Covered by Tanzin Tisa

Covered by Tanzin Tisa

Share

The beauty of nature brings me so much joy! I feel so fortunate to be able to take part in its wonder

16/02/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||🤍

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।🙂💔

05/02/2025

আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি ব্যবহার যদি ভালো না হয়- আপনি যতই বড় কিছুই হোন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি 🖤🌸

আমি অল্প অল্প করে সরিয়ে নিচ্ছি নিজেকে...

লেখা: Ashraf Ahmed 26/01/2025

জি আমি ঠিক এমনই। শেষ ত্যাগ টা যে দিন করব সেদিন ঠিক খুলা আকাশের নিচে মুক্ত নিশ্বাস ফেলবো এবং নিঃশ্বাস নিব।।

আমি অল্প অল্প করে সরিয়ে নিচ্ছি নিজেকে... লেখা: Ashraf Ahmed

26/01/2025

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো। বুকের ভিতর আটকে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।

না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা। তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না...

25/01/2025

নাহ! অহংকারী একদমই নই! 🌸

শুধু এখন একটু নিজের আত্মসম্মানটা বজায় রাখতে শিখেছি, আমি কাউকেই Ignore বা Avoaid করি না! শুধু মিথ্যা সম্পর্কগুলো আর ফেইক মানুষদের থেকে এখন দশ হাত দূরে সরে থাকি, That's it 🖤🌻

25/01/2025

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!
ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!
কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলছেন?' গায়েও লাগাচ্ছেন না? আচ্ছা!
কারো হক নষ্ট করতেছেন 'করেন, করেন!

যা করছেন বা করতেছেন;করেন!'কিন্তু,এইসব আপনার জীবনে কয়গুণ হয়ে ফেরত আসবে এটাও চিন্তা করে রাইখেন! ❤️ ইনশাআল্লাহ আল্লাহ ছাড় দেন,কিন্তু ছেড়ে দেন না

।।হুট করেই ভালোবাসা যায়, কিন্তু হুট করেই ছেড়ে আসা যায় না।। 
লেখা : সংগৃহীত 
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

 #highlightseveryone #everyoneシ゚ #কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই #followers #everyone #foryouシ 18/01/2025

আমিও একদিন ঠিক এইভাবে সমুদ্রের পাড়ে পা ভিজিয়ে হাঁটবো। মুক্ত বাতাসের নিঃশ্বাস নিব। নিজের আত্মাকে মুক্ত করে দিব।

।।হুট করেই ভালোবাসা যায়, কিন্তু হুট করেই ছেড়ে আসা যায় না।। লেখা : সংগৃহীত কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই #highlightseveryone #everyoneシ゚ #কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই #followers #everyone #foryouシ

18/01/2025

হ্যাঁ একটি সুন্দর দিনের অপেক্ষা আছি ।ইন শা আল্লাহ ভেরি সোন।🤞🤞।সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Narinda
Dhaka
1100