ কার্যকর। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ব্রণ, মেছতা ও কালো দাগ দূর করে। ১ চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যেন কোনোভাবেই চোখে না যায়। ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পেস্টটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন।
🧖♀️কমলার খোসা: কমলার খোসায় আছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। এটি মুখের কালো ছোপ দাগ ও ব্রণ দূর করে। খোসা বেটে, হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ১০ মিনিট মুখে লাগিয়ে গোলাপজল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
🧖♀️লেবুর রস: তাজা লেবুর রস দাগে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
🧖♀️কাঁচা দুধ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। দুধে পরিমাণ মতো হলুদ গুঁড়া মিশিয়ে পেস্ট বানান। লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
🧖♀️অ্যালোভেরা: অ্যালোভেরার জেলে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। প্রতিদিন এ জেল ত্বকে দিলে দাগ কমে। উপকারী কোলাজেনও বাড়ায়। ত্বকের ঘা বা ফোঁড়াও দূর করে।
🧖♀️টমেটোর রস: লাইকোপেন সমৃদ্ধ টমেটোর রস মুখের দাগ দ্রুত দূর করে। ত্বকের খোলা পোরস সংকুচিত করতেও সহায়তা করে এটি।
🧖♀️পেঁপে: পাকা পেঁপে ভালোভাবে চটকে মুখে মাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
🧖♀️হলুদ: টেট্রাহাইড্রোকারকিউমিন হলো হলুদের একটি নির্যাস। এটি কালো দাগ দূর করতে সাহায্য করে। হলুদের সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
🧖♀️মুলতানি মাটি: এটি মুখের তৈলাক্ত পদার্থ দূর করে। মুলতানি মাটি পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে মেখে ধুয়ে ফেলুন।
🧖♀️ডিমের সাদা অংশ: রাতে ঘুমানোর আগে একটি ডিমের সাদা অংশ হালকা করে মুখে ম্যাসাজ করে রাখুন। অন্যদিকে যাদের মেছতার সমস্যা আছে তাদের ত্বকে অ্যাপেল সাইডার ভিনেগার, পেঁয়াজ বা পেঁয়াজের রস ব্যবহার করতে নিষেধ করা হয়।
🥰🥰এরকম সুন্দর ও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েভ'স বিউটি সেলূন এর পেজ এ লাইক দিয়ে ও গ্রুপ এ জয়েন করে সাথে থাকুন 💝
Waves Beauty Salon
Waves Beauty Salon Khulna Branch
Beauty Wave's of Bangladesh
16/07/2025
Sunscreen: কোন সানস্ক্রিন আপনার ত্বকের জন্য ভাল? এসপিএফ ৩০ নাকি ৪০ নাকি 50?
শীতকাল, গরমকাল হোক বা বর্ষাকাল ত্বক ভাল রাখতে হলে রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতেই হবে।
মেয়েরা তো বটেই ছেলেদেরও এই অভ্যাস করা উচিত। ট্যানের পড়ার হাত থেকে, সূর্যের অতি বেগুনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-এর ক্ষতিকর হাত থেকে নিজের ত্বককে বাঁচিয়ে রাখতে গেলে সানক্রিন মাখতেই হবে।
সানস্ক্রিনের প্যাকেটের গায়ে এসপিএফ ৩০, ৫০, কখনও বা ১৫ লেখা থাকে। ১৫ থেকে শুরু করে ১০০ পর্যন্ত এসপিএফ যুক্ত সানস্ক্রিন বাজারে পাওয়া যায়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না তাঁর ত্বকের জন্য কত এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা দরকার।
এসপিএফ-এর মাত্রা যত বেশি হবে ত্বক তত সুরক্ষিত থাকবে। কিন্তু সবার ত্বকের জন্য সব ধরনের সানস্ক্রিন নয়। আপনার ত্বকের জন্য কোন এসপিএফ যুক্ত সানস্ক্রিন সেরা, বুঝবেন কীভাবে?
এই এসপিএফ ৩০, ৪০, ৫০-এর মানে কী জানেন?
এসপিএফ মানে হল ‘সান প্রোটেকশন ফ্যাক্টর’। সান্সক্রিন ক্রিমের গায়ে ৩০, ৪০, ৫০ এই ধরনের কিছু নম্বর লেখা থাকে। এর মানে হল সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে সানক্রিনটি আপনার ত্বককে কতক্ষণ রক্ষা করবে তা ঈঙ্গিত করে। তবে এসপিএফ ৩০ ব্যবহার করবেন, না কি ৫০, তা নিয়ে বেশি চিন্তার কারণ নেই।
এসপিএফ ৫০ সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে ৯৪.৫ শতাংশ সুরক্ষা দেয়, অন্য দিকে এসপিএফ ৩০ সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে ৯২ শতাংশ সুরক্ষা দেয়। তাই দুটির মধ্যে খুব বেশি ফারাক নেই।
এসপিএফ ১৫ ত্বককে ৯৪ শতাংশ সুরক্ষা দিতে পারে। এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মাখলে ত্বক ৯৫ শতাংশ সুরক্ষিত থাকে। ৯৮ শতাংশ সুরক্ষা দিতে কার্যকর এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন। সুতরাং, এসপিএফ-এর মাত্রা যত বেশি হবে ত্বক তত সুরক্ষিত।
আপনি কতক্ষণ রোদে থাকছেন, সেই বুঝে সানস্ক্রিন বেছে নিন।
এরকম সুন্দর ও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েভ'স বিউটি সেলূন এর পেজ এ লাইক দিয়ে ও গ্রুপ এ জয়েন করে সাথে থাকুন 💝
Waves Beauty Salon
Waves Beauty Salon Khulna Branch
Beauty Wave's of Bangladesh ।।.
09/07/2025
💕চুলের যত্নে কন্ডিশনার এর সঠিক ব্যবহার 💕
🎀অনেকেই মনে করেন কন্ডিশনার তো একটা হলেই হলো। তাই তারা চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বাছাই করেন না।
ফলে যাদের চুল ড্রাই তারা অয়েলি হেয়ারের জন্য ফর্মুলেটেড কন্ডিশনার কিনে ফেলেন।
অন্যদিকে অয়েলি হেয়ারের জন্য যে কন্ডিশনার ব্যবহার করা হয় সেগুলোতে হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট বেশি থাকে,
কিন্তু ইমোলিয়েন্ট অনুপস্থিত থাকে- যা ড্রাই হেয়ারের জন্য জরুরি।
এভাবে কিন্তু আপনি হেয়ার টাইপ অনুযায়ী সঠিক কন্ডিশনার চুজ করলেন না।
সঠিক কন্ডিশনার ব্যবহার না করায় ড্রাই হেয়ার হয়ে ওঠে আরও ড্রাই এবং অয়েলি চুল হয় আরও অয়েলি।
🎀নিচে বিভিন্ন চুলের ধরন এবং সেই অনুযায়ী কন্ডিশনার নির্বাচন করার জন্য কিছু নির্দেশিকা দেওয়া হলো:
🔴১. স্বাভাবিক চুল:
এই ধরনের চুল মাঝারি তৈলাক্ত এবং শুষ্কতার মধ্যে থাকে। এই ধরনের চুল সাধারণত ঝলমলে এবং সুস্থ।
📌কন্ডিশনার নির্বাচন:
হালকা ফর্মুলা বা ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন যা চুলের প্রাকৃতিক তেলকে ভারী করে না।
🔴২. শুষ্ক চুল:
এই ধরনের চুল শুষ্ক ও ভঙ্গুর, যা সহজেই ভেঙে যেতে পারে। অধিকাংশ সময় তারা ড্রাই এবং রুক্ষ মনে হয়।
📌কন্ডিশনার নির্বাচন:
গভীর ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং কন্ডিশনার ব্যবহার করুন। যার মধ্যে অ্যালোভেরা, নারিকেল তেল বা আরগান তেলের মতো উপাদান থাকে।
🔴৩. তৈলাক্ত চুল:
এই ধরনের চুল খুব দ্রুত তৈলাক্ত হয়ে যায় এবং সাধারণত মাথার ত্বকে তৈল ও অতিরিক্ত ময়লা তৈরি হয়।
📌কন্ডিশনার নির্বাচন:
হালকা কন্ডিশনার ব্যবহার করুন যা তৈলাক্ততা কমাতে সহায়ক। অ্যালোভেরা বা টি ট্রি অয়েল ভিত্তিক কন্ডিশনার কার্যকর হতে পারে।
🔴৪. কোঁকড়ানো বা ঘন চুল:
এই চুলগুলি প্রাকৃতিকভাবে কোঁকড়ানো হয় এবং অনেক সময় শুষ্কতা বা ফ্রিজি হতে পারে।
📌কন্ডিশনার নির্বাচন:
গভীর ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন যা চুলকে মসৃণ এবং ময়েশ্চারাইজড রাখবে। কন্ডিশনারে সিলিকন উপাদান আছে কিনা দেখে নিন।
🔴৫. পাতলা চুল:
এই চুলের গোঁড়া হিসেবে আকৃতিক ঘনত্ব কম থাকে এবং সহজেই ভেঙে যেতে পারে।
📌কন্ডিশনার নির্বাচন:
ভলিউমাইজিং কন্ডিশনার ব্যবহার করুন যা ভারী এবং তৈলাক্ত না হয়ে, চুলে ভলিউম যোগ করবে।
🔴৬. কালার বা কেমিক্যাল ট্রিটেড চুল:
এ ধরনের চুল রঞ্জন বা প্রক্রিয়াজাত করা হয়, ফলে তারা সাধারণত শুষ্ক ও ভঙ্গুর হয়।
কন্ডিশনার নির্বাচন:
কালার্ড বা কেমিক্যাল ট্রিটেড চুলের জন্য বিশেষভাবে তৈরি করা ট্রিটমেন্ট যাতিয় কন্ডিশনার ব্যবহার করুন, যা চুলের রংকে রক্ষা করে এবং ময়েশ্চার দেয়।
এগুলো খেয়াল রাখলে আপনার চুল হবে সুস্থ, ঝলমলে এবং শক্তিশালী।
তো এখন থেকে চুলের সঠিকভাবে নিয়মিত যত্ন নিতে ভুলবেন না!🥰
এরকম সুন্দর ও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েভ'স বিউটি সেলূন এর পেজ এ লাইক দিয়ে ও গ্রুপ এ জয়েন করে সাথে থাকুন 💝
Waves Beauty Salon
Waves Beauty Salon Khulna Branch
Beauty Wave's of Bangladesh
08/07/2025
999 ❗️999‼️ 999❗️‼️
😍Hello beautiful 😍
We are offering premium skin and hair care services at an affordable price of 999 TK package ‼️❗️
Our goal is to make effective beauty solutions for our valuable clients by
focusing on
💝quality ingredients, 💝
💝modern formulations, 💝
💝and customer satisfaction. 💝
So why you guys late 😍
To get this amazing offer visit our salon in khulna or dhaka branch 💃💃💃
Our address:
🏩Waves make up studio
Nirala mor.
Main road.
Beside best buy show room.
Khulna. 01327417707
🏩Waves Beauty Salon
House no 4
Road no 8
Water tank road .
Mirpur 10.
01327417708
30/05/2025
আসসালামু আলাইকুম... ❤
সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা... ❤️
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আমাদের সকল সন্মানিত ক্লাইন্ট আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর আকর্ষনীয় প্যাকেজ। প্যাকেজ গুলো আমরা এমন ভাবে তৈরী করেছি যাতে আমাদের স্টুডেন্ট আপু থেকে শুরু করে সকল গৃহিনী ও চাকুরীজীবি আপুরা সকলে অল্প খরচে সকল সুন্দর ও প্রয়োজনীয় সার্ভিস গুলো নিতে পারে।
তাই আর দেরি না করে নিজেকে আরো সুন্দর ও আকর্ষনীয় করতে চলে আসুন আমাদের স্যালুনে Waves Beauty Salon Khulna Branch এ এবং নিয়ে নিন আপনার পছন্দের সার্ভিসটি।
আমাদের ঠিকানা:-
🏩Khulna Branch
Waves beauty salon khulna branch
Nirala mor
Sher-E-Bangla road
Besides best buy showroom
01327417707
🏩Dhaka Branch
Waves Beauty Salon
House no 4
Road no 8
Water tank road .
Mirpur 10.
01327417708
10/04/2025
🎊বৈশাখী অফার🎊
আসসালামু আলাইকুম... ❤
সকলকে অগ্রীম নববর্ষের শুভেচ্ছা... ❤️
বছর ঘুরে চলে এলো বাংলা নববর্ষ আর এই নতুন বছর উপলক্ষে আমাদের সকল বাঙ্গালী নারীদের থাকে বিশেষ পরিকল্পনা। এজন্য আমাদের সকল সন্মানিত ক্লাইন্ট আপুদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর আকর্ষনীয় প্যাকেজ। প্যাকেজ গুলো আমরা এমন ভাবে তৈরী করেছি যাতে আমাদের সকল আপুরা এই নতুন বছরে অল্প খরচে নিজেদের সকল প্রয়োজনীয় সার্ভিস গুলো নিতে পারে।
অফারটি চলবে আজ থেকে ১৪-০৪-২০২৫ তারিখ পর্যন্ত।
তাই আর দেরি না করে নিজেকে আরো সুন্দর ও আকর্ষনীয় করতে চলে আসুন আমাদের স্যালুনে Waves Beauty Salon এ এবং নিয়ে নিন আপনার পছন্দের সার্ভিসটি।
আমাদের ঠিকানা:-
Waves Beauty Salon
House 4 Road 8 Block C
Mirpur 10 Watertank road
Charulota school er opposite
01327417708
20/03/2025
🎊Waves special Eid package🎊
আসসালামু আলাইকুম... ❤
সকলকে রমজান মোবারক ও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা... ❤️
আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে আমাদের সকল সন্মানিত ক্লাইন্ট আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর আকর্ষনীয় প্যাকেজ। প্যাকেজ গুলো আমরা এমন ভাবে তৈরী করেছি যাতে আমাদের স্টুডেন্ট আপু থেকে শুরু করে সকল গৃহিনী ও চাকুরীজীবি আপুরা সকলে অল্প খরচে সকল সুন্দর ও প্রয়োজনীয় সার্ভিস গুলো নিতে পারে।
তাই আর দেরি না করে নিজেকে আরো সুন্দর ও আকর্ষনীয় করতে চলে আসুন আমাদের স্যালুনে Waves Beauty Salon এ এবং নিয়ে নিন আপনার পছন্দের সার্ভিসটি।
আমাদের ঠিকানা:-
🏩Dhaka Branch
Waves beauty salon
House - 4 Road - 8
Block - C Mirpur - 10
Watertank road
01327417708
01327417707
05/03/2025
30% Discount on rebonding (1st Ramadan -15th Ramadan)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Block-C, House No-4, Road No-8, মিরপুর ১০ নং গোলচত্বর
Dhaka
1216
Opening Hours
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 21:00 |
| Thursday | 09:00 - 21:00 |
| Friday | 09:00 - 21:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 21:00 |
