Shekha's happiness
Makeup & more.....
এই গানটা মাত্র শুনলাম আমার নিউজফিডে এসে আছে, শুনে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম...... ‼️
ভিডিওর মধ্যে গানটা দিলে কপিরাইট আসে তাই গানটা দিতে পারলাম না......
এইবার ঈদেও হয়নি ফেরা, ঘরে
প্রিয় জন ছাড়া ঈদ কাটে মোর
একলা অচিনপুরে....
নিঃসঙ্গতায় কুরে কুরে খায়,তবুও মুখে হাসি.....
আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী।
সবাই ভাবে প্রবাস মানে রঙের দুনিয়া,
কেউ তো দেখে না এই বুকে কি যে যন্ত্রনা.....
তবুও ভালো থাকুক তারা, যাদের আমি ভালোবাসি।
আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী।
এত সুন্দর একটা হৃদয় ছোঁয়া গান এত সুন্দর করে গাইছে আর লাইন গুলা...‼️গানটা শুনেই আমার চোখে পানি চলে আসছে.....🥹🥹
সবাইকে জুম্মা মোবারক.... এই জুম্মার দিনে ও ঈদের দ্বিতীয় দিনে আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই দোয়া রইল......
তো ঈদের দিন সবার কেমন কাটলো....⁉️
Alhamdulillah..... ❤️🌺
হায় বিউটিফুল গাইজ,তোমাদের সবাইকে হাম্বা মোবারক.....🐂🎇🎆✨🎊🎉
কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার খেতে হয়..... ‼️
27/05/2026
আজ ২৭শে মে মাগরিব পর্যন্ত দোয়া করার শেষ সময়,
তাই সবাই বেশি বেশি দোয়া করুন.....আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক, আমিন 🤲
✏️দোয়া করার নিয়ম.... (১)
নিজেদের জন্য আল্লাহর কাছে চাইতে পারেন এমনটা ৭টা দোয়া — যা প্রতিটা মুসলিমের চাওয়া উচিত....‼️
নবীজি ﷺ বলেছেন — "আরাফার দিনের সবচেয়ে উত্তম দোয়া হলো আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দোয়া — লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ..." (তিরমিযি: ৩৫৮৫)
কিন্তু এই দোয়ার পরে? আপনার নিজের দোয়া? আপনার পরিবারের জন্য? আপনার সমস্যার জন্য?
✅ ৭টা দোয়া — যা প্রতিটা মুসলিমের চাওয়া উচিত
দোয়া ১: নিজের ঈমানের জন্য
প্রিয় ভাই-বোনেরা, দুনিয়ার সব কিছু থাকলেও — ঈমান না থাকলে কিছু নেই।
চাকরি আছে, টাকা আছে, পরিবার আছে — কিন্তু ঈমান দুর্বল। নামাজে মন বসে না। কুরআন পড়তে ভালো লাগে না। গুনাহ থেকে বাঁচতে পারছি না।
আরাফায় প্রথম দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমার ঈমান মজবুত করে দাও। আমার অন্তরে তোমার মহব্বত ভরিয়ে দাও। নামাজে মিষ্টতা দাও। কুরআনে ভালোবাসা দাও। গুনাহ থেকে বাঁচার শক্তি দাও।"
আল্লাহ বলেন — "যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রহমান ভালোবাসা সৃষ্টি করবেন।" (সূরা মরিয়ম: ৯৬)
ঈমান ঠিক থাকলে — সব ঠিক হয়ে যায়।
দোয়া ২: বাবা-মায়ের জন্য
আপনার আজকের যা কিছু — বাবা-মায়ের দোয়া। তাঁরা রাত জেগেছেন। কষ্ট করেছেন। দোয়া করেছেন।
এখন তাঁরা বৃদ্ধ। কেউ অসুস্থ। কেউ দুনিয়া ছেড়ে গেছেন।
আরাফায় তাঁদের জন্য দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমার বাবা-মাকে মাফ করে দাও। তাঁদের কবরে নূর দাও। জান্নাতে উঁচু মাকাম দাও। আমি তাঁদের যে কষ্ট দিয়েছি, তা মাফ করে দাও। তাঁদের সব দোয়া কবুল করো।"
আল্লাহ বলেন —
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
"হে রব, তাঁদের প্রতি রহম করো, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।" (সূরা ইসরা: ২৪)
বাবা-মায়ের দোয়া — জান্নাতের চাবি।
দোয়া ৩: সন্তানদের জন্য
সন্তান আল্লাহর আমানত। আপনার সবচেয়ে বড় পরীক্ষা। আপনার সবচেয়ে বড় দায়িত্ব।
কেউ চিন্তিত — সন্তান নামাজ পড়ে না। কেউ চিন্তিত — সন্তান খারাপ পথে যাচ্ছে। কেউ চিন্তিত — সন্তান হচ্ছে না।
আরাফায় সন্তানদের জন্য দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমার সন্তানদের নেক ও সালেহ বানিয়ে দাও। তাদের ঈমান মজবুত করো। দ্বীনের পথে রাখো। খারাপ সঙ্গ থেকে বাঁচাও। দুনিয়া ও আখিরাতে তাদের চোখের শীতলতা বানাও।"
ইবরাহিম (আ.) এর দোয়া —
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي
"হে রব, আমাকে ও আমার বংশধরদের নামাজ কায়েমকারী বানাও।" (সূরা ইবরাহিম: ৪০)
সন্তান নেক হলে — মৃত্যুর পরও দোয়া পাবেন।
দোয়া ৪: রিজিকের জন্য
প্রিয় ভাই-বোনেরা, রিজিক নিয়ে সবাই চিন্তিত।
চাকরি নেই। ব্যবসায় লস। বেতন কম। খরচ বেশি। মাসের শেষে টাকা শেষ।
আরাফায় রিজিকের দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও। বরকত দাও। যেখান থেকে চিন্তাও করি না, সেখান থেকে রিজিক দাও। আমার পরিবারের জন্য যথেষ্ট করে দাও। ঋণ থেকে মুক্ত করো।"
নবীজি ﷺ এর দোয়া —
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
"ইয়া আল্লাহ, হালাল দিয়ে হারাম থেকে আমাকে মুক্ত করো। তোমার অনুগ্রহ দিয়ে অন্যদের থেকে অমুখাপেক্ষী করো।" (তিরমিযি: ৩৫৬৩)
রিজিকে বরকত থাকলে — অল্পেই শান্তি।
দোয়া ৫: ঋণমুক্তির জন্য
ঋণ — একটা বড় বোঝা। রাতে ঘুম হয় না। দিনে চিন্তা। কীভাবে শোধ করবো?
হোম লোন। ব্যবসার ঋণ। মানুষের কাছে ধার।
আরাফায় ঋণমুক্তির দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমার সব ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও। আমাকে ঋণের বোঝা থেকে মুক্ত করো। হালাল রিজিক দিয়ে ঋণ শোধ করার তাওফিক দাও।"
নবীজি ﷺ এর দোয়া —
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
"ইয়া আল্লাহ, আমি ঋণের চাপ ও মানুষের প্রভাব থেকে তোমার আশ্রয় চাই।" (বুখারি: ৬৩৬৯)
ঋণমুক্ত হলে — মনে শান্তি আসে।
দোয়া ৬: উম্মাহর জন্য
প্রিয় ভাই-বোনেরা, শুধু নিজের জন্য চাইলে হবে না। উম্মাহর জন্যও চাইতে হবে।
ফিলিস্তিন জ্বলছে। সিরিয়া কাঁদছে। মিয়ানমারের রোহিঙ্গারা আজও বাস্তুহারা। চারদিকে মুসলিমদের উপর জুলুম।
আরাফায় উম্মাহর জন্য দোয়া করুন —
"ইয়া আল্লাহ, পুরো মুসলিম উম্মাহকে রক্ষা করো। মজলুমদের সাহায্য করো। জালিমদের ধ্বংস করো। ফিলিস্তিনে শান্তি দাও। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দাও। উম্মাহকে ঐক্যবদ্ধ করো।"
নবীজি ﷺ বলেছেন — "যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গায়েবে দোয়া করে, ফেরেশতা বলে — 'তোমার জন্যও তাই।'" (মুসলিম: ২৭৩৩)
উম্মাহর জন্য দোয়া করলে — নিজেও বরকত পাবেন।
দোয়া ৭: জান্নাতের জন্য
শেষ দোয়া। সবচেয়ে বড় দোয়া। চূড়ান্ত দোয়া।
দুনিয়ার সব কিছু পেলাম — কিন্তু জান্নাত না পেলে? তাহলে সব বৃথা।
আরাফায় শেষ দোয়া করুন —
"ইয়া আল্লাহ, আমাকে জান্নাত দাও। জান্নাতুল ফিরদাউস দাও। বিনা হিসাবে দাও। আমার বাবা-মা, সন্তান, পরিবার — সবাইকে জান্নাতে একসাথে রাখো। জাহান্নাম থেকে বাঁচাও।"
নবীজি ﷺ এর প্রিয় দোয়া —
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"হে রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও।" (সূরা বাকারাহ: ২০১)
জান্নাত পেলে — সব পাওয়া।
আজ রাতে কী করবেন?
একটা কাগজ নিন — A4 বা নোটবুক। ৭টা দোয়া লিখুন — সুন্দর করে, বড় করে। নিজের কথায় লিখুন — আপনার মন থেকে লিখুন। আরও যোগ করুন — অসুস্থতা, বিয়ে, চাকরি — কাগজটা ভাঁজ করে পকেটে রাখুন। কাল আসর থেকে মাগরিব পর্যন্ত সাথে রাখুন।
বাংলাদেশে ৯ জিলহজ। আরাফার দিন।
আপনি এই কাগজ হাতে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। একটার পর একটা দোয়া পড়বেন। কাঁদবেন। চাইবেন।
আর আল্লাহ শুনবেন। কবুল করবেন। দেবেন।
মনে রাখবেন!
আরাফা। বছরের সবচেয়ে বড় দিন।
আল্লাহ আসমানে নেমে আসবেন। ফেরেশতাদের বলবেন — "দেখো, আমার বান্দারা।"
কাল শয়তান সবচেয়ে লাঞ্ছিত হবে। কারণ দেখবে — আল্লাহ কত গুনাহ মাফ করছেন।
কাল আপনার জীবন বদলে যেতে পারে।
কিন্তু শুধু তখনই — যদি আপনি প্রস্তুত থাকেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন। সঠিক দোয়া করার তাওফিক দিন। আর সব দোয়া কবুল করুন।
আমিন।🤲
✏️দোয়া করার নিয়ম....(২)
(নিজের জন্য,পরিবারের জন্য,সমাজের জন্য, উম্মাহের জন্য)
🤲ইয়া আর রাহমানুর রাহিম‼️
আপনি তো আমার রব।
আমার বুকের ভেতরের সব না বলা কথা, সব লুকানো কষ্ট, সব ভয়, সব আশা—সবচেয়ে ভালো আপনি জানেন।
আমি মানুষের কাছে নিজেকে যত শক্ত দেখাই না কেন, আপনি জানেন আমি কত দুর্বল।
আপনি জানেন রাতের অন্ধকারে কতবার নিঃশব্দে ভেঙে পড়েছি, কতবার মনটা অকারণে ভারী হয়ে গেছে, কতবার কাউকে কিছু না বলে শুধু আপনার দিকেই তাকিয়ে থেকেছি।
🤲হে আমার দয়াময় রব‼️
আমার জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন।
যে গুনাহ আমি জেনে করেছি, না জেনে করেছি, লুকিয়ে করেছি, প্রকাশ্যে করেছি—সব মাফ করে দিন।
যে গুনাহের কারণে আমার অন্তর কালো হয়ে গেছে, ইবাদতে স্বাদ কমে গেছে, সব মাফ করে দিন।
আমাকে এমন তাওবা দান করুন, যার পর আর যেন গুনাহের পথে ফিরে না যাই।
আমার অন্তরকে পবিত্র করে দিন।
আমার চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমার জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচান, আমার হৃদয়কে হিংসা, অহংকার ও রিয়া থেকে পরিষ্কার করে দিন।
🤲ইয়া হালিম ইয়া কারিম‼️
আমি আপনার কাছে এমন ঈমান চাই,
যা বিপদে দূর্বল হয়না।এমন তাকওয়া চাই, যা আমাকে গোপনেও গুনাহ থেকে ফিরিয়ে রাখবে।
এমন হিদায়াত চাই, যা মৃত্যুর আগ পর্যন্ত আমার অন্তরকে দৃঢ় রাখবে।
আমাকে নামাজের স্বাদ দিন, কুরআনের সাথে গভীর সম্পর্ক দিন, দুনিয়ার ফিতনার মাঝেও দ্বীনের উপর অবিচল রাখুন।
▪️পরিবারের জন্য
🤲ইয়া মালিকুল মুলক
আমার বাবা-মায়ের উপর রহম করুন।
তাঁদের প্রতিটি ত্যাগের উত্তম প্রতিদান দিন।
যেভাবে তাঁরা ছোটবেলায় আমাকে আগলে রেখেছেন, সেভাবে আপনি তাঁদের দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখুন।তাঁদের রিজিকে বরকত দিন, শরীরে সুস্থতা দিন, মনে শান্তি দিন।আমরা যেন তাদের কষ্ট না দেই,তাদের প্রতি অবহেলা না করি মালিক।
🤲ইয়া আল জাব্বার,
আমার পরিবারকে দ্বীনের উপর অটল রাখুন।
আমাদের ঘরকে অশান্তি, হিংসা, বদনজর ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।
আমাদের ঘরকে ঝগড়া, অশান্তি থেকে হেফাজত করুন।
আমাদের ঘরে ভালোবাসা, রহমত, বরকত, নূর দান করুন।
আমাদের কাউকেই হারামের পথে পরীক্ষা করবেন না।
আমাদের সবাইকে হালাল, পবিত্র ও সম্মানজনক জীবন দান করুন।
▪️অসুস্থ ব্যাক্তির জন্য
🤲হে শাফি,
পৃথিবীর সকল অসুস্থ মানুষকে শিফা দান করুন।আপনি ই তো মানুষের কষ্টে তাদের পাশে দাড়াতে বলেছেন।
আজ দেখুন আপনার কত বান্দারা কষ্ট পাচ্ছে মালিক।
যারা হাসপাতালের বিছানায় কষ্টে আছে, যারা ব্যথায় রাত কাটায়, যারা অসহায়ভাবে চিকিৎসার অপেক্ষায় আছে—আপনি তাঁদের সুস্থতা দিন।
যাদের রোগ ধরা পড়ছে না, যারা দূরারোগ্য ব্যয়বহুল রোগে আক্রান্ত —
আপনি তাঁদের অবস্থা সহজ করে দিন।
মানসিক কষ্টে থাকা মানুষদের অন্তরে প্রশান্তি দিন।
যারা হতাশ, ভেঙে পড়েছে, বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলেছে—তাঁদের অন্তরে আবার আশা ফিরিয়ে দিন।
ইয়া রউফুর রাহিম🤲
যারা আমার কাছে দুয়া চেয়েছে—পরিচিত, অপরিচিত, বন্ধু, আত্মীয়, কিংবা কোনো অচেনা মানুষ—আপনি তাঁদের সকলের দুয়া কবুল করুন।
যে যে কষ্ট নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, আপনি তাদের কষ্ট দূর করুন।
যারা রিজিকের কষ্টে আছে, তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন।
যারা সন্তান চায়, তাঁদের নেক সন্তান দান করুন।
যারা বিয়ের অপেক্ষায় আছে, তাঁদের উত্তম জীবনসঙ্গী দান করুন।যারা দুশ্চিন্তায় আছে, তাঁদের অন্তরে প্রশান্তি দিন।
আমিন 🤲
আরাফার দিন হলো—
গুনাহ মাফের সর্বোচ্চ দিন 🤍
দোয়া কবুলের বিশেষ সময় 🤲
আল্লাহর রহমত নেমে আসার দিন “কুন ফায়াকুন” শক্তির দরজা খুলে যাওয়ার দিন
👉 রাসূল ﷺ বলেছেন:
“আরাফার দিনের মতো আর কোনো দিন নেই, যেদিন আল্লাহ এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।” (সহিহ মুসলিম)
✏️✏️ধাপে ধাপে আমলের গাইড:
১. মাগরিবের পর (শুরু – তাওবা + নিয়ত)
Step 1: ইস্তিগফার (গুনাহ মাফ)
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিও ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম (১০০ বার)
Step 2: দরুদ শরীফ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মদ...... (দুরুদে ইব্রাহিম পুরোটা) ( ১০০ বার)
Step 3: ২ রাকাত নফল (তাওবা নামাজ)
দোয়া:
“ইয়া আল্লাহ, আমার জীবনকে আজ থেকে নতুন করে শুরু করো।”
২. রাত (সবচেয়ে শক্ত ইবাদতের সময়)
🤲 Step 4: তাসবিহ (৩টি জিকির)
সুবহানাল্লাহ – ১০০
আলহামদুলিল্লাহ – ১০০
আল্লাহু আকবার – ১০০
Step 5: দোয়া ইউনুস (সব সমস্যার মূল দোয়া)
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমীন(৭–২১ বার)
Step 6: অসুস্থতার জন্য (আল্লাহর নাম: আশ-শাফি)
জিকির: ইয়া শাফি – ১০০০ বার
দোয়া: আল্লাহুম্মা রাব্বান্নাস… ওয়াশফি আনতাশ শাফি
উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান্নাস আজহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি
Step 7: চাকরি / রিজিক (আল্লাহর নাম:আর-রাজ্জাক)
জিকির: ইয়া রাজ্জাক – ১০০০ বার
Step 8: পড়াশোনা/ সফলতা (আল্লাহর নাম:আল-ফাত্তাহ)
জিকির: ইয়া ফাত্তাহ – ১০০০ বার
Step 9: নিঃসন্তান (আল্লাহর নাম: আল-ওয়াহহাব)
দোয়া: রাব্বি হাবলি মিনাস সালিহীন
জিকির: ইয়া ওয়াহহাব – ১০০০ বার
Step 10: বিয়ে সমস্যা (আল্লাহর নাম: আল-জামি’)
দোয়া: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির (৫০১ বার) পড়বে
দুরুদ শেষে দোয়া করবে
Step 11: মৃত বাবা–মা (আল্লাহর নাম: আর-রহীম)
✔ সূরা ফাতিহা – ৩ বার
✔ সূরা ইখলাস – ৩ বার
✔ ইস্তিগফার – ১০০ বার
দোয়া:
“ইয়া আল্লাহ, তাদের কবরকে জান্নাত বানাও।”
৩. তাহাজ্জুদ (সবচেয়ে মূল্যবান সময়)
✔ Step 12: নামাজ (২–৮ রাকাত)
✔ কিভাবে:
ধীরে কিরাত
দীর্ঘ সিজদা
কান্না করে দোয়া
দোয়া:
“ইয়া আল্লাহ, তুমি চাইলে আমার অসম্ভবকে সম্ভব করো।”
৪. ফজরের পর (রহমতের সকাল)
✔ ফজর নামাজ
✔ ১০০ তাসবিহ
✔ দরুদ শরীফ
✔ নীরব দোয়া
৫. সকাল → যোহর
✔ ইস্তিগফার ১০০–৫০০ বার
✔ কুরআন তিলাওয়াত
✔ নিজের সব চাওয়া বলা
📖 গুরুত্বপূর্ণ সূরা (সবাই পড়বে)
✔ সূরা ফাতিহা (৩–৭ বার)
✔ সূরা ইখলাস (১০০ বার)
✔ সূরা ফালাক + নাস (৩ বার)
✔ সূরা ইয়াসিন (১ বার)
✔ সূরা ওয়াকিয়া (রাতে ১ বার)
✔ সূরা ইনশিরাহ (৩ বার)
৬. যোহর → আসর
✔ তাওবা
✔ ইস্তিগফার
✔ নীরব যিকির
✔ আল্লাহর দিকে ফিরে যাওয়া
৭. আসর → মাগরিব (সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়)
এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না (আশা করা হয়)
✔ দীর্ঘ সিজদা
✔ হাত তুলে দোয়া
✔ কান্না
দোয়া:
“ইয়া আল্লাহ, তুমি বললেই হয় ‘কুন ফায়াকুন’—আমার জীবন বদলে দাও!
“পুরো দিনের MUST DO”
✔ ৫ ওয়াক্ত নামাজ
✔ ১০০০+ ইস্তিগফার
✔ দরুদ শরীফ
✔ কুরআন তিলাওয়াত
✔ দোয়া ইউনুস
✔ কান্না করে দোয়া
✔ মানুষের জন্য দোয়া করা
আল্লাহ আমাদের সবাইকে এই দিনে কবুল হওয়া আমল, ক্ষমা, শিফা, রিজিক, সন্তান, সফলতা এবং জান্নাত দান করুন।
আমিন🤲
cp.
আলহামদুলিল্লাহ ফাইনালি আমার শ্বশুরবাড়ির গরুও কেনা হয়ে গেছে...‼️
゚viralシ
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আব্বুদের কোরবানীর গরু কেনা হয়ে গিয়েছে.....‼️
゚viralシ
এক বেদুঈন আরাফাহর ময়দানে দু’আ করছিলো এভাবে......👇
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ السَّائِلُونَ فِي عَرَفَةَ مُنْذُ خَلَقْتَهَا.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি মা সাআলাকাল সা'ইলূনা ফি আরাফাতা মুনযু খালাক্বতাহা।
হে আল্লাহ! যেদিন তুমি আরাফাহকে সৃষ্টি করেছো সেদিন থেকে তোমার কাছে যে যা কিছু কল্যাণকর দু’আ করেছে সবকিছু আমি আমার জন্য চাই।
এরচেয়ে সুন্দর দু’আ আর কি হতে পারে.....‼️
আরাফার দিনে যদি অনেক বেশি দু'আ করতে না-ও পারেন, তাহলে অন্তত এভাবে এই একটা দু'আ ই আল্লাহর কাছে করতে পারেন......‼️
“হে আল্লাহ....‼️
আজ আরাফাহর দিনে পৃথিবীর যেই প্রান্তেই আপনার বান্দারা নিজেদের জন্য যে যে কল্যাণ, রহমত,বরকত, মাগফিরাত, হিদায়াত ও জান্নাতের দু'আ করছে, সেগুলোর মধ্যে যা কিছু আমার জন্য উত্তম, আপনি আমাকেও তা দান করুন। আর যে সকল অকল্যাণ, গুনাহ, ফিতনা ও আযাব থেকে তারা আশ্রয় চাইছে, সেগুলো থেকে আমাকেও হেফাজত করুন। আপনি আমার এমন চাওয়া গুলোও পূরণ করে দিন যেগুলো চাইতে আমি ভুলে গিয়েছি বা গুছিয়ে আপনার কাছে চাইতে শিখিনি!”
আজ পবিত্র "আরাফার" দিন......‼️
হে আল্লাহ,এই পবিত্র দিনের উসিলায় আপনি আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং সবার মনের আশা পূরণ করে দিন.....
আমিন🤲আমিন🤲 আমিন🤲
"লাব্বাইক" ধ্বনিতে ভরে উঠুক প্রতিটা দূর্বল হৃদয়, রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে যাক আমাদের জীবন..‼️
َبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
উচ্চারণ:
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্-নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক।
অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার ডাকে হাজির, আমি হাজির। আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, সকল নিয়ামত এবং সমস্ত রাজত্ব আপনারই। আপনার কোনো শরীক নেই।”
সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোরবানি ঈদের আগের দিন....‼️
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
Mirpur
Kalabaga
1216
