SDC RMTP- Poultry
Native Poultry, Safe meat & egg.
28/08/2025
অদ্য ২৮/০৮/২০২৫ ইং তারিখে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর বাস্তবায়নাধীন আরএমটিপি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় উদ্যোক্তাদের মাঝে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে প্রান্তিক পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চেক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব কাজী আশরাফুল হাসান, পরিচালক অপারেশন জনাব খন্দকার হামিদুল ইসলাম, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ডাঃ বিপ্লব কুমার মোহন্ত, ফাইন্যান্স এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার প্রহলাদ ইন্দ্র ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত উদ্যোক্তাদের সাথে প্রকল্পের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়নের জন্য উৎসাহ প্রদান করেন।
অদ্য কার অনুষ্ঠানে
খামার আধুনিকায়ন:
খামারে আইওটি, ড্রিঙ্কার, স্পিঙ্কলার করার জন্য দুইজন উদ্যোক্তাকে ১০০,০০০টাকা প্রদান করা হয়। খামারি মোবাইল এপস্ মাধ্যমে যেকোন জায়গা থেকে লাইট, ফ্যান, স্পিঙ্কলার অন অফ করতে পারবে। মোবাইল এপস্ মাধ্যমে ডাটা কানেকশন দিয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, হিউমিডিটি, অ্যামোনিয়া গ্যাসের মাত্রা জানা, মিথেন গ্যাস মাত্রা জানা, খামারের তাপমাত্রা জানার কাজ হবে।
হাঁস মুরগীর ফিড তৈরির মেশিন:
ফিড তৈরির জন্য তিনজন খামারিকে ১৫০,০০০ টাকা অনুদান প্রদান করা হলো। এই অনুদানের মাধ্যমে দেশীয় উপাদানের ফরমুলা দিয়ে ফিড তৈরি করে হাঁস মুরগির ফিডের দাম প্রতি কেজি ১৫-২০ টাকা উৎপাদন খরচ কম পরবে। এতে করে খামারিরা আর্থিকভাবে লাভবান হবে।
ভ্যাক্সিন হাব:
ভ্যাক্সিন হাবের জন্য একজনকে ১০,০০০ টাকা প্রদান করা হলো । যার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম এলাকায় যেখানে ভ্যাক্সিন সুবিধা নেই সেখানে ফ্রিজ ক্রয়ে আংশিক অনুদানের মাধ্যমে ভ্যাক্সিন সহজলভ্য করা।
দেশি মুরগির চিকেন কূপ:
চারজন খামারিকে ৮০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়, যাতে করে দেশি মুরগী বাণিজ্যিক ভাবে পালন করতে পারে।
পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব: পোল্ট্রি ডায়াগনস্টিক উন্নয়নের জন্য ১০০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। এই ল্যাবের মাধ্যমে হাঁস মুরগির, বার্ড ফ্লু টেস্ট, মাইকোপ্লাজমা টেস্ট, সালমোনেলা টেস্ট, রাণীক্ষেত টেস্ট, এন্টিবায়োটিক সেনসিভিটি টেস্ট করা হবে। এই ল্যাব স্থাপনের মাধ্যমে পোল্ট্রি সেক্টরের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
মাংস প্রসেসিং প্লান্ট এর সাটিফিকেশন:
মাংস প্রসেসিং প্লান্ট এর সাটিফিকেট (বিএসটিআই, হালাল, হ্যাসাপ ও আইএসও) জন্য ২ জনকে ২২০,০০০/- টাকা অনুদান প্রদান করা হলো।
উক্ত প্রকল্পটির সার্বিক সহায়তায় রয়েছে পিকেএসএফ।
26/08/2025
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার হেলিপোর্ট বাজারের নিকটে মহাবিদ্যালয় পাশে মাংস প্রসেসিং প্লান্ট উন্নয়ন ইন্টারভেনশন এর অধীনে মিট এন্ড মোর মাংস প্রসেসিং প্লান্ট যা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর আর এম টিপি পোল্ট্রি প্রকল্পের হাত ধরে শুরু করেন।
এখন বর্তমানে এখানে স্থানীয়ভাবে নিরাপদ দেশি মুরগী, পেকিন হাঁস, দেশি হাঁস, ব্রয়লার, সোনালি মুরগী এর প্রায় ২০০ খামারি হতে ন্যায্য মূল্যে হাঁস মুরগী সংগ্রহ করে হাইজেনিক ও হালাল পদ্ধতিতে প্রসেস করা হয়। কাস্টমারের চাহিদা অনুয়ায়ী হোল চিকেন স্কিনলেস এবং স্কিনসহ, ব্রেস্ট মিট বোনলেস, ব্রেস্ট মিট বোনসহ, চিকেন থাই, হোল লেগ, চিকেন ড্রামস্টিক, চিকেন উইংস, চিকেন স্টিপস, চিকেন নাইন পিছ কাট, চিকেন কিমা, চিকেন লিভার এন্ড গিজার্ড, চিকেন ফিট, হাঁস প্রসেসিং করে ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়। যার ফলশ্রুতিতে স্থানীয় খামারিরা খুব সহজেই তাদের খামারে উৎপাদিত হাঁস মুরগী স্থানীয়ভাবে মিট এন্ড মোর এ এনে বিক্রয় করতে পারছে। ফলে তারা আগের তুলনায় অধিক লাভবান হচ্ছে।
এখানে ভোক্তার চাহিদা অনুযায়ী প্রতিদিন অনলাইন এবং অফলাইনে স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি ঢাকার মা্র্কেটে প্রতি সপ্তাহে প্রায় ১ টন মাংস পাঠানো হচ্ছে। প্রতি মাসে বিক্রয় হয়ে থাকে যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
উক্ত প্রকল্পটি সার্বিক সহযোগিতায় রয়েছে পি কে এস এফ।
14/01/2025
উদ্যোক্তা পর্যায়ের সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং এর ১ম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত
==========================================
১৪ জানুয়ারি, ২০২৫, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) , ডানিডা ও পিকেএসএফ'র আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত সদস্যদের অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রি বৃদ্ধির লক্ষ্যে ""উদ্যোক্তা পর্যায়ে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং"" শীর্ষক ১ম ব্যাচের প্রশিক্ষণ এসডিসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির সন্মানিত নিবার্হী পরিচালক জনাব কাজী আশরাফুল হাসান, উপ প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ডা: বিপ্লব কুমার মোহন্ত, মার্কেট লিংকেজ অফিসার গাজী মুরাদ হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খন্দকার মুরাদ হাসান এবং এম আইএস অফিসার বিপ্লব কুমার পাঠক ।
পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক মোঃ সোয়াদ নূর আসাদ ।
08/10/2024
অদ্য ০৮/০১০/২০২৪ ইং তারিখে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর বাস্তবায়নাধীন আরএমটিপি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় উদ্যোক্তাদের মাঝে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে প্রান্তিক পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চেক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব কাজী আশরাফুল হাসান, পরিচালক অপারেশন এসডিসি জনাব খন্দকার হামিদুল ইসলাম, জনাব জাহিদ হাসান, পরিচালক মাইক্রোফাইন্যান্স এসডিসি, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর এইচআর কর্মকর্তা স্নিগ্ধা আক্তারী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ডাঃ বিপ্লব কুমার মোহন্ত, ফাইন্যান্স এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার বিপ্লব পাঠক ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত উদ্যোক্তাদের সাথে প্রকল্পের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়নের জন্য উৎসাহ প্রদান করেন।
অদ্য কার অনুষ্ঠানে কম্পোস্ট সার চালার অটোমেটিক মেশিন ক্রয় করার জন্য একজন উদ্যোক্তাকে ৪৫০০০ টাকা প্রদান করা হয় ।
উক্ত প্রকল্পটির সার্বিক সহায়তায় রয়েছে পিকেএসএফ।
08/10/2024
অদ্য ০৮/০১০/২০২৪ ইং তারিখে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ প্রকল্পের আওতায় ডিএলএস, পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অ্যাক্টরদের নিয়ে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে একটি ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ সঞ্জীব কুমার সরকার, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব কাজী আশরাফুল হাসান, জেলা প্রাণিসম্পদ অফিসের সাব এসিস্ট্যান্ট লাইভ স্টক অফিসার জনাব আব্দুল মান্নান, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর পরিচালক অপারেশন জনাব খন্দকার হামিদুল ইসলাম, পরিচালক মাইক্রোফাইন্যান্স জনাব জাহিদ হাসান, আরএম টিপি পোল্ট্রি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা: বিপ্লব কুমার মোহন্ত, আর এম টিপি পোল্ট্রি প্রকল্পের ফাইনান্স এডমিন ও প্রকিউরমেন্ট কর্মকর্তা বিপ্লব কুমার পাঠক, এইচ আর কর্মকর্তা স্নিগ্ধা আক্তারি, প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খন্দকার মুরাদ হোসেন ও মোঃ মুরাদ হোসেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সেন্টু মিয়া, বিভিন্ন কোম্পানির ডিলার, ডিম ব্যবসায়ী, মুরগী ব্যবসায়ী বিভিন্ন স্বনামধন্য কোম্পানি যেমন এসকেএফ, নারিশ সহ অন্যান্য কোম্পানির এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এসডিসির পক্ষ থেকে ও আরএম টিপি পোল্ট্রি প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকান্ডের উপর একটি উপস্থাপনা প্রদান করেন। এরপর উন্মুক্ত আলোচনা পর্ব শুরু হয় ও একটি ভ্যালু চেইন কমিটি গঠন করার বিষয়ে উপস্থিত সবার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং প্রতিনিধিগণ ফরিদপুর জেলার পোল্ট্রি সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
উক্ত সভার প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার সরকার ফরিদপুর জেলার পোল্ট্রি সেক্টরের উন্নয়নকল্পে গঠিত ভ্যালু চেইন কমিটি ও সকলকে মিলেমিশে একসাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন এবং এসডিসি এর মাঠ পর্যায়ে চলমান ও বাস্তবায়িত কার্যক্রম সমূহের প্রশংসা করেন এবং তিনি মনে করেন উক্ত কার্যক্রম সমূহ কে সবাই মিলে আরো এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে এই পোল্ট্রি সেক্টর আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এবং এই সেক্টরের সাথে জড়িত সকলের উন্নয়ন সাধিত হয়।
উক্ত সমন্বয় সভার সমাপনী বক্তব্যে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর নির্বাহী পরিচালক জনাব জানাব কাজী আশরাফুল হাসান বলেন আমাদের ফরিদপুর জেলার পোল্ট্রি সেক্টর নিয়ে অনেক রকম সমস্যা বিদ্যমান এই বিদ্যমান সমস্যার পরিপ্রেক্ষিতে উক্ত প্রকল্প নিরলস ভাবে ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় কাজ করে যাচ্ছে। এই কাজের সাথে একাত্মতা হয়ে সরকারি, বেসরকারি, উক্ত ভ্যালু চেইন কমিটি এবং মাঠ পর্যায়ে যারা আছেন সবাই মিলে কাজগুলোকে এগিয়ে নিয়ে পোল্ট্রি সেক্টরের আরো উন্নয়ন করতে হবে। এর পাশাপাশি নতুনভাবে গঠিত ভ্যালু চেইন কমিটির কার্যক্রম বিষয়ক বিভিন্ন ধরনের ব্যক্তিদের দায়িত্ব এবং এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রকল্পটি সার্বিক সহযোগিতায় রয়েছে পি কে এস এফ।
30/09/2024
অদ্য ২৯/০৯/২০২৪ ইং তারিখে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর বাস্তবায়নাধীন আরএমটিপি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় উদ্যোক্তাদের মাঝে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে প্রান্তিক পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চেক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব কাজী আশরাফুল হাসান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আ ন ম নাজমুল হুদা সাব্বির ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর এইচআর কর্মকর্তা স্নিগ্ধা আক্তারী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ বিপ্লব কুমার মহন্ত, প্রকল্প ব্যবস্থাপক শাহজাদা হাসিবুর রহমান, ফাইন্যান্স এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার বিপ্লব পাঠক ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত উদ্যোক্তাদের সাথে প্রকল্পের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়নের জন্য উৎসাহ প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহোদয় উদ্যোক্তাদের সহিত এর করণীয় সম্পর্কে বিভিন্ন মতামত ও পরামর্শ উপস্থিত উদ্যোক্তাদের প্রদান করেন।
অদ্য কার অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা:
হালাল ও হাইজেনিক পোল্ট্রি চেইন শপ উন্নয়নে একজন উদ্যোক্তাকে মোট ৫০০০০ টাকা, চিকেন কুপ মডেল প্রদর্শনী স্থাপনের জন্য তিনজন উদ্যোক্তাকে মোট ৬০০০০ টাকা ও ভ্যাকসিন হার স্থাপনে একজন উদ্যোক্তাকে মোট ১০০০০ টাকা ও কম্পোস্ট সার চালার অটোমেটিক মেশিন ক্রয় করার জন্য একজন উদ্যোক্তাকে ৪৫০০০ টাকা প্রদান করা হয় ।
উক্ত প্রকল্পটির সার্বিক সহায়তায় রয়েছে পিকেএসএফ।
21/08/2024
অদ্য ২১-০৮- ২০২৪ ইং তারিখে এসডিসি এর প্রধান কার্যালয়ে আরএমটিপি পোল্ট্রি উপ প্রকল্পের আওতায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডার উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক হাতে কলমে প্রশিক্ষণ পরবর্তী এলএসপি দের সম্মানী প্রদান এর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি ( এসবিসি) এর মাননীয় নির্বাহী পরিচালক জনাব কাজী আশরাফুল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমটিপি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাহজাদা হাসিবুর রহমান, প্রকল্পের ফাইনান্স এডমিন এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা বিপ্লব পাঠক, অফিসার (এইচ আর এন্ড এডমিন), স্নিগ্ধা আক্তারী এবং প্রকল্পের সংশ্লিষ্ট বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা ও বিজনেস ডেভেলপমেন্ট অর্গানাইজার।
উক্ত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত সকল এলএসপিকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। এতে করে উপস্থিত সবাই খুব অনুপ্রাণিত হন ও ভবিষ্যতে তারা একেকজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
16/07/2024
বিগত ১৪/০৭/২০২৪ হতে ১৭/০৭/২০২৪ ইং তারিখ পর্যন্ত সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি ) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত আর এমটিপি পোল্ট্রি প্রকল্পের বিভিন্ন ইন্টারভেনশন সমূহ পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর জনাব মোঃ আবু আল বাতেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম)। পরিদর্শনকালীন আরো ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর জনাব খন্দকার হামিদুল ইসলাম, পরিচালক (অপারেশন)।
পরিদর্শনকালীন বিভিন্ন ইন্টারভেনশন সমূহ পর্যবেক্ষণের পর তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে ইন্টারভেনশন সমূহ বাস্তবায়ন এবং এর সফলতার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উক্ত প্রকল্পটির সার্বিক সহায়তায় রয়েছে পিকেএসএফ।
07/07/2024
অদ্য ০৭.০৭.২০২৪ ইং তারিখে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত আর এমটিপি নিরাপদ পোল্ট্রী ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলার অধীনে পোল্ট্রি বিষয়ে উন্নততর ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল আলিম এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার সেলিম হোসেন।
চরভদ্রাসন উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রেফায়েতুল হাসান ও চরভদ্রাসন উপজেলার ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ আবু হানিফ সিদ্দিক।
উক্ত প্রশিক্ষণ ে পোল্ট্রি পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষকগণ বিস্তারিত আলোচনা করেন এবং আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন, পোল্টির আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
#উদ্দেশ্য: নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের উৎপাদনে এবং বাজারজাতকরণে প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা।
বাস্তবায়নে: সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি), ফরিদপুর।
অর্থায়নে ও সহযোগিতায়:
27/06/2024
অদ্য ২৭/০৬/২০২৪ ইং তারিখে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর বাস্তবায়নাধীন আরএমটিপি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় উদ্যোক্তাদের মাঝে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে প্রান্তিক পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চেক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব কাজী আশরাফুল হাসান ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাহজাদা হাসিবুর রহমান, ফাইন্যান্স এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার স্নিগ্ধা আক্তারী।
উক্ত অনুষ্ঠানে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত উদ্যোক্তার সাথে মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও এ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অদ্য কার অনুষ্ঠানে মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন ও উন্নয়নের জন্য প্রথম কিস্তি হিসেবে জনাব মোঃ মাসুম হোসেন কে ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
উক্ত প্রকল্পটির সার্বিক সহায়তায় রয়েছে পিকেএসএফ।
27/06/2024
অদ্য ২৭.০৬.২০২৪ ইং তারিখে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত আর এমটিপি নিরাপদ পোল্ট্রী ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার অধীনে পোল্ট্রি বিষয়ে উন্নততর ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমান এবং এস ডি সি এর গ্লোবাল গ্যাপ মাস্টার ট্রেইনার ডাক্তার মোজাম্মেল হক।
উক্ত প্রশিক্ষণ ে পোল্ট্রি পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষকগণ বিস্তারিত আলোচনা করেন এবং আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন, পোল্টির আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
ফরিদপুর জেলার পোল্ট্রি সেক্টরের #১০হাজার জন উপকারভোগী কে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
#উদ্দেশ্য: নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের উৎপাদনে এবং বাজারজাতকরণে প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা।
বাস্তবায়নে: সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি), ফরিদপুর।
অর্থায়নে ও সহযোগিতায়:
27/06/2024
অদ্য ২৬.০৬.২০২৪ ইং তারিখে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক ফরিদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত আর এমটিপি নিরাপদ পোল্ট্রী ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার অধীনে পোল্ট্রি বিষয়ে উন্নততর ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমান এবং এস ডি সি এর গ্লোবাল গ্যাপ মাস্টার ট্রেইনার ডাক্তার মোজাম্মেল হক।
চরভদ্রাসন উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রেফায়েতুল হাসান ও চরভদ্রাসন উপজেলার ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ আবু হানিফ সিদ্দিক।
উক্ত প্রশিক্ষণ ে পোল্ট্রি পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষকগণ বিস্তারিত আলোচনা করেন এবং আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন, পোল্টির আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
#উদ্দেশ্য: নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের উৎপাদনে এবং বাজারজাতকরণে প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা।
বাস্তবায়নে: সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি), ফরিদপুর।
অর্থায়নে ও সহযোগিতায়:
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
SDC Tower, , Alauddin Khan Road
Faridpur
7800
