Sathi Cloth & cook
Sathi Cloth & cook is trusted online shopping Page and shop for women's clothing and Accessories in B
05/02/2025
আমার কলিজার বাবজান। আমার জীবনে আল্লাহর দেওয়া বিশেষ উপহার, দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। বাবজানের জন্য সবাই দোয়া করবেন।
আমার কলিজার বাবাজানের জন্য বানিয়ে দিলাম 🫶
18/11/2024
আমার কলিজার টুকরো বাবজান,দুই চোখের সপ্ন, নয়নের মণি, বেঁচে থাকার প্রেরনা হাজারো কস্টের মাঝে একটুকরো সুখ আমার বাবজান। বহু দূর্ঘটনা পেরিয়ে আল্লাহর রহমতে ফিরে আসা আমার এই সন্তান। আলহামদুলিল্লাহ। সবাই আমার বাবজানের জন্য দোয়া করবেন 🤲
05/10/2024
Good Morning
12/09/2024
আমি এক এতিম তোমার দুয়ারে,,,,,
আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন। আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন। আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন। কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন।
ইয়া রব, আপনি তো অন্তর তা দেখেন এবং আপনিই বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব।
তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।
আপনিই তো বলেছেন, খালি হাত ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমি অযোগ্য, আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নারাজ করবেন না। জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই।
ইয়া রব, আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।
ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযুক্ত নয়। আমার জন্য পরীক্ষা সহজ করে দিন। আমীন 🤲
08/09/2024
❤️★যতবার পড়ি ততবারই যেনো চোখে পানি চলে আসে।
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবায়দুল্লাহ (রা:) প্রতিদিন নবীজীর পেছনে ফজরের নামাজ পড়েন। কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে, প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান।
*★অথচ নবীজী (সা:) ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবিরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজীর কানে পৌঁছালো।
★নবীজী সাহাবিদের বললেন:-
আগামিকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেয়া হল। ফজরের নামাজ শেষ। তালহা বসে আছেন নবীজীর সাথে দেখা করার জন্য। একপর্যায়ে নবীজী তালহাকে ডাকলেন।
নবীজী অতি মোলায়েম কন্ঠে তালহাকে বললেন,তালহা! আমি কি তোমাকে কোন কষ্ট দিয়েছি..?
আমি কি তোমার কোন হক নষ্ট করেছি..?
একথা শুনে তালহা কেদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসুল (সা:) আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোন হক নষ্ট করেননি। নবীজী (সা:) বললেন,তাহলে তালহা ! তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন..?
তালহা কেদে কেদে বললেন, রাসুল (সা:) আমার এবং আমার স্ত্রীর সতর ডাকার জন্য একটি মাত্র জামা আছে। যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন।
স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহর রাসুল (সা:) ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমতাবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহর রাসূল। এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই।
তালহার কথা শুনে আল্লাহর রাসুল দরদর করে কাঁদছেন। নবীজীর দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজী তালহাকে জানিয়ে দিলেন,তালহারে !
নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে।
আল্লাহু আকবার সুবহান আল্লাহ্ (মুসনাদে আহমদ)
★দেখুন একটা মাত্র পোশাক ছিল তালহা (রা:) এবং তার স্ত্রীর তারপরও আল্লাহর প্রতি কোন অভিযোগ ছিল না, এবাদতের প্রতি কোন অজুহাত ছিলো না আর আমাদের কত অভিযোগ কত অজুহাত আল্লাহর প্রতি। আল্লাহ্ মাফ করুন।
আমীন।
🤲সকলেই তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন🤲
19/08/2024
কথা না বুঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন!🥺আল্লাহর দরবারে দু হাত তুলে চোখের পানি ঝরিয়ে মোনাজাত করাই উত্তম।(আমিন)😭
কাঁঠালের বিচি এবং ইলিশ মাছের মাথা দিয়ে ডাল।
ইলিশ মাছের লেজ ভর্তা ও সবজি দিয়ে টেংরা মাছের ঝোল
🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Jamalpur Sadar Upazila
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |
| Sunday | 09:00 - 19:00 |
