Makeup and dresses here for you
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makeup and dresses here for you, Beauty, cosmetic & personal care, Dhaka.
03/05/2020
Page e jara follow korchen tara plx plx https://youtu.be/dRCjYOwDH5s channel ta subscribe korben
পানির বোতল দিয়ে মাত্র ১০মিনিটে তৈরী করুন ইন্সট্যান্ট জিলাপি| ইফতারে সহজ রেসিপি | Instant jelabi
13/04/2020
Korean style e bbq chicken wings -https://youtu.be/2i4UdQSiLiA
Share this recipe with your friends.. Do subscribe our channel 🖤
bbq chicken wings Please do subscribe and like it will be a great help
-চুলের_যত্ন☺
১)প্রতিদিন ৭/৮বার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল চিরুনি করতে হবে।
২)সপ্তাহে ৩দিন চুলে তেল দিতে হবে,রাতে তেল দিয়ে পর দিন শ্যাম্পু করে ফেলতে হবে।মাথায় অতিরিক্ত তেল দেওয়া যাবে না এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ার সম্ভাবনা থাকে।
৩)তেল কুসুম গরম করে মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে,এতে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে।
৪)প্রতিবার মাথায় তেল দেওয়ার সময় তেলের সাথে ভিটামিন সি ক্যাপসুল দিলে চুল মজবুত ও সিল্কি হয়,আগা ফাটা রোধ করে।
৫)প্রতি সপ্তাহে নিম্নে ২বার হেয়ারপ্যাক ব্যবহার করতে হবে,,এর ফলে চুলের সজিবতা নষ্ট হয় না।
৬)বাড়িতে নেওয়া নারকেল,বাদাম অথবা কালোজিরের তেল চুলের জন্য সর্বপেহ্মা উপকারি।
৭)১টি কলা,১টি এলোভারার রস,১টি ডিমের সাদা অংশ,গোলাপজল একসাথে মিক্সড করে একটি প্রোটিন যুক্ত হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া রোধ করবে,এবং চুল মজবুত, সিল্কি করবে।
৮)রাতে ঘুমানোর আগে মাথায় হাত দিয়ে ১০মিনিট ম্যাসাজ করুন।
৯)চুলে বেণুনী করে ঘুমাবেন,এতে চুল ঝড়বে কম।
১০)ভেজা চুল আছড়ানো যাবে না,এতে মাথায় খুশকি হয়।
১১)চুল চিরুনি করতে হবে নিচ থেকে উপড়ে,অথ্যাৎ,চুলের গোড়া এক করে ধরে চুলের আগা চিরুনি করতে হবে আগে,এবং গোড়া মোটা দাতের চিরুনি দিয়ে চিরুনি করতে হবে।এর ফলে চুল ভেঙে পড়ে না।
১২)প্রতিদিন সর্বনিম্ন ৮গ্লাস পানি পান করতে হবে।
১৩)রোদ থেকে এসে চুল খুলে চুল বাতাসে শুকিয়ে নিতে হবে,এতে চুলের গোড়ায় ঘাম থাকলে শুকিয়ে যায়।চুল এর গোড়া নরম করা থেকে বাচায়।
১৪)বাহির থেকে এসে সাথে সাথে গোসল করা থেকে বিরত থাকতে হবে,,বাহিরের তাপমাত্রা র কারনে মাথার ত্বক গরম থাকে,তাই বাহির থেকে এসে ২০মিনিট পর গোসলে যেতে হবে।
১৫)তেজ পাতার পানি ব্যবহারের ফলে চুল লম্বা ও সিল্কি হয়।
৩টি তেজপাতা ২কাপ পানিতে ১০মিনিট গরম করে পানির রং কিছুটা চেঞ্জ হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে,,এবং যে কোনো সময় ই এটা ব্যবহার করা যাবে।কোনো হ্মতি নেই।
১৬)আমলকী বেটে গাছের মেহেদী র সাথে মিশিয়ে মাথায় দিয়ে ৩/৪ঘন্টা রেখে ধুয়ে ফেলুন,শ্যাম্পু পরের দিন করে নিবেন।এতে চুলের রুহ্মতা আগা ফাটা,চুল পড়া কমবে।
১৭)হরতকি,শিকাকাই,মেথি এবং বহেরা একসাথে ব্লেন্ড করে একটা মিক্সড প্যাক বানিয়ে সপ্তাহে ১বার ব্যবহার করুন,চুলে পুষ্টিগুণ বৃদ্ধি করবে,চুলের খুশকি দূর করবে,চুল দ্রুত ঘন করবে।
*ভালো লাগলে শেয়ার করুন,অন্যকে জানার সুযোগ দিন।
29/02/2020
একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা সৈয়দ জামান শাওনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়ার।
-
এরপর বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে পড়েন তারা। অবশেষে আজ ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারে সাদা রঙের ড্রেসকোডে পুরো মঞ্চ সজ্জিত হয়ে বিয়ে করলেন শাওন ও টয়া❤️😮😍
#ভালোবাসা ভালো থাকুক 😍😍
31/01/2020
মুখের দাগ দূর করবেন যেভাবে .............
অনেকেই মুখের নানারকম দাগ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু দাগ কী ভাবে তা দূর হবে সেটা অনেকেরই জানা থাকে না। এ ক্ষেত্রে ঘরোয়া উপায় কিছু উপায় অনুসরণ করে মুখের দাগ দূর করতে পারেন। যেমন-
ব্রণর দাগ দূর করতে:
১. চন্দন গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এর পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
২. প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ফিকে হবে আসবে। তবে খেয়াল রাখতে হবে, ত্বকে মধুর ব্যবহারে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা।
৩. তৈলাক্ত ও সাধারণ ত্বকের দাগ দূর করার জন্য শশার রস, আলুর রস খুবই উপকারী। শশার রস, আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে উপকার পাবেন।
৪. শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করলে উপকার পাবেন।
৫. অ্যালোভেরার রস প্রতিদিন মুখের দাগের উপর লাগালে দ্রুত সে দাগ কমে যায়।
৬. তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
৭. মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
৮. যে কোনও ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।
৯. রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
১০. টমেটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।
রোদে পোড়া বা মেছেতার দাগ দূর করতে:
১. নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।
২. গুঁড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৩. অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট দাগ দূর করতে কার্যকরী।
৪. কমলা লেবুর খোসা গুঁড়া করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন।
৫. মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার লাগাতে পারেন। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে পানিও মিশিয়ে নিতে পারেন।
৬. মুখের দাগ কমাতে লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন।
তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
31/01/2020
Contouring can add more glam of your makeover
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
