Sawadee Ka

Sawadee Ka

Share

“🛍️ Your trusted source for authentic Thai fashion, accessories & more—right at your doorstep in Bangladesh! 👜👗🎁 Affordable, trendy & unique!”

Photos from Sawadee Ka's post 20/05/2026

আমাদের এই চুড়িগুলোর ক্যাম্পেইন চলেছে কয়েকদিন। আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি। বেশিরভাগ সময়ই থাইল্যান্ডের পণ্য বিক্রি করলেও মাঝে মাঝে বাংলাদেশি কিছু পণ্যও আপনাদের জন্য নিয়ে আসি।
আপনারাও আমাদের এই চুড়িগুলো পছন্দ করেছেন জেনে অনেক খুশি হলাম এবং উৎসাহ পেলাম!
ইনশাল্লাহ এখন থেকে দেশীয় অনেক পণ্য নিয়ে আসবো। দেশ, বিদেশ সকল জায়গার পণ্যের সমাহার থাকুক Sawadee Ka তে!
যাযাক আল্লাহু খইরন সবাইকে।

"বাংলাদেশের পণ্য, আমাদের গর্ব। আর সেই গর্বই আমরা পৌঁছে দিচ্ছি আপনার দুয়ারে।Rooted in Bangladesh, crafted with pride. Bringing you the best of our homeland."

#ঘুংড়ুচুড়ি

18/05/2026

ঈদ মোবারোক!
দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২৮মে পবিত্র ঈদ উল আযহা।
আমরা যারা কোরবানির নিয়তে আছি তারা অবশ্যই এখন থেকে কোরবানি পর্যন্ত নারী-পুরুষ সবাই চুল, দাড়ি, নখ এবং শরীরের যেকোনো অংশের বডি হেয়ার কাটা থেকে বিরত থাকবো।

“যখন জিলহজের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তখন সে যেন তার চুল ও নখ থেকে কিছু না কাটে।”
— সহিহ মুসলিম, হাদিস: ১৯৭৭

কেন এই নিয়ম?

১. যিনি কোরবানি করবেন, তিনি যেন নিজের পুরো সত্তাকে মহান আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত রাখেন—এটার প্রতীক হিসেবে চুল, নখ, দাড়ি কাটা হয়না। অর্থাৎ, “আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি” — এই অনুভূতি জাগ্রত রাখা। এমনিতেও ছেলেদের দাড়ি কাটা হারাম।

২. হজ পালনকারীদের সাথে আংশিক সাদৃশ্য:
হজে থাকা হাজিরা ইহরাম অবস্থায় চুল-নখ কাটেন না।
যারা হজে যেতে পারেননি কিন্তু কোরবানি করছেন, তারা যেন এই পবিত্র সময়ের কিছু আধ্যাত্মিক অনুভূতিতে অংশ নিতে পারেন—এমন হিকমতের কথাও আলেমরা বলেন।

৩. কোরবানির গুরুত্ব ও পবিত্রতা অনুভব করা
জিলহজের প্রথম ১০ দিন ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সময় কিছু বিষয় থেকে বিরত থাকা মানুষকে ইবাদতমুখী ও সচেতন রাখে।

এই নিয়মগুলো ফরজ নাহলেও মেনে চলা উত্তম। কেও যদি জেনেও নিয়ম ভঙ্গ করে সে হবে অহংকারী এবং ঔদ্ধত্বে ভরা।

জিলহজ্ব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। আসুন প্রথম দশদিন আমরা বেশি বেশি ইবাদত করি। এবং সৌদিতে যেদিন ০৮ই জিলহজ্ব হবে সেদিন থেকে ১২ তারিখ পর্যন্ত তার মানে হজ্বের পাঁচদিন প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবির পড়তে হয় ৫ বার-
"আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লালাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ"

এই তাকবির ফরজ নামাজের শেষে ০৫ বার পড়তে হবে।

Photos from Sawadee Ka's post 18/05/2026

Eid Ul Azha is knocking at the door!
ঈদ উল আযহা মানেই কোরবানি। পশু কোরবানি, মাংস বিলি বন্টনের জন্য প্রয়োজন সঠিক মাপের ব্যাগ যাতে সহজেই মাংস ফ্রিজ করে রাখা যাবে এবং বন্টনে সুবিধা হবে। আর তাই অন্য কোথাও খোজাখোজি না করে Sawadee Ka তে ইনবক্স করুন এবং প্রয়োজনীয় সংখ্যক ব্যাগ কালেক্ট করে নিন।

"বাংলাদেশের পণ্য, আমাদের গর্ব। আর সেই গর্বই আমরা পৌঁছে দিচ্ছি আপনার দুয়ারে।

Rooted in Bangladesh, crafted with pride. Bringing you the best of our homeland."

#কোরবানিরঈদ #মাংসেরব্যাগ

17/05/2026

জিলহজ্ব মাসের চাঁদ দেখার সাথে সাথে কোরবানি পর্যন্ত যারা কোরবানির নিয়তে আছি, নারী-পুরুষ উভয়ই চুল, দাড়ি, নখ কাটা থেকে বিরত থাকবো

Photos from Sawadee Ka's post 16/05/2026

ঈদ উল আযহা দরজায় কড়া নাড়ছে। ঈদ মানেই আমরা মেয়েরা সুন্দর করে রেডি হবো, সাজগোজ করবো, পছন্দের অলঙ্কার পড়বো। অলঙ্কারের কথা আসলেই পছন্দের তালিকায় থাকে চুড়ি! চুড়ি কারনা পছন্দ!
আর তাই Sawadee Ka নিয়ে এসেছে সবার পছন্দের ঘুংড়ু চুড়ি।
কি ভাবছেন? এক জোড়া কিনতে পারবেন? নাহ, একদম না। চার পিস তার মানে দুই জোড়ার সেট দুই হাতের জন্য।
তাহলে আর দেরী কেন? স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন আপনার হাতের চুড়ি জোড়া।

বাংলাদেশের পণ্য, আমাদের গর্ব। আর সেই গর্বই আমরা পৌঁছে দিচ্ছি আপনার দুয়ারে।
Rooted in Bangladesh, crafted with pride. Bringing you the best of our homeland.

#ঘুংড়ুচুড়ি

Photos from Sawadee Ka's post 15/05/2026

#সতর্ক হোন! সঠিক প্রেশার মনিটর কি আপনার হাতের নাগালে আছে? 🩺

দিন দিন আমাদের দেশে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এখন আর এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই; যেকোনো বয়সেই মানুষ এতে আক্রান্ত হচ্ছে।
দুর্ভাগ্যবশত, অনেকেই একটি নির্ভরযোগ্য মেশিনের অভাবে নিয়মিত প্রেশার চেক করতে পারেন না। আবার যারা বাজার থেকে সাধারণ মেশিন কিনছেন, তারা প্রায়ই আসল প্রোডাক্টটি পাচ্ছেন না। এর ফলে সঠিক রিডিং পাওয়া যায় না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিকঠাক প্রেশার মনিটর না করার কারণে হৃদরোগ (Heart Attack) এবং স্ট্রোকের মতো ভয়াবহ রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। 🚑
আপনার ও আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে Sawadee Ka - A Mini Thai Mall নিয়ে এলো থাইল্যান্ডের আধুনিক এবং ১০০% রিয়েল ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর।

কেন এই মেশিনটি আপনার সংগ্রহে রাখা জরুরি?
নির্ভুল ফলাফল: এটি হাসপাতালের গ্রেড মেকানিজম সমৃদ্ধ, যা আপনাকে দেয় একদম সঠিক রিডিং।
স্মার্ট টেকনোলজি: থাইল্যান্ডের এই আধুনিক মেশিনে রয়েছে লার্জ এইচডি স্ক্রিন এবং ভয়েস সুবিধা, যা ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ করে তোলে।
সহজ ব্যবহার: বয়স্করা নিজে নিজেই এটি ব্যবহার করতে পারবেন। এক চার্জে ৩০০ বার ব্যবহারের সুবিধা থাকায় বারবার ব্যাটারি পাল্টানোর ঝামেলা নেই।
দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য: আমরা সরাসরি থাইল্যান্ড থেকে অথেনটিক প্রোডাক্ট নিশ্চিত করি, যাতে আপনি পান আসল মান।
নিজের এবং প্রিয়জনের নিয়মিত প্রেশার চেক করার অভ্যাস গড়ে তুলুন।

🛍️ অর্ডার করতে বা বিস্তারিত জানতে এখনই আমাকে ইনবক্স করুন।

Sawadee Ka - A Mini Thai Mall
সুস্থ থাকুন, আস্থার সাথে।


#সুস্থতা #ব্লাড_প্রেশার #রক্তচাপ_নিয়ন্ত্রণ #থাই_প্রোডাক্ট

Photos from Sawadee Ka's post 14/05/2026

বিজনেস অনেক সহজ, তাইনা? অনলাইন বিজনেস, এমন কোনো তো খরচ হয়না আমাদের তারপরেও কেন দাম এতো বেশি? এইতো ভাবেন সবাই। আসেন দেখাই দাম কেন আপনাদের মতে বেশি রাখা হয় এবং কতোটা সহজ!
অনেকের অর্ডার পেয়ে থাইল্যান্ডে অর্ডার করি। অনেক কষ্ট করে সময় পার করে প্রোডাক্ট বাংলাদেশে আসে এবং আমার (এডমিন: নুসরাত রহমান) হাতে পৌছায়। আমি সেগুলোকে দেখে সুন্দর করে wrap করে পাঠিয়ে দেই কাস্টোমারদের কাছে।
কাস্টোমাররা জানায় প্রোডাক্ট পুরোটা ভাঙা। আমি শুনে আকাশ থেকে পড়ি। তাদের দেওয়া পেমেন্ট বিকাশে ফেরত দেই এবং মনের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করি।
ডেলিভারি কোম্পানির সাথে বাকবিতন্ডা শেষ করি কিন্তু অর্থের লসটা আমারই হয়!
এইযে প্রোডাক্টগুলা আমরা পাঠাই এর জন্য উন্নতমানের প্যাকেজিং এর দরকার হয়। এর জন্য অর্থের প্রয়োজন হয়। এছাড়াও আনুষাঙ্গিক অনেক খরচ থাকে যার জন্য দামটা মার্কেটের সমানই থাকে। অনলাইন হলেও খরচটা নিতান্তই কম হয়না। থাইল্যান্ডে প্রোডাক্ট কিনি এরপর সেখানে কিছু কাজ প্রোসেস করে দেশে নিয়ে আসা, নিয়ে এসে প্যাকেজিংসহ ডেলিভারি কোম্পানিকে টাকা দেওয়া সবকিছুর জন্যই তো টাকা যায়। তারপরেও চেষ্টা করি কিছু কমে আপনাদের হাতে প্রোডাক্টটা তুলে দিতে। আজকে একজন যখন অভিযোগ করলো আমি বলেছি, "ম্যাম, পেমেন্ট ফেরত দিয়ে দিচ্ছি।" এই কাজটা না করলেও পারতাম। কারণ তিনি অর্ডার রিসিভ করেছেন গতকাল এবং অভিযোগ আজকের। সেই হিসেবে আমি নানান কারণ দেখিয়ে টাকাটা রেখে দিতে পারতাম, রাখিনি। কারণ এই টাকা হারাম হয়ে যাবে। হারাম একটা পয়সাও আমি নেইনা। এমন কোয়ালিটির প্রোডাক্টও দেইনা যা worthit না। আমার কাছে এক টাকারও অনেক মূল্য আছে।
কিছু কাস্টোমার না বুঝেই চিৎকার করেন, কথা শোনান। কাল শুনেছি এমন। ধৈর্য সহকারে আমিও শুনেছি। একটু বুঝবেন প্লিজ, ক্ষতিটা আমার হয়েছে। আপনারা অর্ডার করেছেন কিন্তু প্রোডাক্টটা ড্যামেজ, লসটা কার? একটু সহানুভূতি বোধহয় আমরা আশা করতেই পারি, তাইনা?
পরবর্তী সকল প্রোডাক্টে আজ থেকে আমাদের দামটা আরেকটু বাড়বে কারণ প্যাকেজিং এর জন্য। এমনভাবে এখন থেকে প্রোডাক্ট পাঠাবো ইনশাল্লাহ যেন আর ড্যামেজ নাহয়। এই দাম বাড়ানোর ঘোষনাটা দিয়েই দাম বাড়াচ্ছি, না জানিয়ে না।
কিছুদিন আগে বেইলি রোডের SWISS এ গেলাম। গিয়ে দেখি সুন্দরমতো সাইনবোর্ড দেওয়া সেখানে লেখা, - "খাবারের গুণগতমান ঠিক রাখার জন্য দাম বাড়ানো হয়েছে" I appreciate it. কারণ এই টাকার বিনিময়ে আমরা স্বাস্থ্যকর পরিবেশে বানানো ফ্রেশ খাবারটা পাচ্ছি। অতএব, আমি যদি একটু দাম দিয়ে অথেনটিক প্রোডাক্ট পাই আশা করি এখানে অভিযোগের অবকাশ থাকবেনা।
দিনশেষে আপনাদের সকলের কাছ থেকে সহায়তা আশা করছি, আশা করি Sawadee Ka -র পাশে থাকবেন।
ঈদ উল আযহা উপলক্ষে অনেক জুয়েলারি আছে স্টকে, ইনশাল্লাহ দ্রুতই সেল পোষ্ট পাবেন।
যারা ড্যামেজ প্রোডাক্ট পেয়েছেন, পরবর্তী কেনাকাটায় আপনার অগ্রাধিকার থাকবে সবার আগে।

নুসরাত রহমান
Admin Of Sawadee Ka

Photos from Sawadee Ka's post 11/05/2026

সূর্যের আলোয় আলোকিত আকাশ হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় কালো মেঘের ঘনঘটায়! কিছুক্ষণপর ঝড়ো বাতাস সাথে বৃষ্টি।
রোদ-বৃষ্টির এই খেলায় প্রয়োজন সুন্দর একটি ছাতার যার মাধ্যমে যেকোনো আবহাওয়া হয়ে উঠবে উপভোগ্য!
ট্রান্সপারেন্ট অসাধারণ সুন্দর এই ছাতা পেতে হলে ইনবক্স করতে হবে আজই, আমরা আছি আপনার অপেক্ষায়!

10/05/2026

দুই মাস পর থাইল্যান্ড ট্যুর এপিসোড নাম্বার ৫ আপলোড দিলাম। থাইল্যান্ড এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ২০ ডিসেম্বর, ২০২৫ তারিখে।
আজকে ভাবছিলাম অন্য কোনো ভিডিও দিবো কিন্তু মনে হলো, নাহ; থাইল্যান্ডের স্মৃতিকে পুনরুজ্জীবিত করি! এডিট করতে করতে হারিয়ে যাচ্ছিলাম সেই দিনগুলোতো!
Thailand, I Miss You!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
1217