Habibi

Habibi

Share

"Once Prayer becomes a habit,
Success becomes a lifestyle" HABIBI is a leading online retailer specializing in Islamic products and merchandise.

We are dedicated to providing a wide range of high-quality, authentic, and culturally significant products that cater to the needs and preferences of the global Muslim community. Our mission is to make it convenient for individuals to access Islamic products that enhance their faith, spirituality, and lifestyle. Vision:
To be the preferred one-stop online destination for Islamic products, offering

06/03/2024

"সাওম" বা রোযা কি?
-------------------------
"সাওম" একটি আরবি শব্দ । এর প্রতি শব্দ সিয়াম এবং ফার্সি প্রতি শব্দ রোযা । এর আভিধানিক অর্থ হল বিরত থাকা । ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলঃ সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় খাস নিয়তের সাথে পানাহার ও যৌনাচরন হতে বিরত থাকা । এবং যাবতীয় অন্যায় কাজ হতে নিজেকে ফিরিয়ে নেয়া ।
সাওম এর সংজ্ঞাঃ সাওম বা রোযা সম্পর্কে প্রিয় রাসুল (সঃ) বলেছেনঃ আল্লাহ্‌ তাআলা বলেনঃ "বনী আদমের প্রত্যেকটি আমলই তার নিজের জন্যে, অবশ্য রোযা ব্যতীত ! কারণ, রোযা অবশ্যই আমার জন্য । এবং এর পুরষ্কার আমার নিজের হাতে দিবো ।"

"রোযা হল একটি ঢাল । আর তোমাদের কেউ যখন রমাদানের দিনে উপনিত হবে, সে অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হবে না; চিৎকার বা শোরগোল করবেনা । বরং কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে লড়াই করে, তবে সে যেন বলেঃ আমি অবশ্যই রোযাদার ব্যক্তি ।"
(হাদীসে কুদসী / সহী বুখারীঃ১৯০৪)

সাওম বা রোযা সম্পর্কে বিষদ আলোচনাঃ

(১) রোযা রাখা গোনাহের কাফফারা স্বরূপ এবং ক্ষমালাভের কারণঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রামাদান মাসে রোযা রাখবে, তার পূর্বের সকল গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৯১০ ও সহীহ মুসলিম, হাদীস নং ১৮১৭)

(২) রোযা জান্নাত লাভের পথঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় ‘রাইয়ান’। কিয়ামতের দিন এ দরজা দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোযাদারগণ প্রবেশ করলে এ দরজা বন্ধ হয়ে যাবে। ফলে আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৭৯৭ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৬ )

(৩) রোযাদারের জন্য রোযা শাফায়াত করবেঃ উত্তম সনদে ইমাম আহমাদ ও হাকেম বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফায়াত করবে। রোযা বলবে, হে রব! আমি তাকে দিবসে পানাহার ও কামনা চারিতার্থ করা থেকে নিবৃত্ত রেখেছি। অতএব, তার ব্যাপারে আমাকে শাফায়াত করার অনুমতি দিন।’’ (মুসনাদ, হাদীস নং ৬৬২৬, আল-মুস্তাদরাক, হাদীস নং ২০৩৬)

(৪) রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকের সুগন্ধির চেয়েও উত্তমঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ! রোযাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মিসকের চেয়েও সুগন্ধিময়।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৪ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬২)

(৫) রোযা ইহ-পরকালে সুখ-শান্তি লাভের উপায়ঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রোযাদারের জন্য দু’টো খুশীর সময় রয়েছে। একটি হলো ইফতারের সময় এবং অন্যটি স্বীয় প্রভু আল্লাহর সাথে মিলিত হওয়ার সময়।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮০৫ ও সহীহ মুসলিম, হদীস নং ২৭৬৩)

(৬) রোযা জাহান্নামের অগ্নি থেকে মুক্তিলাভের ঢালঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের দূরত্বে নিয়ে যান।’’ (সহীহ বুখারী, হাদীস নং ২৬৮৫ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৭ )
ইমাম আহমাদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেন - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রোযা ঢাল স্বরূপ। যা দ্বারা বান্দা নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে, যেভাবে তোমাদের কেউ একজন যুদ্ধে নিজেকে রক্ষা করে।’’ (মুসনাদ, হাদীস নং ১৭৯০৯)

(৭) জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী হওয়াঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন’’। [সহীহ মুসলিম : ২৭৬৭]

16/02/2024
13/02/2024

পবিত্র সম্পর্ক গুলো বেঁচে থাকুক আজীবন।
ভালোবাসার সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে প্রিয় মানুষকে গিফট দিন।

কম্বো প্যাকেজ কিনতে ইনবক্স করুন।

Photos from Habibi's post 27/01/2024

আপনি মানসিক অশান্তিতে আছেন তবে আপনার দুশ্চিন্তা দূর করা উচিৎ।দুশ্চিন্তা দূর করে আর আমলের উপর মনযোগ দিতে দরকার আমল সিরিজ।

আমল সিরিজের জন্য ইনবক্স করুন।

26/01/2024

কাস্টমার রিভিউ বিজনেসের অন্যতম অংশ।বিজনেস সফল হবে কি হবে না সেটা নির্ভর করে ইউজার এক্সপেরিয়েন্স/অডিয়েন্স রিয়েক্টশনের উপর।বাংলা স্টাইলে বলতে গেলে আপনার কাস্টমার আপনার উপর সন্তুষ্ট হওয়ার উপর নির্ভর করে আপনার নিজস্ব বিজনেস কতদূর আগাবে।

বাংলা প্রবাদ আছে না "কান টানলে মাথা আসে " ঠিক তেমনি কাস্টমারের এক্সপেরিয়েন্স/সন্তুষ্টিতেই বোঝা যায় আপনার প্রতিষ্ঠানের কোয়ালিটি কোন লেভেলে আছে।

👆উপরের কথাগুলো বললাম কেনো?? কারণ আছে ভাই!!

যেহেতু বর্তমানে অনলাইন বিজনেসের প্রচার ও প্রসার চলতেছে,বাংলাদেশে মেজরিটি মানুষ হয় অনলাইনে সেল করতেছে না হলে কিনতেছে।অডিয়েন্স রিভিউ নেওয়ার জন্য অনলাইনে আপনি যেমন ফিলিং পাবেন অফলাইনে তার থেকে কয়েকগুণ বেশি পাবেন। নরমালি আমরা ফোনে একটা লোকের সাথে ঘন্টার পর ঘন্টা যা কথা বলেও মেবি কথা শেষ করি না মাঝে মধ্যে ,আবার এমন হয় যে সামনা সামনি ৫ মিনিট কথা বললেই এনাফ ।

আমরাও যেহেতু মার্কেটে ঢুকেছি, আমার নিজেদের অভিজ্ঞতাই শেয়ার করি!
আমরা অনলাইনে প্রোডাক্ট ডেলিভারী দেওয়ার পর ইনবক্সে/কলে কাস্টমারের রিভিউ শুনি। অনেক ভালো লাগে শুনতে। কিন্তু সন্তুষ্টির তো শেষ নাইরে ভাই!আরও বেশি পাইতে ইচ্ছে করে যে!

কাস্টমার ভালো প্রোডাক্ট পেলো কিনা এটার থেকেও বড় কথা কাস্টমার প্রোডাক্ট টা পেয়ে রিয়েকশনটা কেমন?? অডিয়েন্সের রিয়েল টাইম রিভিও নেওয়ার জন্য আমরাও অফলাইন স্ট্র‍্যাটেজি নিয়েছি।কি সেই স্ট্র‍্যাটেজি? তাহলে চলুন তার আগে আরেকটা গল্পে চলে যাই। 🙋‍♂️

ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি কল্পনা করি, হযরত উমর(রা:) যখন শাসন করতেন নিশি রাতে বের হয়ে যেতেন, জনগণ কেমন আছে রিয়েকশন কেমন এটা বোঝার জন্য। কার কি চাহিদা এটা উনি আউটডোর ভিজিটে স্বচক্ষে বুঝে যাইতেন।এই গল্প থেকে আমরা কি শিখলাম? মার্কেট রিসার্চ আর অডিয়েন্স রিয়েকশন সে যুগেও ছিলো আজকেও আছে।আপনি শুধু মাঝখান থেকে সাম্রাজ্য,দেশ,সরকার, কম্পানি যেই লেভেলেই নিয়ে আসেন যে কেনো কনসেপ্ট একি থাকবে।আপনার সাথে জনগণের যত কানেকশন থাকবে আপনি ততই তাদের চাহিদা বুঝতে পারবেন। যত তাদের ডিমান্ড বুঝবেন, ততই তাদেরকে সাপ্লাই করে সার্ভ করতে পারবেন।যত বেশি সার্ভ করবেন তত আপনার প্রতিষ্ঠানের প্রচার ও প্রসার বাড়তে থাকবে৷ এভাবেই আপনি একদিন বড় হবেন।

তো গল্প থেকে আবার ২০২৪ সালের টাইমলাইনে ফিরে আসি!
যতই ডিজিটাল ডিজিটাল বলি না কেনো, যার কাছে সেল করতেছি সেই মানুষটা তো রিয়েল। অনলাইন রিভিও তো পেলাম, তাহলে অফলাইন লাইভ রিভিউ কেমন হতে পারে? ভালো না খারাপ??? 🤔

অফলাইনের এই চিন্তা মাথায় রেখেই ব্যবসার শুরুতেই সম্প্রতি আমাদের অনলাইন পার্সেলগুলো পাবলিকের কাছে ডেলিভারি আমরা নিজেরা দিয়েছি। ঢাকা এবং ঢাকার বাইরে স্বল্পদূরত্বে কয়েকটা ভিন্ন লোকেশনে।
আমাদের পক্ষ থেকে আমরা অনলাইন ডেলিভারি দেওয়ার সময় অর্ডার দেওয়া কাস্টমারের সাথে গণ সংযোগ করেছি।পার্সেলম্যান হিসেবে তাদের কাছে পার্সেল দিয়ে তাদের রিভিউ, সাজেশন, মতামত নিয়েছি।
আলহামদুলিল্লাহ সব গুলো পার্সেল ডেলিভারীর রেজাল্টে আমরা অনেক সন্তুষ্ট।কিছু কাস্টমার ভাবতেই পারে নাই যে আমরা ডেলিভারী দিতে এসে তাদের রিভিউ নিতে এসেছি।

এই যে অডিয়েন্সের সাথে আমাদের কানেকশন হলো এটা তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িতে দিলো।এই বুস্ট আপ করার ব্যাপারটাতে আপনারও লাভ, কাস্টমারেরও লাভ। এটার ভ্যালু আপনি আজকে বা বা কালকে একদিন ঠিকই পাবেন ইনশাল্লাহ।

আপনারা যারা নিজেরা বিজনেস করতেছেন তারাও এরকম গণ সংযোগ করে দেখতে পারেন। তাহলে আপনিও আপনার অডিয়েন্সের চাহিদা ও টেস্ট সম্পর্কে ধারণা পাবেন।

20/01/2024

The Quran charges our souls 🤲😇

16/01/2024

আপনি জানেন কি, কোরআন মাজিদের সর্বপ্রথম কোন আয়াত নাজিল করা হয়েছে?

ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক অর্থঃ পড় (হে নবী) আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন।

আল্লাহ প্রদত্ত জ্ঞানের সবচেয়ে সর্বোত্তম কোরআন পড়া, অবশ্যই বুঝে পড়া জরুরি।কোরআন খুব সহজেই যেন পড়তে পারেন আর কি পড়লেন সেটা বুঝতে পারেন সেজন্যই হাবিবির পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি কোরআন কম্বো প্যাকেজ।

এই প্যাকেজে আপনি পাচ্ছেন,

১. সুন্দর কালার কোডেড কোরআন (৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি) যেখানে ভিন্ন ভিন্ন কালার দিয়ে সহীহ ভাবে পড়ার নিয়ম দেয়া আছে, যা আপনি সন জায়গায় সাথে করে নিয়ে যেতে পারবেন।

২. আল আযকার কিতাব ( মহানবী (সাঃ) এর ২৪ ঘন্টার আমল ও দোয়া সমুহ)

৩. পারফিউম বক্স (যেখানে থাকবে আমির আল উদ,আতর আল কাবার মত অ্যারাবিয়ান পারফিউম,সাথে থাকবে কাচা বেলীর মত ফ্লোরাল পারফিউম আরো থাকবে ডানহিল ডিসায়ার আর চকলেট সেন্ডের মত জনপ্রিয় পারফিউম)

৪. সাথে থাকবে একটা আল্লাহ ও রাসুলের নাম সম্বলিত সুন্দর তাসবিহ যা আপনার জীবনকে সুন্নতী জীবন গড়তে সাহায্য করবে।

আপনি আপনার প্রিয়জনকে এই সুন্দর উপহারটি যদি দেন তাহলে ভাবুন তো সে কতটা খুশি হবে? যখন সে এই উপহারটি ব্যবহার করবে তখন তার সাথে সাথে আপনি সওয়াবের অংশিদার হবেন।প্রিয়জনকে দেয়ার জন্য কোরআন চেয়ে শ্রেষ্ঠ উপহার আর কিছুই হতে পারে না।

এই শ্রেষ্ঠ উপহার কিনতে আপনাকে অগ্রিম কোন টাকাই দিতে হবে না।আপনি দেখে শুনে মাল রিসিভ করতে পারবেন।

অর্ডার করতে ইনবক্স করুন আর যেকোন পরামর্শের জন্য কল করুনঃ +880 1302-831464

আসসালামু আলাইকুম

27/12/2023

কোরআন কম্বো, মাশাল্লাহ।

অর্ডার করতে ইনবক্স করুন।

Send a message to learn more

24/12/2023

সারাদেশে ফ্রি হোম ডেলিভারিতে প্রিয়জনের জন্য নিতে পারেন শ্রেষ্ঠ উপহার।

আমরা হাবিবির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি স্পেশাল প্রিমিয়াম কম্বো গিফট যা আপনার প্রিয়জনের জন্য হতে পারে শ্রেষ্ঠ উপহার।

কম্বো ১ এ থাকছে একটি সুন্দর কম্বল জায়নামাজ যা খুবই আরামদায়ক হবে সকল বয়সের মানুষের জন্য, সাথে থাকছে ৫ টি সুন্দর পারফিউমের বক্স (যেখানে থাকবে আমির আল উদ,আতর আল কাবার মত অ্যারাবিয়ান পারফিউম,সাথে থাকবে কাচা বেলীর মত ফ্লোরাল পারফিউম আরো থাকবে ডানহিল ডিসায়ার আর চকলেট সেন্ডের মত জনপ্রিয় পারফিউম) ও এই সুন্দর আল্লাহ আর নবী (সাঃ) এর নাম খচিত তাসবীহ, তুত গাছের সুন্নতী ।

আর কম্বো ২ এ থাকছে কালার কোডেড কোরান,পারফিউম বক্স,তাসবীহ ও তুত গাছের সুন্নতী মিসওয়াক।

এই কম্বো গিফট গুলো আপনি আপনার বাবা,মা,স্বামী, স্ত্রী,আত্বীয় পরিজন সবাইকে দিতে পারবেন, সবাই এই উপহার পেয়ে খুশিও হবে।
আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার প্রিয়জন এই জায়নামাজ দিয়ে যখন নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে তখন তিনি কতটা খুশি হবেন? আপনার দেয়া কোরান যখন আপনার প্রিয়জন পড়বে প্রত্যেক হরফ পড়ার সময় সে সওয়াব পাবে সাথে আপনিও পেয়ে যাবেন আজীবন।এর চেয়ে ভালো উপহার কি হতে পারে যা আপনাকে আল্লাহ আর তার নবী (সাঃ) এর দিকে নিয়ে যায়?

তাহলে আর দেরি করে কি করবেন, এখনই আপনার প্রিয়জনকে সুন্নতী জীবনের দিকে এগিয়ে যাওয়াতে সাহায্য করুন।প্রিয়জনের সাথে নিজের আমলের পাল্লা ভারী করুন।

আপনি যদি আপনার নিজের ও প্রিয়জনের জন্য অর্ডার করেন তবে ডেলিভারি চার্জ ফ্রি, ধরে নেবেন এই ডেলভারি চার্জের টাকাটা আমাদের তরফ আপনার সুন্নতী জীবন গড়ার জন্য উপহার।আপনি চাইলে আপনার উপহারের সাথে কোন দাওয়া ম্যাসেজ বা চিরকুট যুক্ত করতে পারেন প্রিয়জনের জন্য।ঐটা আমরা উপহারের সাথেই পাঠিয়ে দেবো ইনশা আল্লাহ।
আসসালামু আলাইকুম

অর্ডার করতে ইনবক্স করুন আর যেকোন পরামর্শের জন্য কল করুনঃ +880 1302-831464

Photos from Habibi's post 23/12/2023

শীত হোক বা গরম আপনার শরীরের দুর্গন্ধ আপনার আশেপাশের মানুষকে বিব্রত করে।হয়তো তারা আপনাকে সেটা বলে না আপনি কষ্ট পাবেন বলে।আপনি হয়তো নিজে শরীরের দুর্গন্ধ পান না, কারন আপনি সেই দুর্গন্ধের সাথে অভ্যস্ত হয়ে যান।

এই দুর্গন্ধ আপনার পার্সোনালিটির উপর বিরুপ প্রভাব ফেলে, মানুষ অন্য মানুষের ছোট ছোট জিনিসকে নোটিস করে করে।নিজের ব্যক্তিত্বকে আরো বুস্টিং করার জন্য আপনার পারফিউম ব্যবহার করা উচিৎ।

রাসুলুল্লাহ (সাঃ) সুগন্ধি ব্যবহার করতেন আর কেউ তাকে হাদীয়া দিলে তিনি সেটা গ্রহন করতেন।

হাবিবির পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি অ্যারাবিয়ান আর পারফিউম টাইপের সুন্দর কম্বো যাতে আছে আমির উল উদের মত চমৎকার আতর,সাথে আছে আতর আল কাবার মত জনপ্রিয় আতর, পারফিউম টাইপে ডানহিল ডিজায়ার আর চমৎকার চকলেট সেন্ড সাথে থাকছে ফ্লোরাল টাইপের কাচা বেলী।

এই সুন্দর কম্বোর পারফিউম বক্সের আতর আপনি মসজিদ,বিয়ে বাড়ি যেকোন পার্টি বা সোস্যাল গ্যাদারিংসে ইউজ করতে পারবেন।আপনি বিশ্বাস করুন এই চমৎকার আতর গুলো আপনার ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করবে ইনশা আল্লাহ।

আর দেরি কেন এখনই অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েব সাইট ভিজিট করুন।
http://habibibd.shop/

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka