Green Rose
food and beauty products.
যেদিন হবে শেষ দেখা,
হয়তো সেদিনও বুঝবো না—
এই কথাটাই ছিল শেষ কথা,
এই হাসিটাই ছিল শেষ হাসি।
যেদিন হবে শেষ দেখা,
অভিমানগুলো হয়তো তখনও রয়ে যাবে,
যেদিন হবে শেষ দেখা,
সেদিন যেন আফসোস না থাকে—
ভালোবাসা কম ছিল না,
শুধু সময়টাই ফুরিয়ে গিয়েছিল…আর তুমি বুঝেছিলে না আমায় 🌸🖤
25/02/2026
বিদায় নেয়া এত এত মানুষের মাঝে আমি নিতান্তই এক স্থির মানুষ 🌻🌻
“হে মুমিনগণ! তোমরা অধিকাংশ সন্দেহ থেকে বিরত থাকো। নিশ্চয় কিছু সন্দেহ গুনাহ।”
— Qur'an, সূরা আল-হুজুরাত ৪৯:১২
অকারণে কারও ব্যাপারে খারাপ ধারণা করা গুনাহ হতে পারে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমরা ধারণা (অমূলক সন্দেহ) থেকে বেঁচে থাকো। কেননা ধারণাই সবচেয়ে বড় মিথ্যা কথা।”
— Sahih al-Bukhari ও Sahih Muslim
📖 কুরআনের সতর্কবার্তা
“যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর অন্যায় অপবাদ আরোপ করে, তারা বড় মিথ্যা ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।”
— Qur'an, সূরা আল-আহযাব ৩৩:৫৮
📜 হাদিস
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“কোনো মুসলিমের উপর অপবাদ দেওয়া বড় গুনাহ।”
— Sunan Abu Dawood
আরও বলা হয়েছে—
“যে ব্যক্তি এমন দোষারোপ করে যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে জাহান্নামে স্থাপন করবেন যতক্ষণ না সে নিজের কথা থেকে ফিরে আসে।”
— Sunan Abu Dawood
ওদের ও ডিম খাওয়াই,,🥰
23/02/2026
🌙🤍 আমার ছোট্ট রোজাদার 🤍🌙
আজ আমাদের বাসার সবচেয়ে ছোট মানুষটা রোজা রেখেছে।
মাত্র ৭ বছর বয়স, কিন্তু ইচ্ছেটা একদম বড়দের মতো! 🥹✨
দুপুরে একটু কষ্ট হলেও বলেছে—
“আমি পারবো ইনশাআল্লাহ!” 🤍
এই ছোট্ট ধৈর্য, ছোট্ট চেষ্টা—
আমার কাছে অনেক বড় গর্ব।
সবাই দোয়া করবেন আমার সোনার জন্য 🤲🌸
💕💕আপনাদের বাসার ছোট রোজাদারদের বয়স কত?💕 💕
22/02/2026
প্রিয় মানুষটা নিখুঁত না,
কিন্তু তার ছোট ছোট যত্নগুলোই
পৃথিবীটাকে পরিপূর্ণ করে দিবে 🌷
প্রিয় মানুষ মানে শুধু ভালোবাসা না,
ভরসা, সম্মান আর নিঃশর্ত পাশে থাকার প্রতিশ্রুতি। 🌼
🤍 দুনিয়াটা একটু নরম হোক,
মানুষগুলো একটু বোঝার মতো হোক।
🌺 একুশ – নীরব অনুভূতির দিন 🌺
আজ পবিত্র জুমা,
তার ওপর রমজানের প্রথম জুমা…
দোয়ার জন্য এর চেয়ে সুন্দর সময় আর কি হতে পারে? 🤲
হে আল্লাহ,
আমাদের রোজা কবুল করুন,
গুনাহ মাফ করুন,
মনটা পবিত্র করুন,
ঘর ভরে দিন শান্তি আর বরকতে।
এই জুমার দিনে
যে যার জায়গা থেকে
দেশ ও উম্মাহর জন্য দোয়া করি।
🕌 জুমা মোবারক
🌙 রমজান মোবারক
19/02/2026
জীবন কখনো রোদ্দুর,
কখনো মেঘলা আকাশ।
কখনো হাজার মানুষের ভিড়ে একা,
কখনো একাকীত্বেই বিশেষ ভালোবাসা।
জীবন মানে পড়ে গিয়ে আবার ওঠা,
হাজার কষ্টেও হাসি খুঁজে নেওয়া।
কেউ পাশে না থাকলেও
নিজেকেই শক্ত করে জড়িয়ে ধরা।
সব স্বপ্ন পূরণ হয় না,
সব ইচ্ছে সত্যি হয় না—
তবুও জীবন থেমে থাকে না,
চলতে শেখায়, মানতে শেখায়,
আর লড়তে শেখায় প্রতিটা দিন।
জীবন কঠিন,
তবু সুন্দর…
কারণ প্রতিটা ঝড়ের পরেই
একটা নতুন সকাল অপেক্ষা করে। 🌅
রমজান মানে শুধু রোজা নয়,
নিজেকে বদলে ফেলার এক সুযোগ।
খারাপ অভ্যাস ছেড়ে ভালো পথে হাঁটার এক নতুন শুরু।
আসুন, এই রমজানে হৃদয়টাকে পরিষ্কার করি 🤲🌙
বাতাসে ভাসছে রমাদানের ঘ্রাণ ❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Faridpur
