Sumi's vlog

Sumi's vlog

Share

Bss honours

25/08/2025

কবিতার নামঃ চড়া দাম
কলমেঃ সুমি আক্তার ........................................

কি চাই মশাই?
তেল নিতে চাই ।

সয়াবিন নাকি পাম ?
কোনটা কত দাম?

একশো পঞ্চাশ পাম,
লিটার প্রতি দাম ।
সয়াবিন কিছুটা বেশি,
লিটার একশো আশি ।

তেলের দাম তো পুরাই আগুন
কেজি কত পেঁয়াজ রসুন ?

রসুন একশো চল্লিশ , পেঁয়াজ আশি ।
পাঁচ টাকা কম রাখবো যদি নেন বেশি ।

পেঁয়াজ রসুনের যে ঝাঁঝ ,
নিবোনা ভাই থাক আজ ।
দেখি গিয়ে তাড়াতাড়ি,
নিতে পারি কিনা তরকারি ।
কত চাই একটা লাউ ?

নিতে চাইলে সত্তর দাও ।
যদি লাগে তাজা পটল,
একশো টাকা কেজি কেবল ।
নাকি মশাই নিবেন পেঁপে,
এক কেজি কি দিবো মেপে?
আরোও আছে গোল আলু,
ষাট টাকা প্রতি কিলো ।

পটল, পেঁপে, আলু
দাম শুনে ঘামে তালু
এত যদি দাম চাস
কেমনে চলমু সারা মাস ?
গরীবের আজ পুড়া কপাল
দেখি গিয়ে মাছের কি হাল

এই যে মিয়া ,
দাম কত তেলাপিয়া ?

দাম নিয়ে নয় বাড়াবাড়ি,
একদাম দুশো কুড়ি ।

তবে শুনি পাঙ্গাস কত ,
কিলো কেবল দুইশত ।
দাম শুনে তো মাথা ঘুরে
তবে মশাই সরেন দূরে

কিনতে হবে চাল ডাল,
দেখি গিয়ে তার কি হাল ।

এই যে ভাই, আটা ময়দা সুজি
দাম কত প্রতি কেজি ?

ষাট টাকা দরে আটা ময়দা
একশো টাকা কিলো সুজি, দাদা ।
লাগে যদি চাল ডাল চিনি
নিয়ে যান থাকলে মানি
চালের কিলো কেবল আশি
রাখবো না দাদা আমি বেশি

আটা ময়দা চাল ডাল
দাম তো সবি নাজেহাল
পকেট ফাঁকা নাই টাকা
যাবে কি আরোও কম রাখা?

বাজার ঘুইরা খবর নেন
কম দামে পাইলে কিনেন

দেশের উন্নয়ণ এতই চরম,
বাজার তাইতো খুবই গরম ।
এমপি, মন্ত্রী, সিন্ডিকেট ,
তারা আজ ভরে পকেট ।
বাজারে দাম উর্ধ্বগতি ,
আমার হলো দূর্গতি ।

21/08/2025

I love tiens

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Gazipur