Ashraful Islam23

Ashraful Islam23

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashraful Islam23, Health/Beauty, Kishoreganj.

23/10/2022

A good dichision can change your life!

01/09/2022

টমাস ফুলার হচ্ছেন একজন আফ্রিকান দাস যিনি 1724 সালে 14 বছর বয়সে দাসত্বে বিক্রি হয়েছিলেন।

গনিতে তার ছিল অসাধারণ পান্ডিত্য যে কারনে কখনো কখনো সে "ভার্জিনিয়ার ক্যালকুলেটর" নামেই মানুষের কাছে অধিক পরিচিতি পেত। তার মাথায় ছিল জটিল গণিত সমস্যা সমাধান করার অসাধারণ ক্ষমতা।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, 47,304,000

আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেলে সে মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন?

কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেয় 2,210,500,800

30/08/2022

"If you Don't find a way to make money while you sleep, you will work until you die"

Warren Buffett

29/08/2022

- পড়াশোনার পাশাপাশি যদি আপনি প্রেম করতে পারেন,🙄
তাহলে পড়াশোনার পাশাপাশি নিজের একটা আয়ের রাস্তা কেনো তৈরি করতে পারেন না?🤔

সমস্যা কোথায় জানেন?🥱

প্রেমিক হিসাবে সফল হওয়ার জন্য আপনার হাতে অগণিত সময় থাকলেও, ক্যারিয়ারের পিছনে একটু সময় ব্যয়ের জন্য সুন্দর মনমানসিকতা আপনার নেই | 😏

সবার আগে সত্যিকারের প্রেম হওয়া উচিৎ নিজের জীবনের সাথে, ক্যারিয়ারের সাথে, ক্যারিয়ার সুন্দর হলে আশপাশ সুন্দর,😍

দুইদিন আগে আর পরে; সব বুঝবেন |
নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন |❤️

হায়রে বাঙালি সব কিছুই বুঝ নিজের ভালো টা বুঝ না🤦

28/08/2022

💥💥বর্তমানে চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন? 🤔

আমি নিজেও বলি ফ্রিল্যান্সিং চাকরি থেকে অনেক ভালো। কেন ভালো সেটা নিচে থেকে চলুন জেনে আসি।

১) ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা। এখানে কাজ করার সম্পর্ন স্বাধীনতা আছে।

২) এখানে প্রতিদিন সকালে নিদিষ্ট সসময়ে ঘুম থেকে উঠে রাস্তায় জ্যামের করণে দেরি হলে অফিসের বসের ঝাড়ি শুনতে হবে না।

৩) অফিসে আপনার বসকে (boss) কোনো কাজের বিয়ষে সাজেশন দিতে পারবেন না। কিন্ত একজন ফ্রিল্যান্সার (freelancer) তার ক্লায়েন্ট (client) কে কাজের বিষয়ে সাজেশন দিতে পারবেন।

৪) কোনো বিশেষ দিনের জন্য ছুটি নেওয়ার জন্য অফিসের বসের অনুরোধ করা লাগবে না। কারণ ফ্রিল্যান্সাররা নিজে নিজের বস।

৫) অবশ্যই চাকরির থেকে ফ্রিল্যান্সিং করে বেশি পরিমানে টাকা আয় করতে পারবেন। আপনি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অফিসে কাজ করে বেতন পাচ্ছেন ১৫ থেকে ২০ হাজার টাকা। আর আপনি ফ্রিল্যান্সিং করে দিনে ২ থেকে ৩ ঘন্টা কাজ করে ইনকাম করতে পারবেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। (বড় বড় ফ্রিল্যান্সাররা মাসে লাখের উপরে ইনকাম করে)

৬) একজন ফ্রিল্যান্সার নিজে নিজের বস (boss).

(৭) freelancing কাজের মধ্যে আপনি সর্বোচ্চ স্বাধীনতা পাবেন। যা অন্য কোনো কাজের মধ্যে পাবেন না। আর এই অল্প সময়ে বেশি পরিমানে ইনকাম করতে পারবে
#ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার

27/08/2022

💝💝💜

27/08/2022

নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে আজকে কিছু কথা বলব। যে কেন নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ?

আমাদের মত দেশে নারীদের ফুল টাইম চাকরি করা খুব কঠিন বিষয়। কেননা এ দেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। যার ফলে কোন নারী চাকরি করলেও সংসারের কাজ করতে হয়। আর এজন্য বাংলাদেশের নারীরা চাকরি করে না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে। ফ্রিল্যান্সিং নারীদের জন্য পারফেক্ট একটি পেশা।

নারীদের ফ্রিল্যান্সিং পেশায় সুবিধা সমূহ আলোচনা করা হলো:
১, নির্দিষ্ট কোন অফিস টাইম মেইনটেন করতে হয় না। ফলে ইচ্ছামতো সময় বের করে কাজ শেষ করতে পারে, এবং কাজের মাধ্যমে নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারে।

২, মার্কেটপ্লেসে প্রচুর কাজ রয়েছে যেখান থেকে ফ্রিলান্সাররা বাছাই করে কাজ নিতে পারে।

৩, শখ কে পেশা হিসেবে নিতে পারে। কারো কারো অনেক শখ থাকে যেমন আর আর্ট করা, রাইটিং করা ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নারীরা এই কাজগুলো করেও স্মার্ট আর্নিং করতে পারে।

৪, কাজ করার স্বাধীনতা: ফ্রিল্যান্সিংয়ে নিজের ইচ্ছা মত সময় এবং কাজের ধরন পছন্দ করে নেয়া যায় ফলে নারীরা তাদের সুবিধামতো সময় ও অন্যান্য বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারে।

৫, নারীদের ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বড় সুবিধা হল, আপনি বাড়িতে বসেই কাজ করবেন ফলে সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক সময় ব্যয় করতে পারবেন। আর নারীরা সেটাই সব সময় করে থাকে। তাই নারীরা ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা দুটিই সমান তালে চালিয়ে যেতে পারে।🥰

25/08/2022

** বড় স্বপ্ন দেখুন**
👌নিজেকে বিশ্বাস করুন।
👌লক্ষ্য নির্ধারণ করুন,
👌পরিকল্পনা গ্রহণ করুন,
👌সেই অনুযায়ী কাজ করুন।

তিনটা বিষয় জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ..

১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)

👉মনে রাখবেন,
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটি হল (Choice) চয়েস।

👉শুনে রাখুন,
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তা পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হল (Chance) চান্স / সুযোগ।

👉এবং,,
" অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন" আর এটাই হল পরিবর্তন (Change)।

👌বড় স্বপ্ন দেখুন,
👌নিজেকে বিশ্বাস করুন।
👌লক্ষ্য নির্ধারণ করুন,
👌পরিকল্পনা গ্রহণ করুন,
👌সেই অনুযায়ী কাজ করুন।

👉👉 জীবনটা আপনার................
👉👉 সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন, সাফল্য আসবেই.....

💞💞 ইনশাআল্লাহ💞💞

Happy Freelancing

23/08/2022

এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন,"আচ্ছা বলেনতো অধিকাংশ মানুষ অসুখী কেন?"

উজির কিছুক্ষণ নিরব থেকে রাজাকে বললেন, "এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে।" রাজা বললেন,"কি কাজ?"

উজির বললেন,"আপনাকে একটি থলেতে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা রাখতে হবে। সাথে একটি কাগজে লিখে রাখতে হবে, যাতে লেখা থাকে থলেতে ১০০টি স্বর্ণমুদ্রা রয়েছে। তারপর থলিটি রাতে আপনার কোন
কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন।" রাজা উজিরের কথা মত তাই করলেন। মুদ্রা ভরা থলেটি একজন রাজকর্মচারী ঘরে সামনে রেখে এলেন।

কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে। থলেটা ঘরে নিয়ে খোলার পর স্বর্ণমুদ্রা গুনা শুরু করলো। গুনে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা পেল।
কিন্তু কাগজে লেখা ১০০টি স্বর্ণমুদ্রা। আরো কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা ৯৯টিই পেল। একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল। সবাই মিলে
সারারাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না।

এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ করছিলেন। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন,রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন। তার মন যেন অতিমূল্যবান
কিছু হারিয়ে যাওয়ার ব্যাথায় জর্জরিত।

এবার উজির রাজাকে বললেন,"রাজা মশাই ওই একের জন্যই আমরা এত অসুখী!সৃষ্টিকর্তা আমাদের যত কিছুই দেন না কেন,সবই হচ্ছে নিরানব্বইটি স্বর্ণমুদ্রার মত। আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না।
ধন্যবাদ বা শুকরিয়া জ্ঞাপন করি না।সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন, সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তি হিসেব করি। এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে, কি পেয়েছি তা একেবারে মনেই থাকে না।
তখন সবদিকে শুধু অপ্রাপ্তিই আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার।"

আমরা যদি সৃষ্টিকর্তার দেয়া অসংখ্য নেয়ামতের কথা মনে রাখি, তাহলে মনে অশান্তি থাকবে না। হতাশা আমাদেরকে স্পর্শও করতে পারবে না। তখন শুধু মনে হবে সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে
অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন আপনি অনেক ভালো আছেন, সত্যিই অনেক সুখে আছেন।

(Collected)

22/05/2022

আমার নিজেকে সবসময় স্মার্ট দাবি করি, সেই স্মার্টনেস টা কী আমাদের কাজের ক্ষেত্রেও ব্যবহার করি...??🤔🤔 অবশ্যই না।
বরং আমরা গাধার মতো খেটে কাজ করি।
কাজের ক্ষেত্রেও আমাদের স্মার্ট হওয়া উচিত।
চলুন আমরা হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করি। আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক স্মার্টময়।💻💻💻

👨‍💻

Want your business to be the top-listed Beauty Salon in Kishoreganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Kishoreganj