Klassy Missy

Klassy Missy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Klassy Missy, Health/Beauty, Dhaka.

আসুন আপনার স্কিন/বিউটি কেয়ার জার্নি নিয়ে গল্প করি। স্কিন কেয়ার সাজেশন, কোন বিউটি ও স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে নির্দ্বিধায় মেসেজ করুন। মেসেজ করতে কোন টাকা পয়সা লাগে না, সাজেশন নিতেও না। 🤭

27/05/2026

"কোরবানি" পবিত্র ঈদ উল আজহা আমাদের শেখায় ত্যাগের সাথে সাথে ভাগাভাগির আনন্দ।

আর এই আনন্দের দিনে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে এবং নিজের যত্নে এক চিমটি বাড়তি আনন্দ যোগ করতে Klassy Missy নিয়ে এলো .....

জ্বি, ঠিকই ধরেছেন বরাবরের মতোই আবারো 'ঈদ সালামি অফার' শুরু হতে চলেছে আপনাদের প্রিয় - "KlassyMissy" এ।✨♥️

কি Upto 70% অফার পেতে রেডি তো??

আর হ্যাঁ, এবারের 'ঈদ সালামি অফারটি' চলবে ঈদের রাত থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত😉
তাই আপনার উইশলিস্টে থাকা কিংবা প্রয়োজনীয়
প্রডাক্ট গুলো পেতে চোখ রাখুন ক্লাসি ওয়েবসাইটে 🫶

26/05/2026

অনেক তো গরু-ছাগলের হাট ঘুরলেন… এবার একটু Klassy হাটেও ঘুরে যান! 😌✨
আপনার পছন্দের skincare টা কিন্তু অলরেডি দড়ি বাঁধাই আছে 🧴🐄
জাস্ট টেনে cart এ add করলেই হলো! 🛍️💖
আর ঈদ সালামি অফার শুরু হতেই —
“আল্লাহু আকবার” বলে checkout করে ফেলতে পারেন 😉✨

26/05/2026

একটু জানিয়ে রাখি 📢

ঈদ উপলক্ষে কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমরাও আর নতুন কোনো পার্সেল প্রসেস করতে পারছি না 🥺

তবে সুখবর হলো —
📦 ১ জুন থেকে আবার নিয়মিত পার্সেল ডিসপ্যাচ শুরু হবে
🚀 ২ জুন থেকে আপনারা ডেলিভারি পাবেন
এর মাঝে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের ওয়েবসাইটে 🛍️

আর বছরের সবচেয়ে বড় সেল ঈদ সালামি অফার তো থাকছেই! 🎉
কী কী নিতে চান সালামি অফারে — এখনই লিস্ট করে ফেলুন! 👇

25/05/2026

এই ব্র্যান্ডের কন্ডিশনার ভালো তো ওই ব্র্যান্ডের তেল💔

এছাড়াও যদি একটা ব্র্যান্ডের সব প্রডাক্ট ভালো ও হয়, তা আবার সব ধরনের চুলে মানানসই না!

কেমন হয়?? চুলের সব ধরনের সমস্যার সমাধান আমরা যদি এনে দেই একটা ব্র্যান্ডের সাথেই!!

জ্বি, কথা বলছি "Mielle" ব্র্যান্ড টি নিয়ে। তবে আজ ভিডিওতে শুধু দেখিয়েছি এই ব্র্যান্ডের দারুন দারুন সব কন্ডিশনার যা আপনারা পাচ্ছেন শুধু মাত্র আপনাদের প্রিয় "KlassyMissy" এ তাই দেরি না করে, ঝটপট অর্ডার করে ফেলুন আপনাদের প্রিয় ক্লসি ওয়েবসাইট থেকে🫶🥹

25/05/2026

🌙 Inbox টা একটু চুপচাপ লাগলে ভয় পাবেন না… 😌

Klassy Missy টিমের সবাই এবার ঈদের ছুটিতে আম্মুর রান্না, ঈদ সালামি আর ঘুম recover করতে গেছে 😌✨

তাই কিছুদিন Inbox Chat Support off থাকবে 💤

কিন্তু Eid Salami Offer তো আর ঘুমায় না 👀🎁

ঈদের রাত থেকেই শুরু হচ্ছে আমাদের biggest sale!

তাই shopping cart ready রাখুন ! আমরা ফিরবো, সাথে নিয়ে আসবো discount এর ঝড় 🌙🛍️

24/05/2026

ট্রাম্পের এই সিল্কি ও গর্জিয়াস চুলের রহস্য কিন্তু একমাত্র 'klassymissy' জানে 🤫

23/05/2026

ব্যাগ থেকে বের করলেই মনে হবে যেনো Emily নিজেই বলছে, “Girl, your lips deserve to look cute too!”🇫🇷

মানে ভাইই,, একটা ছোট্ট লিপবামও যে এতটা কিউট হতে পারে, সেটা "Vaseline x Emily in Paris" না দেখলে বিশ্বাসই হতো না!🥹🎀

একটা ছোট্ট টিনের কৌটা, কিন্তু ভাইবটা একদম Parisian main character energy💋

এর Rouge Romance টিনটা এত সুন্দর আর aesthetic যে এটা শুধু lip balm না, literally একটা fashion accessory! ❤️
সফট glossy red tint, classy white pear & chamomile scent আর সেই adorable Emily in Paris design. everything about this feels expensive, feminine & dreamy✨

ডেস্কে রাখলেও cute, mirror selfie তেও cute, আর handbag থেকে বের করলেও সবাই একবার তাকাবেই তাকাবে😇

আর সবচেয়ে ভালো ব্যাপা হলো?
Glossy shiny lips + adorable packaging = instant mood boost

22/05/2026

আপনার স্কিনকেয়ার প্রোডাক্টসগুলো কাজ করছে না?

অনেক সময় এর কারণ আপনার প্রোডাক্ট না, বরং ভুল লেয়ারিং। সঠিক লেয়ারিং অর্ডার না ফলো করলে, প্রোডাক্ট ঠিকভাবে কাজ করা তো দূর, এবজর্বই হবে না স্কিনে।

আজকে এই ভুল লেয়ারিং নিয়ে কিছু টিপস শেয়ার করবো, কি বলেন?

👉 সেরাম ইউজের আগে ওয়েল বেইজড কোনো প্রোডাক্ট ব্যবহার করা - একটা কমন মিস্টেক। এতে করে, ওই ওয়েল একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করে যার কারণে সেরাম আমাদের স্কিনে এবজর্ব হতে পারে না।

👉 Retinol + AHA/BHA - বা এই টাইপের এক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট একসাথে ব্যবহার করা। এতে করে ইরিটেশন, রেডনেসের রিস্ক তো থাকেই সেই সাথে ব্যারিয়ারের বারোটা বাজাও অস্বাভাবিক কিছু না।

👉 দিনের বেলা সানস্ক্রিন স্কিপ করা - সানস্ক্রিন ছাড়া আপনার স্কিনকেয়ার রুটিনই অসম্পূর্ণ। UV rays স্কিনের হাইপার পিগমেন্টেশনের পাশাপাশি আর্লি এজিং সাইনের মূল কারণ৷ আপনার স্কিনের অধিকাংশ সমস্যার মূলে গেলে আপনি দেখবেন, সানস্ক্রিন প্রপারলি ইউজের অভাব। আপনি সানস্ক্রিন স্কিপ করলে, ডে বাই ডে স্কিন এতোই সান সেনসিটিভ হয়ে যাবে যে, দেখা যাবে, যেকোনো কিছু ইউজেই স্কিনে জ্বালাপোড়া হচ্ছে৷

👉 লেয়ারিংয়ের মাঝে সময় না দেওয়া আরেকটা মিস্টেক। কারণ, কিছু সময় গ্যাপ না দিলে তো প্রোডাক্টটা এবজর্বই হওয়ারই সময় পাবে না, কাজ আর কীভাবে করবে?

👉 অনেক বেশি স্টেপ ফলো করা - এখন তো ইন্সটাগ্রাম রিলসগুলোতে এমনভাবে পোট্রে করা হয় যে, দশ স্টেপের স্কিনকেয়ার না করলে সেটা কোনো কাজেরই না৷ কিন্তু, আদতে, অতিরিক্ত প্রোডাক্ট লেয়ার আপ করলে পোর ক্লগের হাই রিস্ক থাকে এবং breakouts হওয়ার সম্ভাবনা বাড়ে।

👉 ভুল টেক্সচার অর্ডার ফলো করা - ওয়াটারি বা লাইট ওয়েটেড প্রোডাক্টস আগে এবং থিক কন্সিটেন্সির প্রোডাক্টস পরে ব্যবহার করা উচিত। না হলে লাইট ওয়েটেড প্রোডাক্টস এবজর্ব হতে পারে না।

👉 পরিমাণের বেশি প্রোডাক্ট ব্যবহার করা - অনেকে ভাবেন বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করা মানেই বেশি কাজ করবে। বিশেষ করে, রেটিনলের ক্ষেত্রে এই ভুল সবচেয়ে বেশি করে মানুষ। ইন্সটায় নানান চটকদার ভিডিওতে দেখায় যে সারা মুখে ডট ডট করে রেটিনল মেখেছে, অনেকে না জেনে বুঝে ওই মেথড ফলো করতে যায়৷ অথচ, রেটিনল ইউজ করার কথা পি সাইজ পরিমাণে৷ ওই ইন্সটা ট্রেন্ড ফলো করতে গেলে ইন্সট্যান্টলি স্কিন রেড হয়ে, বার্ণ হয়ে ডাকাতরাণীর মতো হয়ে যাবে মুখ। আর, অন্যান্য প্রোডাক্টও প্রয়োজনের চেয়ে বেশি ইউজে পিলিং হতে পারে।

👉 ঘাড় ও গলার স্কিনকে এভোয়েড করা - আমাদের এজিং সাইন কিন্তু গলা আর হাতেই আগে ভিজিব্যল হয়। তাই, স্কিনকেয়ার করার সময় ফেইসে যেভাবে যা এপ্লাই করছেন যত্নসহকারে, ঠিক ওইভাবে গলায়ও ইউজ করতে হবে৷

👉একই সময়ে একাধিক নতুন প্রোডাক্ট স্কিনে ইন্ট্রোডিউস করা - এই কাজ করলে, ঠিক কোনটা থেকে স্কিনে রিএকশন হচ্ছে তা ডিটেক্ট করা যায় না৷ তাই, অন্তত ১০-১৫ দিন গ্যাপ দিয়ে দিয়ে নতুন প্রোডাক্ট স্কিনে ইন্ট্রোডিউস করবেন।

👉 আবার অনেকে হাইড্রেটিং টোনার/সিরাম ইউজের পরে ভাবেন যে, হাইড্রেশন এনশিওর হয়ে গেলো। এই ভেবে ময়েশ্চারাইজার স্কিপ করেন। এই কারণে আপনার স্কিনে তো ময়েশ্চারই লক হচ্ছে না। তাই, এই ভুলটা করবেন না।

মনে রাখবেন সঠিক ওয়েতে লেয়ারিং করার মানে আপনার ব্যারিয়ার প্রোটেক্টেড থাকছে, প্রোডাক্টসের ইফেক্টিভনেস বাড়ছে এবং এটাই আপনার স্কিনকে হেলদি গ্লো এর দিকে নিয়ে যাবে।

এখন আপনারা কমেন্টে শেয়ার করুন, আপনারা কোন কোন প্রোডাক্ট কীভাবে লেয়ার আপ করেন?😉

21/05/2026

ঈদ মুখোমুখিতে গরু পেলেও… 🐄
ক্লাসিমিসির লাশ ডেলিভারি কিন্তু ২৫ তারিখেই পাবেন 📦🫣

21/05/2026

অফিস/ক্লাস কিংবা আউটগোয়িং এ এমনিতেই রেট! তার উপর ময়েশ্চারাইজার তার উপর সানস্ক্রিন লাগানোর সময় কোথায়! আর তার আগের আরো স্টেপ তো আছেই??

আচ্ছা ধরুন আপনাকে যদি এমন একটা প্রডাক্ট এর কথা বলি যা আপনাকে ময়েশ্চার ও দিবে আবার সান প্রটেকশন ও দিবে। আবা দুইটা স্টেপকে কমিয়ে একটা স্টেপে নিয়ে আসবে।

মানে ময়েশ্চারাইজার এর মধ্যেই 'এসপিএফ'
ভয় নেই মুখ ঘামা, চিটচিটে লাগা কিংবা কালো দেখানোর ঝামেলা ছাড়াই। আবার সেনসিটিভ স্কিনের জন্য‌ও ভালো।

কথা বলছি - "Simple Kind To Skin Protecting Light Moisturiser SPF15"

এতে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো স্কিনকে শুধু হাইড্রেটই না, simultaneously soothe + protect ও করে।

এতে থাকা -

💧 Glycerin : যা স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে।

✨ Panthenol (Pro-vitamin B5) : এই ইনগ্রেডিয়েন্টটা irritated, damaged skin barrier এর therapist। স্কিনকে calm করে, softness বাড়ায়, irritation কমাতে সাহায্য করে।

🌬️ Allantoin + Bisabolol : Sensitive skin যাদের, বা সামান্য কিছুতেই স্কিন লাল টমেটো হয়ে যায়। তাদের জন্য এটা স্কিন soothe করতে, redness কমাতে এরা quietly কাজ করে।

🫛 Vitamin E (Tocopheryl Acetate) : যা pollution, environmental stress এসবের বিরুদ্ধে skin কে একটু support দেয়।

✨ Dimethicone : অনেকে নাম শুনেই ভয় পায়। কিন্তু honestly, এই ingredient টা স্কিনের উপর একটা smooth protective layer create করে‌।

🌞 এবার আসি SPF part এ,, এতে আছে multiple UV filters যেমন

_ Ethylhexyl Salicylate
_ Octocrylene
_ Butyl Methoxydibenzoylmethane
এরা মিলে UV rays এর against basic daily protection দিতে সাহায্য করে।

মানে, ঘরের বাইরে একটু যাওয়া, ভার্সিটি, ক্লাস, অফিস, টুকটাক errands এসবের জন্য lightweight একটা daytime moisturiser হিসেবে বেশ comfy হতে পারে।

তবে হ্যাঁ, এটা full fledged high protection sunscreen replace করবে, এমন না। Long sun exposure থাকলে অবশ্যই proper sunscreen লাগবেই।

আর যেটা ভালো লাগে তা হলো Simple বরাবরের মতোই unnecessary fragrance heavy dramatic feel এতেও দেয় নি।
এটা একটা simple, lightweight, beginner friendly moisturiser vibe রেখেছে।

বিশেষ করে যারা -

১. নতুন skincare শুরু করছেন।
২. Heavy cream পছন্দ না।
৩. Sensitive বা combination skin
৪. আলাদা sunscreen + moisturiser layer করতে আলসেমি লাগে।

তাদের কাছে এটা cute একটা option হতে পারে। কারণ skincare মানেই সবসময় ১২ টা স্টেপ না। আর হ্যাঁ, শুধু প্রোডাক্ট কিনলেই হবে না।
নিজের skin type, concern আর lifestyle বুঝেও product choose করতে হবে♥️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka