Saara's Dream

Saara's Dream

Share

Beauty & Food Products

06/08/2025

"যেখানে উপহাস বেশি, সেখানেই সফলতা অপেক্ষায়"

মানুষ যখন নিজের স্বপ্নকে বাস্তব করতে চায়, তখন চারপাশের মানুষদের কাছ থেকে উপহাস, সন্দেহ আর অবহেলার সম্মুখীন হতে হয়। অনেকে প্রশ্ন তোলে, হাসে, ছোট করে দেখে—তবে সেখানেই লুকিয়ে থাকে ভবিষ্যতের এক সম্ভাবনাময় গল্প। কারণ ইতিহাস বলে, যাদের একদিন সবাই উপহাস করেছে, তারাই একসময় ইতিহাস গড়েছে।

উপহাস আসলে একটি পরীক্ষা—কে ধৈর্য ধরতে পারে, কে নিজের উপর বিশ্বাস রাখতে পারে, কে নিজেকে বারবার প্রমাণ করতে পারে। এই উপহাসের পেছনে থাকে এক প্রকার অনুজ্ঞা: “তুমি আলাদা, তাই তোমাকে বুঝতে পারছি না।” আর সফলতার প্রথম ধাপই তো এই আলাদা হওয়া। যে পথে সবাই হাঁটে না, সেই পথেই তো নতুন সম্ভাবনার জন্ম হয়।

ধরো, একজন স্বপ্ন দেখে নিজের কিছু করার, নতুন কিছু শেখানোর, সমাজে কিছু পরিবর্তন আনার। তখন হয়তো অনেকে বলবে, "এসব দিয়ে কিছু হবে না", "তুমি পারবে না"। কিন্তু এই কথাগুলিই যদি সে শক্তি হিসেবে নেয়? যদি প্রতিটি উপহাসকে রূপান্তর করে জেদে আর নিষ্ঠায়? তখন একদিন সেই স্বপ্নই হয়ে ওঠে বাস্তবতা, আর সেই ব্যঙ্গকারীরাই বলে, "সে তো শুরু থেকেই আলাদা ছিল!"

তাই মনে রাখো—যেখানে উপহাস বেশি, সেখানেই হয়তো তোমার আলাদা হওয়ার প্রমাণ, সেখানেই সফলতার দুয়ার খোলা। শুধু প্রয়োজন নিজের উপর অটুট বিশ্বাস আর এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা।

22/07/2025

জীবন তখনই সুন্দর যখন সঠিক মানুষটি আজীবন সুখে দুঃখে আপনার পাশে থাকে।💜

21/07/2025
21/07/2025

জীবন সবসময় একরকম থাকে না।
কখনো হেরে যাওয়ার ভান করে জীবন,
আবার কখনো তোমাকেই বিজয়ের মঞ্চে দাঁড় করায়।তাই হেরে যাওয়ার মুহূর্তেও ভেঙে পড়বেন না—কারণ জীবন হয়তো আপনার ভিতরে কিছু গড়ছে,যা দিয়ে আপনি একদিন নিজেকেই অবাক করে দেবেন।

নিজেকে বিশ্বাস করো। একদিন ঠিকই জীবন আপনার হাতেই নতুন গল্প লিখবে... আর সেই দিনটা খুব বেশি দূরে নয়।

মাইসারা জান্নাত মিম
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

25/08/2022

রেসিপি
পারফেক্ট কফি
অনেকে মনে করেন মেশিন ছাড়া সুন্দর কফি বানানো যায়না। পুরোপুরি ভুল কথা। বাসায় বসেও আপনি রেস্টুরেন্টের চেয়েও ভালো কফি বানতে পারবেন। আসুন জেনে নিই রেসিপি।

সুস্বাদু ক্লাসিক কফি বানাতে যা যা লাগবেঃ
১. কফি মেট।
২. গরুর জ্বাল দেয়া ঘন দুধ।
৩. মিল্ক পাউডার।
৪. ভালো মানের কফি পাউডার (Nescafé Matinal রিকোমেন্ডেড)

কফি মেট:
কফি মেট একটি নন ডেইরী ক্রিমার মানে এখানে দুধ জাতীয় কোন ক্রিম থাকনো। এটি কোলস্টেরল ফ্রি, স্বাস্থের জন্য ভালো,তবে বাঙ্গালী জিহবাকে শান্তি দেবার জন্য যথেষ্ট নয়।অরজিনাল ক্রিমের মত স্বাদ পাবেন না এটিতে। কফিকে ভারী এবং সুস্বাদু করতে ব্যবহার করা হয়। প্রতি মগে 2 চামচ এবং কাপে 1 চামচ ব্যবহার করলে কফি আঠালো, ভারী ও সুস্বাদু হয়।

দুধ পাউডারঃ
শুধু কফি মেট মিশিয়ে কফির পুরো স্বাদ আসেনা। হাফ চামচ দুধ পাউডার মেশালে টেস্ট বেড়ে যায় বহুগুণ! দুধ পাউডার নির্বাচনের ক্ষেত্রে ভালো ব্রান্ডের ফুল ‍ ক্রিম দুধ পাউডার বেছে নিন।

রেসিপিঃ
কফি খেয়ে সবাই প্রশংসা না করে পারবেনা! তবে এটিতে ফ্যাট অনেক বেশী থাকবে, ক্রিমি কফি, টেস্টি! অনেকে মনে করছেন কফি মেট, দুধ ও দুধ পাউডার তিনটি তো একই ধরণের জিনিষ। আলাদা আলাদা ভাবে এগুলো ব্যবহার করার দরকার কি? প্রশ্নটা আসলে স্বাদের। ওই তিনটার মিশ্রণ ছাড়া স্বাদ পূর্ণ হয়না কখনো।

প্রথমে, গরুর ঘন দুধ নেবেন মগের 1/4 ভাগ। বাকী 1/3 ভাগ পানি মেশাবেন।এরপর 1 চামচ কফিমেট ও হাফ চামচ মিল্ক পাউডার ‍মিশিয়ে বয়েল করুন ফুটে ওঠা না পর্যন্ত।

এরপর মগে ঢেলে মাত্র হাফ চামচ কফি পাউডার মেশাবেন। বেশী পাউডার মেশালে কড়া হয়, সুস্বাদু হয়না। কড়া কফি নেশা মেটায় ঠিক তবে তৃপ্তিকর হয়না। তাই কফির লিকার দেবার সময় সবসময় চেষ্ঠা করবেন কম মেশাতে।
যদি ফেনা চান তবে দুটো মগ নিয়ে একমগ থেকে অন্যমগে কফি ঢালুন বা বোতলে ঢুকিয়ে ঝাকান।
কখনোই কড়া গরম কফি খাবেন না, কারণ স্বাদ ভালো লাগেনা। হালকা ঠান্ডা (৭০ সেন্ট্রিগেডের কাছাকাছি) কফির স্বাদ সবচেয়ে ভালো লাগে।

Want your business to be the top-listed Beauty Salon in Fulbaria?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Fulbaria