The Herbee Shop

The Herbee Shop

Share

"Get in touch with your inner Beauty"

12/07/2023

দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে নেই।
এই যে দেখতে যা হয়, তাই কিন্তু নয়। এটাও একটা দারুন art বেঁচে থাকার। এভাবেই দিনের পর দিন অভিনয় চলে একসাথে বেঁচে থাকার।

সেলাই গুলো হলো সমাজ, পরিবার, সন্তান, সম্পর্ক, স্বার্থ, প্রয়োজন আরও কত কি.......
এভাবেই চলছে দিনের পর দিন......

(আংশিক পরিমার্জিত)

29/06/2023

তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম......
সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা.....

07/06/2023

প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণের জন্য সোডা ড্রিংস (কোক, ফানটা, স্প্রাইট, সেভেনাপ ইত্যাদি) পান করিলে ডিহাইড্রেশন উল্টো বেড়ে যাবে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হবে।
এই ড্রিংসগুলো মিষ্টি করার জন্য যে ফ্রুক্টোজ-গ্লুকোজ দ্রবণ থাকে তা ওসমোলারিটি এবং কোপেপ্টিন বাড়িয়ে দিয়ে শরীর থেকে আরো বেশি পরিমাণে পানি বের করে দেয়।

উপরন্তু, এল্ডোজ রিডাক্টেজ এবং ফ্রুক্টোকাইনেজ অ্যাকটিভেট করে দিয়ে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে (রেফারেন্স কমেন্টে)।

এই গরমে চা, কফি এবং সোডা ড্রিংক্স পরিহার করুন। শশা, টমেটো, আপেল, তরমুজ ইত্যাদি পানি-যুক্ত ফল-সব্জির উপর নির্ভরশীল হতে পারেন।

06/06/2023

তাই.....

05/06/2023

দেশে কয়লা / ডলার সংকট হবে তা মোটেও আনপ্রিডেক্টেবল হওয়ার কথা নয়। জুন মাসের আগে পরে বকেয়া পাওনার জন্য কয়লা বন্ধ করে দেবে সাপ্লায়ার, তা মোটেও অজানা থাকার কথা নয়। জানি না, সে জানাটাও ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেছে কিনা।

পায়রা বন্ধ হয়ে গেলে সেটার বিকল্প বাঁশখালি এসআলম কয়লা বিদ্যুৎ সাথে সাথেই পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না, তা মোটেই অজানা থাকার কথা নয়। তারা মাত্র ট্র‍্যায়াল রান করছে।

পায়রা'র পাওনা ডলার পরিশোধের জন্য মারাত্মক ডলার ক্রাইসিস কালে অন্য অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ ব্যয় আপাতত কমিয়ে সেটা পাওনা পরিশোধের কাজে লাগানো যেত।

এরকম প্রচণ্ড তাপদাহ বা গরম পড়বে এবার, সেটা হয়ত অজানা। কিন্তু চরম সংকট এবং তা থেকে উত্তরণের উপায় সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা অজানা থাকার কথা নয়।

বিদ্যুতের ব্যবহার কারো করুণা বা দান নয়, তা' জনগণের অধিকার। ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন সক্ষমতা তৈরি করার পিছনে জগনগণের ঘামঝড়া টাকা জড়িত রয়েছে। আকাশ থেকে টাকা আসেনি বা কারো ভিক্ষার দান নয়।

কাজেই প্রয়োজনের সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া জনগণের বৈধ অধিকার। বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য আমরা। কিভাবে তা হবে, সেটা জনগণের মাথা ব্যথা নয়।

অর্থ পাচার আর দুর্নীতি বর্তমান ডলার সংকট এবং অর্থনৈতিক সংকটের জন্য কতটুকু দায়ী, সেটা অবশ্যই বিবেচনাযোগ্য।

বিদ্যুতের সাথে নেই পানি। বিদ্যুতের বিকল্প হাত পাখা আছে, উদোম গায়েও চড়ে বেড়ানো যায়। কিন্তু পানির বিকল্প কী?

জনজীবনে শান্তি নিশ্চিত করা সরকারে দায়িত্ব। জনগণের নয়।

( মাহবুব কবির মিলন)

02/06/2023

ফিলিপাইনে একটা মজার আইন পাশ হয়েছে।
কোন ছাত্র/ছাত্রীকে প্রাইমারি, হাইস্কুল বা কলেজ পাশ করতে হলে ১০টি করে গাছ লাগানোর প্রমাণ দেখাতে হবে। ফলে বছরে নতুন গাছ লাগানো হবে ১৭৫ মিলিয়ন।

একজন ছাত্র তিন দফায় ৩০টি করে গাছ লাগালে এক প্রজন্মে নতুন গাছ লাগানো হবে ৫২৫ বিলিয়ন।
বাংলাদেশের জন্যেও এমন কিছু খুব প্রয়োজন।

©

20/05/2023

গ্রাম থেকে আমার বৃদ্ধ বাবা গাছের পাকা আম,গরুর দুধ,কিছু সবজি,চালের খুদ ইত্যাদি নিয়ে এসেছে আমার বাসায়।
আমার ছেলে, স্বামী আমি অনেক খুশি। একদিন থেকে পরের দিন যাওয়ার সময় জামাই থেকে ৫০০ টাকা নিয়ে বাবার পকেটে গুজে দিতে গেলে বাবা বলেন,,,

স্বামীর অনুমতি নিয়েছো??
স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও টাকা দেওয়া যাবে না।
না জেনে দিলে এই টাকা আমার জন্য হালাল হবে না।

কথাগুলো তীরের মতো বুকে লাগলো😔😔,,
এই চাল বিক্রি করে,,বাড়ির শাকসবজি বিক্রি করে আমার এই বাবা আমাকে অনার্স মাস্টার্স করিয়েছে,,,,
আজ আমি বেকার,,,আমার কোন ক্যারিয়ার গড়িনি😥😥😥৷

তাই বাবা আমার থেকে টাকাটা নেওয়ার সময় এসব বললো,,নিজেকে এতোটাই ছোট মনে হয়েছে,,, আজকেই আমি আমার অবস্থান অনুভব করলাম যে আমার ক্ষমতা কতোটুকু 😓😓।

একটা ছেলে বেকার থাকলে যে কষ্টটা দিনের পর দিন ক্যারি করে,,আমার মনে হয় আমিও তাই করি,,,,
সবারই সুন্দর ক্যারিয়ারের দরকার আছে,,ভালো একটা ইনকাম সোর্সের দরকার আছে,,,পড়াশোনা করে এভাবে বসে থাকা ঠিক না।

মা বাবার জন্য কিছু করতে ইচ্ছে করে তবে নিজের ইনকাম দিয়ে....

(সংগৃহীত ও আংশিক পরিমার্জিত)

13/05/2023

আল্লাহ রহম করেন.....

11/05/2023

............বাচ্চার মা‌কে ছে‌ড়ে দিন

অ‌নেক সময় ‌ছোট বাচ্চার মা যখন বাচ্চাকে শাসন ক‌রেন তখন অ‌নে‌কে বাচ্চা‌কে আদর দে‌খি‌য়ে ব‌লেন,
"মা‌ম্মি ব‌কে‌ছে, মা‌ম্মি পচা ও‌কে মে‌রে দি‌বো। " আমার ম‌নে হয় এ আদর বাচ্চার জন‌্য চরম ক্ষ‌তি।

কারন ছোট বাচ্চা‌টির ব্রেনে ঢু‌কে গে‌লো যে আমি রাইট আর মা‌ম্মি ভুল অথবা মা‌ম্মি আমাকে ভা‌লোবা‌সেনা। আপনি হয়ত চা‌চ্ছেননা আওনার বে‌বি চিপস অথবা বাই‌রের খাবা‌রে অভ‌্যস্ত হোক, ঠিক এমন সময় আপনার কা‌ছের কেউ আপনা‌কে ধমক দি‌য়ে বাচ্চার হা‌তে চিপস ধ‌রি‌য়ে দি‌লো।

বাচ্চার ছোট্ট ম‌নে তখন গে‌থে গে‌লো মা‌ম্মি পচা, আমা‌কে খে‌তে দি‌তে চাইনা। অথচ ওই খাবার‌টির জন‌্য য‌দি বাচ্চা‌টির কোন ক্ষতি হয় ত‌বে সব‌চে‌য়ে বে‌শি ভোগা‌ন্তি হয় তার মা‌য়ের।

আমরা বাচ্চার মা‌য়ের ক্লা‌ন্তি‌কে, নির্ঘুম রাত‌কে, মান‌সিক চাপ‌কে কখনও গুরুত্ব না দি‌য়ে বাচ্চাকে মা‌ঝে মা‌ঝে ভুল কা‌জে সা‌পোর্ট ক‌রে অ‌নেক সময় বাচ্চার কা‌ছে হি‌রো হ‌য়ে যায়, কিন্তু নি‌জের জীব‌নের সুখ শা‌ন্তি বিসর্জন দি‌য়ে যে মা বাচ্চা‌টি‌কে বড় কর‌ছে সে হ‌য়ে প‌ড়ে ভি‌লেন।

আর বাচ্চা ম‌নে মা‌য়ের প্রতি অ‌ভিমান পুষ‌তে পুষ‌তে হয়ত মা‌য়ের থে‌কে তার ম‌নের দুরত্ব অ‌নেক বে‌ড়ে যায়। মা‌য়ের প্রা‌প্তির খাতা বরাবরই অ‌নেক বড় শূণ‌্য।

আমি বল‌ছিনা মা‌য়ে‌দের ভুল হয়না। ছোট্ট বে‌বি‌দের পাল‌তে যে‌য়ে ক্লান্ত মা হয়ত বে‌বির প্রতিও ভুল ক‌রে ফে‌লে। কিন্তু ভু‌লেও কা‌রো উ‌চিত না বে‌বি‌দের সাম‌নে মা‌কে ভুল প্রমান করা।
বে‌বির মা‌কে আড়া‌লে বু‌ঝি‌য়ে য‌দি বলা হয় সে ভুল কর‌ছে, তার ভুল সন্তান‌দের ক্ষ‌তির কারন হ‌বে। আমার ম‌নে হয়না কোন মা সন্তা‌নের ক্ষ‌তি কর‌বে।

বাচ্চার মা‌কে তার ত‌্যা‌গের জন‌্য সক‌লেরই সম্মান করা উ‌চিত। য‌দি সেটুকু আমরা না পা‌রি ত‌বে প্লিজ কেউ যেন তার সন্তা‌নের ম‌নে তার প্রতি‌ নে‌গে‌টিভ ম‌নোভাব তৈ‌রি না ক‌রি।

একজন সন্তান‌কে বড় কর‌তে একজন মা যে প‌রিমান ত‌্যাগ ক‌রেন, সন্তা‌নরা য‌দি মা‌য়ের প্রতি ভুল ভাবনা নি‌য়ে বড় হয়, তার‌চে‌য়ে বড় কষ্ট কিইবা হ‌তে পা‌রে।

( সংগৃহীত)

09/05/2023

আমার বাচ্চাদেরকে এভাবে প্রশ্ন করি না, "নামাজ পড়বে না?" কারণ এই প্রশ্নের উত্তর 'হ্যাঁ' অথবা 'না' হতে পারে। কিন্তু এটার উত্তর তো 'না' হওয়া যাবে না। বরং প্রশ্ন করি, "নামাজ পড়েছো?" যদি ওরা বলে "এখনো পড়িনি আব্বু।" তখন হাসি মুখে বলি "সমস্যা নাই, এখুনি পড়ে নাও। যাও অজু করে আসো, আমি রেডি করে দিচ্ছি।"

অফিস হতে রাতে ফিরলে বেশ খুশির সাথে বলি:
- তোদের হাব-ভাব দেখেই বোঝা যাচ্ছে, আজ সব নামাজ আদায় করেছিস।
- না আব্বু, এশার নামাজ এখনো পড়ি নাই।
- তাই? আমারও পড়া হয়নি। চল, একসাথে পড়ে নেই।

আমরা মা-বাবারা বাচ্চার স্কুলের ড্রেস আইরন করে রেডি করে দেই। খাবার টেবিলে নাস্তা রেডি করে দেই। মোজা-জুতা রেডি করে দেই। স্কুলের ব্যাগে বই-খাতা ভরে রেডি করে দেই। পানির পটে পানি ভরে রেডি করে দেই। টিফিন বক্সে টিফিন ভরে রেডি করে দেই।

আমরা কয়জন মা-বাবা বাচ্চার নামাজের জন্য জায়নামাজ পেতে রেডি করে দেই!?

( সংগৃহীত)

05/04/2023
05/04/2023

সালেহ আহমদ তাকরীম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। আল হামদুলিল্লাহ। 🇧🇩
আজ ব্যাথাতুর বাংলাদেশের জন্য এটি এক বিশাল আনন্দের পরশ!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00