Organic Essences by Shato-Manjori
"Where Nature Whispers to Your Care..."
আমাদের প্রথম পেইজ শতমঞ্জরী - Shato Manjori, যা পাঁচ বছর পেরিয়ে শত গ্রাহকের হৃদয়ে স্থান করে নিয়েছে।
17/03/2026
হেয়ারপ্যাক ব্যবহার করা বেশ ঝামেলার, তাই না?
বাটিতে নাও, জল মেশাও, চামচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করো, হেয়ার গ্রোথ বুস্টিং অয়েল যোগ করো, আবার মিক্স করো, এরপর এপ্লাই করো, ত্রিশ মিনিট অপেক্ষা করো, তারপর শাওয়ার নাও!
খুবই ঝামেলার!
কিন্তু মাত্র ১৩০/- টাকার এই হেয়ারপ্যাকটা আপনাকে কতকিছু দিচ্ছে আপনি জানেন?
যাতে জানেন, তার জন্যই সব উপাদান আমরা বলে দেই। আর ঠিক এই উপাদান মিশ্রিত প্যাক এই দামে আপনি অন্য কোথাও পেলে কিংবা নিজে মেথি-আমলকী ইত্যাদি শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করলেও আমার কোনো আপত্তি নেই।
এই হেয়ারপ্যাক বানানো কোনো রকেট সাইন্স না। কিন্তু আমরা অত্যন্ত কষ্ট করে উপাদানগুলো যোগাড় করে হেয়ারপ্যাক তৈরি করি, আপনারাও কিনেন। কারণ হলো- কমফোর্ট আর বিশ্বাস।
আমরা মূলত সাড়ে পাঁচ বছর ধরে এই কমফোর্ট আর বিশ্বাসের জোরেই টিকে আছি।
তো, যেটা বলছিলাম..
১৩০/- টাকার এই হেয়ারপ্যাক আপনার চুলের জন্য একটা জেম! এটা হেয়ারফল নিয়ন্ত্রণ করার পাশাপাশি আপনার মাথার ত্বকের একটা চমৎকার এক্সফলিয়েটর, যেটা ফলিকলের সুরক্ষা দেয় এবং খুশকি থেকেও দূরে রাখে।
সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করলেই আপনার তীব্র হেয়ারফল নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু প্রতি সপ্তাহেই কন্টিনিউ করতে হবে। হেয়ারফল পুরোপুরি বন্ধ হয়ে যাবে– এটা আমি বলি না। যারা বলে তারাও সঠিক বলে না। কারণ কিছু বয়ষ্ক চুল ঝরে যাওয়া প্রাকৃতিক ভাবেই স্বাভাবিক।
চুলের লাইফ সাইকেল আছে। পুরোনো চুল ঝরবে + নতুন চুলও ফলিকল ঠিকরে মাথা তুলে বেরোবে। কিন্তু আপনার এক্সট্রিম হেয়ারফল হচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন। যেমন-
★ গ্রোথের তুলনায় বেবি হেয়ার কম বেরোলে
★ দিনে প্রতিবার চিরুনি দেয়া মাত্রই অতিরিক্ত চুল উঠে আসলে বা বিছানা-বালিশে চুল পড়ে থাকলে
★ শ্যাম্পু করার সময় গোছা ধরে চুল উঠলে
এসব ক্ষেত্রে অবশ্যই অধিক যত্ন নিতে হবে। সপ্তাহে একবারের জায়গায় দুইবার হেয়ারপ্যাক ইউজ করতে হবে। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। সাটিন/সিল্কের বালিশ কভার ব্যবহার করতে হবে। সরাসরি রোদ থেকে চুলকে ঢেকে চলতে হবে।
আর যদি জিজ্ঞেস করেন, কতদিন ধরে যত্ন নিতে হবে?কয়টা ফাইল ব্যবহার করতে হবে?
তাহলে আমি বলব, ভালো লাইফস্টাইলের কোনো শর্টকাট হয় না।
নিজে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক সমৃদ্ধ খাবার থেকে সুরক্ষিত থাকবেন, চুলকেও রিফাইন্ড তেল ও হার্শ কেমিক্যাল যুক্ত শ্যাম্পু/কন্ডিশনার থেকে দূরে রাখবেন।
সামগ্রিকভাবে ত্বকের যত্ন নিতে মাথার ত্বককে উপেক্ষা করা বা ভুলে যাওয়ার সুযোগ নেই।🤍
01/03/2026
আমাদের কোনো সিক্রেট ইনগ্রেডিয়েন্টস নেই। কারণ ইনগ্রেডিয়েন্টস জেনে পণ্য ক্রয় করা গ্রাহকের অধিকার। কারও কোনো উপাদানে এলার্জি থাকলে সেটাও জেনে বুঝে ক্রয় করা উচিত।
সিক্রেট ইনগ্রেডিয়েন্টস কেন থাকবে? এটা তো কোনো যাদুকরী জিনিস না! রাতারাতি টাক মাথায় চুল গজানোর কোনো অমূলক অঙ্গীকারও আমরা করি না।
তাহলে আমাদের বিশেষত্ব কী?
আমাদের বিশেষত্ব দিদিমার টোটকার। আমাদের অঙ্গীকার বিশুদ্ধতার। আমরা যে অনুপাতে যে উপাদান ব্যবহার করি, যেভাবে তেলের তাপমাত্রা মেইনটেইন করি এবং সর্বোপরি যে তথ্য সরবরাহ করি তাতে কোনো অস্বচ্ছতা নেই।
এবং আমাদের প্রায় অর্ধযুগ পূর্ণ হতে যাচ্ছে এক সুবিশাল গ্রাহকসংখ্যা অ্যাচিভ করার। সংখ্যাটা অনেকের ভাষ্যমতেই কম, কিন্তু আমার কাছে যথেষ্ট। কারণ এর মাঝে নব্বই শতাংশ গ্রাহকই আমাদের নিয়মিত গ্রাহক।
–ফাউন্ডার এবং সাবেক পরিচালক
26/11/2025
22/11/2025
যারা সময়ের অভাবে/ঠাণ্ডার সমস্যায় হেয়ারপ্যাক লাগানোর সময় পান না, তাদের জন্য-
এমন একটা খালি কৌটা নিন। তাতে কিছু পরিমাণ হেয়ারপ্যাক পাউডার নিন। এরপর কৌটায় দ্বিগুণ পরিমাণে হেয়ার গ্রোথ বুস্টিং অয়েল ঢেলে পূর্ণ করুন। এভাবে রেখে দিন ২৪ ঘণ্টা।
হেয়ারপ্যাক পাউডার থেকে নির্যাস বেরিয়ে তেলের সাথে মেশার জন্য মজতে দিন। তারপর দেখবেন হেয়ারপ্যাকের সলিড অংশ থিতিয়ে তলানি পড়েছে, আর তেল ভেসে আছে উপরে।
এই তেল চামচের সাহায্যে নিয়ে ব্যবহার করতে পারেন।
★নোট★
১. হেয়ারপ্যাক পাউডার পানির সাথে পেস্ট তৈরি করে তাতে অয়েল যোগ করে ইনস্ট্যান্ট ব্যবহার করার ক্ষেত্রে পরিমাণ হচ্ছে ২ঃ১ অনুপাত, অর্থাৎ যেটুকু হেয়ারপ্যাক নিবেন তার অর্ধেক তেল যোগ করবেন। (এটাতেই বেস্ট রেজাল্ট আসে)
কিন্তু এই ফাঁকিবাজি শর্টকাট টেকনিকে ব্যাপারটা উল্টো, ১ঃ২ অনুপাত। অর্থাৎ মিশ্রণ বানিয়ে রাখার জন্য যেটুকু হেয়ারপ্যাক নিবেন তার দ্বিগুণ তেল যোগ করবেন।
[এই কৌটায় ৫০ গ্রাম হেয়ারপ্যাকের সাথে ১০০ মি.লি অয়েল যোগ করা হয়েছে]
২. এই শর্টকাট টেকনিক আমি নিজেও ফলো করি আর এই তেলটাই সবসময় ব্যবহার করি। উপর থেকে তেল শেষ হয়ে গেলে নিচের থিতিয়ে থাকা হেয়ারপ্যাকটা চামচ দিয়ে উঠিয়ে প্রোটিন ট্রিটমেন্ট করি। সুপার কাজে দেয় 👌
৩. শর্টকাট টেকনিক দিয়ে সারা মাস চললেও মাসে একদিন অন্তত হেয়ারপ্যাক নিয়ম মেনে ব্যবহার করি।
এতবছর পর কন্টেইনার আপগ্রেড করলাম, আগের বোতলগুলো ছিল রাঁধুনী সরিষার তেল টাইপ। কিছু মাস ধরে প্যাকেজিং এ বাবল র্যাপিং আর কার্টুন যাচ্ছে, যা আগে যেতো খবরের কাগজ আর কাপড়ের ব্যাগ।
সব মিলিয়ে এই ২৫০ মি.লি বোতলে মাত্র ২০/- টাকা বাড়তি যোগ করা হয়েছে।
এই পরিবর্তন ব্র্যান্ডিং এর জন্য জরুরি। তাও এই ফুড গ্রেড প্লাস্টিক বোতল অর্ডার দিয়ে আনালে প্রাইস যা আসতো, তাতে নিজে কারখানার কাছ থেকে নিয়ে আসায় খরচ কমেছে অর্ধেক।
খরচ কমানোর জন্য এদিক ওদিক সোর্স খুঁজতে আর দৌঁড়াতে গিয়ে নিজের শরীরকে ইস্পাতের মতো ব্যবহার করতে হয়।
পেইজ প্রোমোট করি না, বুস্ট করি না। এগুলো করলে প্রোডাক্ট প্রাইস হবে দ্বিগুণ।
নাহলে কোল্ড প্রেসড অয়েল আপনারা এই প্রাইসে জীবনেও পেতেন না!
18/11/2025
নতুন মোড়কে হেয়ার গ্রোথ বুস্টিং অয়েল 🤍🧿
পাঁচ বছর পর প্রথম মূল্য বৃদ্ধি করা হলো। তাও ১০০ মি.লিতে ১০/- টাকা, ২০০ মি.লিতে ১৫/- টাকা আর ২৫০ মি.লিতে ২০/- টাকা করে বাড়ানো হয়েছে মাত্র।
২৫০ মি.লি হেয়ার গ্রোথ বুস্টিং অয়েল ৪২০/- টাকায় আজ থেকে যাত্রা শুরু করলো।
১০০ মি.লি এবং ২০০ মি.লি আগের কন্টেইনার শেষ না হওয়া অব্দি আগের মূল্যেই পাবেন। নতুন মোড়কে ১০০ মি.লি ১৭৫/- এবং ২০০ মি.লি ৩৪৫/- টাকায় যাত্রা শুরু করবে কিছুদিনের মধ্যেই।
হ্যাপি শপিং 💗
11/11/2025
দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানেনা মানুষ?
কই আমি তো দেখিনা কোনো মানুষ রোজ সকালে উঠে দাঁত ব্রাশ না করে থাকে! মানুষ মাত্রই দাঁত ব্রাশ করে। স্নান করে। নখ কাটে।
কাউকে বলতে শুনেছেন, ব্যস্ততার কারণে দিনের পর দিন দাঁত মাজে নাই? নখে ময়লা জমেছে কিন্তু ক্লিন করে নাই? সময়ের অভাবে দিনের পর দিন স্নান করে নাই?
না। শুনবেন না এমন অদ্ভুত অজুহাত।
কিন্তু দিনের পর দিন চুলের গোড়া ঢিলা হয়ে যাচ্ছে, ফলিকল নষ্ট হয়ে যাচ্ছে, আগা ফেটে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে, খুশকির কারণে পার্মানেন্ট ফাঙ্গাল ইনফেকশনের দিকে চলে যাচ্ছে...
তবুও চুলে প্যাক লাগানোর নাকি সময় নাই!
কত সময় নষ্ট হয় একটু দেখেন তো-
রোজকার হিসাব বাদ দিলাম। উইকেন্ডে স্নান যদি কেউ করতে পারে, স্নানের জাস্ট ২০ মিনিট আগে দুই চামচ পাউডারে পানি দিয়ে মিশিয়ে ১ চামচ তেল যোগ করে মাথায় লাগাতে কত সময় লাগে?
ওই ২০ মিনিট বসে থাকতে হবে এমন না। আপনি ঘরের কাজকর্মও করতে পারেন! বাচ্চাকে খাওয়াতে পারেন, চা বানাতে পারেন!
কাজকর্ম তো সবারই থাকে। আসলে দরকার হচ্ছে প্রায়োরিটি। আপনার কাছে যদি নিজের শরীর-স্বাস্থ্যের প্রায়োরিটি না থাকে, তাহলে কারও কাছেই থাকবে না।
ত্বক বা চুলের যত্ন নেওয়াটা বিলাসিতা নয়। এটা আপনার শরীরেরই অংশ মনে রাখবেন। আপনার হাঁটু পর্যন্ত লম্বা আর ইয়া মোটা বেণীর চুল লাগবে বলছি না! কিন্তু একজন ছেলের কদমছাঁটের চুলও যেন স্বাস্থ্যকর হয়, আমি এটা বলছি।
আমার তো মনে হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে মানুষ তাও জানে..
কিন্তু মাথায় চুল থাকতে চুলের মর্ম দিতে জানে না!
09/11/2025
একটা গ্রুপ থেকে নতুন পরিচয় হওয়া এক আপুকে আমরা ১০০ গ্রাম হেয়ারপ্যাক ও ১০০ মি.লি হেয়ার গ্রোথ বুস্টিং অয়েল গিফট পাঠিয়েছি। কেন শুনবেন?
সেই গ্রুপে অন্য এক পেইজের হেয়ার অয়েল দেখিয়ে একজন জানতে চেয়েছিল অথেনটিক কিনা। তাতে আপু খুব দুঃখ ভারাক্রান্ত মনে কমেন্ট করেছিলেন, "শুধু উনার অয়েল না, বাংলাদেশে যত পেইজ অয়েল সেল করে সব কয়টা স্ক্যাম"
আমি বুঝেছিলাম যে আপু যারপরনাই হতাশ। বলেছিলাম, বাংলাদেশের সব অয়েল তো একজনের পক্ষে ট্রাই করা সম্ভব না, নিশ্চয়ই উনি অধিকাংশ বুঝাতে চেয়েছেন।
কিন্তু আপু এতই হতাশ এতই হতাশ- উনি বদ্ধ পরিকর হয়ে বোঝাতে চাইলেন যে অধিকাংশ মানেই "সবাই"।
আসলে আপু অনেকবার ঠকেছেন। মানুষ বারবার ঠকলে বিশ্বাস হারাবেই। তখন মনে হবেই রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলেছিলেন- "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"?
তখন স্থির করলাম, এই আপুকে আমাদের পক্ষ থেকে একটা গিফট পাঠাবো একেবারে উইদাউট ডেলিভারি চার্জে। অনুরোধ থাকবে এটুকুই যেন নিয়ম মেনে উনি অন্তত একমাস ব্যবহার করেন।
আপু পার্সেল হাতে পেয়েছেন। কী জানি আমাকে কী ভেবেছেন! এভাবে বাড়ি বয়ে গিফট পাঠিয়ে হলেও তার চুল পড়া কমিয়ে ছাড়তে চাইছি কেন!
আমার কীসের ঠ্যাকা?
ঠ্যাকা হলো এই যে, সব মানুষের উপর বিশ্বাস হারানো পাপ নয়- এই ছোট্ট মেসেজটা দেয়া! 🌸
উনার রেসপন্স শুনে আপডেট জানাতে আসব যদি একমাস বেঁচে থাকি 😁
07/11/2025
লতাপাতা জ্বাল দেওয়া তেল কেন টক্সিক?
তেল হচ্ছে হাইড্রোকার্বন। এতে কার্বন কার্বন যে বন্ধন থাকে, তাপ দিয়ে ফোটালে তা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। খুব সিম্পল ব্যাপার যে প্রাকৃতিক তেলে যে গুণ থাকে তা ফোটানো তেলে নষ্ট হয়ে যায়।
এবার আসি ফোটানোর তাপমাত্রা নিয়ে।
কঠিন পদার্থের যেমন গলনাঙ্ক আছে, তরলের আছে স্ফুটনাঙ্ক। একইভাবে তেলের আছে ধোঁয়া বিন্দু। এই ধোঁয়া বিন্দুতে উঠে গেলে অর্থাৎ তেল পুড়ে গেলে তা হয় মারাত্মক টক্সিক। উপকারের বদলে করতে পারে ক্ষতি।
তাহলে হট অয়েল ম্যাসাজ আমরা কোন উপায়ে করব?
আপনি মালিশের জন্য তেল গরম করতে পারেন, কিন্তু সেটা ধোঁয়া বিন্দুর থেকে অনেক নীচের তাপমাত্রায় করতে হবে। কীভাবে?
ডাবল বয়েলিং প্রসেসে।
অর্থাৎ আপনাকে দুটো পাত্র নিতে হবে। নিচের পাত্রে পানি ফুটিয়ে তার গরম বাষ্পের দ্বারা উপরের পাত্রের তেল আপনি গরম করে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। কিন্তু কোনোভাবেই তেলে সরাসরি তাপ প্রয়োগ করা যাবে না।
এখন আসি লতাপাতা জ্বাল দেওয়ার ব্যাপারে।
এই বাষ্প দ্বারা তেল গরম করে তার মধ্যে ভেষজ লতাপাতার এক্সট্র্যাক্ট বের করে আনা দুঃসাধ্য, তাই না?
আমার প্রশ্ন হচ্ছে, কেন আপনাকে লতাপাতা জ্বাল দিতেই হবে তেলের সাথে? ভেষজ উপাদান রোদে শুকিয়ে গুঁড়া করে এয়ার টাইট কন্টেইনারে রেখে দিন! আর একদম পিওর কোল্ড প্রেসড অয়েলের সাথে সেই গুঁড়া মিশিয়ে এপ্লাই করুন। সিম্পল!
ইউটিউবে কোনো ভিডিও পেলেই ট্রাই করতে যাবেন না। আগে স্টাডি করুন, কয়েক জনের রেজাল্ট পর্যবেক্ষণ করুন, মাথা খাটান। ❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Bedgram Fire Service Road
Gopalganj
8100
