BTG Health
Promoting good health through encouraging people to maintain a healthy lifestyle. Our products are h
31/08/2018
BTG Health গ্রাহকদের জন্য নিয়ে এলো “Fitness Plus” হারবাল ড্রিংক,যা হৃদরোগ নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে।
এটি সম্পূর্ণরুপে প্রাকৃতিক, হোমমেইড এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আদা, রসুন, লেবু, অ্যাপল সিডার ভিনেগার আর মধু, এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা এই "Fitness Plus" ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে।
ঘরে বসে অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা ০১৮৮৪ ৫৫৩৯৭৫ এই নাম্বারে ফোন করতে পারেন।
২৫০ মিলি : ৩৫০ টাকা
৫০০ মিলি : ৬৫০ টাকা
ডেলিভারি চার্জ : ৭০ টাকা (শুধুমাত্র ঢাকা মহানগরীতে)
সেবনবিধিঃ
◾সপ্তাহে ৪/৫ দিন এক চামচ করে সকালে খালি পেটে সেবন করতে হবে
◾১৮ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য নয়
◾ফ্রিজে নরমালে সংরক্ষণ করা যাবে দুই মাস
24/08/2018
ছোটগল্প:
প্রায়ই আকমল সাহেবের সকালে নাস্তা করা হয় না। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এক ছেলে আর এক মেয়ে নিয়ে পরিপূর্ণ পরিবার। ক্ষুধা যখন পেটে জানান দেয়, তখন ঘড়িতেও বেলা বারোটা। প্রতিদিনের মতো আজও উনি রাসেলের ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট কাম ফাস্টফুড এর দোকানে গিয়ে brunch সারেন। Menu দুইটা গরম গরম সিঙারা আর চা। প্রথম প্রথম শরীরে সহজে মানিয়ে নিলেও ইদানিং আর পারে না। শরীরটাকে এতটা অবহেলা করা বোধহয় ঠিক হয় নি। গ্যাস্ট্রিকের সমস্যা এখন নিত্যসঙ্গী। বয়সের সাথে পাল্লা দিয়ে waist ও বেড়ে চলেছে অবিরাম। ব্র্যান্ডের কাপড়গুলোতেও আর আগের মতে হ্যান্ডসাম লাগে না। প্রায়ই অফিস থেকে ফেরার পথে গাড়ীতে ঘুমিয়ে পড়েন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খোঁজার আপ্রাণ চেস্টা করে যান। কখনও পান, কখনও হারান।
আকমল সাহেবের মতো আমাদের ও মধ্যবয়সে নিজেকে ফিরে পাওয়ার এক আপ্রাণ চেস্টা আর না পাওয়ার বেদনা গ্রাস করে।
(চরিত্রটি কাল্পনিক কিন্তু ঘটনাটি প্রাসঙ্গিক)
22/08/2018
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে মজার মজার সব খাবার আর ঘোরাঘুরি...... দুপুরে কারো বাসায় দাওয়াত তো রাতে আপনার বাসায় গেট টুগেদার। এই খাওয়া দাওয়াটা কিন্তু কম বেশি কয়েকদিন চলবেই.....কিন্তু আপনি জানেন কি কিভাবে ভারী খাবার খাওয়ার পর ও ওজন না বাড়িয়ে শরীরকে ঝরঝরে রাখা যায়?
আজকে কয়েকটা ছোট্ট টিপস দেই.....
✔️ খাওয়ার পর সঙ্গে সঙ্গেই শুয়ে পরবেন না, সম্ভব হলে একটু হাটুন....নয়তো টুকটাক কিছু কাজ করুন
✔️কোথাও দাওয়াত থাকলে সেদিন বাসায় কার্বোহাইড্রেট (যেমন ভাত, পরোটা, রুটি বা পাউরুটি) খুব কম খান......সম্ভব হলে শুধু ভেজিটেবল এর উপর দিয়ে চালিয়ে দিন।
✔️খাওয়া শেষ করে এক কাপ জিনজার টি খান, জিনজার ওয়াটারও খেতে পারেন। এই জিনজার ওয়াটারের অসাধারন সব গুণের কথা আমি আর একদিন লিখব। হাতের কাছে জিনজার না পেলে এক কাপ গ্রীন টি খান। সেটাও পাওয়া না গেলে কুসুম গরম পানিতে লেবু চিপে খেয়ে নিন। তবে একটা কথা, কোনওটাতেই চিনি মেশাবেন না।
এবার আসল মূলমন্ত্র!!! ছোট্র একটা এক্সারসাইজ.....
প্রথমে মাথাটা ডানে ঘোরান, তারপর ধীরে ধীরে বামে ঘোরান, আবার একবার ডানে ঘুরিয়ে বামে ঘোরান....
এভাবেই রিপিট করতে থাকুন যখনই কেউ আপনাকে খাবার অফার করবে......
সবার ঈদ আনন্দময় আর হেলদি হোক....
ঈদ মোবারক!!
According to the latest WHO data, Coronary Heart Disease Deaths in Bangladesh reached 112,791 or 14.31% of total deaths.
One-third of the children under the age of five in Bangladesh are suffering from stunted growth which hampers physical and mental growth development, found the NGO Max Foundation.
19/08/2018
One-third of the children under the age of five in Bangladesh are suffering from stunted growth which hampers physical and mental growth development, found the NGO Max Foundation.
18/08/2018
গ্রীন টি এর হেলথ বেনিফিট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু কিভাবে গ্রীন টি তৈরি করতে হয়, অনেকেরই সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা নেই। আসুন, আজকে জেনে নেই এক কাপ পারফেক্ট গ্রীন টি এর প্রস্তুতপ্রণালী......
প্রথমে একটি পাত্রে পানি বসিয়ে চুলায় বসিয়ে দিন। পানি ভালোভাবে ফুটে উঠার পর চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা হতে দিন। গ্রীন টি তৈরির পারফেক্ট টেম্পারেচার হচ্ছে ৮০-৯০°.....যদি ৯০° এর উপরে থাকে, তাহলে টেস্ট একটু কড়া হয়ে যাবে। তারপর এক কাপ চায়ের জন্য এক চা চামচ চায়ের পাতা কাপে দিয়ে গরম পানিটা উপর থেকে ঢেলে দিয়ে ঢেকে রাখুন ঠিক এক মিনিট। চা চামচ দিয়ে হালকা নেড়ে দিতে পারেন, তবে না নাড়লেও চলবে। তবে আপনি যদি একটু কড়া ফ্লেভার চান, তাহলে দুই মিনিট ঢেকে রাখবেন। কিন্তু তিন মিনিটের বেশি হয়ে গেলে টেস্ট একেবারেই তিতা হয়ে যাবে।
ব্যস, আপনার গ্রীন টি এখন রেডি। স্বাদ বাড়াতে এক চামচ মধু অ্যাড করতে পারেন। আমি কয়েক ফোঁটা লেবুর রস ও দেই মাঝে মাঝে। তবে স্বাদ বাড়াতে চিনি মেশাতে যাবেন না কখনও । কেননা একটা হেলদি ড্রিংককে আনহেলদি ওয়েতে খাওয়া কি ঠিক হবে?!
আর একটা কথা, এটাই কিন্তু গ্রীন টি তৈরির একমাত্র পদ্ধতি না। আপনি আপনার পছন্দ মত হেলদি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারেন, এই যেমন দারচিনি কিংবা লেমন গ্রাস অথবা আপনার পছন্দমত কিছু।
সবাই ভালো থাকুন আর হেলদি থাকুন.....
13/08/2018
Pls keep an eye in our page...
10/08/2018
Healthy heart...healthy life.
08/08/2018
Good heart good life.
07/08/2018
Bangladesh at high risk of heart diseases: Report
Bangladesh at high risk of heart diseases: Report People in seven South Asian countries including Bangladesh have a higher risk of heart disease at an early age than any other ethnic group.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
