Satnd with Palestine. Gaza

Satnd with Palestine.  Gaza

Share

Standing for Truth

03/04/2024

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।
ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।

30/03/2024

Boycott

Today bad picture

30/03/2024

একজন বলতেছে "রোজা নাকি একটা সমস্যা" রোজার কারণে- ধর্মের কারণে নাচানাচি করতে পারে না৷ আরেকজন বলছে নাচলে নাকি রোজা হালকা হয় না৷ আল্লাহ নাকি এসব বুঝবে৷ আসতাগফিরুল্লাহ! কি জমানায় আইসা পড়লাম আমরা!

ঢাবিতে ইফতার করলে আরবি বিভাগের শিক্ষককে তলব করে৷ আর মুসলিম দেশে এসব জিনিসের জন্যে কোনও মাথা ব্যথা নেই কারো! এরা মনে করে খালি নাম মুসলিম আর উপরে উপরে নিজেকে মুসলমান দাবী করলেই হয়৷

এদের নিয়ে সূরা বাকারায় একটা আয়াত আছে,
"আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, 'আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি', অথচ তারা মুমিন নয়"

এরাই মূলত সে দল যারা মুনাফিক৷ এরা নিজেদের মুসলিম দাবী করে কিন্তু এদের মাঝেই আছে দাজ্জালের সবটুকু আচরন।
©

Photos from Satnd with Palestine.  Gaza's post 29/03/2024

Jahannam is not a joke.💔
Increase your Istighfar.🙂

29/03/2024

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷
আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷

দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷

আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷

নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷

আপনাদের কি দাজ্জালের ফেতনা জোকস মনে হয়? দেবর ভাবির মতো পবিত্র একটা রিলেশন৷ এটা যে খারাপ এঙ্গেলে যাচ্ছে, গিয়েছে৷ এটা কি জোকস মনে হয়? স্টেপ ফাদার, মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশনের ব্রেইনে সেক্সুয়েল ফান এর পর্যায়ে গেছে এটাকে কি জোকস মনে হয়?

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটায়ে দিব৷ দোয়াতে একবার বলুক বিপদ কাটায়ে দেয়ার জন্য, কাটায়ে দিব৷
কাজে, কর্মে কথায়, দুই লাইন ইংলিশ বলতে পেরে অই আল্লাকে অপমান করেন৷

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? মস্করা করছেন সেই নবী (সা:) এর জন্য৷ যে মৃত্যুর আগ মুহূর্ত আপনার, আমার তার উম্মতের জন্য কেঁদে গেছে৷ সারাটাজীবন কষ্ট সহ্য করে গেছে৷ যে নবী হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি আমার একটা উম্মতকে ছাড়াও জান্নাতে যাবো না৷ যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম! হারাম! হারাম!

আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে ১৯৩ দেশ৷ ৮০০ কোটি মানুষ৷ প্রতিটা দেশের প্রতিটা মানুষের পাপের সুতা এক জায়গায়৷ বাংলাদেশে দাজ্জালে ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য, চিন্তাধারা৷ বাংলাদেশের একদম অপজিটে, কালচারে, লাইফস্টাইলে সব আলাদা হলেও ওদেরও দাজ্জালের ফেতনায় ডুবে থাকাদের বৈশিষ্ট্য একই৷

প্রতিটা ঈমানদারদের সূতা এক জায়গায়, কুরআন এবং হাদীস, আল্লাহ এবং তার রাসুল৷
একটা কথা মাথায় রাইখেন, দাজ্জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রল করে আপনার চিন্তা শক্তি দাজ্জাল তার দাস বানাবে৷ আপনি, আমি আমরা যে স্বাধীনতার কথা বলি, (রাস্ট্রীয় স্বাধীনতা বলিনি৷ ব্যক্তি স্বাধীনতা৷) এটা মূলত ইসলাম থেকে স্বাধীনতা চেয়ে দাজ্জালের মনস্তাত্ত্বিক দাস হইতে চাচ্ছি আমরা৷

এই ফেতনায় আপনার লাভ নাই৷ কোনো লাভ নাই৷
আল্লাহ চাইলেই দাজ্জাল আটকাতে পারতো৷ তা না করে বরং আরো সব গায়েবী শক্তি দিয়ে পাঠাবে৷ শুধু মাত্র আপনাকে, আমাকে পরীক্ষার জন্য৷

আল্লাহ রিযিক ফিক্সড করে দিয়েছে৷ আপনি আল্লাকে গালি দিলেও (নাউজুবিল্লাহ) খেয়ে পড়ে বাঁচবেন৷ আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তি৷ আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর হাত নাই৷ আপনার চিন্তা শক্তিই আপনার পরীক্ষা৷ আর এই দাজ্জালের ফেতনা ঠিক আপনার এই চিন্তা শক্তিই দখল করে নিবে৷

আপনি কল্পনাও করতে পারবেন না দাজ্জালের ফেতনা কি৷ অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাজ্জালের ফেতনায়৷ আপনি বুঝতে পারবেন না কি কি ফেতনা আসতে যাচ্ছে৷

আমার নবী (সা:) জানতেন, বুঝতেন৷ আল্লাহ নবীজিকে জানিয়েছেন৷ দাজ্জালের ফেতনা কত ভয়ানক৷

হাদীসে কি আসছে জানেন? নবীজি এভাবে বলে গেছে, "এমন সময় আসবে৷ আমার উম্মত সকালে মুসলিম থাকবে৷ সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে৷”

আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”

দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়বাহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে!

দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷

~ রাব্বানী মাসায়েখ পনি

29/03/2024

একটু ভুল ইংরেজি উনি বলে ফেলেছেন। আসলে হবে Allah will make you understand! "আল্লাহ উনাকে বুঝাবেন!" দ্বীন নিয়ে তাচ্ছিল্য কোন লেভেলে গেছে "হোলি" জেনারেশন এর ভাষ্য দেখে হতবাক হয়ে গেছি। আল্লাহ হিফাজত করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka