Winter Honey

Winter Honey

Share

Winter Honey is a E-Commerce platform for safe and selected product in Bangladesh

Photos from Winter Honey's post 06/06/2026

মরিঙ্গা বা সজনা পাতা—প্রাকৃতিক পুষ্টির এক শক্তিশালী উৎস। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততা আর অনিয়মের কারণে শরীরে ধীরে ধীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়। এর ফলে দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এমনকি অকাল বার্ধক্যের লক্ষণও দেখা দিতে পারে।
এই জায়গায় সজনা পাতা (মরিঙ্গা) হতে পারে একটি চমৎকার প্রাকৃতিক সমাধান।

➡️ কেন মরিঙ্গা খাবেন?
সজনা পাতায় রয়েছে ভিটামিন A, C, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। নিয়মিত গ্রহণ করলে—
✔️ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
✔️ হাড় ও দাঁত মজবুত রাখতে সহায়তা করে
✔️ ত্বক ও চুলের যত্নে উপকারী
✔️ শরীরের ক্লান্তি ও দুর্বলতা কমাতে সাহায্য করে।

কিছু গবেষণায় দেখা গেছে, মরিঙ্গাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। তবে এটিকে কোনো রোগের “একক চিকিৎসা” হিসেবে না দেখে একটি সহায়ক পুষ্টি হিসেবে গ্রহণ করাই ভালো।

➡️ কীভাবে খাবেন?
প্রতিদিন সকালে ১ চা চামচ শুকনো মরিঙ্গা পাতার গুঁড়ো গরম পানি বা স্মুদি/খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন।

সুস্থ থাকার জন্য শুধু একটি খাবারের উপর নির্ভর না করে, সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। মরিঙ্গা সেই যাত্রায় একটি ভালো প্রাকৃতিক সমাধান হতে পারে।

✅অর্ডার করতে ইনবক্সে আসুন।

Photos from Winter Honey's post 06/06/2026

মধু শুধু একটি খাবার না,এটা সুন্নাহ। পুষ্টি আর প্রাকৃতিক সুস্থতার এক অসাধারণ নেয়ামত।

বর্তমানে বাজারে মধুর নাম করে কত ধরনের ভেজাল চিনি মিশ্রিত বা কেমিক্যালযুক্ত মধু বিক্রি হচ্ছে যা শুধু স্বাদ নষ্ট করে না, শরীরেরও ক্ষতি করে। অনেকেই না বুঝে নিয়মিত নকল মধু খাচ্ছেন।
এই নকল মধু ব্যবহারের কারণে গ্যাস বা হজমের সমস্যা,ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি,লিভারের ক্ষতি সহ শরীরে দুর্বলতা ও ক্লান্তি হতে পারে।
আর শিশুদের জন্য হলে তো আরো বেশি ক্ষতিকর হতে পারে।

অথচ সেই মধু যদি একদম প্রাকৃতিক আর খাঁটি হলে—
🔹 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
🔹 শরীরে প্রাকৃতিক এনার্জি দেয়।
🔹 কাশি, ঠান্ডা ও গলা ব্যথায় উপকারী।
🔹ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে।
🔹 হজমে সাহায্য করে।
🔹 প্রতিদিনের সুস্থতায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই বিশ্বাস আর উপকারিতার জায়গা থেকেই আমাদের পথচলা শুরু হয়েছিল ২০১২-১৩ সালে। আলহামদুলিল্লাহ, এত বছরের এই যাত্রায় হাজারো রিপিট কাস্টমার আমাদের সবচেয়ে বড় অর্জন। আজও অনেকেই বলে —
“আপু, আমরা তো বহু বছর ধরে আপনার মধুই নিচ্ছি।”
এই বিশ্বাসটাই আমাদের সাহস দেয় আরও সততার সাথে কাজ করতে।

✅ আমাদের কাছে পাবেন ১০০% খাঁটি ৪ ধরনের মধুঃ
🔹কালিজিরা ফুলের মধু (গ্রিন হাউজ প্রক্রিয়া)
🔹 সুন্দরবনের মিশ্রণ ফুলের মধু
🔹 লিচু ফুলের মধু
🔹 সরিষা ফুলের মধু

✍️আমরা কখনো সস্তার জন্য মানের সাথে আপস করি না।
কারণ মধু শুধু বিক্রি করি না, মানুষের বিশ্বাসও অর্জন করি। এই কারণেই যারা একবার নিয়েছেন, তারাই বারবার ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারকে ভেজাল থেকে দূরে রাখতে আজই বেছে নিন খাঁটি মধু।

06/06/2026

আত্মসম্মান কখনো অহংকার নয়, এটা হলো নিজের মূল্য বুঝতে শেখার নাম।
আপনি যদি সবাইকে খুশি রাখতে গিয়ে যদি নিজের শান্তিটাই হারিয়ে ফেলেন, তাহলে সেই ত্যাগের মূল্য একসময় কেউ বুঝবে না। কারণ মানুষ সাধারণত আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেয়, যতটা গুরুত্ব আপনি নিজেকে দেন।

কিছু জায়গা আছে যেখানে বারবার প্রমাণ দিতে হয়, বারবার অবহেলা সহ্য করতে হয়!
সেখানে থেকে দূরে সরে আসাও সাহসের পরিচয়।
মনে রাখবেন, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয় বরং নিজের প্রতি দায়িত্বশীল হওয়া।
তাই নিজের যত্ন নিন, নিজের মূল্য বুঝুন।

✅ ছবিতে নিম সাবান যা প্রতিদিনের ত্বক পরিচর্যায় হতে পারে আপনার ভরসার সঙ্গী।
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।

06/06/2026

এখানে কয়টা হাস আছে বলেন তো❓

Photos from Winter Honey's post 06/06/2026

সকালের নরম রোদটা জানালা দিয়ে ঘরে ঢুকতেই লিপি আয়নার সামনে দাঁড়ালো।ফজরের নামাজ, সকালের কাজ সব শেষ করে এবার একটু নিজের জন্য সময়।
টেবিলের উপর রাখা তার প্রিয় Saffron Day Cream।

ঢাকনা খুলতেই হালকা একটা মিষ্টি সুবাস…
যেন দিনের শুরুটা আরও ফ্রেশ হয়ে গেলো।
আলতো করে ক্রিমটা মুখে লাগাতে লাগাতে লিপি ভাবলো
দিনটা যত ব্যস্তই হোক, নিজের যত্নটা আগে দরকার।
ক্রিমটা ত্বকে মিশে গেলো খুব সহজে।মুখে একটা নরম গ্লো, ফ্রেশ আর আত্মবিশ্বাসী অনুভূতি।
বাইরে রোদ একটু একটু করে বাড়ছে,আর লিপির মুখেও ঝলমলে একটা দীপ্তি।কারণ দিনের শুরুটাই হয়েছে যত্ন দিয়ে।

✅আপনারাও দিনের শুরু করুন
জাফরান ডে ক্রিমের সাথে—
ফ্রেশ স্কিন, ন্যাচারাল গ্লো আর আত্মবিশ্বাসে ভরা একটা সুন্দর সকাল ✨
অর্ডার করতে ইনবক্সে আসুন।

05/06/2026

নরম, গোলাপি ঠোঁট চান?
তাহলে আজ থেকেই শুরু করুন যত্ন।
শুষ্ক, কালচে ঠোঁট আর নয়!
রোজকার ছোট কিছু অভ্যাসেই পাবেন soft & smooth lips.

✅ কী করবেন?
✔️ দিনে SPF যুক্ত লিপবাম ব্যবহার করুন
✔️ রাতে নারকেল তেল/গ্লিসারিন লাগান
✔️ সপ্তাহে ১–২ বার হালকা লিপ স্ক্রাব
✔️ পর্যাপ্ত পানি পান করুন
✔️নিয়মিত যত্নেই ঠোঁট হবে প্রাকৃতিকভাবে গোলাপি ও সুন্দর!

📩 অর্ডার করতে ইনবক্স করুন Winter Honey

05/06/2026

স্কিন কেয়ার শুরু করার আগে ৫টা কথা জানা খুব দরকার।
অনেকে বলেন, “আপু, আমি এত প্রডাক্ট ইউজ করি, তবুও কাজ কেন হয় না?”

সত্যিটা হলো স্কিন কেয়ার শুধু প্রডাক্ট না, কেয়ারিং প্রসেস।আপনি কিভাবে যত্ন নিয়ে কাজটা করছেন তার উপর ফলাফল টা নির্ভর করছে।

সেক্ষেত্রে আপনার যা করণীয় —
১.নতুন প্রডাক্ট একসাথে অনেকগুলো ব্যবহার করবেন না।
২.প্রথম ৩–৪ দিন স্কিন অবজার্ভ করুন।
৩.বেশি লাগালেই বেশি কাজ করবে এই ধারণা ভুল।
৪.নিয়মিত না হলে ভালো প্রডাক্টও কাজ করে না।
৫.পানি পান আর ঘুম স্কিন কেয়ারের অংশ।

আমাদের প্রডাক্টগুলো ধীরে কাজ করে, কিন্তু স্কিন ড্যামেজ করে না আলহামদুলিল্লাহ।ধৈর্য রাখলেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।

✅ছবিতে আমাদের ব্রাইটেনিং ক্লিন জার সেট।
অর্ডার করতে ইনবক্সে আসুন।

Photos from Winter Honey's post 05/06/2026

জাফরান হলো পৃথিবীর অন্যতম দামী ও উপকারী প্রাকৃতিক উপাদান।
এটি মূলত একটি ফুলের স্টিগমা থেকে সংগ্রহ করা হয়, আর একেকটি ফুল থেকে খুব অল্প পরিমাণ জাফরান পাওয়া যায় বলেই এটি এত মূল্যবান। হাজার বছর ধরে সৌন্দর্যচর্চা, খাবার এবং ভেষজ যত্নে জাফরান ব্যবহার হয়ে আসছে।

💛 জাফরানের উপকারিতা ::
🔹 ত্বককে ন্যাচারালি উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে
🔹 স্কিনের কালচে ভাব ও দাগ কমাতে সহায়তা করে
🔹 ব্রণ ও র‍্যাশ কমাতে সাহায্য করে
🔹ত্বককে হাইড্রেটেড ও সফট রাখে
🔹 বয়সের ছাপ ও রিঙ্কেল পড়া ধীর করতে সহায়তা করে
🔹চুলের যত্নেও উপকারী, স্ক্যাল্পকে হেলদি রাখতে সাহায্য করে

✅ অরিজিনাল জাফরান চেনার উপায় —

✔️ আসল জাফরান পানিতে দিলেই সাথে সাথে রঙ ছেড়ে দেয় না, ধীরে ধীরে সোনালি রঙ ছড়ায়
✔️ এর গন্ধ হালকা মিষ্টি ও ঘাসের মতো ইউনিক হয়
✔️ আসল জাফরান হাত দিয়ে ঘষলে সহজে গুঁড়া হয়ে যায় না

✅ বাজারে অনেক নকল বা রঙ মেশানো জাফরান পাওয়া যায়, তাই ভালো মান যাচাই করে কেনা খুব জরুরি।সেই ব্যাপারে অরিজিনাল জাফরান পেতে ভরসা রাখতে পারেন আমাদের উপর। যত্ন আর বিশ্বাস নিয়েই আমরা দিচ্ছি খাঁটি জাফরান, যেন আপনার সৌন্দর্যচর্চা হয় আরও নিরাপদ ও কার্যকর।
❤️আপুদের রিভিউ ও দেখতে পারেন কিন্তু 🥰

05/06/2026

অবসর সময়ে কি করতে পছন্দ করেন??

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mirpur
Dhaka
1216