Momtaj Priya

Momtaj Priya

Share

Video creator,Mother & Baby care,Personal Vlogging(The way of my thinking).

05/08/2024

৭১ -এর বিজয় দেখিনি কিন্তু ২৪-এর স্বাক্ষী হলাম। আর কোনো আফসোস নেই তবে আব্বু কে খুব মিস করছি। ইশ! এই বিজয়টা খুব দেখার ইচ্ছে ছিল উনার।
সারা বিশ্ব আজ নতুন করে আবার দেখলো বাঙালি আসলেই একটা কেমন জাতি!আসলেই মন থেকে খুব গর্ব হচ্ছে আজ আমি বাঙালি বলে।আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য ও এটা একটা শিক্ষা হয়ে থাকবে, অন্তত অহংকারী আর স্বৈরাচারী মনোভাব এর উদয় হবে না।
১৮ -এর কোটা আন্দোলন এ সরাসরি মাঠে ছিলাম যদি ও এইবার সেই সৌভাগ্য হয়নি। যাদের রক্তে এই বিজয় তাদের আত্মার শান্তি কামনা ভরছি বুক ভরা শ্রদ্ধা নিয়ে।

09/07/2024

কিছু ক্ষত শুকিয়ে গেলে ও তার দাগ থেকে যায়।সময়ের স্রোতে চলতে চলতে একদিন হঠাৎ আবিষ্কার হয় জানার মধ্যে ও কত কী ভুল ছিল।জীবন নিয়ে কতশত আশা, স্বপ্ন সবই নিছক কল্পনাই থেকে গেলো।হয়তো এইভাবেই একদিন ইতি ঘটবে এই ক্ষনস্থায়ী জীবনের। পার্থিব জীবন তো চিরস্থায়ী নয় কিন্তু তারপর ও অভিযোগ জমা হয়ে যায় প্রতিনিয়ত না চাইলে ও।অনেক কিছুই পাওয়া হয়ে গেছে না চাইতে ও কিন্ত যেটা চেয়ে পাইনি সেটার আফসোস টাই যেন নিজের অজান্তেই দীর্ঘশ্বাস হয়ে প্রকাশ পেতে থাকে বারবার।আসলে সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সহজ হয়ে উঠে না সহজে শত চেষ্টা করে ও।

09/07/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jinuk Akter, Shapna Chowdury, Picasso Khuda

09/07/2024

প্যারেন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। মা-বাবা হওয়ার আগে এই বিষয়ে আমাদের তেমন কোনো জ্ঞান-ই থাকে না আসলে। ইন্টারনেট এর কল্যানে এখন অনেক কিছুই আমরা হয়তো জানতে পারছি তাই অনেক বিষয়ে দেখা যায়,প্রচলিত নিয়মের সাথে আমাদের মতবিরোধ দেখা দেয়।তবে বাচ্চার জন্য যেটা উপকারী বা বিজ্ঞানসম্মত উপায় সেটাই অনুসরণ করা উচিত। পরিবার ও আশেপাশের সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাহলে এক সময় দেখা যাবে আমাদের পরবর্তী প্রজন্মকে এই বিষয় নিয়ে আর চাপে পড়তে হবে না।

04/07/2024

Respect ❤️

02/07/2024

সারাদিন খুব বৃষ্টি ছিল বাড়িতেই নিজের ঘরে উপভোগ করলাম সারাটাদিন। কিন্তু বিকেলে মেঘলা আকাশ দেখেই মন চাইলো একটু বাইরে গিয়ে কফি খেয়ে আসলে মন্দ হয় না।যেই ভাবা সেই কাজ মাগরিবের পর বের হয়ে গেলাম পাশেই একটা কাবাব হাউসে । যদি ও ফুচকা খাাওয়ার ও প্ল্যান ছিল কিন্তু কোনো দোকান পেলাম না।হুটহাট প্ল্যান গুলোয় কিন্তু বাস্তবায়ন হয় বেশি, যেইগুলা অনেক সময় নিয়ে ভেবে করতে চাই তা আর করা হয় না অনেক সময়।
#একটা_ছুটির_দিনের_বিকেল

01/07/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shapna Chowdury, Jinuk Akter, Picasso Khuda

01/07/2024

ছুটির দিন টা অন্য দিনের তুলনায় একটু ভিন্ন ভাবে কাটানো হয়। একটা সময় খুব অপেক্ষা করে বসে থাকতাম কখন শুক্রবার আসবে বাড়িতে অলস সময় কাটাতে পারবো।খুব মিস করি আগের সময় গুলো।
#ছুটির_দিনের_ভিডিও
#আয়াতুল_কুরসির_ফযীলত
্বীন_থেকে_রক্ষা_পাওয়ার_আমল

30/06/2024

মিলানোভার জন্য বাইরের কোনো প্রকার স্ন্যাকস আমি জমা রাখি না।তাই সহজ সমাধান এই বিস্কুট পিঠা ডিম দিয়ে। হালকা ক্ষিধে পেলে এটা দিয়েই সামাল দিয়ে থাকি। আমরা ও খাই যখন তখন । এটার সুবিধা হলো সংরক্ষণ করে রাখা যায় বেশ কয়েকদিন।আর মাঝে মধ্যে ভিন্ন কিছু তৈরি করতে ভালো ও লাগে বেশ।








#বিনা_হিসেবে_জান্নাত_লাভের_আমল

28/06/2024

জীবনে প্রথম ঝর্ণা দেখেছিলাম খৈয়াছড়া ঝর্ণা সে কি অসাধারণ অনুভূতি! দীর্ঘ দিন পর আবার সুযোগ পেলাম গত বছর অসাধারণ দুটি ঝর্ণা দেখার।এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি কাজ করে আসলে পুরো পথটুকুতে আর কতটুকু গেলে দেখা পাবো সেই নৈসর্গিক সৌন্দর্যের।সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা স্মৃতি জমা হলো আমার জীবনে। তবে ঝর্ণা দেখতে যাওয়া টা অনেক শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন, তাই সময় থাকতে এই সৌন্দর্য টা সবারই একবার হলে ও উপভোগ করা উচিত।

#মুপ্পোছড়া_ঝর্ণা
াটা_ঝর্ণা
#বিলাইছড়ি

Want your business to be the top-listed Beauty Salon in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Feni