PH Health

PH Health

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PH Health, Beauty, cosmetic & personal care, Dhaka.

25/01/2020

PH HEALTH : 01791 77 92 65
আমাদের প্রতিটি পথ্য দেশী-বিদেশী ভেষজ থেকে প্রস্তুতকৃত, ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং বিশেষজ্ঞ দ্বারা উন্নতমানের ল্যবরটারিতে পরিক্ষীত।

13/06/2019

নিমেই রয়েছে বেশ কয়েকটি রোগের সমাধান, ম্যাজিকের মতো সারবে অসুখ

নিমপাতার গুণাগুণ সম্পর্কের নানা লোকের নানা মত। কিন্তু বাড়ির পাশেই যদি নিমগাছ থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। কারণ বেশ কয়েকটি উপকারে লাগতে পারে নিমপাতা। সেগুলি কী জেনে নিন—

• কেটে বা ছড়ে গেলে বা পোকার কামড় খেলে ক্ষতস্থানে নিমপাতা বাটা লাগিয়ে নিন। ইনফেকশন হবে না। ক্ষত তাড়াতাড়ি শুকোবে।

• খুশকির সমস্যা থাকলে নিমপাতা জলে সেদ্ধ করুন। জলের রং সবুজ হলে নামিয়ে ঠান্ডা করুন। শ্যাম্পু করার পরে ওই জল দিয়ে চুল ধুয়ে নিন।

• চোখ জ্বালা করলে বা চোখ লাল হয়ে গেলে নিমপাতা জলে সেদ্ধ করুন। জল ঠান্ডা হলে, তাই দিয়ে চোখ ধুলে উপকার পাবেন।

• ব্রণ বা মুখে কালো ছোপ থাকলে নিমপাতা বাটা লাগিয়ে নিন।

• মধুর মধ্যে নিম পাতার রস মেশান। কানের ভিতর ইনফেকশন হলে বা কানের ভিতরে চুলকানি হলে এই মিশ্রণের দু-চার ফোঁটা কানের ভিতরে লাগান।

• ত্বকে বিভিন্ন ধরনের রোগ হয়। কাঁচা হলুদ বাটার সঙ্গে নিমপাতা বাটা মিশিয়ে ব্যবহার করুন।

• নিমপাতা কুচি করে এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খান। এতে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে।

• দাঁতে সমস্যা হলে বা মুখে দুর্গন্ধ হলে নিম ডাল দিয়ে দাঁত মাজুন।

• ডায়াবেটিস রোগীদের জন্যও নিমপাতা খুব উপকারী। নিয়ম করে নিমপাতা খান।

• পেটের সমস্যা হলেও নিমপাতা খেলে উপকার পাবেন।

13/06/2019

তরমুজ খাওয়ার পর পানি পান করা কি ঠিক?
ষ্মকালের বেশ সুস্বাদু একটি ফল তরমুজ। তরমুজ কেবল পানির চাহিদা পূরণ করে না, পুষ্টির চাহিদাও পূরণ করে। এ ফলের মধ্যে রয়েছে লাইকোপেন, পটাশিয়াম, আঁশ। এটি ওজন কমাতে উপকারী।

তরমুজের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যামাইনো এসিড। এটি নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে বাড়ায়। এটি রক্তের প্রবাহ ও রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে। তাই গ্রীষ্মকালের খাদ্যতালিকায় তরমুজ একটি মূল্যবান ফল।

তবে নিশ্চয়ই শুনে থাকবেন, তরমুজ খাওয়ার পর পানি পান করা ভালো নয়। তবে আসলেই কি এটি সঠিক? আসলেই কি তরমুজ খাওয়ার পর পানি পান করলে অসুস্থ হয়ে পড়তে হবে? আসুন, জানি এর উত্তর। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।

তরমুজের মধ্যে ৯৬ ভাগ পানি রয়েছে। তরমুজ খেলে আপনি অনেকটা পানি পেয়ে যাবেন। তাই, এটি খাওয়ার পর পানি পান করলে ডাইজেস্টিভ জুস বেশি তরল হয়ে গিয়ে হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায়। আবার অনেকে মনে করে, তরমুজের মধ্যে পানি ও ফ্রুকটোজের আকারে চিনি রয়েছে। তাই এটি খাওয়ার পর পানি পান করলে পাকস্থলীর সংক্রমণের ঝুঁকি বাড়ে।

আয়ুর্বেদ শাস্ত্রমতে, তরমুজ খাওয়ার পর পানি পান করলে গ্যাসট্রোইনটেসটাইনাল ট্র্যাক্টে ক্ষতিকর প্রভাব পড়ে। এমনকি তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গে অন্য ফল খেলেও শোষণ প্রক্রিয়া ধীর গতির হয়ে পড়ে এবং গ্যাস তৈরি হওয়ার কারণে হজম ব্যহত হয়। তাই তরমুজ খাওয়ার পর পানি পান না করার পরামর্শ দেয় আয়ুর্বেদ শাস্ত্র। তবে এর সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

তাই, তরমুজ খাওয়ার পর পানি পান করবেন কি না সে বিষয়ে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
4100