Tasmia Barakah Shop

Tasmia Barakah Shop

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tasmia Barakah Shop, Beauty, cosmetic & personal care, Dhaka.

আসসালামু আলাইকুম,
Tasmia Barakah Shop
বিশ্বাসযোগ্য অনলাইন স্টোর 💚
অর্গানিক, বিউটি ও লাইফস্টাইল প্রোডাক্টের সমাহার
📦 নিরাপদ অর্ডার, মানসম্মত পণ্য, দ্রুত সাপোর্ট, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার 🌸

08/06/2026

সুন্দরে অতুলনীয় ঢোলকলমি ❤️

06/06/2026

মায়ের পর যদি কেউ মায়ের মতো আগলে রাখতে জানে, তাহলে সে হচ্ছে 'বোন'! আপনার 'বোন' আছে মানে আপনি সত্যিই অনেক ভাগ্যবান! 💌

04/06/2026

এই আমটা আত্মহত্যা করেনি,
ঝড়েও পড়েনি,
পাখিও খায়নি।
এটি ছিল এক ক্ষুধার্ত ইঁদুরের রেখে যাওয়া সাক্ষ্য।
প্রকৃতিতে কেউ খলনায়ক নয়,
প্রত্যেকেই নিজের ক্ষুধা আর অস্তিত্বের কাছে অসহায়।

04/06/2026

আসসালামু আলাইকুম আপুরা,আপনারা যারা অর্ডার কনফার্ম করেছেন অনুগ্রহ করে আরেকটু ধৈর্য ধরুন। আমি ঢাকার বাহিরে আছি এখনো।খুব শীঘ্রই ঢাকায় ব্যাক করবো।ইনশাআল্লাহ সবার প্রোডাক্ট পেয়ে যাবেন।

04/06/2026

আমার দাদু বাড়ির অতিথি,,, আপনাদের অতিথির ও ছবি দেখতে চাই আপুরা 😘😘

01/06/2026

আপুরা কে কোথায় ঈদের ছুটি কাটাচ্ছেন!?!?আমি কিন্তু নদীর দেশে চলে এসেছি💜

30/05/2026

আসসালামু আলাইকুম আপুরা,ঈদ কেমন কাটলো আপনাদের!?

28/05/2026

জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। কি করতে হবে এই কয়দিন? প্রত্যেক "ফরজ" নামাজের পর অন্তত একবার ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ এই তাকবির পড়বো। এই তাকবিরটার নাম হচ্ছে 'তাকবিরে তাশরিক', আর এই কয়দিন ফরজ নামাজের পরে এটা পড়া যে ওয়াজিব!

আল্লাহ রাব্বুল আ'লামিন বলেন: ‘যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে।’(সুরা হজ, আয়াত নাম্বার ২৮)। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা:) ও ইবনে কাসির (রহ:) উভয়ে মত দিয়েছেন: ‘আল্লাহর স্মরণ’ বলতে এখানে তাকবিরে তাশরিক আর নির্দিষ্ট দিনগুলো বলতে বোঝানো হয়েছে এই তাকবির দেয়ার দিনগুলোকে (মতান্তরে জিলহজ্জের ১১,১২ ও ১৩ তারিখ)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন: এই দিনগুলোতে তাকবিরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়...(বুখারি শরীফ, হাদিস নাম্বার ৯৬৯)

তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচুস্বরে পড়বে, যাতে নিজে শোনে। ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের -- সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। ফরজ নামাজের পর তাকবির বলতে কেউ ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নেবে।

তার মানে, আমাদের প্রত্যেকের অবশ্য কর্তব্য হবে এই কয়ওয়াক্ত ফরজ নামাজের শেষে নিজে মনে করে করে এই তাকবির পাঠের আমল করা এবং অন্যকে স্মরণ করানো...

28/05/2026

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ -
*নিশ্চয়ই আমার নামায, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু একমাত্র মহান রাব্বুল আলামীনের জন্য*
-[সূরা আনয়াম:১৬২]

আমাদের কুরবানী নিবেদিত হোক শুধু এক আল্লাহর জন্য 🌸

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
সবাইকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা!
ঈদ মুবারক 🌙💌

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka