Alfatun NASA

Alfatun NASA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alfatun NASA, Health/Beauty, মহেশ পুর, Khulna.

22/02/2025
03/02/2023

"রব যখন কাউকে খুব করে চান তখন সেই বান্দাকে সবদিক থেকে এভাবেই প্রচন্ড একা করে দেন,

যেন সে তার রবকে খুঁজে পায় আর তার রবের ভালোবাসার দিকে ফিরে আসে"

___আলহামদুলিল্লাহ___

02/02/2023
31/01/2023
31/01/2023

কেউ পর্দা করছে আবার পারফিউম দিয়ে বাইরে যাচ্ছে এর মানে এই না যে মেয়েদের পারফিউম দিয়ে বাইরে যাওয়া হালাল হয়ে গিয়েছে।

কেউ নিকাব করেও লেন্স,ফলস আইল্যাশ,কাজল, মাসকারা আর আই শ্যাডো দিয়ে চোখ কে আকর্ষনীয় বানাচ্ছে। এর মানে এই না যে চোখের সৌন্দর্য পর্দার অন্তর্ভুক্ত নয়।

কেউ হাত মোজা পড়ে তার ওপর আকর্ষণীয় ঘড়ি, চুড়ি,ব্রেস্লেট পড়ছে। কেউ পা মোজার ওপর পায়েল, নুপুর পড়ছে। কেউ নিকাবের ওপর সানগ্লাস পড়ছে, কেউ ক্রাউন, হেডপিস পড়ছে। পর্দার পোশাকের সাথে হাই হিল, আকর্ষনীয় সব জুতা যেন এখন প্রতিযোগিতা।
কেউ বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে পর্দার পোশাক কেই আকর্ষনীয় জমকালো বানিয়ে ফেলছে। তাই বলে এসব কিন্তু হালাল হয়ে যায়নি।

অনেক নিকাবি হিজাবি, ফেসবুক ভ্লগ, ইউটিউব ভিডিও,টিকটক, মডেলিং কে পেশা হিসেবে নিয়ে নিজেকে আত্মনির্ভরশীল দাবি করে দিন শেষে তৃপ্ত হচ্ছে। তাই বলে এসব কিন্তু হালাল হয়ে যায়নি।
পর্দার বিধান নাযিল এর সময় যেমন ছিলো, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। দেশ, কাল,জাতি ভেদে এই বিধানে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই।

কিন্তু তাদের কাজকর্মের পক্ষে তাদের বিভিন্ন যুক্তি তারা তৈরি রেখেছে। যেমনটা করেছিলো ইবলিশ। আবার এসব তথাকথিত হিজাবি, নিকাবি দের আইডল বানিয়ে প্রভাবিত হচ্ছে আজকালকার জেনারেশন। অনুসরন করছে তাদের, চেষ্টা করছে তাদের মতো হওয়ার। রেফারেন্স হিসেবে ব্যবহার করছে এসব আইডলদের।

কি ভয়ংকর একটা অবস্থা। তথাকথিত সেই হিজাবি, নিকাবিরা নিজে তো গুনাহ করছেই প্লাস তাদের দেখে যারা অনুপ্রানিত হয়ে তাদের অনুসরণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করছে। এই তথাকথিত ফ্যান নামক অন্ধ অনুসারীদের গুনাহ ও তাদের আমলনামায় যোগ হচ্ছে।

এ যেন এক গুনাহ এ জারিয়া। যা তাদের মৃত্যুর পরও বহমান থাকবে।

তাই যেকোনো কিছু করার আগে, কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন, এর ফল কি হতে পারে, ভেবে চিন্তে তারপর করুন!!

🅰️🅰️

04/01/2023

আমাদের নফস থেকে গুনাহের দুর্গন্ধ বের হচ্ছে। আমরা কিভাবে অন্যের খারাপ নিয়ে কথা বলি? আগে তো নিজের আত্মশুদ্ধি দরকার!

আল্লাহুম্মাগফিরলী।🖤

03/01/2023

মহিলাদের হৃদয় নরম, সহজেই আঘাত পায়। প্রকৃত পুরুষ কখনোই নারীকে কাঁদায় না। ইসলামে পুরুষরাই নারীর অভিভাবক।❤️

(সূরা নিসা ৪:৩৪)🌻

ইসলাম সুন্দর।❤️

Cp

Want your business to be the top-listed Beauty Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


মহেশ পুর
Khulna