Medical Insider
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Insider, Health/Beauty, Dhaka.
12/05/2026
বাচ্চাটার বয়স মাত্র নয় মাস। জ্বর সর্দি কাশি এবং ডায়রিয়া এ সমস্যাগুলো একসাথে হয়েছিল। বাচ্চাটাকে নেওয়া হয়েছিল গ্রামের একজন কবিরাজ টাইপের মানুষের কাছে। ওখানে বাচ্চাকে কি চিকিৎসা দেওয়া হয়েছে শুনবেন?
ওখানে বাচ্চাটাকে চিকিৎসা দেওয়া হয়েছে র*ড গ*রম করে আমি আবার বলছি লো*হার র*ড গ*রম করে বাচ্চাটাকে ছ্যা*কা দেওয়া হয়েছে পেট, পিঠ এবং কপালের উপরে।
আমি আর আপনি প্রাপ্ত বয়স্ক। একটা গরম র*ডের ছ্যা*কা আমি আর আপনি নিতে পারবো? সেই জায়গায় এই ন*য় মাসের বাচ্চাকে কি অস*হনীয় যন্ত্র*ণা দেওয়া হয়েছে একবার চিন্তা করুন? আমার মনে হয় এখানে প্রায় 200 উপরে রডের ছ্যাকা।
#দায়বদ্ধতা #শিশুস্বাস্থ্য #সচেতনতা #বাচ্চা #পরামর্শ #শিশু #হারানো #শিশুকে
-ডা: সাজ্জাদ
11/05/2026
২ মাস পূর্বে এক্সিডেন্ট করে পা ভেঙ্গে ফেলেন।ওসমানী মেডিকেল কলেজে ভর্তিও হয়েছিলেন।ডাক্তার অপারেশনের কথা বলেছিলেন।কবিরাজ নাকি বলেছিল অপারেশন ছাড়াই ঠিক করে দিবেন।কবিরাজের কথা শুনে বাড়িতে চলে আসেন এবং কবিরাজ সাহেব শামুক,গাছের পাতা ইত্যাদি একসাথে বেটে ভাঙ্গা জায়গায় লাগিয়ে বেন্ডেজ করে দেন।কিছুদিন পর ভাঙ্গা জায়গায় কিছুটা ইনফেকশনের মতো হয়ে যায়।
ভাঙ্গার ১৫ দিন পর কারো কাছ থেকে আমার নাম্বার সংগ্রহ করেন এবং আমার সাথে যোগাযোগ করেন।আমিও অপারেশনের কথা বলি।
এইবার রোগী ১ম কবিরাজ পরিবর্তন করে দ্বিতীয় কবিরাজের কাছে যান।দেড়মাস চিকিৎসা নেন।ভালো হচ্ছেন না দেখে রোগী ডাক্তারের কাছে আসার ইচ্ছা পোষণ করেন।কিন্তু কবিরাজ ওনাকে ডাক্তারের কাছে আসতে নিভৃত করেন এবং বলেন আর একটা লেপ দিলে পা পুরোপুরি ভালো হয়ে যাবে এবং ফুটবল খেলতে পারবে।
আজকে রোগীর ভাষ্যমতে লোকিয়ে আমার কাছে আসেন,কারণ কবিরাজ মশাই নিজের আত্বীয়।
বর্তমান অবস্থা কি আপনারাই বলেন!
বি:দ্র:১ম কবিরাজ ২০০০/ নিয়েছেন
২য় কবিরাজ ৮০০০/- নিয়েছেন।
এর সাথে আশা যাওয়ার ভাড়া এবং ঔষধ পত্র যোগ করে খরচ হিসেব করবেন।
10/05/2026
মায়ের শিক্ষা...
10/05/2026
ছোট ভাইকে ছায়া দিচ্ছে বড় বোন, যেনো রোদ না লাগে! তার ছোটভাই পানিতে পরে ই-ন্তে-কাল করেছে!🙂💔
©️
05/05/2026
এক্সাম শেষে আমরা দুই বন্ধু বাসায় ফিরছিলাম,অটোর কাছে এসে দেখি আগে থেকেই আমাদের দুইজন পরিচিত বন্ধু বসে আছে। আরেকটু পরে সিঙ্গারা কিনতে যাওয়া বাকি দুইজনও এসে যোগ দিলো,সবাই উঠতেই অটোওয়ালা মামাকে বললাম এখন চলেন, উনি রওনা হলেন।
মামার বয়স খুব বেশি না ২৮ অথবা ২৯ হবে কিছুদূর যাওয়ার পর হঠাৎ তিনি বললেন,মামা রিজিক মনে হয় এভাবেই আসে।
আমি জিজ্ঞেস করলাম কেমন
তিনি বলতে লাগলেন এন এস কলেজ থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত একেবারে ফাঁকা আসলাম, পথে এক ছেলে অটো থামালো সাথে একটা মেয়ে ছিল। বললো হইবতপুর যাবো ভাড়া দেড়শ টাকা দেবো।
কিন্তু শর্ত আছে অটোতে আর কাউকে নিতে পারবেন না, দুই পাশের পর্দা নামিয়ে দিবেন আমরা যা করবো সেটা আপনার দেখার বিষয় না।
আমি রাজি হইনি বললাম, আপনারা অন্য অটো দেখেন।
ভাড়া বেশি ছিল ঠিকই, কিন্তু মন সায় দিলো না হারাম কাজে সাহায্য করে উপার্জিত টাকা তো হারামই হবে তাই তাদের রেখে চলে আসলাম।
এরপর মামা হাসতে হাসতে বললেন এখন দেখেন আল্লাহ আমাকে ঠিকই হালাল রিজিক দিয়ে দিলেন।
আমাদের ৬ জনের ভাড়া হওয়ার কথা ছিল ১৮০ টাকা কিন্তু আগে উঠা চারজন বন্ধু জনপতি ২৫ টাকা করে ভাড়া দিবে বলে উঠছিলো, ফলে আমাদের সবার মিলিয়ে ভাড়া দাঁড়ালো ১৫০ টাকা ঠিক ওই টাকাটাই, যেটা তিনি হারাম হবে বলে ছেড়ে দিয়েছিলেন!🌸
~সংগৃহীত
27/04/2026
ইম্প্রুভমেন্ট দেওয়া একজন অদম্য সাহসীর গল্প ।
এসএসসিতে জিপিএ ৫ না পাওয়া, এরপর এইচএসসিতে ১ম বার পদার্থবিজ্ঞানে অকৃতকার্য হয়ে দ্বিতীয়বার ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ ৫ পাওয়ার অসাধারণ গল্প। এখানেই শেষ নয়, স্বপ্ন সফলের যাত্রায় ঢাকা মেডিকেলে চান্স পাওয়া!!
সাইফুর রহমান খান
স্কুল: সৈয়ত রিয়াছত আলী উচ্চ বিদ্যায়ল, ফেঞ্চুগঞ্জ।
কলেজ: সিলেট সরকারী কলেজ, সিলেট।
জাতীয় মেধাস্থান: ৬৬তম ❤
23/04/2026
এক ভদ্রলোক আসলেন আউটডোরে প্রসাবের রাস্তা দিয়ে পুজ যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বাইরে কার সাথে মেলামেশা করেছেন?
উনি জবাব দিলেন আমি বিবাহিত।
আমি বললাম তো কি হয়েছে?
বিবাহিতরা কি মেলামেশা করে না। কোথায় কি করেছেন না বললে চিকিৎসা করবো না।
এবার ভদ্রলোক বললেন ১ সপ্তাহে পুর্বে উনি মেলামেশা করেছেন বাইরে অন্য কারো সাথে।
উনার বউ নাকি প্রেগন্যান্ট সেজন্য। এই ৭ দিনের মধ্যে সে বউয়ের সাথে মেলামেশা করলে আসল সর্বনাশ হবে😭😭
আসলে যারা খারাপ তারা খারাপ।
আমাদের মানসিকতা কোন লেভেলে চলে যাচ্ছে। তার বউ যদি ব্যাপার টা জানতে পারে কেমন হবে ব্যাপার টা 😭।
যাই হোক পরীক্ষা করতে দিলাম, তার গনোরিয়া হয়েছে।
আরও অন্য যৌ***ন রোগ হতে পারে।
তার কাছ থেকে রোগগুলি তার বউ এর হতে পারে।
তার বাচ্চার ও হতে পারে।
তাহলে সে নিজের ক্ষতি করলো,বউ এর ক্ষতি করলো,বাচ্চার ক্ষতি করলো।
প্রতিদিন এমন অসংখ্য রুগী পাই কিন্তু সবার টা
লিখতে পারি না।
আল্লাহ পাক তুমি এদেরকে হেদায়েত দান করুন।
-ডা: কোরবান রনি
কমেন্টে আপনার মতামত জানান আমাদের ❤️
পোস্টটি শেয়ার করে সচেতনতা গড়ে তুলুন। 🔥
05/04/2026
আপনার মেয়ে পায়জামা , প্যান্ট*ই খুলে রাস্তা দিয়ে যাচ্ছিল??
ডাক্তার হওয়ার কারণে মাঝে মাঝেই কিছু রোগী আসে আজব আজব সব সমস্যা ও সমস্যা হওয়ার কারণ নিয়ে।
ওইদিন এক ১৭/১৮ বছরের মেয়ে রোগী আসছে, সাথে মাকে নিয়ে আসছে। মা গলা নামিয়ে চুপি চুপি করে আমাকে বলছে, মেডাম একটা সমস্যা হয়েছে। আমি বলি, সমস্যা দেখেই তো আমার এখানে এসেছেন, না হলে আসতেন না। তো সমস্যা টা কি?
সে গলা নামাইয়া বলে, আমার মেয়ে দুর্ঘটনাবশত প্রেগন্যান্ট হয়ে গেছে। আমার তখন মন চাচ্ছিল চিৎকার দিয়ে জিজ্ঞেস করি, দুর্ঘটনা কেমনে ঘটল?
আপনার মেয়ে পায়জামা, প্যান্ট*ই খুলে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর অন্য একটা ছেলে তার মে*শি*ন স্ট্যান্ড করে শুয়েছিল—আপনার মেয়ে উস্টা খাইয়া সেই মেশিনের উপরে পড়ে গেছিল?
ডাক্তার মানুষ এইসব মনে আসলেও আর জিজ্ঞাসা করতে পারি না।
তেমনি কালকে ইরানে একটা মিসাইল আকাশে মারছিল এমন সময় একটা আমেরিকান বিমান এসে উস্টা খেয়ে সেই মিসাইলে উপরে পড়ছে। সেই থেকেই পাইলট নিখোঁজ। এখানে আমেরিকার কোন দোষ নাই। পুরা ব্যাপারটা দুর্ঘটনাবশত প্রেগন্যান্ট অহ সরি “Shot down হয়ে গিয়েছে।
🔥🔥
11/03/2026
উটের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ।সন্ধ্যা হই হই করছে!মরুভূমিতে আজ হাটবার!
-ভাই সাহেব আপনার উটের দাম কত?
-দুইশ দিরহাম!
-এত সুন্দর উট;মাত্র দুইশতে ছেড়ে দেবেন?
উটের মালিক গায়ের মলিন জামার কোণা দিয়ে চোখ খুটছেন।মরুভূমির ধুলাবালি ঢুকেছে হয়তো চোখে।
কন্ঠটা কেমন ভারি ভারি লাগছে!
-কি করব বলুন সকালবেলায় পাঁচশ দিরহাম দাম হেঁকেছিলাম।সাড়ে চারশো দাম উঠেছিল-ছাড়িনি।
এখন দেখছি না ছেড়ে ভুল করেছি। কিছুক্ষন পর হাট ভেঙ্গে যাবে।
-ভাঙ্গলে ভাঙ্গুক।আপনি আগামী সপ্তাহের হাটে বিক্রী করবেন।সঠিক মুল্য পাবেন।তাই বলে লোকসানে বিক্রী করবেন?
- বাবাজি!আমি খুবই পেরেশানির মধ্যে আছি।
-বুজুর্গ!আপনার পেরেশানির কারণটা জানতে পারি?
-ভারি লজ্জার কথা।বলতে মন সায় দিচ্ছে না।মদিনার এক প্রভাবশালী গোত্রের এক হতভাগ্য আমি।
গত বছর বাগদাদ থেকে রেশমি কাপড় আমদানির ব্যবসায় বড় অংকের অর্থনাশ হয়েছে আমার।
আমি একেবারে পথে বসে গেছি জনাব।ভিখিরি হয়ে গেছি একেবারে।
ব্যবসায়ের পুঁজি গোত্রের ধনী আত্মীয়দের কাছ থেকে সুদে নেয়া ছিল-তারা কেউ আসল তো দূরের কথা সুদও মাফ করলো না।
দেনার দায়ে আমার ফলবান খেজুর বাগান,গবাদি পশু সব নিয়ে নিল তারা।থাকার মধ্যে আছে ওই ভিটে বাড়ি আর এই উটটি।
অভাগা যেদিকে চায় সাগর শুকায়।
ভেবেছিলাম সদ্য সোমত্ত মেয়েটাকে বিয়ে দিয়ে বুড়ো বুড়ি যেদিকে দুচোখ যায় চলে যাব।
কি করব পাষাণ এই নগরে থেকে? যার আত্মীয়রা অন্য আত্মীয়ের পেরেশানির সুযোগ নেয়?
অথচ আমরা সবাই মুসা নবীর উম্মত।মুসা নবী মজলুমের উপর জুলুম করতে নিষেধ করে গেছেন।
-আপনি ইয়াহুদী?
-জ্বি জনাব!আগামীকাল আমার মেয়ের বিয়ে।হাতে একটি দিরহামও
নেই।এদিকে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে।
মেয়ের হবুশ্বশুর বাড়ির লোকেরা আসবে।ঘরে আর বিক্রয় যোগ্য তেমন কিছু নেই।
মধ্যবয়সী ক্রেতা থলি থেকে কিছু দিরহাম বের করে বৃদ্ধের হাতে দেয়।
-এই উটের মালিক এখন আমি,
আপনি দড়িটা আমায় দিন।
বৃদ্ধ দিরহাম গুলি গুনে গুনে দেখেন। তার চোখে রাজ্যের বিস্ময়!এখানে তো পাঁচশ আছে।আমার মুল্য তো দুইশ মাত্র?
বিক্রীত উটের নয়া মালিক কোন কথা বলছে না চুপচাপ উটের দড়ি ধরে হাট থেকে বেরিয়ে যাচ্ছে।
পিছন পিছন পেরেশান বৃদ্ধ দৌড়াচ্ছেন আর হাপাচ্ছেন।
-জনাব!জনাব!আপনি ভুল করছেন আপনি আমাকে তিনশ দিররহাম বেশি দিয়ে ফেলেছেন!
নতুন মালিক বধিরের মতো পথ চলছে।কোন কথাই যেন শুনছে না। কোন কথার জবাবও দিচ্ছে না।
পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। পেছন পেছন পেরেশান বৃদ্ধও পথ চলছেন!
-জনাব আমি আপনাকে জেনেশুনে ঠকাতে পারিনা।আমার উটের দাম দুইশ আমি পাঁচশ নিতে পারি না।
আপনি ভুল করছেন।আপনি বাড়ি ফিরে আমাকে গালাগাল করবেন সে হয় না।
আপনার ভুলের দায় আমি নিতে পারিনা জনাব।দেখুন আমি এমনিতেই খুব পেরেশানিতে আছি!
দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে।
-হাইয়া আলাস সালাহ…. হাইয়া আলাল ফালাহ…..!
এবার উটের নতুন মালিক পিছন ফিরে তাকায়।
-আপনি যদি কিছু মনে না করেন কিছুক্ষণ উটের দড়ি ধরে বাইরে অপেক্ষা করবেন?আমি সালাত আদায় করেই চলে আসব।
-আপনি কোন দিকে যাবেন?
-আমার বাড়ি ওয়াদিয়ে কুবা!
-ওয়াদিয়ে কুবা থেকে আরেকটু পশ্চিমেই আমারও বাড়ি।
-ভালোই হলো দুই ভাই একসাথেই যেতে পারব।আপনি কি আমার জন্য একটু অপেক্ষা করবেন?আমি নামাজ পড়ে আসি?
-জনাব উটের দামের দ্বিগুণ কিন্তু আমি পেয়ে গেছি;তারপরেও আমার কাছে উট ছেড়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে?
উটের নতুন মালিক মুচকি হাসে। মসজিদে ঢুকে পড়ে।নামাজ শেষে এসে দেখে দড়ি হাতে বৃদ্ধ তখনো দাঁড়িয়ে।
-জনাব আপনি যেমন সমস্যায়
পড়ে পাঁচশ’র সদাই দুইশ’তে
দিচ্ছেন।আমিও একজনের নির্দেশ
পালন করে দুইশ’র স্থলে পাঁচশ দিচ্ছি।
-হে আমার প্রিয় উটের নতুন মালিক! আপনি কার নির্দেশ পালন করছেন?
-আমি এইমাত্র আমার যেই মালিকের গোলামী করে এলাম
আমি তার নির্দেশ পালন করছি।
তার হাবিবের নির্দেশ পালন করছি।
-কি সেই নির্দেশ?
-আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)’র স্পষ্ট নির্দেশ আছে-’কারও কাছ থেকে সদাই খরিদ করার সময় তার দুর্দশার সুযোগ নিও না’।
আমাকে নিশ্চয়ই এ ব্যাপারে আমার রবের কাছে পরকালে কৈফিয়ত দিতে হবে।
আপনি সুন্দর করে আপনার কন্যা দান করুন।আরও কিছু অর্থের প্রয়োজন হলে আমাকে জানাবেন।
-আপনি মুসলমান?
-জ্বি জনাব!
বৃদ্ধের দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে!অসময়ে চোখ দিয়ে জল পড়ার মানে কি?বৃদ্ধ কিছুই বুঝতে পারছেন না।
তার বুকের ভিতর আরব সাগরের ঢেউ উথাল পাথাল করছে!আজ এমন লাগছে কেন?বুকের ভিতর থেকে থেকে হু হু করছে কেন?
তিনি অদ্ভুত মায়া ভরা চোখে উটের নতুন মালিকের দিকে চাইলেন।
-আমাকে আপনার সাথী করবেন? দয়া করে আমাকে পড়িয়ে দিন না
’লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’(সাঃ)
কী ইনসাফ ছিল আমাদের মুসলমানদের!ইনসাফের উজ্জল আলোর ঝলকানিতে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিত!
কোথায় হারিয়ে গেল ইনসাফের সেই মায়াময় জ্যোতি।মুসলমানের মোলায়েম চরিত্র!
©সাইফুল আলম*
06/03/2026
ইফতারের আয়োজন সাজিয়ে সবাই বসা,,দুটো অপারেশন শেষ ফ্রেশ হয়ে ইফতারে যোগ দিব,, এমন সময় হঠাৎ এক গর্ভবতী মা এলো,প্রচন্ড ব্যথা,,,কুকড়ে যাচ্ছে মা,দুই দিনের ব্যথা,,ডাক্তারি ভাষায় obstructed labour,,,ইমারজেন্সি সিজার লাগবে,,,
দ্রুত অবেদনবিদ কে রাজি করালাম,সিজারে দাড়ালাম,,, আজান পড়ে গেলো। একটু পানি খাইয়ে দিলেন খালা,,ব্যাস আবার যুদ্ধে নামলাম।মাকে বাচাও বাচ্চা বাচাও,,,,,
যাক,,,, অবশেষে আল্লাহর রহমতে সব ভালো,,৷ মায়ের মুখের হাসিতেই আমার সারাদিনের ক্লান্তি র অবসান।
প্রসুতি ডাক্তারদের এ যেন নিয়মিত আয়োজন 💔💔💔❤💔
special thanks to dr Mokbul Hossain sir
~ একজন ডাক্তার আপুর প্রোফাইল থেকে নেয়া
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
