Abbas Agro Farm

Abbas Agro Farm

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abbas Agro Farm, Health/Beauty, Jessore.

29/12/2025

আজমপুর গ্রামে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার সেমিফাইনাল

09/12/2025

ওসমানপুর যুব সমাজের পক্ষ থেকে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

★ আসছে আগামী ১৩-১২-২০২৫ রোজ শনিবার; যশোর সদর উপজেলার ওসমানপুর রমজান মোড় মাঠ প্রাঙ্গনে।

★এই প্রতিযোগিতায় মোট ৬টি পুরস্কার থাকবে:-
১। একটি চায়না ফনিক্স বাইসাইকেল।
২। একটি ক্যাপ্টেন বাইসাইকেল।
৩। এ, লি, ডি টেলিভিশন।
৪। একটি বাটন মোবাইল।
৫। একটি বাটন মোবাইল।
৬। একটি বাটন মোবাইল।

★★যোগাযোগে: ০১৭৯২-৪৩৫৬১০/০১৬১৫-০৯৩১৭৫

আপনাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

19/11/2025

নাম তার টাইগার 🦬🐂🐃

30/10/2025

গরুর হাট বরোবাজার🐄🦬🐂

21/10/2025

🐄 গরুটা মারা গেল🥲🥲🥲

01/04/2025

খুব সুন্দর একটি গরু। হাটে গরুটি বিক্রি হয়েছে 165k.

10/06/2024

কুরবানির পশুর হাট।

Photos from Abbas Agro Farm's post 01/06/2024

পবিত্র ঈদ-ঊল আযহা উপলক্ষে তিনটি ষাঁড় গরু (২ দাঁত) বিক্রি করা হবে । দাম আলোচনা সাপেক্ষে।

22/04/2024

গরমে গরুর পাতলা পায়খানাঃ

এই গরমে গুড়/চিনি, লবন, লেবুর রস ও পানি দিয়ে গরুকে সরবত খেতে দিন, সামান্য খাবার সোডা খাওয়ান এতে গরুর পেটফাঁপা হবে না!

1) পাতলা পায়খানায় কোন ঔষধ খাওয়ানোর আগে প্রথমে দানাদার খাবার বন্ধ করতে হবে। দানাদার খাওয়ানোর ফলে কোন ঔষধ ও চিকিৎসা কাজে আসে না।

2) যে কোন ঔষধ খাওয়ানোর আগে বেশী করে বাঁশ পাতা ও শুকনো খড় খাওয়ান, এতেই পাতলা পায়খান বন্ধ হবে।

3) এতে বন্ধ না হলে ডিডিনীল দিয়ে আগে চিকিৎসা শুরু করেন।পরে সালফা 3, আমাশা না হলে এমোডিস দরকার নেই!

4) পাতলা পায়খানায় জিংক বেশী দরকার হয়, জিংক রুমেনের স্টেবিলিটি বৃদ্ধি করে। তাই এ সময় রোজ একবার অল্প জিংক সিরাপ একবার সেবন উত্তম।

5) এ সময় গরুকে পরিষ্কার ও শীতল রাখুন।বারবার গোসল করিয়ে দিন। জায়গা থাকলে গরুকে গাছের নীচে, বালির উপর রাখুন।

14/11/2023

হাটের বড় গরু দেখতে ভালোই লাগে।

20/06/2023

ফেরা হবে না আর সেই চির চেনা গো'য়ালে!🥹 বিক্রি করে দিলাম।

13/10/2022

গরুর বয়স কীভাবে নির্ণয় করবো?

গরুর জন্ম তারিখ রেজিষ্টার করা থাকলে নিবন্ধিত জন্ম তারিখ থেকে বয়স নির্ণয় করা যায়। তবে যদি নিবন্ধন করা না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই! কেবলমাত্র গরুর দাঁত দেখে আপনি গরুর বয়স সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। আমাদের দেশে দাঁত দেখে গবাদী পশুর বয়স নির্ণয় খুবই প্রচলিত একটি পদ্ধতি৷ দাঁত দেখে বয়স নির্ণয় করতে হলে তো দাঁত গুলো সম্পর্কেও ধারণা নিতে হবে, তাই না? চলুন প্রথমেই জেনে নেওয়া যাক গরুর দাঁত সম্পর্কে কিছু তথ্য!

গরুর সাধারণত দুই ধরনের দাঁত থাকেঃ
অস্থায়ী দাঁত
স্থায়ী দাঁত

গরুর অস্থায়ী দাঁতের সংখ্যা ৮টি৷ এবং স্থায়ী দাঁতের সংখ্যা ৩২টি। মানুষের মতোই নির্দিষ্ট বয়স শেষে গরুর অস্থায়ী দাঁত পড়ে স্থায়ী দাঁত গজায়। নিচের পাটিতে স্থায়ী দাঁত থাকে ৮টি। তবে ওপরের পাটিতে কোনো দাঁত থাকে না। শুধু মাড়ির শক্ত অংশ থাকে যাকে ডেন্টাল প্যাড বলে। তাই বয়স নির্ণয়ের সময় নিচের পাটির স্থায়ী দাঁত গুলো পর্যবেক্ষণ করতে হবে।

এবার চলুন জেনে নেই দাঁত দেখে বয়স নির্ণয়ের পদ্ধতি সম্পর্কেঃ
১। গরুর ২টি স্থায়ী দাঁত উঠলে গরুর বয়স ১৯ থেকে ২৪ মাসের মধ্যে অর্থাৎ ২ বছর হয়ে থাকে।

২। গরুর জন্ম থেকে ১ মাস বয়সের মাঝে অস্থায়ী দাঁত উঠতে শুরু করে। এক মাসের মধ্যে নিচের পাটির সামনের ৮টি অস্থায়ী দাঁত উঠে যায়।

৩। গরু ১ বছর বয়সে সামনের সারির মাঝের দুটো অস্থায়ী দাঁত পড়ে যায় ও সেখানে স্থায়ী দুটো দাঁত ওঠে। ২ বছর বয়সের মাঝে এই দুটো দাঁত বেশ বড় আকার ধারণ করে।

৪। গরুর বয়স দুই থেকে আড়াই বছরের মাঝে সামনের স্থায়ী দাঁতের সংখ্যা হয় চারটা। তিন বছরের মাঝে এই পাশের দুটো দাঁত সম্পূর্ণ আকার ধারণ করে।

৫। গরুর বয়স ৩ বছরের মাঝামাঝি হলে পাশে আরও ২টি দাঁত ওঠে ফলে সামনে স্থায়ী দাঁতের সংখ্যা হয় ৬টি। সাড়ে তিন বছরের মাঝে এই দুটা দাত পূর্ণ আকার ধারণ করে থাকে।

৬। গরুর বয়স যখন ৪-৫ বছরের মাঝামাঝি হয় তখন গরুর সামনে ৮টি দাত স্থায়ীভাবে উঠে।

৭। গরুর বয়স ৫-৬ বছর হলে সামনের দুটো দাঁত ক্ষয় হয়ে সমান হয়ে যায় এবং পাশের বাকি দাঁতগুলোতে ক্ষয়ের চিহ্ন লক্ষ্য করা যায়।

৮। গরুর বয়স ৭-১০ বছর হলে সামনের দাঁতগুলোর ক্ষয়ের পরিমাণ খুব বেশি লক্ষ্য করা যায় এবং তা দেখতে অনেকটা ভাঙ্গা ভাঙ্গা দেখায়।

৯। গরুর বয়স ১০-১২ বছরের মাঝামাঝি হলে দাঁতগুলো ক্ষয় হয়ে অনেকটা তিনকোণা আকৃতি ধারণ করে এবং এক দাঁত থেকে অন্য দাঁতের দূরত্ব তৈরি হয়।

Want your business to be the top-listed Beauty Salon in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jessore