Healthy Tummy

Healthy Tummy

Share

Assalamuwalaykum, Everyone. Welcome to our "Healthy Tummy" family.

আসসালামু আলাইকুম।
আমাদের পেজে হাতে তৈরী পুষ্টিকর ও খাদ্যগুনে ভরপুর খাবার ও উপকরণ পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যত্ন সহকারে তৈরী খাবার ও উপকরণ আপনাদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।❤️💝 Here, we provide you with clean, wholesome, and delicious food made with love, care, and authentic ingredients. We’re passionate about bringing you food that’s not only good for your health but also good

21/03/2026

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক ❤️❤️

11/03/2026

আসসালামু আলাইকুম।
রমজানুল মুবারক সবাইকে ।
ঈদের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। এই রোজায় ইফতারিতে আমরা তো নানা রকমের খাবার খাই। একটি অস্বাস্থ্যকর ফাস্টফুডকে আমরা স্বাস্থ্যকর খাবারে পরিণত করলে কেমন হয় বলুন তো?

আমাদের হোমমেড পিজ্জা হতে পারে একটি স্বাস্থ্যকর খাবার। কারন এই পিজ্জাতে থাকবে না ইস্ট, সাদা ময়দা, চিনি। উচ্চ ফাইবার, ভিটামিন বি-কমপ্লেক্স এবং কয়েক রকম খনিজ উপাদানে সমৃদ্ধ লাল আটা দিয়ে তৈরি আমাদের এই পিজ্জা হতে পারে আপনাদের অন্যতম ইফতার মেন্যু। এছাড়া প্রোটিন হিসেবে মুরগি/ গরুর মাংস, হোমমেড চিজ, মাশরুম, সবজি টপিং হিসেবে থাকছে। Small/Medium/Large - এই তিন সাইজের পিজ্জা পেয়ে যাবেন আমাদের কাছে। এই স্বাস্থ্যকর খাবারটি ইফতারিতে আপনার মন ও পেট ভরাতে হতে পারে পারফেক্ট খাবার।

তাহলে আর দেরী কেন? অর্ডার করে ফেলুন আমাদের পেজ Healthy Tummy তে।

10/03/2026

আপনার পছন্দ মত ফিলিং (ভেজিটেবল /চিকেন/বিফ) ব্যবহার করে আমাদের Healthy Tummy পেজে অর্ডার করতে পারেন মোমো। তেল ছাড়া রান্না আপনার পাকস্থলীকে সবসময় সুস্থ রাখবে।
মূল্য জানতে ইনবক্স করুন।

06/03/2026

ইফতার প্লাটারে ভাজাপোড়ার বদলে ক্লাব সান্ডউইচ হতে পারে অন্যতম আইটেম। পেট ও মন দুটোই ভরে যাবে। অর্ডার করতে ইনবক্সে করুন আমাদের Healthy Tummy পেজে।

04/03/2026

রোজায় মোচার চপ কার কার চাই??
ইফতারে স্বাদে ভিন্নতা আনতে মোচার চপ অর্ডার করতে পারেন আমাদের পেজ Healthy Tummy তে।

#মোচারচপ

01/03/2026

বিটরুট (Beetroot) বা বিট একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। নানা রকম পুষ্টিগুন বিদ্যমান থাকায় এই সবজিকে সুপার ফুড বলা হয়। এতে আছে প্রচুর পরিমাণে নাইট্টেট যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া এতে প্রচুর পরিমাণে জিংক, ফোলেট, পটাশিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি শরীর ডিটক্সিফাই করে লিভার সুস্থ রাখে, হজমশক্তি উন্নত করা, এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বিটরুট আয়রন ও ভিটামিন সি-এর চমৎকার উৎস হওয়ায়, এটি রক্তস্বল্পতা (Anemia) দূর করতে অত্যন্ত কার্যকর এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ায়।

✅খাওয়ার উপযুক্ত সময়:

• সকালে:
খালি পেটে বিটরুটের রস খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এটি সারাদিনের জন্য শক্তি যোগায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

• ব্যায়ামের আগে:
ওয়ার্কআউটের ১-২ ঘণ্টা আগে বিটরুট খেলে পেশিতে রক্তপ্রবাহ বাড়ে ও পারফরম্যান্স ভালো হয়।

• অন্যান্য সময়:
দিনের অন্য যেকোনো সময়েও বিটরুট খাওয়া যেতে পারে, যেমন—সালাদ, স্যুপ বা স্মুদির সাথে মিশিয়ে।

✅যেভাবে খাবেন:

• রস:
কাঁচা বিটরুট ব্লেন্ড করে বা জুস করে খাওয়া সবচেয়ে ভালো। মধু মিশিয়েও খেতে পারেন।

• কাঁচা:
সালাদে বা স্মুদিতে মিশিয়ে কাঁচা খাওয়া যায়, এতে ভিটামিন সি নষ্ট হয় না।

• রান্না করে:
সেদ্ধ বা ভাপে রান্না করেও খাওয়া যায়। রান্না করলে এটি হজম করা সহজ হয় এবং অক্সালেট কমে।

✅কাদের জন্য উপকারী:
• রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তি।
• অ্যাথলেট ও যারা শারীরিক কর্মক্ষমতা বাড়াতে চান।
• যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে (তবে বেশি সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন)।

⭕ সতর্কতা:
অতিরিক্ত বিটরুট খেলে কিছু মানুষের নিম্ন রক্তচাপ কিডনিতে পাথর বা গাউটের ঝুঁকি বাড়তে পারে, তাই পরিমাণমতো খাওয়া উচিত।

24/02/2026

আসসালামু আলাইকুম।
সবাইকে রামাদান কারীমের শুভেচ্ছা।
আমরা ইফতারিতে তেলে ভাজা খাবার খেয়ে শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলি। ইফতারিতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার -যা সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ করবে এবং আমাদের লিভারকে সুস্থ রাখবে। 'দইবড়া' হতে পারে আপনার ইফতারির অন্যতম উত্তম খাদ্য। ভিনদেশী খাবার হলেও আমাদের দেশে এর যথেষ্ট জনপ্রিয়তা আছে। একপিস 'দইবড়া' যেমন আপনার পেটকে ঠান্ডা করবে, তেমনি এর স্বাদ আপনার মুখের রুচির পরিবর্তন করবে।

তবে, আর দেরি কেন? জলদি আমাদের পেজ Healthy Tummy তে অর্ডার করে ফেলুন মজাদার 'দই বড়া'।



#দইবড়া

20/02/2026

আসসালামু আলাইকুম।
সবাইকে রমজানের শুভেচ্ছা।
রোজায় একটু ভাজাপোড়া না খেলেই নয়। কিন্তু ভাজাপোড়া কি কখনো স্বাস্থ্যকর হতে পারে? হ্যাঁ,হতে পারে। নামমাত্র মশলা আর সামান্য তেলে ভাজা
রমজান উপলক্ষে Healthy Tummy তে আপনারা পেয়ে যাবেন সুস্বাদু চিকেন টিক্কা।
মূল্য জানতে ইনবক্সে টোকা দিন।

18/02/2026

আসসালামু আলাইকুম।
রমজানুল মুবারক!!
এই রমজানে শরীরকে সুস্থ ও ক্লান্তিহীন রাখতে Healthy Tummy র বায়োটিন লাড্ডু হতে পারে আপনার প্রথম পছন্দ। আমাদের বায়োটিন লাড্ডুতে থাকছে বিভিন্ন ধরনের শুকনো বীজ, কয়েক রকমের বাদাম, সাদা ও কালো তিল, উন্নতমানের খেজুর, ঘি এবং আরও কিছু পুষ্টিকর উপকরন। প্রতিটি উপকরনের স্বাস্থ্য উপকারিতা অনেক। ইফতার অথবা সেহেরীতে- একটি লাড্ডু আপনার শরীরে দেবে শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি পাশাপাশি আপনার ত্বক ও চুলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সুগার ফ্রী হওয়ার কারনে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন।

তাহলে আর দেরী কেন? পরিস্কার পরিবেশে, যত্ন সহকারে বানানো আমাদের এই সুস্বাদু বায়োটিন লাড্ডু আপনার ইফতারি অথবা সেহরির তালিকায় যুক্ত করে নিন।

Want your business to be the top-listed Beauty Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


202/1, Sonadanga
Khulna
9100