Farzana's Make Over

Farzana's Make Over

Share

hether you want a new look for that special occasion or you are ready for a complete rejuvenation, Farzana's Make Over is simply the best. Again Welcome!

Welcome you to Farzana's and wish you every satisfaction here. As we celebrate our 6th anniversary as a company, we are celebrating 6 years of exceptional talent, leadership, innovation, and operational excellence. We believe our opportunities are endless, given our position to capture the momentum that is occurring in the beauty marketplace today. This web site is designed to acquaint you with Fa

16/03/2019

অসাধারন কিছু টিপসঃ

১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।

২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।

৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।

৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।

৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।

৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।

৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।

৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।

১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।

১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।

১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।

১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।

১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।

১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।

১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।

১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন৷

28/11/2017

জেনে নিন মাথায় নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন?

আমরা সবাই জানি, পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের গোড়া শক্ত করে। কিন্তু অনেকেই জানি না কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন। এই রসের সঙ্গে অন্য প্রাকৃতিক উপাদান মেশালে এর কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়।

১. পেঁয়াজ কেটে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এর রস বের করে নিয়ে মাথার ত্বকে লাগান। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২. পেঁয়জের রসের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে নিন। গোসলের পর এই পানি দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। একদিন পর শ্যাম্পু করে ফেলুন। এতে মাথা থেকে পেঁয়াজের গন্ধ আসতে পারে। তবে চুলের জন্য এই পানি বেশ উপকারী।

৩. নতুন চুল গজাতে পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

৪. দুই চা চামচ পেঁয়াজের রস এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক মাথায় লাগান।

৫. পেঁয়াজ বেটে এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান। দুই ঘণ্টা অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

বিঃ দ্রঃ ফল পেতে বা মাথায় নতুন চুল গজাতে ধৈর্য ধরে ২-৩মাস ব্যবহার করুন।

15/11/2017

Dear All Please see the like page and please like & Share.

08/11/2017
08/11/2017

তাড়া থাকলে জেনে রাখুন বাড়িতেই সেরে ফেলার কিছু বিউটি সমাধান....
নাকের পাশে ব্ল্যাকহেডস উঠে ভরে গিয়েছে অথচ পার্লারে যাওয়ার সময় নেই, পার্টিতে যাবেন অথচ চুলটা ঠিক মতো সেট হচ্ছে না, বাড়িতে পা শেভ করতে গিয়ে তাড়াহুড়োয় কেটে গিয়ে যাচ্ছেতাই অবস্থা, এমনটা নিশ্চয়ই হয়েছে আপনার সঙ্গেও? এই অবস্থাগুলোয় পড়লে জেনে নিন কিছু অদ্ভুত উপায়।
**স্যাঁলোতে গিয়ে চুল ট্রিম করার সময় না থাকলে আমরা অনেক সময় বাড়িতেই সামনের লক কেটে নিই। কাঁচির বদলে ব্যবহার লকরুন রেজর। সুন্দর লুক আসবে। দেখতেও লাগবে স্টাইলিশ।
**শুনতে অদ্ভুত লাগলেও পিজা গ্রিজ মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন।
**ঠোঁট ফেটে, শুকিয়ে গিয়েছে? দেখতে খারাপ লাগছে? কিছুক্ষণ ঠোঁটে পুরু করে টুথপেস্ট লাগিয়ে রাখুন। তুলে ফেললে দেখবেন ফাটা কমে গিয়ে নরম, তুলতুলে দেখাচ্ছে ঠোঁট।
**এই টুইজার ডেন্টিস্টদের চেম্বারেই দেখতে পাবেন। তবে বার বার পার্লারে গিয়ে ফেসিয়ালের পিছনে খরচ করে ব্ল্যাকহেড তুলতে না চাইলে বাড়িতেই এই টুইজারের সাহায্য ব্ল্যাকহেড তুলতে পারেন।
**হাত, পা বাড়িতেই শেভ করেন? অনেক সময়ই কেটে, ছড়ে যায়। কাটা এড়াতে চাইল শেভিং ক্রিমের বদলে ব্যবহার করতে পারেন পিনাট বাটার। তবে পিনাট রেজরে আটকে যায়। তাই মাঝে মাঝেই পরিষ্কার করতে হবা।
**টুথপেস্ট ও ডেন্টাল ফ্লস শুধু দাঁতের জন্য নয়, ব্ল্যাকহেডস বা জিট তোলার কাজেও উপকারি। দু’হাতের তর্জনীতে ফ্লস জড়িয়ে নিন। নাকের চারপাশে এই ফ্লস দিয়ে ব্ল্যাকহেডস তুলতে পারেন। ডেন্টাল ফ্লস স্টিক দিয়ে দু’পাশ থেকে নাকের মাথা চেপে ধরেও পরিষ্কার করতে পারেন। বেশি ভাল ফল পেতে সারা রাত নাকে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন।
**সুশি খেতে ভালবাসলে নিশ্চয়ই ওয়াসাবির সঙ্গে পরিচিত আপনি? সবুজ রঙের এই পদার্থ বেশ গরম ও মাছের ব্যাকটেরিয়া মারতেও উপকারি। এই ওয়াসাবি যে কোনও মলে পেয়ে যাবেন। ঠোঁটে কিছুক্ষণ ওয়াসাবির পরত লাগিয়ে রাখুন। একটু গরম লাগবে। তুলে ফেললে দেখবেন ঠোঁট ফুলে উঠেছে। ন্যাচারাল পাউট পেতে ব্যবহার করতে পারেন ওয়াসাবি।
**মেক আপ রিমুভার শেষ হয়ে গেলে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। পুরো মুখে শেভিং ক্রিম লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিন। এই কাজে দারুণ উপকারি শেভিং ক্রিম।
**বাড়িতে বিড়াল রয়েছে? তাহলে বিড়ালের খাবার বা কিটি লিটার ব্যবহার করতে পারেন ফেস মাস্ক হিসেবে। ২ টেবল চামচ কিটি লিটার, জল ও অ্যালয় ভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।
**চামচে ক্রেয়ন গলিয়ে নিয়ে গলানো রং নেল পলিশ হিসেবে নখে লাগাতে পারেন। তবে মোম বেশি গরম থাকলে নখ পুড়ে যেতে পারে। নেল পলিশ হিসেবে লাগালেও দেখতে কিন্তু মসৃণ লাগবে না। বরং কিছুটা এবড়ো খেবড়ো দেখাবে।

08/11/2017

চুলের স্বাস্থ্য ফেরাতে শ্যাম্পু করার পরে নয়, আগে লাগান কন্ডিশনার....
শ্যাম্পু করার আগের দিন নারকেল তেল গরম করে ভাল করে মাথায় মাসাজ করা। তার পর সকালে উঠে শ্যাম্পু করে নিলেই স্বাস্থ্যজ্জ্বল চুল। ভারতীয় মায়েরা চিকন চুলের এই টোটকা প্রাচীন কাল থেকে বাতলে এসেছেন। তেল হল চুলের খাবার। তেলের পুষ্টিতেই স্বাস্থ্য ভাল হয় চুলের। মায়েদের মুখ থেকে এ কথা শুনতে শুনতেই বড় হয়েছি আমরা।
Farzana's Makeup Over
এখন ব্যস্ত সময়ে রাতে তেল মেখে শোওয়ারও সময় নেই, আবার সকালে কোনও কারণে শ্যাম্পু করার সময় না পেলে তেল চুপচুপে চুল নিয়ে ইমেজ খারাপ করতেও চায় না কেউ। তাই শ্যাম্পুর পর ১-২ মিনিট কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলার সুবিধাজনক উপায়ই বেছে নিয়েছি আমরা। মাথায় মাখার তেল এখন প্রায় ইতিহাস। কালে ভদ্রে তেল লাগানোর সময় হলেও স্নানের আগে ১০ মিনিট। ছুটির দিন হলে মেরেকেটে এক ঘণ্টা। তার পর গরম তোয়ালে দিয়ে মাথা মুড়ে রেখে শ্যাম্পু করে চুলের স্বাস্থ্য ফেরানোর চেষ্টা।
Farzana's Makeup Over
স্নানের আগে শুকনো চুলে বা হাল্কা চুল ভিজিয়ে নিয়ে কন্ডিশনার লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। চাইলে শাওয়ার ক্যাপও পরে থাকতে পারেন। কন্ডিশনারের পরিমাণ নির্ভর করবে চুলের ঘনত্ব ও দৈর্ঘের উপর। এর পর যে ভাবে শ্যাম্পু করেন তেমন ভাবেই শ্যাম্পু করে ফেলুন। পরে কন্ডিশনার লাগালে চুলের স্বাস্থ্য যত না ভাল দেখায়, তার চেয়ে অনেক উজ্জ্বল দেখাবে চুল।

Want your business to be the top-listed Hair Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00