rashmi (An Association for Cancer Prevention & Awareness)
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from rashmi (An Association for Cancer Prevention & Awareness), R#2, H#6, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka.
rashmi, is a non-political, non-profitable, social welfare and volunteer organization which works to build up a voice for prevention and awareness against cancer.
সচেতনতা
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের লক্ষণ কী – কোন বিষয়ে সতর্ক থাকবেন? জানুন
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের লক্ষণ – তাৎপর্য
স্তন ক্যান্সার প্রথম দিকে সনাক্ত করলে কেন তা সাহায্য করে?
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের লক্ষণ- নিজে পরীক্ষা করুন
স্তন ক্যান্সার কীভাবে নিজে পরীক্ষা করে দেখবেন?
মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কী করতে হবে?
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের লক্ষণ – তাৎপর্য
স্তন ক্যান্সার (Breast Cancer) সবচেয়ে বেশি দেখা যায় ১৫ থেকে ৩৯ বছর বয়সী মহিলাদের মধ্যে। এই ক্যান্সার প্রতিরোধ করা যায় না ঠিকই তবে স্তন ক্যান্সারের কারণে মৃত্যু রোধ করা যায়। স্তন ক্যান্সারের কারণে মৃত্যু রোধ করার উপায় হল প্রথম স্টেজে এটিকে সনাক্ত করা এবং সঠিক চিকিৎসা করানো।
স্তন ক্যান্সার প্রথম দিকে সনাক্ত করলে কেন তা সাহায্য করে?
বিজ্ঞানীদের মতে, স্তন ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসা সম্ভব যদি এটি প্রথম দিকেই ধরা পড়ে। কারণ এই পর্যায়ে টিউমারগুলি (tumours) খুব ছোটো হয় এবং ক্যান্সার সাধারণত অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে না।
অল্পবয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণগুলি (Breast Cancer Symptoms) নিম্নরূপ (দ্রষ্টব্য: এই লক্ষণগুলির উপস্থিতি কেবলমাত্র আপনার ক্যান্সার আছে বলেই নয়, আপনি যদি এর মধ্যে যে কোনওটি লক্ষ্য করেন তবে দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন):
স্তনে বা বগলে লাম্প বা পিণ্ড
উভয় স্তনের রঙের পরিবর্তন
উভয় স্তন থেকে অস্বাভাবিক স্রাব নির্গমন
পুরো স্তন বা স্তনের একটি অংশ ফুলে যাওয়া
স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
স্তনবৃন্তে (Ni***es) চুলকানি বা ব্যথা
স্তনের ত্বক অস্বাভাবিক কুঁচকে যাওয়া
স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া
04/10/2024
Fight against Breast cancer
rashmi (An Association for Cancer Prevention & Awareness)
অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস
06/10/2023
Let's fight against cancer
rashmi (An Association for Cancer Prevention & Awareness)
দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার গবেষণা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর'বি)। যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআর'বি পরিচালিত এই যৌথ গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী এই টিকা। যার নাম দেওয়া হয়েছে ‘টিভি-০০৫’।
𝐒𝐔𝐍𝐒𝐂𝐑𝐄𝐄𝐍
সানস্ক্রিন বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ও ব্যবহৃত প্রোডাক্ট
মহিলা,পুরুষ, তরুন,যুবক, মমধ্যবয়স্ক থেকে শুরু করে সকল বয়সের সচেতন মানুষই এখন সানস্ক্রিন ব্যবহার করেন। অনেকেই সানস্ক্রিন সম্পর্কে জানতে চেয়েছেন তাই এই ব্যপারে অল্প কিছু কথা লেখার চেষ্টা করলাম।
সূর্যের আলো যেটা সরাসরি পৃথিবীতে আসে, সেটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি।
1. Ultraviolet (UV) Ray (200-400 nm)
2. Visible Light (400-760 nm)
3. Infrared Ray ( >760 nm)
এর মধ্যে UV Ray আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর।
UV Ray কে আবার ৩ ভাগে ভাগ করা যায়।
1. UV A (320-400 nm)
2. UV B (280-320 nm)
3. UV C (200-280 nm)
এদের মধ্যে UV B মূলত সকাল ১০ টা থেকে দুপুর ২ টা এই সময়ে বেশি কাজ করে এবং এর স্কিনে Erythema /Tanning করার ক্ষমতা UV A থেকে ১০০০ গুন বেশি।
অন্যদিকে UV A যদিও UV B থেকে কম কাজ করে,কিন্তু দিনের বেশিরভাগ সময়ে আমরা UV A এর সরাসরি সংস্পর্শে থাকি, তাই এটি বেশি সময় পায় স্কিনের ক্ষতি করার। একারনে UV A প্রায় UV B এর সমপরিমান ক্ষতি করার সামর্থ্য রাখে।
এক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকেই ভাবেন যে শুধুমাত্র সূর্যের আলো থেকেই UV Ray আসে, বিষয়টি এমন নয়। আমাদের বাসাবাড়ির লাইট, চুলার উত্তাপ এগুলো থেকেও UV Ray এর সমান wave length এর আলো বের হয়। তাই এগুলোও আমাদের স্কিনের ক্ষতি করে।
এবার আসলে জানতে হবে UV Ray আমাদের কী কী ক্ষতি করে:
1. Erythema
2. Tanning (Immediate & Delayed)
3. Photo Aging
মূলত DNA Damage, melanocyte redistribution /synthesis এবং cytokine production এর মাধ্যমে তারা স্কিনের এই ক্ষতিগুলো করে থাকে।
অতএব সানস্ক্রিনের প্রয়োজনীয়তা কতখানি তা আশা করি আর বলার প্রয়োজন নেই।
সানস্ক্রিন মূলত ২ টি ফর্মে বাজারে পাওয়া যায়:
1. Physical
2. Chemical
Physical Sunscreen গুলো সরাসরি UV Ray গুলোকে reflect করে দেয়। এগুলো মূলত Inorganic component দিয়ে তৈরি, তাই এক ধরনের সাদা পেস্টের মতো হয়। অনেকেই তাই কসমেটিক কারণে ব্যবহার করতে চান না।
একটি সুবিধা হলো এরা খুবই দ্রুত কাজ করে।
তবে অসুবিধা হলো অনেকেরই এতে allergic reaction হতে
পারে। আর অনেকেরই ব্যাবহারের পর স্কিনে দাগ পড়ে যেতে পারে। তাই এগুলোর ব্যবহার কিছুটা কম।
Physical Sunscreen গুলো মূলত খেলোয়াড়রা ব্যবহার করে।
অন্যদিকে Chemical Sunscreen গুলোই বেশিরভাগ মানুষ ব্যবহার করে।
এগুলো মূলত আমার স্কিনে আগত UV Ray গুলো শোষণ করে নেয় এবং সেগুলোকে heat এ রুপান্তর করে বের করে দেয়। এগুলো কাজ করতে ২০-৩০ মিনিট সময় লাগে, লাগানোর পর স্কিনে কোন দাগ হয় না, চামড়ার সাথে মিশে যায়.।
বেশিরভাগ chemical sunscreen গুলোই water & sweat resistant হয়,তাই সাধারণ ঘাম/পানিতে মুছে যায় না।
এবার জানতে হবে 𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐒𝐮𝐧 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫 (𝐒𝐏𝐅) ?
এটি মূলত একটি সানস্ক্রিনের কার্যকারিতা নির্ধারন করে।
যেমন কোন সানস্ক্রিনের SPF 15 এর অর্থ হলো কোন স্কিনে সানস্ক্রিন লাগানো থাকলে তা যে পরিমান Erythema করে, ঐ সানস্ক্রিন লাগানো না থাকলে তার থেকে ১৫ গুন বেশি Erythema করে, মানে ১৫ গুন বেশি সুরক্ষা দেয়।
So, SPF =MED of Protected skin ÷ MED of unprotected skin
MED = Minimal Erythema Dose= Minimal amount of light needed to produce erythema
তাহলে সানস্ক্রিন কেন ব্যাবহার করবেন?
১. Skin Tanning বা কালো দাগ থেকে বাঁচতে
২. Erythema বা চামড়া লাল হওয়া থেকে বাঁচতে
৩. Premature Aging থেকে বাঁচতে
৪. Skin Cancer প্রতিরোধ করতে
কখন সানস্ক্রিন ব্যবহার করবেন।
১. বাইরে রোদে যাবার ২০ মিনিট আগে লাগাতে হবে
২. মুখ,কপাল,ঘাড়,গলা, হাত সকল যায়গায় লাগাতে হবে
৩. ২-৩ ঘন্টা পর পর লাগাতে হবে
৪. শুধু রোদে না, উজ্জ্বল আলো, চুলার পাশে গেলেও লাগাতে হবে
কীভাবে সানস্ক্রিন লাগাবেন?
এক্ষেত্রে ২ টি নিয়ম বলা হয়।
১. Tea Spoon Rules :
পুরো মুখের জন্য 1 Tea spoon পরিমান নিয়ে পুরো মুখ, গলা, ঘাড় কভার করে লাগাতে হবে।
একইভাবে Hand,Feet,Trunk এর জন্য 1 Tea spoon করে লাগাতে হবে।
২. House Paint Rules :
এক্ষত্রে একবার পুরো মুখে লাগানোর পর পুনরায় একই নিয়মে পুরো মুখে আবার লাগাতে হবে যাতে করে কোন যায়গা বাদ না পরে।
কোন সানস্ক্রিন ব্যাবহার করবেন?
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন Composition এর সানস্ক্রিন পাওয়া যায়।
যাদের Oily skin তারা Oil Free Acne Protective সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
যাদের মেছতার সমস্যা আছে তারা Anti Melasma Sunscreen ব্যাবহার করবেন।
যাদের স্কিন শুষ্ক থাকে তারা Aquaphilic Sunscreen ব্যাবহার করবেন।
যারা দীর্ঘ সময় বাইরে /উজ্জ্বল আলোতে থাকেন তারা এমন সানস্ক্রিন ব্যাবহার করবেন যেটা UV A+UV B দুটো থেকেই সুরক্ষা দেয়।
আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে।
সবাইকে ধন্যবাদ।
© Dr. Abir
MD (Dermatology) Phase B,BSMMU
MRCP (PACES)
Session : 2009-10
সুখ ও সমৃদ্ধিতে আলোকিত হোক নতুন বছর। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
13/10/2022
October
Breast cancer awareness month
13/07/2022
Click here to claim your Sponsored Listing.
Website
Address
R#2, H#6, Mohammadia Housing Society, Mohammadpur
Dhaka
