Adiyan & Faizan's world
Have fun activitities ,learning and grow up with us ❤️
29/09/2025
12/02/2025
স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না।
যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্তু জলদি ফিরে আসার জন্য সে নিজেই উদগ্রীব থাকবে।
কিন্তু যদি এমন হয়, বাবার বাড়িতে গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে ব্যাপারটা খুব প্যাথেটিক। প্যাথেটিক এই সেন্সে যে তাকে আজীবন ঐ স্বামীর সংসার করতে হবে। ঐ বাড়িতেই থাকতে হবে।
Can you imagine!
28/01/2025
Tea or coffee?
DMCH এ আজ একদিনে সেই বিকাল থেকে কিছুক্ষন আগ পর্যন্ত একের পর এক কাহিনি ঘটতে দেখলাম।
ডাক্তার কে বিনা অপরাধে মা*রধর করে একদল সস্ত্রাসী। এরপর সমন্বয়কের নাম করে আরেকগ্রুপ তাদের হয়ে সমঝোতা করার চেষ্টা করে। একজন তো ডাক্তার এর কলার ধরে বসে যে ডাক্তার হয়ে এত বড় সাহস কীভাবে!
স্বাস্থ্য ক্যাডারে সমন্বয়কের দায়িত্ব দিছে ১০ জনের ৮ জনই ননমেডিকেলের! মেডিকেলের চিকিৎসা তারা কি বুঝবে!
ঢাকা মেডিকেলে সমস্যা নাই ,তা বলছি না। আমি বিশ্বাস করি হাজার টা সমস্যা। রূগীর ভোগান্তি বেশি। ঢাকা মেডিকেলে ট্রলিতে রূগী টানার জন্য ৪০০-৫০০ টাকা নেয় , ডাক্তারের কি দোষ! ডাক্তার কি করবে! টেস্ট এর ইমার্জেন্সি রিপোর্ট দেয় না , বাধ্য হয়ে রূগী বাহিরে অনেক খরচে টেস্ট করে , নতুবা দ্রুত সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয় না , কারন এখানে আসেই মেক্সিমাম ক্রিটিকাল রুগী, এতে ডাক্তারের কি দোষ।
আইসিইউ তে সিট খালি নাই , ডাক্তার চাইলেও আরেকটা মূমুর্ষু রূগীকে বেড থেকে নামিয়ে দিতে পারেনা , আপনি ডাক্তারের উপর চড়াও হন, ডাক্তারের কি দোষ?
দোষ সিস্টেম এর ,দোষ এ সিস্টেম এর পলিসি মেকার দের , দোষ দায়ীত্বপ্রাপ্ত কিছু বাটপার সিন্ডিকেট এর। আপনি এদের বিরুদ্ধে আওয়াজ তুলেন না!
আপনি কোনোদিন রাস্তায় নেমে এটা বলেন না যে ঢাকা মেডিকেল এ এত হাজার রূগী মাটিতে কেন থাকবে! কেন দেশের ১ নম্বর মেডিকেলে নতুন বিল্ডিং করে সিট সংখ্যা বাড়ায় না , কেন দেশের ১ নম্বর মেডিকেলের টেস্ট এর রিপোর্ট এ কেউ ভরসা করতে পারে না ,কেন এখানকার এম.আর আই মেশিন সারাদিন কাজ করেনা , যে সময়টা দিনে কাজ করে ভালো রিপোর্ট দেয় না কেন? কার এত কোটি টাকা মেরে দিয়ে এগুলার উন্নতি করলো না?
রূগিদের সাহায্য দেয়ার লোকবল নিয়োগ দেয় না কেন , কেন ইমার্জেন্সি টেস্ট হয় না?
কেন একটা ওয়ার্ডে পর্যাপ্ত আয়া বুয়া নাই? যারা কাজ করে প্রতি কাজে রুগী থেকে টাকা নেয় কারন তারা বেতন পায় না , এভাবেই চলে! ডাক্তার তাদের এক পয়সাও পায় না , এমনকি ডাক্তার যে চিকিৎসা দিলো বাহিরে নাম ভাংগিয়েও অনেকে টাকা নেয় রুগী থেকে! ডাক্তার কিচ্ছু পায় না , কিছু বলার সুযোগও নাই , কারন ওর সিন্ডিকেট অনেক শক্ত। ডাক্তার এর কথায় দাম নেই।
হাজার টা সমস্যা। কিন্তু সব দোষ ডাক্তারের! আপনি সিস্টেমের কাছে অসহায় এক হিপোক্রেট। চোখে দেখেন বেসরকারি ক্লিনিকে বড় প্রফেসার লক্ষ টাকা কামাচ্ছে , আপনার হিংসা হয় , আপনি জুনিয়র লেভেলে সরকারি হাসপাতালে দিনরাত কাজ করে যাওয়া চিকিৎসক দের দেখেন না , দেখলেও বুঝার চেষ্টা করেন না। কারন একমাত্র ডাক্তারের উপর হাত তোলা যায়। কারন আপনি জানেন সরকারি চাকরি করা আর কেউ আপনার কর্মচারী না হলেও সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ডাক্তার রা আপনার চাকর!
আপনি চান যে কজন ডিউটিতে আছে আপনার রুগী যদি খারাপ থাকে, একজন ডাক্তার প্রয়োজনে তার এক হাত দিয়ে আপনার রূগীকে রক্ত দিতে থাকবে (ডিরেক্ট ট্রান্সমিশন) , আরেক হাতে ট্রলি নিয়ে আপনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াবে। আর যদি সম্ভব হয় পা দিয়ে বাকি যারা আসবে তাদের চিকিৎসা ব্যবস্থা করবে।
সিস্টেমের এই সমস্যা নিয়ে আপনারা কেন আওয়াজ তুলেন না? ঢাকা মেডিকেল টাকে আপনি কেন বড় করেন না? কেন সেই মান্দাতা আমলের ৩ তলা বিল্ডিং। কেন এজায়গায় কাজ শুরু হয় না! সেই কবে থেকেই প্লেনিং চলে , হাজার কোটি টাকা মানুষ পাচার করে ,অন্য জায়গায় নিয়ে যায়। আর যেখানে আপনার জীবন মৃত্যুর লড়াই চলে এখানে কেন উন্নতি নাই!
স্বাস্থ্য খাতে অন্তত ঢাকা মেডিকেলে কি কি উন্নতি করা যায় আপনি নন মেডিকেলের মানুষ দিয়ে কি বুঝবেন! যে এই হাসপাতালে বছরের পর বছর রূট লেভেলে কাজ করেছে সে জানে এই ভোগান্তি কী! কিন্তু প্রতিবার অই একই ভুল চলছেই!
বড় বড় নেতা, বিভাগীয় প্রধান দের সাথে বসেন সমস্যা নাই, কিন্তু ওয়ার্ড এর সহকারী রেজিস্ট্রার , ট্রেইনি আর ইন্টার্ন ডক্টর জানে ঠিক কোথায় কোথায় ঝামেলা! আসলেই ভালো চাইলে তাদের নিয়ে বসেন , ঢাকা মেডিকেলের স্টুডেন্টদের সাথে নেন। তাদের নিয়েও বসেন। আপনি জেনে যাবেন সমস্যা কোথায়! উন্নতির জায়গা কোথায়!
দিনশেষে জুনিয়র ডাক্তার দের হাজার ভীতি নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া কষ্টের। জীবনের মায়া সবার আছে , আপনার রূগীর জন্য যে ডাক্তার খেটে যাচ্ছে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই।
আপনি এই ঘুনেধরা সিস্টেম নিয়ে আওয়াজ উঠান। স্বাস্থ্য খাতের সত্যিকার পরিবর্তন করতে পারলে তবে আপনার আমার সবার রুগী সঠিক চিকিৎসা সেবা পাবে। কার। শুধু ডাক্তার এর প্রেসক্রিপশন লিখা হয়ে গেলেই রূগী সুস্থ হয়ে গেলো ইমার্জেন্সি রুগীদের অবস্থা এমন না, সেই প্রেস্ক্রিপশন বাস্তবায়ন করতে হবে। সরকারি খরচে কমে সব পরীক্ষানিরীক্ষা করতে পারলে আপনারই লাভ যদি রিপোর্ট সব ঠিক হয়। কমদামি মেশিন আর দায়সারা কাজ বন্ধ হলে আপনার লাভ।
কিন্তু না , সব বাদ। আমার রুগীর এই অবস্থা কেন? চলেন ডাক্তার পি*টাই।
©Intern Doctor Abrar Hamim.
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
