CPD Jamalpur.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPD Jamalpur., Health/Beauty, বোষপাড়া পানির ট্যাংকি সংলগ্ন বোষপাড়া, জামালপুর, Jamalpur Sadar Upazila.
I got over 30 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
07/10/2025
Your pain your Disabilities,we care.....CPD
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
CPD Jamalpur.
সর্বোত্তম সেবা প্রদানের প্রত্যয়ে কেয়ার ফর পেইন এন্ড ডিজএবিলিটিস (সিপিডি) আপনাদের শহর জামালপুরে।
যোগাযোগ: বোষপাড়া পানির ট্যাংকি সংলগ্ন, বোষপাড়া জামালপুর। মোবা: ০১৭১৭-২৯৪৩০৪
28/09/2025
আপনার কি দীর্ঘদিন যাবৎ ঘাড় ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা, বা আঘাতজনিত সমস্যায় ভুগছেন? অথবা স্ট্রোক, প্যারালাইসিস, সার্জারির পরের পুনর্বাসন নিয়ে চিন্তিত?
আমরা আছি আপনার পাশে! কেয়ার ফর পেইন এন্ড ডিজএবিলিটিস(সিপিডি)-তে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য আধুনিক ও কার্যকরী ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টরা আপনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত।
সেবা সমূহের মধ্যে রয়েছে:
১. ঘাড়ের ব্যথা
২. কোমরের ব্যথা
৩. হাঁটু ও জয়েন্টের ব্যথা
৪. আঘাতজনিত সমস্যা
৫. স্ট্রোক বা প্যারালাইসিস পরবর্তী পুনর্বাসন
৬. সার্জারির পরের পুনর্বাসন
৭. পেশী ও নার্ভের সমস্যা
৮. বাচ্চাদের বিভিন্ন শারীরিক বিকাশজনিত সমস্যা
৯. অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট:
ডা. মোঃ ওহিদুজ্জামান (পিটি)
মাস্টার্স ইন পাবলিক হেলথ (এম.পি.এইচ)
ব্যাচেলর অফ সাইন্স ইন ফিজিওথেরাপি (বি.পি.টি.)
এক্স-লেকচারার (গেস্ট) Govt. IHT, Dhaka
কনসালটেন্ট (ফিজিওথেরাপি)
পি.এস.ও.এস.কে, জে .পি.ইউ.এফ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
রোগী দেখেন : প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
যোগাযোগের জন্য:
📞01717294304
🌐 ঠিকানা: বোষপাড়া পানির ট্যাংকি,জামালপুর সদর।
ব্যথা থেকে মুক্তি পেতে ও শারীরিক পুনর্বাসনের জন্য আজই যোগাযোগ করুন!
For pain And Disabilities
#
সর্বোত্তম সেবা প্রদানের প্রত্যয় নিয়ে Care for pain and disabilities(CPD) এখন আপনার জামালপুর শহরে। পানির ট্যাংকির পশ্চিমপাশে,বোষপাড়া,জামালপুর।
06/06/2025
“ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ,ওয়া লিল্লাহিল হামদ” ঈদের এই আনন্দক্ষণ দেখা দিক নতুন সম্ভাবনার প্রতিটি পদক্ষেপে।সবাইকে কেয়ার ফর পেইন এন্ড ডিজএবিলিটিস এর পক্ষ থেকে ঈদুল আয্হার শুভেচ্ছা ঈদ মোবারক। 💚
21/05/2025
CPD special schooling...
***বিষয়টি সর্বসাধারণের জানা অতীব জরুরী***
আমদের কিছু হলেই ফার্মেসি থেকে এন্টিবায়োটিক সেবন করি।
এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।
তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registant against this Drugs in the subcontinent'' অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা।
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin, Cefixime, Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।
অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক সেবন করুন।
সংগৃহীত।
26/04/2025
আলহামদুলিল্লাহ
মেয়ে বাবু বয়স এক বছরের কম টর্টিকোলিস রোগে আক্রান্ত ছিল। সুস্থ হবার পর অভিভাবক মিষ্টি নিয়ে হাজির।
টর্টিকোলিস বা [SCM(sternocleidomastoid) পেশী সংকুচিত হয়ে যাওয়ার এবং শিশুর মাথা একপাশে হেলে যাওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে:
জন্মের আগে আপনার শিশু গর্ভে যেভাবে অবস্থান করেছিল । SCM পেশীর অস্বাভাবিক বিকাশ।
জন্মের সময় পেশীতে আঘাত বা ক্ষতি]
25/03/2025
📌📌জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি📌📌
কেয়ার ফর পেইন এন্ড ডিসেবিলিটিস (সিপিডি) তে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১০/০৪/২০২৫ইং তারিখ এর মধ্যে নিম্নোক্ত তথ্যাদি সম্বলিত আবেদন পত্র "[email protected]" উক্ত ই-মেইলে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইলো।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
বোষপাড়া পানির ট্যাংকি সংলগ্ন বোষপাড়া, জামালপুর
Jamalpur Sadar Upazila
2000
