Dr. Avijit K. Mridha
Medical Science, research, journal, patient service and updated management
01/05/2026
'মন জেনেছে এ কি জানাশোনা
কার কাছে মন দিবানিশি
করে আনাগোনা.......'
13/02/2026
https://youtu.be/aL2aC4vDX2w?si=ANOqIhE7my6xO4HJ
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
সঙ্গীত ও আবৃত্তি অঙ্গন
সঙ্গীত ও আবৃত্তি অঙ্গন এর পরিবেশনা।
16/01/2026
11/12/2024
এ কী বেদনা বাঁচবার!
সহজাত লিপ্সার ভীড় সমাগত বারবার।
কোথায় সেই আমি?
যার ভিতরে 'আমি' নেই।
25/06/2024
৪৯ বলে ৫৪* করার পরও ম্যাচ হেরে যাবার পর টাইগার লিটন দাস...! অ্যাঁ! এটা কী হলো? 🤔
05/05/2024
....আমাকে ডেকে নিয়ে শাসাচ্ছে বইপত্র
আমাকে তাড়াচ্ছে শব্দভেদী বান ;
জাল ছিঁড়ে বেরোতে পারছি না কিছুতেই
উল্টো ঝুলে থাকা মানুষের সারি দেখে—
বিদ্রোহী চিত্তে খুঁজি বারুদের ঘ্রাণ।
23/03/2024
রাস্তার কিনারায় ধীরবেগে হেঁটে
চেয়ে দেখি দ্রুতবেগে ধাবমান মধ্যরাস্তার ট্রাফিক!
উচ্চমাত্রার বাঁশিতে হকচকিয়ে গেলে
মনে হয়–
আমি অনিরাপদ রাস্তায় চলমান,
জীবন ও মৃত্যুর মাঝামাঝি দূরত্বে!
মানুষ ও মনিষী একই রাস্তায় যুগপৎ
ধুলো উড়িয়ে হেঁটে যায়
যে যার গৃহের দিকে অথবা গৃহের বিপরীতে।
মাঝামাঝি দোটানায় আমি দিগ্-ভ্রান্ত হয়ে
ফিরে যাবার কোনো আস্তানাই পাই না;
ইতস্তত ব্রাউনীয় গতিপথে
পা-এ পা-এ সংঘর্ষ বাধে পৃথিবীর মানুষের সাথে!
মননের সংকর্ষণে ক্লান্ত হ'য়ে
জড়তার ভ্রমণে জীবনের কিছু নিরর্থক অর্থ খু্জে পাই।
গৃহ ও রাস্তার তুলনায় ব্যতিব্যস্ত হয়ে পড়ি,
ব্যবচ্ছেদ এর তুলাদণ্ডে দেখা যায়–
ছাপোষা মানুষ উভয় দিকের ছোটাছুটিতে—
প্রানান্ত ;
ক্লান্ত অফুরান।
[কাব্যগ্রন্থ : "বিচ্ছিন্ন নির্বাণ-দ্বীপ"]
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
M A Bari Road
Khulna
9000
