LadyWorld.com

LadyWorld.com

Share

নারীকে রাঙীয়ে তোলার প্রচেষ্টায়।

Photos 05/05/2016

চটজলদি মোহনীয় চাহনি

ব্যক্তিত্বের অভিব্যক্তি প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে চোখ।তাই তো কখনো আইলাইনার, আইশ্যাডো কিংবা মাশকারা দিয়ে চোখটাকে আরেকটু আকর্ষনীয় করে তোলার প্রচেষ্টা সবসময়ই করে থাকে সবাই।কিন্তু চোখের অভিব্যক্তি প্রকাশে চোখের পাপড়ির জুড়ি নেই। তাই চোখটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য অনেকে আবার আলাদা ফেক আইল্যাশও লাগিয়ে থাকেন যা ঠিকমত লাগানো যেমন একদিকে কষ্টসাধ্য অন্যদিকে সময়সাপেক্ষ। তাছাড়া এসব পণ্য লাগানোর জন্য যে ধরনের আঠা ব্যবহার করা হয় তা চোখের জন্য বেশ ক্ষতিকর।

Photos 05/05/2016

লিপস্টিক প্রেমীরা প্রস্তুত তো! সাজগোজের পাঠকদের জন্য আজ সেরা কসমেটিক ব্র্যান্ড NYX এর ম্যাট ক্রিমি লিপস্টিকের লেটেস্ট কিছু কালারের সোয়াচ হাজির করা হল। এই লিপস্টিকটি দারুণ পিগমেন্টেড এবং ম্যাট হওয়ায় লংলাস্টিংয়ের সাথে সাথে আপনার ঠোঁটে এক ধরনের স্মুদ ফিলিং এনে দিবে।

05/05/2016

মেকআপ উপকরণের যত্নআত্তি !
December 5, 2015প্রসাধনী সম্পর্কে, মেকাপ0 Comments
নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনে প্রসাধন সামগ্রীর প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবেনা।অনেকেই উপকরণগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন।কিন্তু বাস্তবিক দিক থেকে দেখা যায় এগুলোকে এড়িয়ে চলা আসলেই যায় না।কোন না কোন সময়ে মেকআপ উপকরণগুলোর ব্যবহার করতেই হয়।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব মেকআপ উপকরনের যত্ন নেওয়ার পদ্ধতি অনেকেই জানেন না।ফলে ত্বকে যেকোনো ইনফেকশন হতে পারে।এবার এসব উপকরনের যত্নআত্তির কিছু টিপস দেয়া হলো ।

মেকআপ সামগ্রী কেনার সময় খেয়াল রাখবেন তা যেন বায়ুরোধক পাত্রে থাকে। বিশেষ করে আইলাইনার, নেইল পলিশ, মাশকারা ইত্যাদি। এ ধরনের তরল মেকআপ ব্যবহারের সময় শিশিটি ঢেকে রাখুন। না হলে এর ভেতরের তরল উড়ে গিয়ে প্রসাধনীগুলোকে ব্যবহারের অনুপযোগী করে তোলে।
এ ধরনের তরল প্রসাধন সামগ্রী খুব বেশি রোদ বা বাতাস আসে এমন স্থানে না রেখে ঠাণ্ডা জায়গায় রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
অনেক সময় লিপলাইনার ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় আমরা লিপলাইনারের ক্যাপ খুলে ফেলে দিই। এতে এটি খোলা থাকার কারনে এর মুখে ধুলা বালি লেগে যাওয়ায় পরে ব্যবহারের সময় ঠোঁটে ছোট ছোট ফুস্কুরির সৃষ্টি হয়। কাজল ব্যবহারের পরেও ক্যাপটি লাগিয়ে রাখুন।
ফেস পাউডার কেনার সময় ছোট বক্স কেনাই ভালো। কারন বড় বক্সে দীর্ঘদিন থাকার কারনে পাউডার জমাট বেঁধে যায়।
লিপস্টিক যদি ক্রিমের মতো হয় তবে ফ্রিজে রাখতে হবে। ম্যাট লিপস্টিক হলে ঠাণ্ডা স্থানে রাখলেই তা ভালো থাকে। অনেক লিপস্টিকে তুলি দেয়া থাকে। লিপগ্লস ও লিপস্টিক দেয়ার পর টিস্যু দিয়ে তুলি ভালো করে মুছে রাখুন। না হলে ছত্রাকের সংক্রমন হতে পারে।
মেকাপের পাফ সপ্তাহে অন্তত একবার গরম পানিতে ধুয়ে নিন।
কন্ডিশনার, ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন, কন্সিলার ব্যবহারের সময় বেশি করেও হাতের তালুতে নিলে তা পুনরায় আবার একই বোতলে না রেখে আলাদা পাত্রে রাখুন।
ব্লাশন দিয়ে মেকআপ করার পর তা ধুয়ে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
অনেক প্রসাধনী মুখে লাগানোর সময় পাফটি ভিজিয়ে নেয়া হয়। সেক্ষেত্রে ভেজা পাফটি ব্যবহারের পর তা পুনরায় ধুয়ে আবার শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
রিমুভার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই রিমুভার ব্যবহারের সময় এর শিশিটিকে ঢেকে ব্যবহার করুন।
মেকআপ ব্যবহারের এসব সচেতনতা তো আছেই, এছাড়া একই মেকআপ প্রসাধন যেন একাধিক মানুষ ব্যবহার না করে। এতে বিভিন্নধরনের চর্ম রোগ হয় যার স্থায়ী নিরাময় করা কষ্টকর হয়ে যায়।

05/05/2016

এই ফেসিয়াল তৈলাক্ত ত্বকের এবং ব্রণে আক্রান্তদের জন্য। বড় ছোট সবাই এটা করতে পারেন। ১৮ বছর বয়স থেকে ৫০-৫৫ পর্যন্ত। ডিপ ক্লিনিং, scrubing, steaming এই ফেসিয়ালের অন্তর্ভুক্ত। এখানে ব্রণের প্রকোপ কমানোর জন্য বিভিন্ন মাস্ক ব্যবহার করা হয়। মাসে একবার করলেই যথেষ্ট। কিন্তু যদি ব্রণ কোন ভাবেই বশে আনা না যায় তাহলে সপ্তাহে একবার করে করতে হবে। আর অয়েল ফ্রি থাকার জন্য বাসায় নিয়মিত বিভিন্ন মাস্ক ব্যবহারের চর্চা করতে হবে। আর এটি করতে পারেন খুব সহজেই। প্রতিদিন মুলতানি মাটির সাথে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সারাদিনে ২ বার করে লাগাবেন। এতে করে দেখবেন ফেসিয়াল অয়েল অনেকটাই আপনার কন্ট্রোলে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
1200