Makeup fact

Makeup fact

Share

মেকাপ ফ্যাক্ট পেজ হচ্ছে একটি বিশ্বস্ত পেজ যেটায় শুধু মাত্র নারীদের সকল ধরনের পণ্য পাবেন ।

10/01/2026
08/12/2025

এই পেজ টা নিয়ে কার কি সমস্যা আমি বুঝতে পারছিনা

Photos from Makeup fact's post 28/11/2025

💥লুটপাট অফারে পেয়ে যাবেন কালার কসমেটিক্স আইটেম 🔥
দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অফার প্রাইসে আপনার পণ্য টি 💖💖 অর্ডার করতে ছবির স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে🩵💙

28/11/2025

🚨আল্লাহ্ হেফাজত করার মালিক , যেকোন বিপদ আপদে আমাদের নিজেদেরও আল্লাহর কাছে দোয়া করতে হবে , নিচের দোয়া গুলো পরতে পারেন,,,

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়।

এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন।

উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।

অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]

28/11/2025

📍 বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুম্মাবার শুরু হয়েছে*

জুম্মাবারের গুরুত্বপূর্ণ কিছু আমলঃ

◆ সূরা কাহফ তিলাওয়াত করা বা তিলাওয়াত শোনা

◆ অধিক পরিমাণে দরুদ পড়া

◆ বেশি বেশি ইস্তেগফার পড়া

◆ আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুআ করা।
সবাই বেশি বেশি করে দুয়া করুন যেন আল্লাহ ভূমিকম্পের মত দুর্যোগ আমাদের না দেয়,

আল্লাহ সবাইকে আমল গুলা করার তৌফিক দান করুক, আমিন।

27/11/2025

ভূমিকম্প নিয়ে আতংকিত হচ্ছি না, কারণ- যে দুয়াগুলো পড়ছি, অর্থ অনুযায়ী দুয়ার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস রাখা দুয়া কবুলের অন্যতম শর্ত।

কিছু টিপস শেয়ার করছি- (কন্টেন্ট ক্রিয়েটর হলে এই পোস্টের টাইটেল দিতাম, This post can save you from earthquake)

১। আল্লাহ না করুন, ভূমিকম্প হলে জোরে জোরে আল্লাহু আকবার পড়ুন।

২। নিষ্পাপ বাচ্চার উসিলা দিয়ে দুয়া করুন। একমাত্র আল্লাহর জন্যই করা নিজের কোনো ভালো কাজের উসিলা দিয়ে দুয়া করতে থাকুন ক্রিটিকাল মুহূর্তগুলোয়।

৩। আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করতে থাকুন, নিজের গুনাহগুলোর জন্য। কোনো একটা দেশে যখন গুনাহ বেড়ে যায়, ভূমিকম্প তখন গজব হিসেবে আসে।

আপনার আশপাশে এলজিটিভি এবং ওজনে কম দেওয়া অসৎ ব্যবসায়ী থাকলে তাঁদের সতর্ক করুন। অতীতে এই দুই পাপের জন্য আল্লাহ সেই সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন।

এলজিটিভিদের জন্য আপনার মনে মানবিক কর্ণার থাকলে নিজেকেও সংশোধন করুন। আল্লাহর চেয়ে বেশী মানবিক আপনি না। পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়।

৪। সকাল-সন্ধ্যা এবং সারাদিন যখনই সম্ভব পড়ার দুয়াগুলো একটু জোরে পড়ুন, অর্থের দিকে খেয়াল রেখে। নিজের কানে শোনা যায় এমনভাবে, এতে আত্মবিশ্বাস বাড়ে। কিছু দুয়া নিচে দিয়ে দিচ্ছি।

৫। বাড়ির সামনে আল্লাহর নাম يا ظاهر লিখে রাখতে পারেন। এই পবিত্র নাম বাড়ির সামনে লিখে রাখলে সে বাড়ি ভূমিকম্প থেকে হেফাজত থাকবে।
আর এই দুয়াও-

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

O Allah, the Owner of the property! You give the property to whom You will and You take it from whom You will. You make whomsoever You will glorify and whomsoever You will humiliate. Good is in Your hand. Surely You are all-powerful.

(বোঝার সুবিধার্থে দুয়াগুলো লেখা ছবিও অ্যাড করা হলো)

✪ আসমান-যমীনের সমস্ত বিপদ থেকে রক্ষার দুয়া-

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاۤءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”

✪ আকস্মিক মৃত্যু থেকে রক্ষার দুয়া- (এর ফার্স্ট লাইনের অর্থ বিশেষভাবে খেয়াল করুন)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে। আমি আপনার নিকট আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে, আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।

✪ ঘরবাড়ি হেফাজতের দুয়া-

একদিন এক ব্যক্তি এসে হযরত আবু দারদা (রাঃ) কে সংবাদ দিলেন যে, হে আবু দারদা (রাঃ)! আপনার ঘর পুঁড়ে গেছে। হযরত আবু দারদা (রাঃ) বলেন, আমার ঘর পুঁড়ে নি। একটু পরে আরেক ব্যক্তি এসে বললেন, হে আবু দারদা (রাঃ)! আগুণ ধরে ছিলো। কিন্তু আপনার ঘরের কাছে আসার সাথে সাথে আগুন নিভে গেছে। এ সংবাদ শুনে হযরত আবু দারদা (রাঃ) বললেন, আমি জানতাম যে আল্লাহ্ তায়ালা আমার সাথে এরূপ করবেন না। একথা শুনে সংবাদদাতা আশ্চর্যাম্বিত হয়ে বললেন, হে আবু দারদা! আপনি কি করে জানলেন যে, আপনার ঘর জ্বলে নি এবং আপনি কিভাবে বললেন যে, অবশ্যই আমি জানতাম যে, আল্লাহ তায়ালা আমার সাথে এরূপ করবেন না।

হযরত আবু দারদা (রাঃ) বললেন, এমন কিছু বাক্য আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, যে ব্যক্তি এ বাক্যগুলো সকালে পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তাকে কোন বিপদ আপদ গ্রেপ্তার করবে না। তদ্রুপ যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত তাকে কোন বিপদ আপদ গ্রেপ্তার করবে না। আর এ দোয়া পড়ে আজ আমি ঘর থেকে বের হয়েছি। সুতরাং আমার ঘর পুঁড়তে পারে না।

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ، ‌مَا ‌شَاءَ ‌اللَّهُ ‌كَانَ ‌وَمَا ‌لَمْ ‌يَشَأْ ‌لَمْ ‌يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

হে আল্লাহ্‌ ! আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ্‌ নাই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ্‌ তা’আলার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ নাই, আল্লাহ্‌ তাআ’লা যা ইচ্ছা করেন, তাই হয়; আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। জেনে রেখো যে আল্লাহ্‌ তাআ’লা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিসব্যাপ্ত। হে আল্লাহ্‌! আমার নফ্‌সের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন; নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন।
____________
|| যে কোনো বিপদে...||
নাবিলা আফরোজ জান্নাত

C

26/11/2025

ফেসবুকের লোগো আপডেট হইসে কার কার? সবার ফোনে হইসে ? মেটা আপডেট

Photos from Makeup fact's post 25/11/2025

📌🔔বড় মাত্রার ভূমিকম্প হইলে কি করবেন?🚨
খাটের নিচে লুকাবেন?- সব খাট এখন বক্স খাট।

ডাইনিং টেবিলের নিচে লুকাবেন?- সব ডাইনিং টেবিল এখন কাচের টেবিল

পিলারের ধরে দাঁড়াবেন?- ঢাকার বাসাবাড়িগুলা এতো কাছাকাছি যে ভূমিকম্প হইলে একটা আরেকটার উপর কলাপ্স করবে। সো পিলার ধরে দাঁড়ায়েও খুব একটা লাভ নাই।

দৌড়ায়ে নিচে চলে যাবেন? - ৫/৭ ফ্লোরে যারা থাকে তাদের জন্য এটা সবচেয়ে রিস্কি অপশন।

নিচে নেমে দাঁড়ায়েও সেফ থাকবেন?- পারবেন না। ঢাকা শহরে এমন জায়গা প্রায় নাই-ই যেখানে দাঁড়াইলে আপনার উপর বিল্ডিং বা স্ট্রাকচার ধইসা পড়বে না! আনলেস আপনি ভূমিকম্পের সময় মিরপুর রোড, সংসদ ভবন রোড, পরিবাগ এই জাতীয় রাস্তায় থাকেন, সৌভাগ্যক্রমে।

ছাদে উঠে যাবেন?- এটা টপ ফ্লোরের মানুষজন করতে পারবে, নিচের ফ্লোরগুলার সে সুযোগ কোনভাবেই নাই।
ঢাকা ছেড়ে দিয়ে গ্রামে চলে যাবেন?- ফাও আলাপ বাদ দেন ব্রো। কালকে সকাল থেকে অফিস!

গভমেন্টরে ঢাকা ডিসেন্ট্রালাইজ, অমুক তমুক পদক্ষেপ, এই সেফটি মেজারস ঐ সিকিউরিটি প্রটোকলস ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ হাবিজাবি করতে বলবেন? - লুল মামা লুল। বিগেস্ট জোক অফ দা ইয়ার! আর যদি কোনক্রমে সরকার আপনার কথা শুইনা সেগলা করা শুরুও করে... ঐটা শুরু হবে বাট শেষ হবে না। টাকা খাইয়া ঝুকিপূর্ণ ভবন রাইখা ভালো ভবন গুড়ায়ে দেওয়া টাইপ প্রচুর ঘটনাও ঘটবে। ততদিনে আরেকটা ভূমিকম্প আইসা সব শ্যাষও কইরা দিবে।

বটমলাইন ইজ... যদি ৭-৮ মাত্রার ভূমিকম্প হয় উই ক্যান ডু নাথিং... এবসোলিউটলি নাথিং টু সেভ আওয়ারসেলভস!
আমাদের লাইফস্টাইল, ঢাকা শহরের ডিজাইন, আমাদের মেন্টাল ম্যাপিং কখনোই কোন ইমপেন্ডিং ভূমিকম্পকে মাথায় রেখে করাই হয়নাই।

আমরা লিট্রেলি দশ বছর আগেও চিন্তা করিনাই যে ঢাকা শহরে কোনদিন একটা বিশালাকার ভূমিকম্প হইতেও পারে।
আমরা খালি চিন্তা করসি আওয়ামীলীগ আসলে ঐ হবে বিএনপি আসলে সেই হবে জামাত আসলে তাই হবে... প্রাকৃতিক দূর্যোগ হিসাবে বন্যা, করোনা... এইটুকুই। বাট ভূমিকম্প আসলে কি হবে আমরা কোনদিন ভাবিনাই। কোনদিন না।

সো এই প্রিকশনের পোস্ট, ভূমিকম্প হইলে এই করবেন সেই করবেন এগলা পোস্ট অর্থহীন লাগতেসে, হাস্যকর লাগতেসে। আবারও বলি এগলা মিথ্যা আশা। আমাদের আসলে কিছুই করার নাই, কোথাও যাওয়ার নাই।

৭-৮ মাত্রার ভূমিকম্প হইলে ঢাকা শহরের ৭০% মানুষই বেঁচে থাকবে না। যারা কোন না কোনভাবে বেঁচে থাকবে, ঐ বেঁচে থাকা হবে বাকিটা জীবন ভয়াবহ শূন্যতা আর কষ্ট নিয়ে বেঁচে থাকা। ওটার চেয়ে মরে যাওয়া সহজ মনে হবে।
এটাই হলো চরম কঠিন সত্যি।💔💔

#foryou #reels 24/11/2025

#foryou #reels

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mohammadpur Dhaka
Dhaka
1207