Hena's Art and Health Tips
Life is like a mountain Hard to climb But once you get to the top,The view is Beautiful
মানুষের মেরুদণ্ড ছোট ছোট ৩৩ টি অস্থি বা কশেরুকা দ্বারা গঠিত। যাকে ইংরেজিতে বলা হয় ভাটিব্রা।এরা একে অপরের সাথে ইন্টার ভার্টিব্রাল ডিস্কের সাহায্যে সংযুক্ত থাকে। তখন এই ডিস্ক কোন কারণে নিজের স্বাভাবিক জায়গা থেকে সরে যায়,তখনই ঘটে বিপত্তি। তখন ডিস্ক প্রলাপ্স থাকে সাধারণত ঘাড়ের অংশে তথা সারভাইক্যাল ডিস্কে, কোমড়ের অংশে তথা লাম্বার ডিস্কে।মেডিক্যাল এর পরিভাষায় একে বলে প্রলাপ্স লাম্বার ইন্টারভাটিব্রাল ডিস্ক(পিএলআইডি)।কি ভাবে বুঝবেন আপনার ডিস্ক প্রলাপ্স হয়েছে? ১.কোমড় ব্যথা৷ ২.ব্যথা কোমড় থেকে পায়ের দিকে ছড়ায়। ৩.পা ঝিন ঝিন করে,অবশ অবশ মনে হয়। ৪.খানিকখন দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে আর হাঁটার ক্ষমতা থাকে না,তবে কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার হাঁটতে পারে। ৫.পা ভারী বা অধিক ওজন মনে হয়। ৬.পায়ে জ্বালাপোড়া অনুভূত হয়। ৭.পায়ের শক্তি কমে যায় এবং অনেক ক্ষেএে মাংসপেশি শুকিয়ে যায়। ৮.অনেক ক্ষেএে আক্রান্ত ব্যক্তির প্রস্রাব ও পায়খানা নিয়ন্ত্রণে থাকে না।এ ছাড়া ও রয়েছে অনেক লক্ষ্ন।তাই, যদি কোন ব্যক্তি এই সমস্যা গুলোর মুখোমুখি হন তাহলে খুব দ্রত ডাক্তারের পরামর্শ নিন।
Revenge of Nature...(প্রকৃতির প্রতিশোধ) আমরা যারা অন্যের ক্ষতি করার জন্য,ওই মানুষটার শিখর উপরে ফেলার জন্য, তার উপর মানসিক নির্যাতন চালানোর জন্য তাকে বিপদে ফেলি,কখনো কি ভেবে দেখেছি বিপর্যস্ত সেই মানুষটার কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে? সেই মানুষটা হয়তো বেঁচে থাকে কিন্তু তার আত্তাটাই মরে যায়, সে না পারে কাওকে বলতে,না পারে সহ্য করতে।মানুষ সামাজিক জীব।মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন অসাধারণ সব গুনাবালি তাই মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব।সৃষ্টিকর্তাআমাদের এত নিয়ামত দেওয়া সত্ত্বেও আমরা অন্যের সম্পদের প্রতি লালসা করি, তাকে সর্বস্বান্ত করে তার ভিতর টাকে মেরে ফেলি।যার প্রতি এই অভিচার করা হয়ে থাকে সে হয়তো বেঁচে থাকে কিন্তু তার আত্তটাই মরে যায়, হয়ে যায় ভারসাম্যহীন,অল্পতেই ভয় পায়,মনে হয় আর হইতো বাচবেই না,সেই দুর্ঘটনা আবারও ঘটবে। এক কথায় সেই মানুষটার মত এত অসহায় হইতো আর কেউ থাকে না।আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠজীব হয়েও কি করে পারি এমন বিবেচনা বহির্ভূত কাজ করতে?কি ভাবে পারি মানুষকে এহেন বিপর্যস্ত করতে?পারি কারন আমাদের আছে অন্যের সম্পত্তির উপর লোভ, আছে অন্যকে শারিরিক মানসিকভাবে বিপর্যস্ত করে খনিকের জন্য সম্পদশালী হওয়া। সেই অসহায় মানুষটি সব কিছু সহ্য করলেও প্রকৃতি কিন্তু সহ্য করে না।সেই অভিচার এর বিচার সে নিজের হাতেই তুলে নেয়।আমি আপনি ভাগ্যবান হলে আমরা সেই বিচারটাও দেখে যেতে পারি। এর চেয়ে কঠিন বিচার হইতো রয়েছেকিন্তু অসহায় মানুষটি কিছুতেই বুজতে চায় না। অন্যকে অসহায় করে দিয়ে আপনি আমি যে সম্পত্তির মালিক হলাম তা প্রকৃতি একদিন নিজ দায়িত্বে কেড়ে নেবে,কারন মহান আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।আসুন আমাদের বিবেককে জাগ্রত করি,আসুন দেখে নেই আমরা কাওকে অন্যায় ভাবে শারিরিক মানসিক কস্টে ফেলছি কিনা?শেষ বিচারে আমারা অন্যের হক এর জন্য যেন আল্লাহ পাক এর সামনে মাথা নত না করি।আল্লাহ পাক সবাইকে হালাল হারাম চিনার তাওফিক দান করুন।আমিন।
08/11/2022
ভাল্লাগে হাটতে তোর হাত ধরে.....
05/11/2022
পাঞ্জাবী...
আমাদের গ্রাম, আমাদের প্রাণ।
04/11/2022
আপনার বয়স কত?বিয়ে হয়েছে ৫ বছর? কয়টা বাচ্চা? ও বাচ্চা হয়নি?সমস্যাটা কার?ও আপনার? আচ্ছা আপনার স্বামীর?তাহলে তো আপনাদের বাচ্চাই হবে না।কি হবে এত কস্ট করে? কে খাবে এই সম্পত্তি? আপনার শরীর সব সময় খারাপ থাকে? আপনার জন্য খুব দুঃখ হয়।আপনার জীবন টাই বৃথা। আমাদের সমাজে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, তথা সব শ্রেণির মানুষই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই।আমরা যারা এই রকম প্রশ্নের সম্মুখীন হই তাদের উদ্দেশ্যে আজ এই লেখা। আমার বয়স কতো সেটা আপনার না জানলেও চলবে, আমি ঠিক আছি আর হা আপনার বয়স বাড়ছে এটা ভাবুন।আমার বাচ্চা হচ্ছে না,সমস্যা টা আমার বা আমার স্বামীর ও না।আপনাকে বলছি আমার বাচ্চা হচ্ছে না এটা নিয়ে আপনি একটুও ভাববেন না কারণ আমরা নিজরাও ভাবছি না,আর হ্যা আপনার যে ৪/৫ জন ছেলেমেয়ে আছে তাদেরকে নিয়ে ভাবুন কাজে লাগবে।বন্ধু, আমি কাজ করি শুধুই আমার জন্য, আমার সম্পত্তি দিন শেষে আমারই।অযথাই কেন ভাবছেন আমাকে নিয়ে? বরং নিজের দিখে নজর দিন,নিজেকে ফোকাস করুন তাহলে অন্যের সম্পত্তির দিখে দৃষ্টি যাবে না।জী,আমার শরীর সব সময় খারাপ থাকে কারণ আমি একজন অ্যাক্সিডেন্টের রোগী। কখনো পা ব্যথা,কখনো কোমড় ব্যথা,কখনো দাঁত ব্যথা।আবার কখনো ঘুমের সমস্যা। কিন্তু কি জানেন এত কিছুর মাঝেও আমি ভালো আছি।কেন অযথাই আমাকে নিয়ে ভাবছেন?আমাকে নিয়ে দুঃখ পাবেন না।আপনি দয়া করে আপনাকে নিয়েই ভাবুন। এতে আখেরে আপনারই লাভ।ইয়েস শুনে রাখুন।ব্যক্তিগতভাবে আমি দারুণ সফল একজন মানুষ,ঠিক আমার মত।তাই কেন আমার জীবন বৃথা বলে ভাবছেন?? আসুন আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের চর্চা করি।ভালো মানসিকতাই পারে মানুষকে কস্ট না দিয়ে সবকিছু সহজ,স্বাভাবিক দৃষ্টিতে দেখে বিচার করা,অন্যের পিছনে না লাগা।তাই আসুন আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পালটাই আর তা মানসিক স্বাস্থ্যের ব্যাপক চর্চার মাধ্যমে।
করে ফেললাম আরোও একটি জামা।
এই ওড়নাটার ও কাজ শেষ করলাম।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tongi
Gazipur
1704
