Bublee Saha Kundu

Bublee Saha Kundu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bublee Saha Kundu, Health/Beauty, Dhaka.

Photos from Bublee Saha Kundu's post 21/02/2026

আজ একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু, গড়ায়ে ফেব্রুয়ারি।।
আমি কি ভুলিতে পারি।।
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

20/02/2026

Facts 🖤🖤

16/02/2026

❤❤

Photos from Bublee Saha Kundu's post 13/02/2026

🌼🌼 এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্ত
দক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা
নব কলেবরে সেজেছে প্রকৃতি,
হয়েছে সে প্রাণবন্ত
আবার এসেছে বসন্ত 🌼🌼

03/02/2026

Me and my princess ❤💛
🌺🌺🌼🌼🌸🌸🌹🌹

03/02/2026

30/01/2026

মুখোশের আড়ালের মানুষগুলো বেশ ভয়ংকর, তাদেরকে চেনা বড় কঠিন।

Photos from Bublee Saha Kundu's post 28/01/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ

Photos from Bublee Saha Kundu's post 26/01/2026

জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতি বছরই সরস্বতী পূজার মূল আকর্ষণ মায়ের এই মূর্তি। 🙏🌺🌼🙏

23/01/2026

বসন্ত পঞ্চমী ❤💛

11/09/2025

10/09/2025

পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন খুবই পরিচিত একটি সমস্যা। কিন্তু অনেকে এই স্বাস্থ্য সমস্যা কে অবহেলা করেন। যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরস চর্বি হজমে সাহায্য করে। এই পিত্তরস সংরক্ষণের কাজ করে একটি ছোট থলি, যার নাম পিত্তথলি বা গলব্লাডার। কোনো কারণে যদি পিত্তরসের উপাদান ভারসাম্য হারায়, তখন পিত্তথলিতে পাথরের সৃষ্টি হয়।

কেন হয় এবং ঝুঁকি তে কারা:

পিত্তরসে প্রধানত পানি, কোলেস্টেরল, বিলিরুবিন ও অন্যান্য লবণ থাকে। যখন কোলেস্টেরল বা বিলিরুবিন এর পরিমাণ বেড়ে যায় অথবা পিত্তথলি সঠিকভাবে খালি না হয়, তখন পিত্তরস ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করে এবং পাথরের সৃষ্টি হয়।

গবেষণায় দেখা গেছে, পিত্তথলিতে পাথর পুরুষের চেয়ে নারীদের বেশি হয়। বিশেষ করে গর্ভবতী নারী, স্থূলকায় ব্যক্তি, ৪০ বা তদূর্ধ্ব বয়সী নারী ও পুরুষ, যাঁরা কম শারীরিক পরিশ্রম করেন বা দীর্ঘদিন না খেয়ে থাকেন, তাঁদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি।

লক্ষণ ও করণীয়:

পিত্তথলিতে পাথরকে 'নীরব' রোগ বলা হয় । প্রাথমিক অবস্থায় এর তেমন কোনো উপসর্গ দেখা যায় না। অধিকাংশ মানুষ জানতেই পারেন না যে তাঁর পিত্তথলিতে পাথর হয়েছে। তবে চর্বিযুক্ত খাবার খেলে হঠাৎ তীব্র ব্যথা, সাধারণত পেটের ডান দিকে বা মাঝখানে ব্যথা শুরু হয়। একই সঙ্গে হতে পারে জ্বর, বমি, হজমের সমস্যা বা চামড়ায় হলদে ভাব। এমন ব্যথা হলে অনেকে সাধারণত তা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অবহেলা করেন। এ কারণে রোগটি শনাক্তে দেরি হয়ে যায়। পিত্তথলির পাথর প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা খুবই জরুরি। নিয়মিত হাঁটা ,চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা ,ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়।

চিকিৎসা কি শুধুই অস্ত্রোপচার?

পিত্তথলির পাথরের প্রধান চিকিৎসা অস্ত্রোপচারের মাধ্যমে পাথর অপসারণ। একে বলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি, যা খুব সাধারণ ও নিরাপদ একটি পদ্ধতি। এ সমস্যায় ভুগলে অবশ্যই একজন বিশেষজ্ঞ অথবা সার্জনের পরামর্শ নিবেন। অনেকে ভুল ধারণা থেকে হোমিওপ্যাথি বা কবিরাজের দ্বারস্থ হন। কিন্তু মনে রাখবেন, এতে জটিলতা আরও বাড়ে। উপসর্গবিহীন পিত্তথলির পাথর থাকলে অনেক সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু পর্যবেক্ষণই যথেষ্ট হতে পারে। পিত্তথলির পাথর সাধারণ মনে হলেও সময়মতো চিকিৎসা না নিলে এটি জটিলতা তৈরি করতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-ডা. মোহাম্মদ আশরাফ উদ্দীন খান, সহকারী অধ্যাপক, সার্জরি বিভাগ, ঢাকা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka