Rong Tuli

Rong Tuli

Share

রিলস ভিডিও, কবিতা লেখা,রান্নার ভিডিও ও সচেতন মূলক বার্তা প্রকাশ করতে ইচ্ছুক

26/05/2026

শ্রাবনের ধারার মতো পড়ুক ঝরে
বৃষ্টি হয়ে আকুল নয়নে।
শ্রাবণের ধারার মতো ঝরুক অঝোর
ঝরনা হয়ে আকাশ পানে।
তোমার স্মৃতিগুলো ভিজিয়ে দিক
আপন করে নিঃশব্দ প্রাণে।
মেঘের আড়াল ভেঙে আসুক
আঁধারে আলো জ্বেলে।
পাশে থাকার সকল স্মৃতি
ঝরে যাক আজ কান্না হয়। (RongTuli)

25/05/2026

কিছু মানুষ আমাদের জীবনে আসে,
আর ভালোবাসা শব্দটার মানে বদলে দেয়।

23/05/2026

আমার বলার কিছু ছিল না,
নীল সীমানায় মেঘের ভেলা,
নিশ্চুপ কেটে গেল বেলা।
সূর্য ডুবে গেল আমি ফিরে এলে না।

ক্লান্ত হাওয়া থমকে দাঁড়ায়,
মন হারালো দুঃখের ঠিকানায়,
স্মৃতির সুতোয় আলতো নাড়ায়।

যে হাত তুমি ছুঁয়ে ছিল—
সে হাত আজ বরই অসহায়।
​তুমিহীন এই সাঁঝের বেলা,
ইচ্ছেগুলোর ভাঙলো ডানা। (RongTuli)

22/05/2026

ঝর্ণার শব্দে লুকিয়ে আছে অজানা শত গল্প,
যেখানে মানুষ হারিয়েছে মনের গভীরতা।
মানুষ হারায়, শুধু রয়ে যায় স্মৃতির নিগ্রানো ব্যথা!
জীবনের সব পথ একদিন অচেনা মনে হয়,
নীরবতা ও একাকীত্ব তাকে কুঁড়ে কুঁড়ে মারে।

দেখো, ঝর্ণার জলে ভিজে যায় পাহাড়ের আঁখি,
ঠিক তেমনি করে বুকের ভেতরে রক্ত খনন হয়
আমাদের একান্ত কষ্টগুলো উপচে বেরিয়ে আসে।
যাদের আপন ভেবে হৃদয়ে ঠাই দিয়েছিলাম যতনে
আজ তারাই সময়ের পরিবর্তনে গিরগিটির মতো
রং পাল্টে,ভোল পাল্টে চিরকালের জন্য পালায়েছে।
শেষে যাত্রায় এসে বুঝেছি—কিছু পথ একাই চলতে হয়
সেখানে কেউ সঙ্গী হয়ে সাথে যেতে চায় না। (RongTuli)

21/05/2026

বিকেলের নাস্তায় সেমাই রান্না করলাম)

20/05/2026

আজকে দুপুরের আয়োজনে ছিল

19/05/2026

জীবনের কঠিন সময় তোমার পাশে ছিলাম, বাকিটা সময়েও তোমার পাশেই কেটে যাবে

18/05/2026

বাঙ্গি দিয়ে জুস করলাম

17/05/2026

পাহাড় সবসময় কাছে টানে
মেঘেরা ভাসে আকাশ জুড়ে।
মনটা তখন ছুটে যেতে চায়,
প্রকৃতির বুকেই শান্তি পায়।

সবুজ ঘেরা আঁকাবাঁকা পথ,
দূর দিগন্তে রঙিন রথ।
বিকেলের স্নিগ্ধ হাওয়ার ছোঁয়ায়,
হারিয়ে যাই নীরব মায়ায়।
উদাস মনটা বলে তখন—
“প্রকৃতিতেই আসল ঠিকানা ।

16/05/2026

জটিল এই জীবনে
সঙ্গী হয়ে এলে তুমি,
না বলা শত কথার ভিড়ে
রয়ে গেলো নীরব অনুভূতি।

চোখের ভাষা বুঝে নিলে
অভিমানের গভীর ক্ষত।
তোমার ছোঁয়ায় রঙিন হলো
আমার নিঃস্ব পথ চলা।

ঝড় এলে হাতটা ধরো,
হারিয়ে যেতে দিপ না।
তোমাকে ঘিরেই আজ
আমার সব স্বপ্ন বোনা।

জীবনের ক্লান্ত পথে
তুমি যেন শান্তির নীড়,
হাজারো না বলা কথার মাঝে
তুমিই একমাএ নীড়।

15/05/2026

এভাবে তুমি সারা বিশ্ব রাজ করো,
দিন করো আবার দিনকে রাত।
তোমার ছোঁয়ায় চাঁদও হাসে
হারায় নিজের জোছনার প্রভাব।

এক মুঠো ভালোবাসা নিয়ে
ছড়িয়ে দাও পুরো বিশ্ব ভুবনে।
তোমার মহিমায় পৃথিবী জ্বলে

সময় থেমে তাকিয়ে থাকে,
তোমার এক ইশারায়।
বলতো তুমি কে গো!
যার হুকুমে পৃথিবী চলছে।
তুমি হলে আমাদের রব
সারা বিশ্বের দাতা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka