A1 News Tv

A1 News Tv

Share

সুন্দর আগামীর অগ্রযাত্রায়

03/08/2024

জামালপুর মির্জা আজম চত্বরে কোঠা বিরোধী আন্দোলন।

03/08/2024

জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজে আজকের পরিস্থিতি

31/05/2023

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। উত্তরের শহর জেনিনে সোমবার একটি অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটায় ইসরায়েলি সেনারা।

নিহত ব্যক্তির নাম আশরাফ মোহাম্মদ ইব্রাহিম। ৩৭ বছরের ইব্রাহিম ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিনে ইসরায়েলি দখলদারদের গুলি করে হত্যা করেছে ইব্রাহিমকে।
অন্যদিকে ইসরায়েলি সেনারা বলছেন, জেনিনে সোমবার সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল। এ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর গুলি ছুড়তে শুরু করে। জবাবে তারাও পাল্টা গুলি চালায়। সন্দেহভাজনরা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসও নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা গ্রুপ অ্যাডভোকেসি বলছে, জেনিন থেকে ইসরায়েলি সেনারা ৬ জনকে গ্রেফতার করে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরের দখল ইসরায়েলের হাতে রয়েছে। অঞ্চলটিতে প্রায়ই অভিযান চালায় ইসরায়েলি সেনারা।

এএফপির তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতায় কমপক্ষে ১৫৫ ফিলিস্তিনি, ২০ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে।

13/05/2023

টাইমলাইন

১৩-০৫-২০২৩
০৪:৩০পিএম
ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

১৩-০৫-২০২৩
০৪:১০পিএম
স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’
স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’

১৩-০৫-২০২৩
০৩:১৩পিএম
রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত
রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৩-০৫-২০২৩
০২:৫৬পিএম
২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত
২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত

১৩-০৫-২০২৩
০২:৩১পিএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

১৩-০৫-২০২৩
০২:২৭পিএম
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

১৩-০৫-২০২৩
০২:১৬পিএম
১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী

১৩-০৫-২০২৩
০২:০০পিএম
ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

১৩-০৫-২০২৩
০১:৪৯পিএম
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ

১৩-০৫-২০২৩
০১:৩০পিএম
এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম

১৩-০৫-২০২৩
০১:২৮পিএম
কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

১৩-০৫-২০২৩
০১:১৫পিএম
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ

১৩-০৫-২০২৩
০১:১২পিএম
‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী
‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী

১৩-০৫-২০২৩
০১:০৪পিএম
মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

১৩-০৫-২০২৩
১২:৫২পিএম
রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’
রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’

১৩-০৫-২০২৩
১২:৪৮পিএম
কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত
কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত

১৩-০৫-২০২৩
১২:৪৫পিএম
ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার
ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার

১৩-০৫-২০২৩
১২:৪১পিএম
সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’
সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’

১৩-০৫-২০২৩
১২:২৭পিএম
চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব
চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব

১৩-০৫-২০২৩
১২:২৪পিএম
হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ
হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ

১৩-০৫-২০২৩
১১:২৬এএম
৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

১৩-০৫-২০২৩
১১:২৩এএম
সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

১৩-০৫-২০২৩
১০:৪৯এএম
১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র
১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র

১৩-০৫-২০২৩
০৯:৩৯এএম
ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৩-০৫-২০২৩
০৮:২৯এএম
লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক
লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক

১৩-০৫-২০২৩
০৮:১৪এএম
শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ
শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

১২-০৫-২০২৩
০৯:২১পিএম
ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত

১২-০৫-২০২৩
০৯:০৬পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

১২-০৫-২০২৩
০৮:০৯পিএম
এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং
এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং

১২-০৫-২০২৩
০৬:১৩পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র

১২-০৫-২০২৩
০৬:০৬পিএম
সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন
সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন

১২-০৫-২০২৩
০৫:১১পিএম
‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং
‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং

১২-০৫-২০২৩
০৫:০৫পিএম
মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন
মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন

১২-০৫-২০২৩
০৪:৫৩পিএম
ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?
ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?

১২-০৫-২০২৩
০৪:০৮পিএম
রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

১২-০৫-২০২৩
০৩:০০পিএম
বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ
বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ

১২-০৫-২০২৩
০২:২৭পিএম
১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

১২-০৫-২০২৩
১২:৫৭পিএম
মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার
মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার

১২-০৫-২০২৩
১২:৩৮পিএম
ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম
ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম

১২-০৫-২০২৩
১২:০৯পিএম
নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং
নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং

১২-০৫-২০২৩
১১:৩৮এএম
উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

১২-০৫-২০২৩
১০:২৬এএম
সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি
সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি

১২-০৫-২০২৩
১০:১৭এএম
অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’
অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’

১২-০৫-২০২৩
০১:২৬এএম
চট্টগ্রামে ‌প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র
চট্টগ্রামে ‌প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র

১২-০৫-২০২৩
০১:০৪এএম
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

১১-০৫-২০২৩
১১:২৫পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ

১১-০৫-২০২৩
০৯:০০পিএম
‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই
‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই

১১-০৫-২০২৩
০৮:২৬পিএম
ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত

১১-০৫-২০২৩
০৭:৫৮পিএম
কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র
কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র

13/05/2023

স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’

অতিপ্রবল রূপ নেওয়া ঘূর্ণিঝড় মোখার আঘাতে উখিয়া-টেকনাফের আশ্রিত রোহিঙ্গা বসতি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে। মোখা সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর সোনাদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি, কক্সবাজার সদরের চৌফলদন্ডী, খুরুশকুল, ঈদগাঁওয়ের গোমাতলী, পোকখালীতে স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ধারণা স্থানীয়দের। পাহাড়ধস ও জলোচ্ছ্বাসে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও এড়িয়ে যাচ্ছেন না অতীতের ভুক্তভোগীরা।

শনিবার (১৩ মে) দুপুর থেকে কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে টেকনাফসহ সেন্টমার্টিন ও উপকূল এলাকায়। শুক্রবার (১২ মে) রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে মোখায় সম্ভাব্য ক্ষতি ও পরবর্তী করণীয় সম্পর্কে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যা থেকে দ্বীপের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সাগরে জোয়ারের পানি বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। যারা ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখেছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্বীপে বড় কোনো দুর্ঘটনা হলে পালিয়ে যাওয়া রাস্তা নেই। চতুর্দিকে সাগর। এবার স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা। তবে সাইক্লোন শেল্টার থাকায় আপাতত আমরা নিরাপদ বোধ করছি।’

বাহারছড়া উপকূলের বাসিন্দা মো. জুবায়ের বলেন, আমাদের গ্রামে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা পাহাড়ধসের আশঙ্কায় রয়েছেন। উপজেলা প্রশাসন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হোয়াইক্যংয়ের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বিগত ঘূর্ণিঝড়ে আমাদের এলাকায় পাহাড়ধসে অনেক লোক মারা গেছেন। এবারের ঘূর্ণিঝড়ের ভয়াবহতা শুনে আমরা খুব আতঙ্কে আছি। বিশেষ করে পাহাড়ে থাকা মানুষগুলো অনিরাপদ।

উনচিপ্রাং ক্যাম্পের মাঝি (নেতা) কামাল হোসাইন বলেন, ক্যাম্পের পাহাড়ের পাশে অথবা পাহাড়ের ওপরে থাকা রোহিঙ্গারা আতঙ্কে সময় কাটাচ্ছেন। ভারি বৃষ্টি হলেও পাহাড়ধস হয়। কিন্তু ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখার ভয়াবহতা শুনে আমরা খুব ভয়ে আছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় দ্বীপবাসীকে সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে। মানুষকে নিরাপদে রাখতে স্কুল, মাদরাসা ও সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান চেয়ারম্যান মুজিব।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, পাহাড়ি এলাকাসহ সবখানে মাইকিং করে পাহাড় ও ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদে মানুষদের সরে আসতে অনুরোধ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

টেকনাফ ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া আছে। সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। হটলাইন খোলা হয়েছে ।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতসহ ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পগুলোতে স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পের স্কুল ও মসজিদ-মাদরাসাসহ মজবুত সেন্টারগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পে রেড ক্রিসেন্ট সোসাইটি, রেডক্রস, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী, বিভিন্ন দাতা সংস্থার কর্মীসহ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরাও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। দুর্যোগকালীন সময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে নগদ অর্থ ও শুকনা খাবার।

বিগত ঘূর্ণিঝড়ে টেকনাফসহ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২০ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল। আর কক্সবাজারের অন্য জায়গায় মারা যান অর্ধশতাধিক। এবার পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় রাখতে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে অতিভারি বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় মোখার তাণ্ডব শুরু হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৮৯ মিলমিটার) বৃষ্টি হতে পারে। অতিভারি বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার (১৪ মে) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

01/05/2023
Photos from A1 News Tv's post 01/05/2023

সেনবাগ নোয়াখালীর কেউ আছেন?

ছবির বাবাটিকে কিছুক্ষন আগে ফেনী পৌরসভার নাজির রোডে পাওয়া গেছে। শুধু সেনবাগ ছাড়া অন্য কোন ঠিকানা তিনি দিতে পারেন নি।কেউ যদি তাকে চিনে থাকেন অনুগ্রহ পূর্বক পরিবারের সন্ধান দিন।যোগাযোগঃ সহায় (একটি স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠন) 01858777250/01719145732/
01860767800

Want your business to be the top-listed Beauty Salon in Jamalpur Sadar Upazila?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Jamalpur
Jamalpur Sadar Upazila
2000