Anwar farazi 123
জীবন বড়ই কষ্টের।
স্বার্থের এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেহই চলেনা।
05/05/2024
খুলনায় চায়ের দোকানিকে কুপিয়ে
নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই
প্রতিদিন ডেস্ক:
খুলনা মহানগরীতে জুয়েল শেখ (৩০) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর সামনে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল শেখ ওই এলাকার শাহিন শেখের ছেলে।
খুমেক হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল শেখ জানান, বিকেলে চায়ের দোকান খোলার সময় ওই এলাকার আবুল হোসেন খানের ছেলে রানা খান ও হেমায়েতের ছেলে সবুজ পিছন থেকে আমার ওপর হামলা করে। হামলায় আমার ডান হাত ও দুই হাতের আঙ্গুল জখম হয়। এ সময় তাদের সাথে থাকা আরও দুই যুবক দোকানের ক্যাশ বাক্সে থাকা লক্ষাধিক টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, আমার দোকানের পাশে আরও একটি দোকান ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬০ হাজার টাকা এবং সিগারেট ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ হাজার টাকা ওই সময় ক্যাশবাক্সে ছিল। এ ছাড়াও স্বর্ণের চেইন সব সময়ই আমার গলায় থাকে। ছিনতাইকারীরা এই টাকা ও চেইনের কথা জেনে হামলা করতে পারে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা খুমেক হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
03/05/2024
৬ বছরের শিশুকে ধর্ষণ
মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
প্রতিদিন ডেস্ক:
চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় সুন্নত আলী নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিশুটির বাবা দর্শনা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সুন্নত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত পিরু মণ্ডলের ছেলে ও পেশায় মুদি দোকানদার।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুকে তার মা সুন্নত আলীর দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড (মিনিট কার্ড) কিনতে পাঠান। এ সময় বৃদ্ধ শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে তার যৌনাঙ্গে জোরপূর্বক আঙ্গুল ঢুকিয়ে দেন। এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানালে তারা দ্রুত দর্শনা থানায় গিয়ে অভিযোগ দেন। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতেই শিশুর পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
তিনি বলেন, শিশুটির পরিবার ধর্ষণ মামলা দায়ের করায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। সরাসরি ধর্ষণ না হলেও যৌন চাহিদা পূরণ করতেই শিশুটির সঙ্গে এমন কাজ করেছেন তিনি। এ ছাড়া ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়ে আমরা চিকিৎসকের মতামত নেব। তদন্ত করে যেটা পাব সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা পলাশ বলেন, রাতেই ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Khulna
9370
