Japan Beauty Cosmetics

Japan Beauty Cosmetics

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Japan Beauty Cosmetics, Health/Beauty, Dhaka.

Photos from Japan Beauty Cosmetics's post 27/03/2017

শ্যাম্পুর পর ঝলমলে সুন্দর চুল পেতে চাইলে

সুন্দর ঝলমলে চুল পেতে কে না চান? রুক্ষ্ম আর বিবর্ণ চুল নিয়ে বিষণ্ণতায় ভোগেন অনেকেই। নানা রকম দামী শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত ফল। তবে কী করবেন? করতে হবে ছোট্ট একটি কাজ। বদলে যাবে চুলের চেহারা।

শ্যাম্পুর পর ঝলমলে সুন্দর চুল পেতে চাইলে-
চায়ের লিকার থেরাপি –
ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক না কেন তৈলাক্ত, শুষ্ক বা স্বাভাবিক- এই চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজে।

এটা তৈরির জন্য দুই কাপ পানি নিন। তার মাঝে ৬ টেবিল চামচ ফ্রেশ চা পাতা দিন। এটাকে এখন অল্প আঁচে চুলায় ফুটতে দিন। ফুটে ফুটে লিকার ঘন হবে। এবং দুই কাপ পানি কমে এক কাপের কম হলে বুঝবেন যে রেডি। এখন এটাকে ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণ মাখুন। ৫ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন।

ভিনেগারে চুলের চমক –
শ্যাম্পু করে ফেলছেন? এবার ভিনেগার মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। আধা কাপ ভিনেগার এক মগ পানিতে মিশিয়ে নিন। তারপর সেটা দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু করা চুল। ৫ মিনিট পর আবার একটু স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে নিলেই পাবেন ঝলমলে চুল।

বেকিং সোডায় উজ্জ্বল চুল –
নিস্প্রান চুলকে ঝলমলে করে তুলতে বেকিং সোডার কোন বিকল্প নেই। এ কাপ হালকা গরম পানির মাঝে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। শ্যাম্পু করা ভেজা চুলে এই মিশ্রণ লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এবার চুলের চমক দেখে নিজেই অবাক হয়ে যাবেন!

Photos 27/03/2017

গরমে চেহারা সুন্দর রাখতে

দেখতে দেখতে এসেই গেল গরমকাল। এই গরমে সব চাইতে কঠিন কাজটি হলো ত্বকের সৌন্দর্য ঠিকঠাক মতো ধরে রাখা। রোদের প্রচণ্ড তাপ, ধুলোবালি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময় চেহারার সৌন্দর্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যদি নিয়মিত প্রতিদিন সঠিকভাবে যত্ন নেয়া হয় তবে এই গরমেও ধরে রাখা যাবে চেহারার সৌন্দর্য। চলুন তবে দেখে নেই চেহারার সৌন্দর্য ধরে রাখার কিছু উপায়।

গরমে চেহারা সুন্দর রাখতে-
উজ্জলতা বৃদ্ধিতে পেঁপের ব্যবহার
রোদের তীব্রতায় ত্বক পুড়ে কালো হয়ে যায় এবং ঘামের ওপর ধুলোবালি জমে ত্বক কালো দেখায়।ত্বকের হারানো উজ্জলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন পেঁপে। পাকা পেঁপে স্লাইস করে কেটে নিন। এরপর এই পেঁপে মুখ, হাত, পা, গলা এবং ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে নিন। শুকিয়ে উঠলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ২ দিন ব্যবহারে বাড়বে ত্বকের উজ্জলতা।

ত্বককে সুস্থ রাখতে ফেইস মাস্ক
২ টেবিল চামচ টকদই এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ, গলা এবং ঘাড়ের ত্বকের উপর লাগান। ২০-৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের গরমকাল জনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন।

ত্বককে ময়েসচারাইজ করতে প্রাকৃতিক ময়েসচারাইজার
গরমকালে আবহাওয়ায় অনেক তাপ থাকে বলে ত্বকের উপরিভাগের আদ্রর্তা একেবারেই চলে যায়। এতে দেখতে বিশ্রী লাগে। এই সমস্যা দূর করতে ত্বক পরিষ্কার করে নিয়ে, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পড়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আদ্রর্তা বজায় থাকবে এবং চেহারা থাকবে সুন্দর।

Photos 27/03/2017

উৎসবের আগে ফ্রেশ দেখাতে স্পেশাল কিছু টিপস

উৎসবের দিনে নিজেকে ফ্রেশ আর সুন্দর রাখতে শেষ মুহূর্তের কিছু টিপস দেখে নেওয়া যাক –

১)উৎসবের আগের রাতে শ্যাম্পু করে রাখতে পারলেই ভালো হয়। পরের দিন সময় পাওয়া নাও যেতে পারে। তাই আগের রাতেই শ্যাম্পু মাস্ট। শ্যাম্পু করার আগে নারিকেল তেল একটু গরম করে মাথায় ভালো করে মাসাজ করতে হবে। তারপরে মাথাটাকে একটা তোয়ালে দিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর পরে চুলটা একটু শুকনো হলে হেয়ার সেরাম লাগিয়ে নিলে পরের দিন চুলটা খুব সিল্কি আর সফট লাগবে।

২) রাতে মুখ পরিষ্কার করে টোনার লাগানোর পরে আন্ডার আই ক্রিম লাগিয়ে নিতে হবে। এরপরে নাইট ক্রিম লাগিয়ে নিতে হবে। এতে পরের দিন চোখের তলায় কোন কালি পড়বে না আর মুখটা খুব স্মুথ দেখাবে
বিশেষ টিপসঃ টক দই দিয়ে মুখ ধুতে পারেন। টক দই মুখকে উজ্জ্বল করে তোলে।

৩) সকালে যে পোশাক, গয়না পরবেন সেটা আগে থেকেই রেডি রাখু্ন। নাহলে সকালে কিন্তু সব ভুল হবার সম্ভবনা থেকে যাবে।

৪) সকালে মেকাপের জন্য খুব বেশি ডার্ক বেইস মেক-আপ করবেন না। একটু ফেস প্রাইমার লাগিয়ে তারপরে একটু ম্যাট ফাউন্ডেশন লাগান। তার উপরে মিনেরাল ফেস পাউডার লাগিয়ে নিন। এই রুটিনটা মেনে চললে ঘাম হলেও মেকআপ গলে যাবার সম্ভাবনা থাকে না।

বিশেষ টিপসঃ বেইস মেক-আপ অর্থাৎ ফাউন্ডেশন লাগাবার আগে মুখে একটু বরফ দিয়ে ৫ মিনিট মাসাজ করুন তাহলে মুখে ঘাম হবে না।

৫) চোখঃ চোখের মেক-আপের জন্য কালো আইলাইনার ছাড়াও লাগাতে পারেন অন্য রঙের আই লাইনার। দিনের বেলাতে লাগাতে পারেন নীল রঙের আইলাইনার। যাদের চোখের রঙ একটু বাদামি তাদের সবুজ রঙের আইলাইনার পরলেও খুব ভালো লাগবে। এটা চোখকে খুব কমপ্লিমেন্ট করবে।

বিশেষ টিপসঃ রাতের জন্য কালো আইলাইনারের উপরে অরেঞ্জ আইলাইনার দিয়ে একটা লাইন করতে পারলে সেটা একটা গরজিয়াস পার্টি লুক এনে দেবে।

৬) আইল্যাসঃ চোখের পাতা মানে আইল্যাসে মাস্কারা লাগানোর আগে একটু ক্রিম প্রাইমার লাগিয়ে নিয়ে মাস্কারা দিন। তাহলে সেটা আইল্যাসকে আরও প্রমিনেন্ট করে তুলবে আর মাস্কারা অনেক্ষণ স্টে করবে।

৭) ঠোঁটের মেক-আপঃ ঠোঁটে প্রাইমার লাগানোটা কিন্তু মাসট। ঈদের দিনটায় ন্যুড শেডের লিপস্টিক ঠিক মানাবে না। আজকের এই স্পেশাল দিনটায় ডার্ক রঙ যেমন লাল, ডার্ক পিঙ্ক, অরেঞ্জ এই রঙ গুলো বেস্ট লাগবে। লাইট রঙ পরতে চাইলে পার্পল, ভায়োলেট,বারগেন্ডি এই রঙ গুলো ভালো লাগবে।

বিশেষ টিপসঃ ঠোঁটে ডার্ক রঙের লিপস্টিক পরে বাকি মেক-আপ টাকে সিম্পল রাখতে পারেন। এতে আপনাকে সবার থেকে আলাদা ও স্পেশাল দেখাবে।

৮) নিজের বডি ক্রিমের সাথে ফাউন্ডেশন লাগিয়ে হাতে পায়ে গলায় লাগিয়ে নিন। এতে একটা ইভেন টোন পাবেন।

বিশেষ টিপসঃ যদি নখ খুব পাতলা বা ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাহলে উৎসবের আগের রাতে নখে তাজা রসুন ঘষে নিতে পারেন এতে নখ ভাঙার সম্ভাবনা কমে যায়।

৯) চুলঃ সারাদিনের অনেক অ্যাক্তিভিটির ফলে চুলটা অনেকটা ফ্ল্যাট দেখায়। তাই চুল যেভাবেই বাঁধুন না কেন শেষে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিলে চুল একদম সেট থাকবে।

বিশেষ টিপসঃ হেয়ার স্প্রে না থাকলে হেয়ার জেল আর পানি একসাথে মিশিয়ে নিয়ে লাগালেও চুল সেট থাকবে।

১০) সবচেয়ে জরুরী হলো সারাদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নাহলে কিন্তু নিজেকে খুব শুকনো দেখাবে। আর্দ্রতা চলে গেলে কিন্তু নিজেকে খুব কালো দেখাবে। পানি ছাড়াও লাস্যি, জুস এগুলো খাওয়া যেতে পারে তাহলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে আর সারাটাদিন আপনাকে খুব ফ্রেশ দেখাবে।

Photos 27/03/2017

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা

সুন্দর ত্বকের জন্য এটা-সেটা মুখে কত কিছুই তো মাখেন আপনি। কিন্তু জানেন কি, এইসব রাসায়নিক দ্রব্য আপনার ত্বকের কি ভয়াবহ ক্ষতি সাধন করে? এইসব পণ্য মেখে ত্বক তো সুন্দর হয়ই না, উল্টো টাকা খরচের পাশাপাশি উল্টো বুড়িয়ে যেতে থাকেন আপনি। কী করবেন? জেনে নিন খুব অল্প চেষ্টায় নিখুঁত সুন্দর ত্বক পাবার একটি জাদুকরী ফর্মুলা।

শিখে নিন মাত্র ৩টি উপাদান মিশিয়ে একটি দারুণ ক্রিম তৈরি করার উপায়। এই দারুণ ফর্মুলা আপনার ত্বককে রাখবে সুন্দর ও টানটান, শুষ্কতা দূর করবে, তেলতেলে হতে দেবে না এবং আপনার সুন্দর চেহারায় একদম পড়তে দেবে না বয়সের ছাপ ।

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা-
নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা
ক্রিম তৈরি করতে যা যা লাগবে
একদম বিশুদ্ধ নারিকেল তেল ১/২ কাপ (ঘরে তৈরি হলে ভালো)
১ টেবিল চামচ তরল ভিটামিন ই (ক্যাপসুল কিনে ভেতরের তরল বের করে নেবেন)
কয়েক ফোঁটা ল্যাভেনডার এসেনশিয়াল অয়েল ( বিদেশী কসমেটিক্সের দোকানে পাবেন। বা দোকানে বললে তাঁরা এনে দেবে। এসেনশিয়াল অয়েলের দাম একটু বেশী মনে হলেও এক বোতল দিয় অনেক বার ক্রিম তৈরি করতে পারবেন। তাই খরচ একদম বেশী হবে না)।
তৈরি ও ব্যবহার প্রণালি
এই সমস্ত উপাদান একত্রে মিশিয়ে নিন। তারপর কাজের কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। সূর্যের আলো লাগতে দেবেন না।

একবার তৈরি করলে অনেকদিন ব্যবহার করতে পারবেন।
সকালে ও সন্ধ্যায় মুখে ম্যাসাজ করে এই ক্রিম লাগান। একদমই অল্প পরিমাণ নেবেন, ভালো জিনিস কখনোই বেশী ব্যবহারের প্রয়োজন হয় না।

কয়েকদিন নিয়মিত ব্যবহার করলেই দেখবেন যে আপনার এতদিন ব্যবহার করা ময়েসচারাইজার থেকে অনেক ভালো ফল পাচ্ছেন।

যেভাবে কাজ করে এই ক্রিম
শুষ্ক ত্বককে যেমন কোমল করে তুলবে এই ক্রিম, তেমনই তেলতেলে ত্বককে আরও তেলতেলে না করেই কোমল করে তুলবে।
নারিকেল তেল প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে কাজ করে, তাই আপনি থাকবে সূর্যের অত্যাচার মুক্ত।
ভিটামিন ই ত্বককে টানটান রাখতে ও ত্বকের যৌবন ধরে রাখতে খুবই কার্যকর।
এছাড়াও ভিটামিন ই ও ল্যাভেন্ডার ক্ষতিগ্রস্থ ত্বককে সারিয়ে তোলে।
নারিকেল তেলের আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণাবলী, যা ত্বকের হরেক রকম সমস্যা দূরে রাখে।
শরীরের অন্যান্য স্থানের ত্বকেও লাগাতে পারেন এই ক্রিম। স্ট্রেচ মার্ক দূর করতেও দারুণ কার্যকর।

Photos 27/03/2017

মজাদার চাইনিজ চিলি পটেটো রেসিপি

চাইনিজ রেস্তোরাঁয় গেলে চিকেন চিলি অথবা চিলি বিফ প্রায় সব মানুষই অর্ডার করে থাকেন। ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অথবা চিলি বিফ খেতে বেশ ভালই লাগে। হয়তো আপনার গরুর মাংসে অ্যালার্জি অথবা মুরগি মাংস আপনি পছন্দ করেন না, তখন কী করবেন? মজাদার এই খাবারটি কি তাহলে খাওয়া বন্ধ থাকবে? একদমই না। মজাদার এই খাবারটি আপনি রান্না করে ফেলুন আলু দিয়ে। কীভাবে? জেনে নিন তাহলে রেসিপিটি।

মজাদার চাইনিজ চিলি পটেটো রেসিপি –
উপকরণ:

আলু

লবণ

কর্ণ ফ্লাওয়ার

তেল

রসুন

কাঁচা মরিচ

আদা রসুনের পেস্ট

পেঁয়াজের রিঙ

ক্যাপসিকাম

মরিচের গুঁড়ো

সয়াসস

চিনি

ভিনেগার

চিলি সস

প্রণালী:

১। আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর এটি ভাল করে ধুয়ে লবণ এবং কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভাল করে মেশান।

২। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৩। আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন।

৪। এরসাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন।

৫। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।

৬। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো।

৭। ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন চিলি পটেটো।

Photos 27/03/2017
Photos from Japan Beauty Cosmetics's post 26/03/2017
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka
1212